২৬ মার্চ মহাস স্বাধীনতা দিবস ও জতীয় দিবস। স্বাধীনতার এই ৫১ বছর উদযাপনে জাতির শ্রেষ্ঠ সন্তাদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষ আসতে শুরু করেছে৷তবে গত কয়েকবছরের চেয়ে এবার মানুষের উপস্থিত তুলনামূলক কম। বেলা ১০ টার দিকেও ধীরে ধীরে আসতে শুরু করেছে মানুষ। সকাল ৫টা ৫০ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে বীর
আজ (২৬ মার্চ) থেকে মাঠে গড়াতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের আইপিএল। প্রথমবারের মতো দশটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আয়োজিত হতে যাচ্ছে আইপিএল। পূর্বের আট দলের সঙ্গে নতুন দল হিসেবে এবার যুক্ত হয়েছে গুজরাট টাইটান্স এবং লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এই দশটি
৫১ তম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে বাঙালীর বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে চলে গেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গন। এই জনসাধারণের পাশাপাশি প্রতিবন্ধকতাকে জয় করে শহীদ বেদিতে ফুল দিতে এসেছেন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের এই দলটি। শনিবার (২৬ মার্চ) সকাল ৭টার দিকে জাতীয় স্মৃতিসৌধ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরই হুইল চেয়ারে
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালিত হয়েছে। শনিবার মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়। জেলা প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৬টায় চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম রাজনৈতি সংগঠন জেলা
যশোরে রুম্মান (৩১) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দলীয় প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আরিফ হোসেন শাকিল (৩০) নামে আরেক যুবলীগ কর্মী আহত হয়েছেন। শুক্রবার (২৫ মার্চ) রাত ১১টার দিকে যশোর শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে। রুম্মান শহরের টালিখোলা মাদরাসা এলাকার লিয়াকত পটোয়ারির ছেলে এবং শাকিল একই এলাকার বাবু ড্রাইভারের ছেলে বলে জানা গেছে। স্থানীয় ও হাসপাতাল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সোনার বাংলা গড়তে হলে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়ে তোলাই হবে আজকের দিনের প্রত্যয়। শনিবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ প্রত্যয় ব্যক্ত করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, অনেক রক্ত ও অশ্রুপথে দীর্ঘ লড়াই করে বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনৈতিক
সময়টা ভালো যাচ্ছিল না আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসির। প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) হয়ে বল পায়ে ছিলেন না চেনা ছন্দে। ক্লাব বাদ পড়েছিল চ্যাম্পিয়নস লিগ থেকে। ফলে ক্লাবের সমর্থকদের দুয়োও মিলছিল মেসির। অপরদিকে ইনজুরির জন্য পিএসজির হয়ে মাঠে নামতে পারছিলেন অ্যাঙ্গেল দি মারিয়া। তবে জাতীয় দলের জার্সিতে ঠিকই নিজেদের সেরা ফর্মে এই দুই আর্জেন্টাইন তারকা। মেসি জাতীয় দলে ফিরেছেন প্রায় চার
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য আজও দেশি-বিদেশি চক্রান্তকারীরা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজ রক্তধারায় স্নাত মহিমান্বিত আমাদের স্বাধীনতা। কথা ছিল একটি পতাকা পেলে দেশের মানুষ সুখে-শান্তিতে
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৮৭ হাজার ৭৩৩ জন রোগী। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪৭ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৮২০ জনে দাঁড়িয়েছে । এছাড়া একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ লাখ ৯৪ হাজার ২৩৩ জন। এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ কোটি ৪১ লাখ ৭২ হাজার ১৬০ জনে। গেল
আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গোটা জাতি আজ ৫২তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছে। এ উপলক্ষে বিশেষ ডুডল করেছে গুগল। হোম পেজে বিশেষ ডুডলের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছে তারা। বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তা-ই ডুডল। বেশ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে কেন্দ্রীয় ১৪ দল। এরপর শ্রদ্ধা জানাতে আসেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমীন চৌধুরী। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নেতৃত্বে স্মৃতিসৌধে আসা বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় আয়োজন শেষে স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সব শ্রেণি-পেশার মানুষের জন্য। ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের
নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাজ করতে পছন্দ করতেন। নিজের কাজ নিজেই করতেন। পরিশ্রম করতেন, ব্যবসা করতেন। বাস্তব জীবনে নবিজীর সব কাজই ছিল সুস্বাস্থ্য, সুস্থতা ও আত্মনির্ভরশীল হওয়ার অনন্য নিদর্শন। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রেসালাতের দায়িত্ব পালনের পাশাপাশি ইসলামের শুরুতেই নিজের কাজ নিজে করতেন। পরিশ্রম করতেন, সুস্থতা কিংবা অসুস্থতায় পদক্ষেপ গ্রহণ করতেন। তিনি কোনো কাজকেই ছোট করে দেখেননি। এ
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আজকে আমাদের নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে চিনতে শিখছে। আমরা এগিয়েছি বহুদূর। কিন্তু এই মুক্তিযুদ্ধের চেতনাকে বয়ে নিয়ে যেতে হবে। বাঙালির হাজার হাজার বছরের শ্রেষ্ঠ অর্জনকে যেন প্রজন্ম থেকে প্রজন্মান্তর ধরে রাখতে পারি, সে জন্যই আমাদের প্রত্যেক শিক্ষার্থীর মনের মধ্যে বঙ্গবন্ধুকে ঢুকিয়ে দেওয়া প্রয়োজন। শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন
মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। খুনিদের দ্রুত ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়ন ও বড়তলী বানিহারী ইউনিয়নের অন্তত ৪টি গ্রামের প্রায় শতাধিক ঘর বাড়ি ঘূর্ণিঝড়ের প্রবল আঘাতে তছনছ হয়ে গেছেবৃহস্পতিবার (২৪ মার্চ) রাত আনুমানিক ৯ টার দিকে মাত্র ৫ মিনিটের ঘূর্ণিঝড়ে এই কাণ্ড ঘটে। জানা যায়, ঘূর্ণিঝড়ে ৩নং তেতুলিয়া ইউনিয়ন এর পশুখালী গ্রামের ৬০ টি, হরিপুর গ্রামের ২৫ টি ও ২ নং বড়তলী বানিহারী ইউনিয়নের নয়াগাও গ্রামের ২০
মাদারীপুর জেলা তথ্য অফিস আয়োজনে ও সৌহার্দ্য নারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এর নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় শিশু ও নারী উন্নয়নে ভিডিও কলের মাধ্যমে সচেতনতামূলক উন্মুক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের থানতলী খান বাড়ি বালুর মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠক - মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা।তথ্য অফিসার মোঃ রিয়াদুল ইসলাম।
নওগাঁর নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ইউনুস আলীর জানাযায় গিয়ে কাঁদলেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার। এর আগে শুক্রবার দুপুরে তার মৃত্যুর সংবাদ পেয়ে সেখানে ছুটে যান খাদ্যমন্ত্রী। মন্ত্রী জানাযা স্থলে পৌঁছে ইউনুস আলী পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এর আগে গতকাল রাতে হঠাৎ করে মৃত্যুবরণ করেন ইউনুস আলী।এসময় মন্ত্রী কান্না বিজরিত কন্ঠে বলেন,
নিরাপদ সড়কের দাবিতে গোয়ালন্দ রাইডার্স নামে একটি সংগঠন শুক্রবার (২৫ মার্চ) সকালে নড়াইলের উদ্দেশ্যে শোভাযাত্রা শুরু করে।সকাল ৮ টায় গােয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজ মাঠ থেকে শােভাযাত্রাটি বের হয়। গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল শোভাযাত্রায় অংশগ্রহন কারীদের শুভেচ্ছা জানিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। শােভাযাত্রায় ১৩০ টি মােটর সাইকেলে ২৬০ জন রাইডার্সে অংশগ্রহণ করেছেন। ১০০
২৪ ঘণ্টায় সারা দেশে ১০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ১৭৪ জনে। শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ। এই ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১১৮ অপরিবর্তিত থাকল। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবারও করোনাভাইরাসে কারো মৃত্যু
রাজধানীসহ পার্শ্ববর্তী কিছু এলাকায় হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এ অবস্থায় গত কয়েকদিনে রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) হাসপাতালে রেকর্ড সংখ্যক রোগী চিকিৎসা নিয়েছেন। গত দুই দিনেই হাসপাতালটিতে দুই হাজার ৪০৯ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ অবস্থায় রোগী সামলাতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরতরা। শুক্রবার (২৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আইসিডিডিআর,বি-র মিডিয়া ম্যানেজার তারিফ হাসান।তিনি জানান,
ফেনীতে স্টার লাইন ফুড প্রোডাক্টসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশের ওই কারখানায় আগুন লাগে। ফেনী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্নচন্দ্র মুৎসুদ্দি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আরও কয়েকটি ইউনিট বাড়ানোর চেষ্টা চলছে। কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। পরে
২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরু হওয়ার পর থেকে রাশিয়া এ পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। কিন্তু এর মধ্যে ৫৯ শতাংশ বিস্ফোরিত হয়নি, গুলি করে নামানো হয়েছে অথবা লক্ষ্যচ্যুত হয়েছে।ইউক্রেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরা। তারা সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানায়, রাশিয়া প্রায় ১২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এরমধ্যে অর্ধেকেরও কম সংখ্যক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। বাকিগুলো হয়
১৯৭১ সালে বাংলাদেশের গণহত্যায় জড়িত পাকিস্তানিদের কবর থেকে তুলে এনে শাস্তির ব্যবস্থা করবে নতুন প্রজন্ম বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘পাকিস্তানের কমিশন বলেছিল তাদের শাস্তি দেওয়ার জন্য। আমি আশা করব পাকিস্তানের নতুন প্রজন্ম তারা বিষয়টি অনুধাবন করতে পারবে। তারা গণহত্যার অপরাধ স্বীকার করবে। তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। কবর থেকে তুলে তাদের
সাপ্তাহিক ছুটি হওয়ায় শুক্রবার সকাল থেকেই মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের চাপ বাড়তে থাকে। বর্তমানে ঘাট এলাকায় শতাধিক বাস, পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক নৌপথ পারাপারে অপেক্ষায় রয়েছে।শুক্রবার (২৫ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাপ্তাহিক ছুটির কারণে গতকাল বৃহস্পতিবার রাত থেকে পাটুরিয়া