
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ২০:৩৫

দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকায় ঢাকা ব্যাংকের ১০৬ তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপ কার্যালয়ের নিচ তলায় ফিতা কেটে ব্যাংকটির উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, ঢাকা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোসলে সাদ মোহাম্মদ ।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট উজ্জ্বল কুমার শাহ, বগুড়া রিজিওনের ম্যানেজার ফারুক আহমেদ, রাজশাহী রিজিওন ম্যানেজার মিজানুর ইসলাম, হিলি আরনু জুট মিলের স্বাধিকার শেখ সাফি, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি শাখার ম্যানেজার নাইমুল আজিমসহ স্থানীয় ব্যবসায়ীরা।

কোনো ট্যাগ পাওয়া যায়নি