ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহিদ শরিফ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে তার দাফন সম্পন্ন হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে অনুষ্ঠিত এই জানাজায় প্রধান
যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবেন—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে শহীদ হাদির জানাজা পূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. ইউনূস বলেন, ওসমান হাদি আমাদের বুকের ভেতর আছেন। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে এই নামাজে জানাজা সম্পন্ন হয়। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো মানুষের অংশগ্রহণে জানাজাস্থল জনসমুদ্রে পরিণত হয়। ছাত্র-জনতা, রাজনৈতিক কর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষের ঢল নামে দক্ষিণ
চব্বিশের গণঅভ্যুত্থানের শীর্ষ নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজাকে ঘিরে শনিবার জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ পরিণত হয়েছে এক অভূতপূর্ব জনসমুদ্রে। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকেই লাখো মানুষ সেখানে জড়ো হতে থাকেন। শনিবার বেলা সাড়ে ১১টার আগেই পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ এবং
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার বেলা পৌনে ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এই ময়নাতদন্ত কার্যক্রম সম্পন্ন হয়। ময়নাতদন্ত শেষে হাদির মরদেহ পুনরায় জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হয়। সেখানে মরদেহ গোসল করিয়ে জানাজার জন্য প্রস্তুত করা হবে। পরে মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণআন্দোলনের অগ্রণী সৈনিক শরিফ ওসমান হাদির জানাজা উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবন এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সময় যত এগোচ্ছে, ততই মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের উপস্থিতি বাড়ছে। জানাজায় বড় ধরনের জনসমাগম হবে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। শোকাহত নেতাকর্মী ও সমর্থকরা বলছেন, জুলাই গণআন্দোলনে শরিফ ওসমান হাদি ছিলেন সম্মুখসারির একজন সংগঠক। তার হত্যাকাণ্ডের
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ বহনকারী উড়োজাহাজ দেশে এসে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণ করে। এর আগে, শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মরদেহ বহনকারী বিমানটি উগান্ডার এন্টেব বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। বিমানবন্দরে অবতরণের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ গ্রহণ করা হয়। গত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও রাজনৈতিক আন্দোলনের অন্যতম নেতা শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে শনিবার সকাল থেকেই জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে মানুষের ঢল নামতে শুরু করেছে। বিভিন্ন জেলা ও এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল স্লোগান দিতে দিতে মানিক মিয়া এভিনিউয়ে প্রবেশ করছে। শনিবার সকাল সাড়ে ১০টায় সরেজমিনে দেখা যায়, মিছিলগুলো থেকে ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’,
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার (২০ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ঘোষণা দেন। পরে একই রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রীয় শোক পালনের প্রজ্ঞাপনে বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয়
জুলাই অভ্যুত্থানের অন্যতম সম্মুখসারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনের মূল পরিকল্পনাকারীদের বিষয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তে উঠে এসেছে, এই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের কেন্দ্রবিন্দুতে ছিলেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ওরফে ‘শাহীন চেয়ারম্যান’। তদন্তসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, অর্থায়ন ও অস্ত্র সরবরাহ—উভয় ক্ষেত্রেই শাহীন চেয়ারম্যানের সরাসরি ভূমিকা ছিল।
ভারত বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল ও পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে নয়াদিল্লি বাংলাদেশের অভ্যন্তরীণ প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে স্পষ্ট করেছে ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার (১৯ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মুখপাত্র এক বিবৃতিতে জানান, বর্তমান পরিস্থিতি অত্যন্ত ‘পরিবর্তনশীল ও জটিল’ এবং এই পরিস্থিতি বোঝার জন্য পুঙ্খানুপুঙ্খ ও
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তার মেয়ে জাইমা জারনাজ রহমান ফেসবুকে এক পোস্টে এ খবর নিশ্চিত করেন। তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।” ১৯৯৭ সালের পর প্রায় ১৮ বছর লন্ডনে অবস্থান করা তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। দেশে ফেরার জন্য তিনি
মৌলভীবাজারের কমলগঞ্জে র্যাবের অভিযানে গুলিসহ দুইটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কমলগঞ্জ উপজেলার পূর্ব জালালপুরের আকশমনি গাছের একটি বাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় ১১০ টি গুলিসহ দুটি এয়ারগান উদ্ধার করা হয়। র্যাব জানায়, গত ৫ আগস্ট পরবর্তীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ উত্তাল হয়ে উঠেছে। জুমার নামাজের পর থেকে হাজারো ছাত্র-জনতা শাহবাগে অবস্থান নেয় এবং বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে। শাহবাগে বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম ঘোষণা দেন, এখন থেকে শাহবাগের নাম হবে শহীদ ওসমান হাদি চত্বর। তিনি বলেন, ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ দেশে আসার পর রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়ন করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে সীমান্ত রক্ষাকারী বাহিনীর এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, বিমানবন্দর এলাকা, কারওয়ানবাজার ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকাসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়ন করা হয়েছে। ওসমান হাদির মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটটি
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে বর্তমানে বেশ স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ডা. জাহিদ হোসেন বলেন, “ম্যাডাম প্রায় এক মাস ধরে চিকিৎসাধীন আছেন। আলহামদুলিল্লাহ,
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ করেছে সর্বদলীয় জুলাই ঐক্য। শুক্রবার বিকেলে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়। উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মিজানুর রহমান, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরণ, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামান, ছাত্র
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশে এসে পৌঁছেছে। তার জানাজা আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত হবে। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণকারীদের নিরাপত্তার স্বার্থে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে আবারও বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঝালকাঠি ঈদগাহ মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরিশাল–খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি কলেজ মোড়ে গিয়ে অবস্থান নেয়। পরে সেখানে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদিকে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশে যাত্রা শুরু করেছে। সেখানে মরদেহ সংরক্ষণ করা হবে। এ সময় ইনকিলাব
রাজবাড়ীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অন্তঃসত্ত্বা এক গৃহবধূ। শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোররাতে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামে দুর্বৃত্তরা বটি দিয়ে গলা কেটে তাকে হত্যা করে। নিহত গৃহবধূর নাম সুরাইয়া আক্তার (১৭)। তিনি সদর উপজেলার ধুলদী জয়পুর গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র চার মাস আগে তাদের বিয়ে হয়েছিল এবং সুরাইয়া অন্তঃসত্ত্বা ছিলেন। নিহতের ভাসুর মিজানুর রহমান
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে মৌলভীবাজার জেলাজুড়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালন করে সর্বস্তরের ছাত্র-জনতা। এর আগে শুক্রবার জুমার নামাজের পর মৌলভীবাজার জেলার প্রতিটি মসজিদে শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় মুসল্লিদের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির হত্যার প্রতিবাদ ও খুনিদের দ্রুত বিচারের দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গোয়ালন্দের সর্বস্তরের জনগণ ও জুলাইয়ের বিপ্লবী ছাত্র সমাজের উদ্যোগে দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিলটি গোয়ালন্দ বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা–খুলনা মহাসড়কে অনুষ্ঠিত হয়। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান ওসমান বিন হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। তাকে বহনকারী সিঙ্গাপুর থেকে আগত বিমানটি নির্ধারিত সময় অনুযায়ী ঢাকায় অবতরণ করে। মরদেহ দেশে পৌঁছানোর পর তা সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ ওসমান হাদির মরদেহ রাখা হবে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো