সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় বিশিষ্টজনেরা তাকে এক অপরাজেয়, মমতাময়ী ও আপসহীন নেত্রী হিসেবে অভিহিত করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘অপরাজেয় বেগম খালেদা জিয়া’ শীর্ষক এই শোকসভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবাস ও রাষ্ট্রীয় নিপীড়নের মধ্যেও খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতি পরিহার করে উদারতা ও জাতীয় ঐক্যের
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশত্যাগের চেষ্টা করার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা থেকে তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন চেকপোস্টে শাহিন শেখকে শনাক্ত করা হয় এবং
আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে বহু অসাধারণ গুণাবলি ছিল, যা বাংলাদেশের রাজনীতিতে বিরল উদাহরণ হয়ে থাকবে। তিনি সৎ, দৃঢ়প্রতিজ্ঞ, আত্মত্যাগী ও দেশপ্রেমিক একজন মানুষ ছিলেন বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার
ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো জোটে না থেকে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১১ দলীয় জোটে তারা আর থাকছে না এবং নিজের শক্তির ওপর ভর করেই নির্বাচনী মাঠে নামবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের ২৬৮টি আসনে প্রার্থী দেবে। দীর্ঘদিন ধরে জোট রাজনীতির বাইরে থেকে স্বতন্ত্র অবস্থান ধরে রাখার যে নীতি
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত ও অসুস্থ অবস্থায় আরও অন্তত ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে অবস্থিত একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়। সকাল ৭টা ৫০
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বার্তা পাঠিয়ে জানিয়েছেন, তিনি তেহরানে হামলা চালাতে চান না। একই সঙ্গে তিনি ইরানকে আঞ্চলিক পরিস্থিতিতে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দামের বরাতে এ তথ্য জানা গেছে। মোগাদ্দাম জানিয়েছেন, বুধবার পাকিস্তান সময় রাত ১টার দিকে তিনি ট্রাম্পের বার্তা পেয়েছেন। বার্তায় স্পষ্ট বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যুদ্ধ চাইছে
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ (৪২) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত এরশাদ সদর উপজেলার দাদশী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুইটি ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্র
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। ২১ এপ্রিল বাংলা প্রথম পত্রের মাধ্যমে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে চলবে ২০ মে
ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চলমান সংকট চরম আকার ধারণ করেছে। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিরোধের জেরে শেষ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একজন পরিচালক। বুধবার (১৪ জানুয়ারি) ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। এর প্রতিবাদে তার পদত্যাগ দাবি
পর্যটন নগরী কুয়াকাটায় শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে মানবতার এক অনন্য উদ্যোগ হিসেবে ‘মানবিক বক্স’ উদ্বোধন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাতিঘর’-এর উদ্যোগে এবং কুয়াকাটা প্রেসক্লাবের সহযোগিতায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আছর নামাজ বাদ এই মানবিক বক্সের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার সাবেক আমির ও বাইতুল আরোজ কেন্দ্রীয়
পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের উদ্যোগে দুর্গম এলাকায় জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এর অংশ হিসেবে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যনগর নুরানী তালিমুল কোরআন মাদ্রাসায় এ
ইরানজুড়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে উত্তেজনা ক্রমেই তীব্রতর হচ্ছে। এমন পরিস্থিতিতে দক্ষিণ চীন সাগর থেকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনকে মধ্যপ্রাচ্যের দিকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউজ নেশন। বুধবার (১৪ জানুয়ারি) প্রকাশিত ওই প্রতিবেদনের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম উইওন জানায়, নিমিৎজ-শ্রেণির এই বিমানবাহী রণতরীর সঙ্গে তিনটি আর্লে বার্ক-শ্রেণির ডেস্ট্রয়ারও মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে উপদেষ্টা পরিষদে ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন’ অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। আইন উপদেষ্টা বলেন, জুলাই-আগস্ট মাসে রাজনৈতিক প্রতিরোধ আন্দোলনের সময় দায়ের হওয়া যেকোনো ফৌজদারি মামলা সরকার প্রত্যাহার
রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১০ দলের রুদ্ধদ্বার বৈঠকে ২৫০ আসনে সমঝোতায় পৌঁছেছে ইসলামপন্থী রাজনৈতিক জোট। বৈঠকে অংশ না নেওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৫০টি আসন ফাঁকা রাখা হয়েছে। সভা সূত্রে জানা গেছে, এই জোটের নাম নির্ধারণ করা হয়েছে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’। বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে কোন দল কতটি আসনে প্রার্থী দেবে—তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে জানানো হয়,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের মধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দিয়ে জোটের বাকি ৯ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার
নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযানে ২৫০০ কেজি জাটকা ইলিশসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন, সুবর্ণচর উপজেলার মো.আরিফ (২৫) মো.মাসউদ (২৯) মো.আকবর হোসেন সবুজ (৩৪) মো.সালাউদ্দিন (৩৫) মো.নুরুল হুদা (৩৫) মো.জাবেদ হোসেন (৩০)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবি পুলিশের (ওসি) মো.আশরাফ উদ্দিন। এর আগে, বুধবার দিবাগ রাত দেড়টার দিকে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যানঘাট সড়কের
“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিবাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে তিন দিনব্যাপি আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের উত্তর ধুরইল যুব কল্যান ক্লাবের আয়োজনে উত্তর ধুরইল গ্রামের মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে এই খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান বক্তা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান
ক্রিকেটারদের আন্দোলন ও ম্যাচ বর্জনের হুমকির মুখে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে বিসিবি এই সিদ্ধান্তের কথা জানায়। বিবৃতিতে বলা হয়, বিসিবি সংবিধানের অনুচ্ছেদ ৩১ অনুযায়ী সভাপতির অর্পিত ক্ষমতাবলে নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ভারপ্রাপ্ত
পোস্টাল ব্যালট নিয়ে সাম্প্রতিক যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তার স্বচ্ছ ও সুষ্ঠু সমাধান নির্বাচন কমিশনকেই নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচন নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে, সে দায়িত্ব পুরোপুরি নির্বাচন কমিশনের। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল
শীত এলেই একসময় মৌলভীবাজার অঞ্চলের ঘরে ঘরে শুরু হতো চুঙ্গাপোড়া পিঠা তৈরির উৎসব। শীতের রাতে খড়কুটো জ্বালিয়ে ঢলু বাঁশের চুঙ্গায় ধীরে ধীরে সেদ্ধ হতো এই ঐতিহ্যবাহী পিঠা। পিঠা বানানোর সেই গ্রামীণ দৃশ্য, খড়ের আগুন, ধোঁয়ার গন্ধ আর উৎসবমুখর পরিবেশ—সবকিছুই এখন স্মৃতিতে সীমাবদ্ধ। কালের বিবর্তনে প্রস্তুত প্রক্রিয়ার জটিলতা, মানুষের অনাগ্রহ এবং প্রধান উপকরণ সংকটের কারণে হারিয়ে যেতে বসেছে মৌলভীবাজারের এই গৌরবোজ্জ্বল
খাগড়াছড়ি জেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা নির্বাচন অফিস। এর মধ্যে ৬৩টি ভোটকেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলে উল্লেখ করা হয়েছে। নির্বাচনের আগে এ তথ্য সামনে আসায় প্রশাসনের নিরাপত্তা প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, পুলিশের বিশেষ শাখা (ডিএসবি)-এর পর্যবেক্ষণ ও গোয়েন্দা তথ্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার জাতীয় বেতন কমিশনের খণ্ডকালীন সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি নিজেই এ তথ্য জানান। অধ্যাপক মাকছুদুর রহমান বলেন, জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের লিখিত নির্দেশনার আলোকে দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নের লক্ষ্যে চার সদস্যবিশিষ্ট একটি
দেশের সোনার বাজারে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এটি দেশের বাজারে এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে নতুন এ দামে সোনা বিক্রি শুরু হয়েছে। এর আগে বুধবার (১৪ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তির
বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠককে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এর আগে, বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গে