
প্রকাশ: ৪ জানুয়ারি ২০২২, ২৩:১৯

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুর কালকিনি ও নবগঠিত উপজেলা,কালকিনি পৌরসভা ছাত্রলীগের উদ্যােগে বর্ণাঢ্য র্যালী, দোয়া-মাহফিল, আলোচনা সভা ও কেক কেটে দিনটি উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে স্থানীয় দলীয় কার্যালয় এ কর্মসুচি পালন করা হয়। এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহিন ফকিরের সঞ্চালনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের এমপি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, উপজেলা আ.লীগের সহসভাপতি আওলাদ হোসেন মাষ্টার, উপজেলা আ.লীগের যুগ্নসাধারন সম্পাদক লোকমান হোসেন কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ সরদার, কালকিনি উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মোঃ বেল্লাল হোসেন কালকিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানম ও সাধারণ সম্পাদক কোহিনুর সুলতানা, কালকিনি পৌর যুবলীগের সভাপতি মাসুদ রানা জাপান মোল্লা,কালকিনি পৌরসভা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সাইদ সরদার লিখন।

অপর দিকে নবগঠিত ডাসার উপজেলায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা আ'লীগের আহবায়ক সৈয়দ শাখাওয়াত হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদ হাসান অনিক, যুগ্ন আহবায়ক কাজী মাহমুদুল হাসান দোদুল,মতিউর রহমান হাওলাদার, এ্যাডঃ বিদ্যুৎ কান্তি বাড়ৈ,দুর্লভানন্দ বাড়ৈ,খাইরুল ইসলাম মহসিন,

আবুল কাসেম হাওলাদার,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়জিদ হাওলাদার,মমিনুল ইসলাম কালু মোল্লা, ডাসার উপজেলা যুবলীগ নেতা মীর রুহুল সুজন,সেচ্ছাসেবক লীগ নেতা আরিফুজ্জামান সহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।