রবিবার, ৫ এপ্রিল, ২০২৬২২ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

পর্যটনবাংলাদেশ

থার্টিফাস্টে হাজারো পর্যটকের ভীড়ে মুখরিত কুয়াকাটা সৈকত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১, ১:২১

শেয়ার করুনঃ
থার্টিফাস্টে হাজারো পর্যটকের ভীড়ে মুখরিত কুয়াকাটা সৈকত

থার্টিফাস্ট নাইটে পর্যটন নগরী কুয়াকাটায় দেশী বিদেশী পর্যটকদের মেলা বসেছে। পুরানো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটকের আগমন ঘটে। বছরের শেষ সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ সহ ২০২২ সালকে স্বরণীয় করে রাখতে কপোত কপোতি, তরুন তরুনীদের ভীড় দেখা গেছে বেশি। 

পাশাপাশি শিশুসহ পরিবার পরিজন নিয়ে থার্টিফাস্ট নাইট উদযাপন করতে এসেছেন অনেকেই। দিনভর সমুদ্রে গোসল, হই হুল্লোড়, বীচে ফুটবল, ক্রিকেট খেলা, ওয়াটার বাইক রাইডিং, স্পিড বোটে সমুদ্রে জেলেদের মাছধরা, লাইভ বোটে সুন্দরবনের পুবাংশ ফাতরার বন, চরবিজয়, লাল কাকড়ার চর, গঙ্গামতির লেক, আন্ধারমানিক নদীর মোহনা সহ দর্শনীয় স্পটগুলো ঘুড়ে বেড়িয়েছেন ভ্রমণ বিলাসী মানুষগুলো। 

আরও

শ্রীমঙ্গলে প্রাচীন লাসুবন গিরিখাত: পর্যটনের নতুন গন্তব্য

শ্রীমঙ্গলে প্রাচীন লাসুবন গিরিখাত: পর্যটনের নতুন গন্তব্য

এছাড়া কুয়াকাটার কুয়া, কেরানী পাড়ার শ্রী মঙ্গল বৌদ্ধবিহার, মিশ্রিপাড়ার সীমা বৌদ্ধবিহার, রাখাইন পল্লী, রাখাইন মার্কেট ঘুরে বেড়ানো এবং কেনাকাটায় ব্যস্ত ছিলেন পর্যটকরা। কেউবা আবার বন্ধু বান্ধব, প্রিয়জন ও পরিবারের সবার সাথে সেলফি তুলে মোবাইল ক্যামেরায় ধারণ করেছেন। আবার কেউ কেউ পছন্দের ফটোগ্রাফার্স দিয়ে বছরের শেষ সূর্যাদয় সূর্যাস্ত, সমুদ্র সৈকতে ক্যামেরা বন্দি করছেন নিজেকে। আচার, বাচ্চাদের খেলনা ও স্থানীয়ভাবে শুকানো শুটকী মাছ সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বলে পর্যটনমুখী ব্যবসায়ীরা এমনটাই জানিয়েছেন। কেনাকাটায় সবচেয়ে বেশি পছন্দের তালিকায় ছিল শুটকী মাছ। আগত এসব পর্যটকদের ভীড় থাকবে দুই তিন দিন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ভোরের কুয়াশা মাখা সূর্যোদয় ও শেষ বিকেলে পশ্চিমাকাশের দিগন্ত জুড়ে টুক টুকে লাল সূর্য সমুদ্রের মাঝে ডুবে যাওয়ার সাথে সাথে পুরানো বছরকে বিদায় জানিয়ে ১ জানুয়ারী ভোরে নতুন সূর্য, নতুন প্রত্যাশা নিয়ে সমুদ্র সৈকতে ভ্রমণে এসেছেন পর্যটকরা। নতুন ভোরের সাথে সাথে করোনা মহামারির দূর্যোগময় দিনকে ভূলে গিয়ে নতুন জীবন, নতুন আশা নিয়ে এগিয়ে যেতে চান আগত পর্যটকরা।

কুয়াকাটা সৈকতপর্যটকের ভীড়
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

সাজেক ভ্রমণে আর কোনো বাধা নেই, বৃহস্পতিবার উন্মুক্ত

সাজেক ভ্রমণে আর কোনো বাধা নেই, বৃহস্পতিবার উন্মুক্ত

পাবনা থেকে আগত পর্যটক মুনির হোসেন দম্পত্তি জানান, থার্টিফাস্ট নাইট উদযাপনের জন্য পরিবার পরিজন নিয়ে কুয়াকাটায় এসেছেন তারা। ২০২১ সালের সূর্যোদয় সূর্যাস্ত উপভোগ করেছেন। সমুদ্র সৈকতসহ দর্শনীয় স্পটগুলো ঘুরে দেখেছেন। নতুন বছরের নতুন সূর্যোদয় দেখার অপেক্ষায় তারা। তিনি বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য দেখে তারা মুগ্ধ। করোনা মুক্তির প্রত্যাশাসহ নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি দেশের সকল মানুষকে।  

আবাসিক হোটেল মোটেল সুত্রে জানা গেছে, সিকদার রিসোর্ট এন্ড ভিলাস, ওশান ভিউ কনভেনশন, কুয়াকাটা গ্রান্ড, খান প্যালেস, গ্রেভার ইন হোটেল সহ বেশিরভাগ আবাসিক হোটেলের রুম অধিকাংশই বুকিং হয়ে গেছে। তবে দ্বিতীয় ও তৃতীয় শ্রেনীর হোটেল গুলোতে অসংখ্য পর্যটকের ভীড়ের মাঝেও রুম এখনও খালি রয়েছে বলে জানিয়েছেন হোটেল মোটেল কর্তৃপক্ষ। খাবার হোটেল গুলোতেও ভীড় দেখা গেছে। তবে খাবারের মান এবং অতিরিক্ত রুম ভাড়া নেওয়ার কোন অভিযোগ পাওয়া যায়নি।

এদিকে হোটেল ও রিসোর্ট গুলোতে যাতে অতিরিক্ত ভাড়া আদায় না করতে পারে সেজন্য রুমের মুল্য তালিকা টানানোর নির্দেশ দিয়েছেন বীচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি পটুয়াখালী জেলা প্রশাসক। কক্সবাজারের মত কুয়াকাটায় যেন কোন অপ্রতিকর ঘটনা না ঘটে এজন্য বিশেষ নজরদারী ছিল প্রশাসনের। পর্যটন পুলিশ, থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশ অসংখ্য পর্যটকদের আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

হোটেল মোটেল ব্যবসায়িদের সুত্রে জানা গেছে, খোলা স্থানে থার্টিফাস্ট নাইট উদযাপনে নিষেধাজ্ঞা থাকায় নেই কোন আয়োজন। তবে সিকদার রিসোর্ট এন্ড ভিলাস সহ কয়েকটি অভিজাত আবাসিক হোটেল কর্তৃপক্ষ পর্যটকদের বাড়তি বিনোদনের জন্য ইনডোরে ডিজে পার্টি,কনসার্ট, ফানুস উৎসব ও খাবারের উপর বিশেষ প্রনোদণা প্যাকেজ ঘোষনা করেছে। নতুন বছরে সমুদ্র সৈকতে বেড়ানোর লক্ষ্য নিয়ে অগ্রিম বুকিং দিয়ে রেখেছেন অনেক পর্যটকরা। 

ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার জানান, পায়রা সেতু উন্মুক্ত হওয়ার পর থেকেই কুয়াকাটায় পর্যটকদের ব্যাপক চাপ রয়েছে। কক্সবাজারে ঘটনায় কোন প্রভাব পরেনি কুয়াকাটায়। এবছর থার্টিফাস্ট নাইটে সমুদ্র সৈকতে পর্যটকদের ব্যাপক সমাগম ঘটেছে। আগত পর্যটকদের সেবায় ট্যুরিজম ব্যবসায়ীরা যতেষ্ট আন্তরিক।

সিকদার রিসোর্ট এন্ড ভিলাস’র জেনারেল ম্যানেজার মো.আল আমিন খান উজ্জল বলেন, থার্টিফাস্ট নাইটে পর্যটকদের জন্য রয়েছে বিশেষ প্রনোদণা অফার রয়েছে। ১২’শ টাকার টিকিটে ৩০-৩৫ আইটেমের গালা ডিনার। এর সাথে উপভোগ করবেন লাইভ কনসার্ট, ডিজে পার্টি ও ফানুস উৎসব। তিনি আরও জানান, রিসোর্টের ৯০ ভাগ রুম বুকিং হয়ে গেছে। 

কুয়াকাটা আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি মো.শাহ আলম হাওলাদার জানান,তাদের সমিতির আওতাভূক্ত আবাসিক হোটেলের ৮০ভাগ রুম বুকিং হয়ে গেছে। তবে কোন হোটেল মালিক যেন পর্যটকের ভীড়কে পুঁজি করে অতিরিক্ত ভাড়া আদায় না করতে পারে এজন্য সার্বক্ষনিক তদারকি করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক বলেন, ইংরেজি নতুন বছরে অসংখ্য পর্যটকের আগমনকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সাদা পোশাকে গোয়েন্দা নজরদারীতে সমুদ্র সৈকতসহ দর্শনীয় স্পটগুলো। 

কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মাদ শহিদুল হক বলেন, আবাসিক হোটেল মোটেল গুলোতে যাতে অতিরিক্ত ভাড়া আদায় না করতে পারে এজন্য ভাড়ার মুল্য তালিকা টানিয়ে রাখা সহ ভ্রাম্যমান আদালত কাজ করছে। 

সর্বশেষ সংবাদ

গণভোট ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব: আইনমন্ত্রী

গণভোট ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব: আইনমন্ত্রী

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

কলাপাড়ায় সরকারি খাল দখলে কৃষকের জীবন-জীবিকা হুমকির মুখে

কলাপাড়ায় সরকারি খাল দখলে কৃষকের জীবন-জীবিকা হুমকির মুখে

৭ দিন ব্যাপী ৩০তম উলিপুর বইমেলার উদ্বোধন

৭ দিন ব্যাপী ৩০তম উলিপুর বইমেলার উদ্বোধন

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

জনপ্রিয় সংবাদ

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

গোপালপুরে চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

গোপালপুরে চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত: বিদ্যুৎমন্ত্রী

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত: বিদ্যুৎমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

সেন্টমার্টিন রুটে যাত্রা শুরু তিন জাহাজের, নতুন মৌসুমে পর্যটকের ভিড়

সেন্টমার্টিন রুটে যাত্রা শুরু তিন জাহাজের, নতুন মৌসুমে পর্যটকের ভিড়

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বহু আকাঙ্ক্ষিত সেন্টমার্টিন রুটে যাত্রা করেছে তিনটি যাত্রীবাহী জাহাজ। সোমবার (১ ডিসেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে কক্সবাজার নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বার আউলিয়া এবং কেয়ারি সিন্দাবাদ যাত্রা শুরু করে। চলতি মৌসুমে প্রথম পর্যায়ে মোট ১ হাজার ২০০ পর্যটক এই যাত্রায় অংশ নেন। ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে

সেন্টমার্টিনে ভ্রমণে নতুন ১২ নির্দেশনা, কড়াকড়ি বাড়াল সরকার

সেন্টমার্টিনে ভ্রমণে নতুন ১২ নির্দেশনা, কড়াকড়ি বাড়াল সরকার

কক্সবাজারের টেকনাফ উপকূলে অবস্থিত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কঠোর এই নির্দেশনা অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে ১২ দফা নির্দেশনা জারি করা হয়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহসান উদ্দিন প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করেছেন। ‘বাংলাদেশ পরিবেশ

নভেম্বরে খুলছে সেন্টমার্টিন, থাকছে নতুন নিয়ম

নভেম্বরে খুলছে সেন্টমার্টিন, থাকছে নতুন নিয়ম

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন আবারও খুলে দেওয়া হচ্ছে পর্যটকদের জন্য। আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে পর্যটন মৌসুম, যা চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এবার পরিবেশ রক্ষা ও দ্বীপের ভারসাম্য বজায় রাখতে বেশ কিছু কঠোর নিয়ম চালু করছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব

পর্যটকদের রোমাঞ্চের কেন্দ্রবিন্দু হামহাম জলপ্রপাত

পর্যটকদের রোমাঞ্চের কেন্দ্রবিন্দু হামহাম জলপ্রপাত

মৌলভীবাজারের কমলগঞ্জে পাহাড়ি অরণ্যের গভীরে অবস্থান করছে দেশের অন্যতম দৃষ্টিনন্দন জলপ্রপাত ‘হামহাম’। প্রাকৃতিক সৌন্দর্য, ঝর্ণার স্বচ্ছ জল এবং দুঃসাহসিক পথের কারণে এটি এখন ভ্রমণপিপাসুদের দৃষ্টি আকর্ষণ করছে। জলপ্রপাতটি ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের কুরমা বনবিট এলাকার প্রায় ১০ কিলোমিটার গভীর পাহাড়ি অরণ্যে অবস্থিত। ২০১০ সালে হামহাম জলপ্রপাত উপজেলা প্রশাসনের নজরে আসলেও দুর্গম পাহাড়ি অবস্থান, যোগাযোগের অভাব ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে দীর্ঘদিন

শ্রীমঙ্গলে প্রাচীন লাসুবন গিরিখাত: পর্যটনের নতুন গন্তব্য

শ্রীমঙ্গলে প্রাচীন লাসুবন গিরিখাত: পর্যটনের নতুন গন্তব্য

মৌলভীবাজারের চা-বাগান শহর শ্রীমঙ্গলে পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে প্রাচীন গিরিখাতসমূহ। এর মধ্যে অন্যতম হলো ‘লাসুবন গিরিখাত’, যা ৪নং সিন্দুরখান ইউনিয়নের নাহার চা-বাগানের খাসিয়া পুঞ্জির গভীর পাহাড়ি অরণ্যে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্য ও দুঃসাহসিক অভিযানের কারণে এটি ভ্রমণপিপাসুদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। স্থানীয় সূত্রে জানা যায়, লাসুবন গিরিখাতের দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার থেকে শুরু হয়ে ভারতের ত্রিপুরা সীমান্ত পর্যন্ত বিস্তৃত। স্থানীয়