দিনাজপুরে নবাবগঞ্জে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সোমবার (০২ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ গেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বক্তারা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং দাবি না মানা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।