হবিগঞ্জের আজমিরীগঞ্জে এক্সেভেটরের মাধ্যমে অবৈধভাবে মাটি কেটে নানা লোকজনের নিকট নগদ টাকায় বিক্রি করছে একাধিক চক্র। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে এক্সেভেটরের মাধ্যমে অবৈধভাবে মাটি কেটে নানা লোকজনের নিকট নগদ টাকায় বিক্রি করছে এলাকার একাধিক চক্র। উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন সময়ে জড়িতদের আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড
বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী নওগাঁ সাহিত্য পরিষদ এর ৩য় বর্ষপূর্তী উদযাপন ও সাহিত্য সম্মেলন -২০২১ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ। পরে শোভাযাত্রাটি মুক্তির মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী প্যারিমোহন গ্রন্থাগারে গিয়ে শেষ হয়।
স্বাধীনতার ৫০ বৎসর পূর্তি উপলক্ষে দুর্নিবার এগার এর প্রাক্তন সেনা সদস্যদের মিলন মেলা-২০২১ইং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে আশুলিয়া সের আলী মার্কেট এলাকার টাঙ্গাইল রেসিডেনসিয়াল ঙ্কুল এন্ড কলেজের মাঠে অনুষ্ঠানটি অনুঠিত হয়। অবসর প্রাপ্ত ক্যাপটেন আকন মোঃ শাহ আলম এর সভাপতিত্বে এ সময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মতিউর রহমান। টাঙ্গাইল রেসিডেনসিয়াল ঙ্কুল এন্ড
পাঠকপ্রিয় জনপ্রিয় অনলাইন ইনিউজ৭১'র সম্পাদক শওকত হায়দার জিকোর নানি হিজলা থানাধীন গুয়াবাড়ি ইউিনয়নের বাসিন্দা মৃত আঃ হাফেজ তালুকদারের সহধর্মীনি তাজু বেগম (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় তিনি নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ এশার নামাজ বাদ গুয়াবাড়িস্থ মিয়াবাড়িতে মরহুমের
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটের মধ্যেই দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে পাঁচশর উপরে। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এদিন সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ৫১২ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এসময়ে মৃত্যু হয়েছে আরও ২ জনের। এ নিয়ে দেশে মোট কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৫ হাজার ৫৩৯ জনে। যাদের মধ্যে মৃত্যু হয়েছে মোট ২৮
চট্টগ্রামে সক্রিয় কিডনিসহ শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রির আন্তর্জাতিক চক্র। তিনভাগে বিভক্ত হয়ে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে কিডনি বিক্রির জন্য ভারতে পাঠাচ্ছে তারা। এমনকি জাল কাগজপত্র দিয়ে ফাঁদে পড়া ব্যক্তির পাসপোর্ট এবং ভিসা তৈরি করে দেওয়া হতো। চক্রের ৩ সদস্যকে আটকের পর বের হয়ে আসছে কিডনি পাচারকারী দলের চাঞ্চল্যকর তথ্য। কিডনিসহ শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রির সঙ্গে জড়িত চক্রটিকে ধরার জন্য ফাঁদ পাতে র্যাব। ফেসবুক
অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাবে বাংলাদেশ : রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, নতুন বছরে বাংলাদেশ অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাবে। শনিবার (১ জানুয়ারি) ‘খ্রিষ্টীয় নববর্ষ-২০২২’ উপলক্ষে শুক্রবার (৩১ ডিসেম্বর) এক বাণীতে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। খ্রিষ্টীয় নববর্ষ-২০২২ উপলক্ষে রাষ্ট্রপতি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, 'অতীতকে পেছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে খ্রিষ্টীয় নববর্ষ আমাদের মাঝে সমাগত। নতুনকে বরণ করা
পদ্মা সেতু থেকে প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা কোটি বাঙালীর স্বপ্নের পদ্মা সেতু। সেখানে পাশাপাশি দাঁড়িয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। পিছনে সুবিশাল জলরাশি। মুখে স্বপ্নছোয়া প্রত্যাশার হাসি। এমন এক মাহেন্দ্রক্ষণের ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী পুত্র ও সরকার প্রধানের তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় ওই ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন,
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তিনদিন পর ব্যবহৃত ব্যালট বইয়ের ৩৩টি মুড়ি কেন্দ্র থেকে উদ্ধার করে জমা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায়। শুক্রবার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান সোহাগ হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, চতুর্থ ধাপে গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের আমলিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (১২ নম্বর) ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা মো.
বরিশালের বাবুগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় মীম আক্তার (১৮) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সকাল ৮টায় তার নিজ ঘরের দোতালায় আরার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে স্থানীয়রা নিশ্চিত করেছে। নিহত স্কুলছাত্রী উপজেলার মাধবপাশা ইউনিয়নের পশ্চিম পাংশা গ্রামের কাওসার মৃধার মেয়ে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার এসএসসির ফল প্রকাশ হলে নিজে অকৃতকার্য হওয়ায় ক্ষোভ ও দুঃখে নিজ ঘরের
মেহেরপুরের গাংনী উপজেলায় প্রকাশ্য দিবালোকে সিটি ব্যাংক এজেন্ট খাদেমুল ইসলাম হত্যা মামলার পলাতক আসামী আক্তারুজ্জামান সেতু(২১)কে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আখতারুজ্জামান সেতু মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের মধ্য পাড়ার আবুল কালাম আজাদের ছেলে। মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, চট্টগ্রাম জেলার ডাবল মুরিং থানার
থার্টিফাস্ট নাইটে পর্যটন নগরী কুয়াকাটায় দেশী বিদেশী পর্যটকদের মেলা বসেছে। পুরানো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটকের আগমন ঘটে। বছরের শেষ সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ সহ ২০২২ সালকে স্বরণীয় করে রাখতে কপোত কপোতি, তরুন তরুনীদের ভীড় দেখা গেছে বেশি। পাশাপাশি শিশুসহ পরিবার পরিজন নিয়ে থার্টিফাস্ট নাইট উদযাপন করতে এসেছেন অনেকেই। দিনভর সমুদ্রে গোসল, হই হুল্লোড়,
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লোকমান চেয়ারম্যানে পাড়া এলাকায় শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুরে ২শ দুঃস্হ্যের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। কুয়েতি দাতা সংস্থা এসএসটিএস এতে অর্থায়নে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ত্রান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকমান চেয়ারম্যান পাড়ার সন্তান, পুলিশ হেড কোয়ার্টারের কর্মকর্তা এসপি আহাদুজ্জামান মিয়া। ত্রান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান
কর্মস্থলে অনুপস্থিত ও বিনা অনুমতিতে দেশ ত্যাগ করায় বাবুগঞ্জ সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণজিৎ কুমার বাড়ৈকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আমীনুল ইসলাম। অনুমতি ব্যতিরেকে কর্মস্থলে অনুপস্থিত থাকা ও বিনা অনুমতিতে দেশত্যাগের বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষককে পত্র প্রাপ্তির ৩ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। গত ২৩ ডিসেম্বর এ নোটিশ প্রদান করেছেন বাবুগঞ্জ উপজেলা
পদ্মা নদীর আলাইপুর ঘাটে বাবু নামের এক জলের জালে ১৬ কেজি ওজনের একটি বাঘাইর মাছ ধরা পড়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে মাছটি বিক্রয়ের জন্য নাটোরের লালপুর বাজারে আন হয়। এসময় মাছটি দেখতে ভীড় জমায় স্থানীয় উৎসুক জনতা। জেলে বাবু জানান, ‘শুক্রবার সকালে পদ্মা নদীর আলাইপুর ঘাটে তার জালে ১৬ কেজি ওজনের একটি বাঘাইর মাছ ধরা পড়ে। মাছটি বিক্রয়ের জন্য লালপুর বাজারের
ছুটির দিন শুক্রবার বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলায় ভীড় বেড়েছে সকল বয়সের দর্শনার্থীদের। বরিশাল সরকারী জিলা স্কুল মাঠে জেলা প্রশাসনের আয়োজনে চারদিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার আয়োজন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলা বৃহস্পতিবার বিকেলে উদ্বোধণ করা হয়েছে। জেলা প্রশাসক
রাজবাড়ীর গোয়ালন্দে এক দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির দায়িত্ব নিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সী। জানা গেছে, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের গফুর মোল্লার পাড়া গ্রামের দরিদ্র কৃষক ইছাক মন্ডলের ছেলে মোঃ আবু তাহের মন্ডল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে মেধা তালিকায় ভর্তির সুযোগ পেয়েছে। অনলাইন ব্যাংকের মাধ্যমে শুক্রবার ছিল তার ভর্তিবাবদ টাকা জমা দেয়ার শেষ সময়।
ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকার সদরঘাট থেকে বরগুনাগামী যাত্রীবাহি এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডে হতাহতের ঘটনার পর আতঙ্কে রয়েছেন দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী লঞ্চ যাত্রীরা। গত আটদিনে এসব রুটের লঞ্চগুলোতে যাত্রীর চাঁপ পূর্বের তুলনায় প্রায় ৩০ শতাংশ কমেছে। বিষয়টি নিশ্চিত করেছেন এ রুটে চলাচলকরা বিলাসবহুল এমভি সুন্দরবন-১২ লঞ্চের ঘাট ম্যানেজার হানিফ হাওলাদার, এমভি ফারহান-৭ লঞ্চের ঘাট ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ একাধিক লঞ্চের
ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে ক্রেতা সংকটের কারণে বিপাকে এখানকার পেঁয়াজ ব্যবসায়ীরা। বন্দর দিয়ে আগে নেওয়া অনুমতিপত্রের (আইপি) মাধ্যমে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। বাজারে দেশীয় পেঁয়াজ এর সরবরাহ এবং দেশের বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা কমায় দামও কমছে বলে মনে করছেন বন্দরের ব্যবসায়ীরা। হিলি বন্দরের খুচরা বাজারে বর্তমানে ২১ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার
নওগাঁর ধামইরহাটে বেনীদুয়ার ধর্মী পল্লীতে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে প্রশাসন ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর বেলা ১১ টায় খ্রিষ্ট্রীয়দের প্রভু যীশুর জন্মদিন উদযাপনে খিষ্ট্রীয় নববর্ষের শেষ দিনে ও নতুন বছরকে স্বাগত জানাতে এই আয়োজন করে রাজশাহী ধর্ম প্রদেশের নিয়ন্ত্রনাধীন বেনীদুয়ার ধর্ম পল্লী। অনুষ্ঠানে পালপুরোহিত ফাদার ফাবিয়ান মারান্ডী’র সভাপতিত্বে মত বিনিময় সভায়
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৌর শহর বাসষ্টন্ডে অত্যাধুনিক প্রযুক্তিসহ সম্পন্ন সম্পূর্ণ ডিজিটালাইজড প্রতিষ্ঠান "মেডিকেয়ার ডায়াগনষ্টিক ল্যাব" এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩১ডিসেম্বর) বেলা ১১টার দিকে পৌরশহর ঢাকা-খুলনা মহাসড়কের পাশে (বাসষ্টন্ডে) লতিফ মঞ্জিল টাওয়ারে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে যাত্রা শুরু করে ওই প্রতিষ্ঠানটি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাঃ ওয়াজেদ জামিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ
বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরে অবস্থীত বিআই ডব্লিউ টিএ লঞ্চঘাট এলাকায় নৌ থানার সামনে পার্কিংয়ের স্থানে বসে প্রতিদিন ছোটো খাটো গাঁজা ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক ক্রয়ে ও বিক্রয়ের নির্ভর স্থান হিসাবে পরিনত হয়েছে। আর নিরভ ভুমিকায় প্রশাসন। সরেজমিনে ঘুরে দেখা যায়, ৮ থেকে ১২ বছর বয়সী কিশোর কিশোরী ছেলে ও মেয়েরা প্রকাশ্যে গাঁজা ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রয় করেন। এসময়
আশাশুনিতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটি (সিপিপি) এর নারী স্বেচ্ছাসেবকদের মাঝে সাংকেতিক যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটি (সিপিপি)এর আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের উপসচিব (প্রশাসন) শায়লা ইয়াসমিন। এসময় তিনি বলেন, বাংলাদেশের ১৩ জেলার ৪৩টি উপজেলার ৭৬ হাজার মানুষ সিপিপি’র স্বেচ্ছাসেবক হিসাবে বর্তমানে কাজ করছেন।
সিমানা সংক্রান্ত জটিলতা নিয়ে মামলা থাকায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার দুই ইউনিয়নের ইউপি নির্বাচন স্থগিত ছিলো। দেড় যুগ ধরে আটকে থাকার পর সকল জটিলতা কেটে সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে ইউনিয়ন দুটি। গত ২৯ ডিসেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি চিঠির মাধ্যমে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, ২০০২ সালে সর্বশেষ নির্বাচন হয়েছিল। তখন অবশ্য এ দু’টি এলাকাই ছিল