খাগড়াছড়ি সদরের তেতুলতলা এলাকা থেকে নিখোঁজ হওয়া উপজাতি যুবক নিপন দেওয়ান (২৮)–কে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)’র বিশেষ টহল দলের সহায়তায় পানছড়ি সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। নিপন দেওয়ান খাগড়াছড়ি এপিবিএন সংলগ্ন তেতুলতলা এলাকার তরুণ আলো দেওয়ানের ছেলে। সূত্র জানায়, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে নিখোঁজ নিপন দেওয়ানের বিষয়ে তার স্বজনরা লোগাং বিজিবি ক্যাম্পে সহায়তা চাইলে জোন
মিয়ানমার থেকে ফিশিং বোটে অবৈধ পণ্য পাচারের সময় পৃথক দুটি অভিযানে ২২ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার ভোর পর্যন্ত সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ–পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় টানা এ অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রথম অভিযানে রাত ১০টায় কোস্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গোপালপুর উপজেলা শাখার কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে টাঙ্গাইল জেলা ছাত্রদল। (১১ ডিসেম্বর) ২০২৫ তারিখে টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ ও সদস্য সচিব মো. আব্দুল বাতেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালপুর উপজেলা ছাত্রদলের বিদ্যমান কমিটি স্থগিত থাকবে। এরই মধ্যে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এসএম নুরুন্নবী আহমেদ
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি (৩৩) নির্বাচনী প্রচারণার মধ্যে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে মোটরসাইকেলে আসা দুষ্কৃতিকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। পরে বিকেল ২টা ৩৫ মিনিটে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ জানান, হাদির মাথায়
নোয়াখালীর বেগমগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার চৌমুহনী হোয়াইট হাউজে এই দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়। আম্বার গ্রুপের চেয়ারম্যান ও বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল এ কর্মসূচির আয়োজন করে। খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির, বেগমগঞ্জ
রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ জানান এবং ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী পরিবেশে এ ধরনের
ঝালকাঠির রাজাপুরে স্বামীর পরকীয়ার জেরে রেহেনা বেগম (২৫) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে—এমন অভিযোগ উঠেছে স্বামী আরিফ খলিফা ও তার পরিবারের বিরুদ্ধে। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে রেহেনার মরদেহ অ্যাম্বুল্যান্সে করে ঢাকার কেরানীগঞ্জ থেকে বাবার বাড়িতে পৌঁছে দিয়েই সটকে পড়েন স্বামী আরিফ। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সাংগর গ্রামের শহিদ হাওলাদারের মেয়ে রেহেনার
নোয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণঃ নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা শহরের নাইস গেস্ট হাউজ হলরুমে সুজন-সুশাসনের জন্য নাগরিক এ আয়োজন করে। গোলটেবিল বৈঠকে লেখক-গবেষক, শিক্ষাবীদ, আইনজীবী, মানবাধিকারকরকর্মী, তরুণ ভোটার এবং সুজন এর জেলা, উপজেলা কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার ৮০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সুজন এর নোয়াখালী জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা হাবিবুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে। যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার কিছু আগে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুই হামলাকারী রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার বাম কানের নিচে লাগে এবং মাথার ভেতর রয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় সহযোগী মিসবাহ তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, দুপুর আড়াইটার পর পরই হাদিকে হাসপাতালে আনা হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে এবং
জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় মোটরসাইকেলযোগে এসে অজ্ঞাত দুই অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর ২টা ৩৫ মিনিটে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। ঢাকা
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে নির্বাচনি প্রচারণাকালে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় জরুরি বিভাগে আনা হয় এবং চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। ঘটনাটি খুবই সংবেদনশীল হওয়ায় পুলিশ
রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রাম যেন শোকে স্তব্ধ। দুই বছরের শিশু সাজিদের মৃত্যুতে পুরো গ্রাম জুড়ে নেমে এসেছে কান্নার ঢল। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকেই মসজিদের মাইকে বারবার ঘোষণা হচ্ছিল— “কোয়েলহাট পূর্বপাড়া নিবাসী রাকিব উদ্দীনের দুই বছরের শিশু সন্তান সাজিদ মারা গেছে।” প্রতিটি ঘোষণা যেন মানুষের হৃদয়ে আঘাত হানছিল। সকাল সাড়ে ১০টায় নেককিড়ি কবরস্থান-সংলগ্ন মাঠে জানাজা শেষে সাজিদের দাফন সম্পন্ন
রাজধানীর ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রাণ হারান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)–এর শিক্ষার্থী ইরাম রেদওয়ান (২৫) এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী অপুর আহমেদ (২৫)। তাদের সঙ্গে থাকা বন্ধু তাওসিফ জানান, দুজনই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে ভোটগ্রহণের দু’দিন পর পর্যন্ত তারা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, নির্বাচনী আচরণবিধি সঠিকভাবে অনুসরণ হচ্ছে কি না তা পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। এর আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ত্রয়োদশ
জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় সকালেই এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৫ হিসেবে জানানো হলেও পরে তা সংশোধন করে ৬ দশমিক ৭ মাত্রা নিশ্চিত করা হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের নিকটবর্তী অঞ্চল, যেখানে তীব্র কম্পনে স্থানীয় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক
রাজধানী ঢাকায় শীত গতি বাড়াতে শুরু করেছে। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ক্রমশ কমছিল, তবে শুক্রবার (১২ ডিসেম্বর) শীত আরও প্রকটভাবে অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস; আজ সকালে তা কমে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। শুক্রবার সকাল ৭টায় প্রকাশিত ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়—আজ দিনের বেশিরভাগ সময় আকাশ
‘রজব’ হলো আল্লাহ তায়ালার বিশেষ অনুগ্রহের মাস। রজব মাস বান্দার গুনাহ মাফের মাস। রজব মাসের সঙ্গে ইসলামের অতীত ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য জড়িয়ে আছে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-রজব মাসে আকাশ পানে মেরাজে গমন করেছিলেন। হযরত নূহ (আ.) মহাপ্লাবনের আশঙ্কায় রজব মাসেই কিস্তিতে আরোহণ করেছিলেন। হযরত রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের- কাছে রজব মাসেই প্রথম ওহি আসে। এছাড়া রজব হলো জান্নাতের
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত এ তফসিলকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে তিনি মনে করেন, সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও ভোটের সুষ্ঠু ও নিরপেক্ষ আয়োজনের ক্ষেত্রে এখনও কিছু ঘাটতি রয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নির্বাচনী তফসিল ঘোষণার পর নাসীরুদ্দীন পাটওয়ারী এই মন্তব্য করেন। তিনি বলেন, “এই নির্বাচনের মাধ্যমে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল ও গুরুতর অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে তার চিকিৎসা চললেও কিডনির কার্যক্ষমতা বন্ধ হওয়ায় নিয়মিত ডায়ালাইসিস চলছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্বাসকষ্ট বৃদ্ধি, রক্তে অক্সিজেনের পরিমাণ কমা এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়া কারণে তাকে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের পর মেয়াদের মাঝামাঝি সময়ে পদত্যাগ করার পরিকল্পনা করছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) হোয়াটসঅ্যাপে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি রয়টার্সকে এ তথ্য জানান। রাষ্ট্রপতি বলেন, নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তার সম্পর্ক ভালো নয় এবং তিনি ‘অপমানিত বোধ’ করছেন। তিনি আরও উল্লেখ করেন, ড. ইউনূস প্রায় সাত মাস ধরে তার সঙ্গে দেখা করেননি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নের ওপর গণভোটের তফসিল ঘোষণা করায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন কমিশনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল।” ড. ইউনূস আরও বলেন, “ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশ যে নতুন পথে অগ্রসর হচ্ছে, এই নির্বাচন ও