সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে ঢালিউডের চিত্রনায়ক ইমন ও নায়িকা মাহিয়া মাহির মধ্যকার কথোপকথনের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। আর সেই ইস্যুতে মুখ খুললেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ওমরাহ করতে সৌদি আরবে অবস্থান করা মাহি তার ফেসবুক আইডিতে একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। সেখানে মাহি নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। ভিডিও’র ক্যাপশনে মাহি লিখেছেন, ‘বিকৃত এবং কুরুচিপূর্ণ ব্যবহার ও ভাষার
ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পড়ে বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলার উল্টে গিয়ে ডুবে গেছে। এঘটনায় দীর্ঘসময় পর ১ জেলে উদ্ধার হওয়ার খবর পাওয়া গেলেও এখনো নিখোঁজ ২০ জেলের ভাগ্যে কি ঘটেছে তা নিশ্চিত করে বলতে পারেন নি জেলা ট্রলার মালিক সমিতি।সোমবার দিবাগত (৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে এফবি সাফওয়ান নামে একটি মাছ ধরা ট্রলারের মাঝি মহসিন হাফিজুর নামের ওই জেলেকে ভাসমান অবস্থায়
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ছেলের কাঠের তৈরী হাতল (সায়াট)আঘাতে বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সোমবার(৬ ডিসেম্বর) বিকাল সাড়ে পাচটার দিকে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ছুট্টু মিয়া (৬৫)। পুলিশ তার ছেলে মনির হোসেন (৩০) ঘটনার ঘন্টায় আটক করেছে। ঘটনা সুত্রে এলাকাবাসীও পুলিশ জানান, আজ বিকেলে বেড়তলা পূর্বপাড়া ছোট্টু মিয়ার নিজ বসত বাড়ীতে বাবা ছেলের মাঝে
৬ ই ডিসেম্বর নবাবগঞ্জ হানাদার মুক্ত দিবস। বর্ণাঢ্য র্যালি, শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নবাবগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।সোমবার সকাল ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধ চত্বর গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ নেন স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিভিন্ন রাজনৈতিক নেতা
করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৪০ হাজার ২৩৫ জন।মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার ৯৯ জন। এর মধ্যে
শারীরিকভাবে অসম্পূর্ন মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগীতা প্রদর্শন ও তাদের কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধা, সম্মান ও মূল্যায়ন করার গুরুত্ব অনেক বেশি। তাদের প্রতি সম্মান, মর্যাদা, সহমর্মিতা দেখানো জোর দিকনির্দেশনা দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। এ নির্দেশনার পেছনে রয়েছে সুন্দর একটি ঘটনা। যা থেকে প্রতিবন্ধী গুরুত্ব ও মর্যাদার বিষয়টি ওঠে এসেছে। কী সেই ঘটনা ও কোরআনের দিকনির্দেশনামূলক বর্ণনা?সৃষ্টির সেরা জীব। মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্পদ
বিতর্কিত মন্তব্য আর কল রেকর্ড ফাঁসের পর চারদিকে যখন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছিল ঠিক তখনই ঢাকা ছাড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানান। তিনি বলেন, ডা. মুরাদ চট্টগ্রামের উদ্দেশে দুপুরেই ঢাকা থেকে রওনা দিয়েছিলেন। সেখানে তার একজন বন্ধুর বাসায় ওঠার কথা।
১৯৭১ সালের ৭ ডিসেম্বর মোংলা ও সুন্দরবন এলাকা হানাদার মুক্ত হয়। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে পাক হানাদারদের হটিয়ে দিয়ে এই এলাকা মুক্ত করেছেন এ অঞ্চলের বীর মুক্তিসেনারা। পাক সেনাদের তাড়িয়ে উড়ানো হয়েছিল বাংলার লাল সবুজের পতাকা। মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফকির আবুল কালাম আজাদ বলেন, ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর এম. এ জলিল, সাব সেক্টর কমান্ডার মেজর
মেহেরপুরের গাংনীতে ৫ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী মোখলেছুর রহমান লাল্টুকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব ৬। রোববার রাতে চুয়াডাঙ্গার দর্শনা থানার সীমান্তবর্তী বড়বলদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে ঝিনাইদহ র্যাব ক্যাম্পে প্রেস বিফ্রিংএ র্যাব জানায়, গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের ৫ বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামী চুয়াডাঙ্গার বড়বলদিয়া গ্রামে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও চিত্রনায়িকা মাহিয়া মাহির মধ্যকার কথোপকথনের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা এই মুহূর্তে টক অব কান্ট্রি। অডিও ক্লিপটিতে শোনা যায়, মাহিকে তাৎক্ষণিক তার কাছে যেতে বলছেন মুরাদ। মাহি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দিচ্ছেন প্রতিমন্ত্রী। মূলত ওই কল করা হয়েছিল চিত্রনায়ক ইমনের ফোনে। ওই মুহূর্তে একটি
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১কোটি ৬০লক্ষ টাকা মূল্যের ৪শ গ্রাম সাপের বিষসহ রফিকুল ইসলাম বাবলু(৪০)নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ।সোমবার(৬ ডিসেম্বর) উপজেলার শিবপুর বাজার এলাকায় থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বিরামপুর থানায় একটি মামলা দায়ের পূর্বক সন্ধ্যায় থানায় জমা দিয়েছে বিজিবি। আটক,রফিকুল ইসলাম উপজেলার বিনাইল ইউনিয়নের হামলা কুড়িগ্রামের
ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপে রুপ নেওয়া "জাওয়াদ" সোমবার সকালে ভারতের উড়িষ্যায় গেলেও এর কিছুটা প্রভাব পড়েছে মোংলা ও সুন্দরবন উপকূল অঞ্চলে। জাওয়াদের কারণে মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এর প্রভাবে রাতভর একটানা ভারী বৃষ্টিপাত
ঝিনাইদহ জেলা জুড়েই ঘূর্ণিঝড় জওয়াদের কারণে বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে । আর মাত্র কদিন পরেই পাকা ধান ঘরে উঠবে। কিন্তু কৃষকের সেই স্বপ্ন এখন সর্বশান্ত হয়েছে।জওয়াদের কারণে টানা বৃষ্টি ও বাতাসে জেলার সক কয়টি উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ধান গাছ পড়ে পানিতে তলিয়ে গেছে।জেলার বিভিন্ন গ্রামের মাঠ ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ পাক ধান
দুর্নীতি দমন কমিশন’কে (দুদক) উদ্দেশ করে হাইকোর্ট মন্তব্য করেছেন, দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সক্রিয় হতে হবে, বসে থাকার সুযোগ নেই।সোমবার (৬ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করে। অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে প্যারাডাইস ও পানামা পেপার্সে নাম আসা ৪৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা জমা দেওয়ার পর এ বিষয়ে শুনানিকালে
সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়া তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার রাতে তাকে পদত্যাগের এ নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশের বিষয়ে প্রতিমন্ত্রীকে জানিয়ে দেওয়া হয়েছেও বলে জানিয়েছেন তিনি। কাদের জানান, আগামীকাল মঙ্গলবারের মধ্যে মুরাদ হাসানকে পদত্যাগ করতে
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক্তার মুরাদ হাসানকে আগামীকালকের মধ্যে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করতে বলেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ রাতে তাঁর বাসভবনে ডাক্তার মুরাদ হাসানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রী
পঞ্চম ধাপে অনুষ্টিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি সদর উপজেলার ৫টি ইউপিতে আগামী ৫ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা শেষে রোববার ৫ ডিসেম্বর ২০২১ইং) আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নাম ঘোষনা করেন। ইউনিয়ন পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হলেন যারা, ১নং খাগড়াছড়ি সদর ইউনিয়নে জ্ঞান দত্ত ত্রিপুরা,
নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টায় ধামইরহাট উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ
জয়পুরহাটের পাঁচবিবিতে নিজ শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে ফাতেমা আক্তার(১৫)নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৯টায় উপজেলার বাগজানা ইউনিয়নের ভূইডোবা গ্রামে। নিহত ফাতেমা ঐ গ্রামের দুলাল হোসেনের মেয়ে ও রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। তবে প্রেমিকের প্রত্যারণার স্বীকার হয়ে লোক লজ্জার ভয়ে মেয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন এলাকাবাসী । পাঁচবিবি থানার তদন্ত ওসি সারোয়ার আলম বলেন,ভূইডোবা গ্রামের
দীর্ঘ স্থায়ী পরিকল্পনা,সচ্ছতা ও জবাবদিহিতা থাকলে উন্নয়ন দৃশ্যমান হয়।বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা হল কালকিনি পৌরসভা। এ পৌরসভাকে সর্বদিক দিয়ে ঢেলে সাজাতে হলে দল-মত নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতা থাকতে হবে। তাহলেই সম্ভব কালকিনি পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রুপান্তরিত করা যায় বললেন,বিশিষ্ট্য ব্যবসায়ী উপজেলা আ'লীগের সদস্য ও কালকিনি পৌর-মেয়র এস এম হানিফ। কালকিনি পৌরসভার উন্নয়ন মুলক সকল বিষয় জানতে চাইলে, "প্রতিদিনের সংবাদ" প্রতিবেদককে
আজ থেকে সারাদেশে গণিত-১ বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণির বোর্ড সমাপনী পরীক্ষা।সে অনুযায়ী সোমবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে সকল পরীক্ষার্থী কেন্দ্রে উপস্থিত হয়। নির্ধারিত সময় সাড়ে ৯টায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সকল কারিগরি কেন্দ্রে সরবরাহ করা হয় উত্তরপত্র। যথারীতি রোল রেজিস্ট্রেশন নম্বর পূরণ সম্পন্ন করে শিক্ষার্থীরা। পরে
সম্প্রতি একটি ইউটিউব ভিডিওতে খালেদা জিয়ার নাতনিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। পরে গত শনিবার একটি টিভি টকশোতে উপস্থিত বিএনপির সাবেক নারী এমপি সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াকে ‘মানসিক রোগী’ বলে বিতণ্ডায় লিপ্ত হন তিনি। এই দুটি ঘটনা নিয়ে গত দুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা চলছে। এ নিয়ে প্রতিমন্ত্রী মুরাদের বক্তব্য নিয়ে বিবিসি বাংলা একটি
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, ‘আমি তো সেই দিনের আশায় আছি, যেদিন ভারতসহ প্রতিবেশী দেশে চলাফেরা করতে কোনো ভিসা লাগবে না। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক গভীর। রক্তের সম্পর্ক। এখানে আমাদের মাঝে কোনো বাধা থাকবে না।’জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশের ঐতিহাসিক প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতির ৫০ বছরপূর্তিতে সোমবার (৬ ডিসেম্বর) এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। সেক্টর
তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন, তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ভার্চুয়াল আলোচনায় নারী বিদ্বেষমূলক যে বক্তব্য দিয়েছেন, তা তাঁর ব্যক্তিগত। বিষয়টি নিয়ে আমি দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গে আলোচনা করব।আজ সোমবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ সফলভাবে পালনের লক্ষ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র ও সকল কাউন্সিলর এবং