
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ১৯:৪৪

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাত ১২টার দিকে শহরের চেলোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তি শাজাহানপুর উপজেলার বাঁশকুটা এলাকার হাছান আলীর ছেলে আতাউর রহমান (২৪)। তিনি সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাত ১২টার দিকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের ধাক্কায় আতাউর মারা যান। তার মরদেহ চেলোপাড়া ব্রিজের নিচে পড়ে ছিল। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি