শনিবার, ১ আগস্ট, ২০২৬১৭ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের পথে মার্কিন যুদ্ধজাহাজ আব্রাহাম লিংকন

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১৮:৩২

শেয়ার করুনঃ
মধ্যপ্রাচ্যের পথে মার্কিন যুদ্ধজাহাজ আব্রাহাম লিংকন

ইরানজুড়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে উত্তেজনা ক্রমেই তীব্রতর হচ্ছে। এমন পরিস্থিতিতে দক্ষিণ চীন সাগর থেকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনকে মধ্যপ্রাচ্যের দিকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউজ নেশন।

বুধবার (১৪ জানুয়ারি) প্রকাশিত ওই প্রতিবেদনের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম উইওন জানায়, নিমিৎজ-শ্রেণির এই বিমানবাহী রণতরীর সঙ্গে তিনটি আর্লে বার্ক-শ্রেণির ডেস্ট্রয়ারও মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ কিংবা সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেওয়া হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, স্বাভাবিক গতিতে ভারত মহাসাগর অতিক্রম করলে ইউএসএস আব্রাহাম লিংকনকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আওতাভুক্ত আরব সাগরে পৌঁছাতে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে। এই সময়ের মধ্যেই অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

আরও

বাংলাদেশ থেকে তিন লাখ শরণার্থী নিতে সম্মত মিয়ানমার

বাংলাদেশ থেকে তিন লাখ শরণার্থী নিতে সম্মত মিয়ানমার
দক্ষিণ চীন সাগরে অবস্থানকালে ইউএসএস আব্রাহাম লিংকন নিয়মিত সামরিক মহড়ায় অংশ নেয়। এসব মহড়ার মধ্যে ছিল অত্যাধুনিক এফ-৩৫সি যুদ্ধবিমানের উড্ডয়ন অনুশীলন এবং সরাসরি গোলাবর্ষণ কার্যক্রম।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান বিক্ষোভে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘সহায়তা আসছে।’ একইসঙ্গে বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘কঠোর পদক্ষেপ’ নিতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

পরবর্তী সময়ে ট্রাম্প জানান, তাকে জানানো হয়েছে যে ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করেছে। ফলে সামরিক হস্তক্ষেপ প্রয়োজন হবে কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

মধ্যপ্রাচ্যউত্তেজনামার্কিনরণতরীযুক্তরাষ্ট্রইরান
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

সর্বশেষ সংবাদ

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব, ভূ-রাজনীতি নিয়ে আলোচনা নয়: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব, ভূ-রাজনীতি নিয়ে আলোচনা নয়: পররাষ্ট্রমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

হুথিদের মোকাবিলায় বড় সামরিক প্রস্তুতি সৌদির, লোহিত সাগরে বাড়ছে উত্তেজনা

হুথিদের মোকাবিলায় বড় সামরিক প্রস্তুতি সৌদির, লোহিত সাগরে বাড়ছে উত্তেজনা

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সমুদ্র ও স্থলপথে সমন্বিত সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে ইয়েমেনি সূত্রের বরাতে এমন তথ্য উঠে এসেছে। এর মধ্য দিয়ে লোহিত সাগর অঞ্চলে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, সৌদি আরবের মূল লক্ষ্য হচ্ছে লোহিত সাগর হয়ে তেল রপ্তানির পথ নিরাপদ রাখা এবং সাম্প্রতিক সময়ে হুথিদের হামলা ও

গাজা নিরস্ত্রীকরণে ১৪ দিনের রোডম্যাপ, বাস্তবায়ন নির্ভর করবে সেনা প্রত্যাহারের ওপর

গাজা নিরস্ত্রীকরণে ১৪ দিনের রোডম্যাপ, বাস্তবায়ন নির্ভর করবে সেনা প্রত্যাহারের ওপর

গাজায় সম্ভাব্য শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তাবিত নতুন চুক্তিতে নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার জন্য ১৪ দিনের মধ্যে একটি বিস্তারিত রোডম্যাপ তৈরির কথা বলা হয়েছে। তবে সংশ্লিষ্ট সব পক্ষের সম্মতি এবং আন্তর্জাতিক যাচাইকরণ ব্যবস্থার সিদ্ধান্তের ভিত্তিতে এই সময়সীমা বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। হামাসের আলোচক দলের সদস্য গাজি হামাদ বলেছেন, দীর্ঘ ও জটিল আলোচনার পর এমন একটি কাঠামো তৈরির চেষ্টা করা হয়েছে, যা বাস্তবসম্মত এবং কার্যকর

লোহিত সাগর ও বাব আল-মান্দেবে নিরাপত্তা জোরদারে সৌদির নতুন জোট, সদস্য বাংলাদেশও

লোহিত সাগর ও বাব আল-মান্দেবে নিরাপত্তা জোরদারে সৌদির নতুন জোট, সদস্য বাংলাদেশও

বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের নেতৃত্বে নতুন একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে গঠিত এ জোটে বাংলাদেশসহ ১৪টি দেশ অংশ নিয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ নামে এই জোটের লক্ষ্য হলো সদস্য দেশগুলোর মধ্যে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা বাড়ানো

মিশরের দুমিয়াত বন্দরে মার্কিন গ্যাস ট্যাঙ্কারে ড্রোন হামলার অভিযোগ

মিশরের দুমিয়াত বন্দরে মার্কিন গ্যাস ট্যাঙ্কারে ড্রোন হামলার অভিযোগ

মিশরের ভূমধ্যসাগরীয় বন্দর দুমিয়াতে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাস সংরক্ষণ ট্যাঙ্কারে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যামব্রি বুধবার এক প্রাথমিক মূল্যায়নে এ তথ্য জানিয়েছে। তবে মিশরের পেট্রলিয়াম মন্ত্রণালয় বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করলেও ড্রোন হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক বন্দর ও জাহাজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইঞ্চকেপ পৃথক এক বার্তায় জানিয়েছে, দুমিয়াত বন্দরে দুটি গ্যাস ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার

মধ্যপ্রাচ্যে সংঘাত চললেও কমেছে আন্তর্জাতিক বাজারে তেলের দর

মধ্যপ্রাচ্যে সংঘাত চললেও কমেছে আন্তর্জাতিক বাজারে তেলের দর

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলেও মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী ট্যাংকারের স্বাভাবিক চলাচল অব্যাহত রয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে। কয়েক দিনের টানা মূল্যবৃদ্ধির পর এবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৮৯ দশমিক ৪৫