
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ২১:৫৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈদ্যুতিক পাখার বাতাস দিয়ে ধান থেকে চিটা আলাদা করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চায়না খাতুন (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের নামাচর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত চায়না খাতুন একই গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বৈদ্যুতিক পাখার বাতাস দিয়ে ধান থেকে চিটা আলাদা করার জন্য বৈদ্যুতিক পাখার তারের সাথে বিদ্যুতের সংযোগ দিতে যান চায়না খাতুন। এসময় তিনি মেইন সুইচ বন্ধ করতে ভুলে যান। এতে বৈদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে ভূরুঙ্গামারী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।চরভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম ফজলুল হক বলেন, চায়না খাতুন বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন বলে শুনেছি।

কোনো ট্যাগ পাওয়া যায়নি