
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ২১:৩৮

হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ সময় পুলিশসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন।বুধবার (২২ ডিসেম্বর) বেলা ২টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পুলিশ অন্তত অর্ধশত রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করেছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২২ ডিসেম্বর) সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। শহরের শায়েস্তানগর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে সব প্রস্তুতি নেওয়া হয়।
এ সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. খন্দকার মোশাররফ হোসেন, জয়নাল আবেদীন ফারুক, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা। এদিকে দুপুর ২টার কিছু পূর্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে রওয়া হয়। এ সময় শায়েস্তানগর পয়েন্টে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।এ বিষয়ে বিএনপি এবং পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোন বক্তব্য পাওয়া যায়নি। পরবর্তীতে তারা বিষয়টি জানাবেন বলে জানান।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
