বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬২২ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

টিপু হত্যার নেপথ্যে যেই থাকুক, কাউকে ছাড় নয় :স্বরাষ্ট্রমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ৫:৪১

শেয়ার করুনঃ
টিপু হত্যার নেপথ্যে যেই থাকুক, কাউকে ছাড় নয় :স্বরাষ্ট্রমন্ত্রী

মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। খুনিদের দ্রুত ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু খুনের ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে। একই ঘটনায় গুলিতে কলেজছাত্রী প্রীতি হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় জড়িতরা যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় নেপথ্যে থেকে যদি কেউ কলকাঠি নেড়ে থাকে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের গ্রেপ্তার ও হত্যার রহস্য উন্মোচনে র‌্যাব ও ডিবি পুলিশসহ কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও

কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে 'হলুদ সোনালি বাটা'

কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে 'হলুদ সোনালি বাটা'

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ৯টা ৫০ মিনিটের দিকে জাহিদুল মাইক্রোবাসে করে শাহজাহানপুর আমতলা কাঁচাবাজার হয়ে বাসায় ফিরছিলেন। শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে পৌঁছালে হেলমেট পরা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে জাহিদুল ও তার গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এ সময় জাহিদুলের গাড়ির পাশ দিয়ে রিকশায় যাচ্ছিলেন বদরুন্নেসা কলেজের ছাত্রী প্রীতি। তিনিও গুলিবিদ্ধ হন। তাদের রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ গাড়িচালক মুন্না বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় শুক্রবার (২৫ মার্চ) দুপুরে নিহত জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি বাদী হয়ে শাহজাহানপুর থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১৮।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

রাজাপুরে চোর প্রতিরোধে গৃহবধূর কামড়ে বিচ্ছিন্ন হলো চোরের আঙুল

রাজাপুরে চোর প্রতিরোধে গৃহবধূর কামড়ে বিচ্ছিন্ন হলো চোরের আঙুল

এজাহারে ডলি বলেন, আমার স্বামী মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য ছিলেন। আমার বাবার মতিঝিল কাঁচাবাজার এলাকায় একটি রেস্টুরেন্ট আছে। আমার স্বামী রেস্টুরেন্ট দেখাশোনা করতেন। আমার স্বামী বৃহত্তর মতিঝিল থানা আওয়ামী লীগের ১০ বছর সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সাধারণ সম্পাদক থাকাকালীন দলীয়ভাবে কোন্দল ছিল। গত ৪-৫ দিন আগে আমার স্বামীকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়।

এজাহারে তিনি আরও বলেন, প্রতিদিনের মতো গতকাল (বৃহস্পতিবার) মাইক্রোবাস নিয়ে গাড়িচালক মনির হোসেন মুন্নাসহ তিনি হোটেলের উদ্দেশে যাওয়ার জন্য রওনা হয়। মতিঝিল এজিবি কলোনির গ্র্যান্ড সুলতান নামে রেস্টুরেন্ট কাজ শেষে বাসায় আসার পথে রাত আনুমানিক সোয়া ১০টার দিকে শাহজাহানপুর মানামা ভবনস্থ বাটার দোকানের সামনে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা পূর্ব শত্রুতার জের ধরে আমার স্বামীকে এলোপাতাড়ি গুলি করে। গুলিতে গাড়ির গ্লাস ভেঙে যায়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ সময় গুলির কারণে আমার স্বামীর গলার ডান পাশে, বুকের বাম পাশে, বুকের বাম পাশের বগলের কাছাকাছি, পেটের মধ্যে নাভির নিচে, বাম কাঁধের ওপরে, পিঠের বাম পাশের মাঝামাঝি স্থানে, পিঠের বাম পাশের কোমর বরাবর, পিঠের ডান পাশের কোমরের ওপর মারাত্মক জখম হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। দুষ্কৃতকারীরা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করার সময় প্রীতি নামে এক পথচারীও নিহত হন।মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ওসি মনির হোসেন মোল্লা। তিনি বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তা বিশ্লেষণ করা হচ্ছে।

তবে একই ঘটনায় রিকশায় থাকা যাত্রী বদরুন্নেসা কলেজছাত্রী প্রীতি খুনের বিষয়ে মামলা করবেন না বলে জানিয়েছেন তার বাবা। শুক্রবার সকালে ঢামেক মর্গে আসেন প্রীতির বাবা জামাল উদ্দিন।তিনি  বলেন, মেয়ের হত্যায় বিচার চাই না। মামলা চালানোর মতো অবস্থাও নেই। আমরা নিরীহ মানুষ। বিচার চাইলে আল্লাহ’র কাছে চাই। তিনিই বিচার করবেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রীতিদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। সেখানে যাতায়াত কম। বাবার চাকরিসূত্রে ঢাকায় থাকা পরিবারের।প্রীতির বাবা জামাল উদ্দিন বলেন, মিরপুর-২ একটি কোম্পানির ফ্যাক্টরির প্রোডাকশনে চাকরি করি। বেতন বেশি পাই না। অনেক কষ্টে মেয়ে প্রীতি ও ছেলে সোহায়েব জামাল সামি ও স্ত্রীকে নিয়ে ২১৮ পশ্চিম শান্তিবাগে ভাড়ায় থাকি।

মেয়ে হত্যার বিচার চান কি না ও মামলা করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, মামলা করব না। মামলা পরিচালনা করার মতো অবস্থা ও সুযোগ আমার নাই৷ কোনো বিবাদে জড়াতে চাই না। কেউ যদি সহযোগিতা করে সেটা ভিন্ন বিষয়।

তিনি বলেন, প্রীতি বদরুন্নেসা কলেজে ইন্টারমিডিয়েটে পড়ে। পরিবারের অবস্থা বিবেচনা করে প্রীতি নিজে চাকরির চেষ্টা করছিল৷ ১৫ হাজার টাকায় একটা অফিসে চাকরি নিয়েছিল। সামনের মাসে জয়েন করার কথা ছিল মেয়েটার। কিন্তু সেটা আর হলো না।

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

সর্বশেষ সংবাদ

সাদ্দাম-ইনানকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন কাদের

সাদ্দাম-ইনানকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন কাদের

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচাশি তম প্রয়াণবার্ষিকী

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচাশি তম প্রয়াণবার্ষিকী

সরকারকে ব্যর্থ করতে চক্রান্ত চলছে, অভিযোগ রিজভীর

সরকারকে ব্যর্থ করতে চক্রান্ত চলছে, অভিযোগ রিজভীর

নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরান-যুক্তরাষ্ট্র শান্তির সম্ভাবনায় কমছে বৈশ্বিক অপরিশোধিত তেলের দাম

ইরান-যুক্তরাষ্ট্র শান্তির সম্ভাবনায় কমছে বৈশ্বিক অপরিশোধিত তেলের দাম

এ সম্পর্কিত আরও পড়ুন

হুমকির অভিযোগে মানবেতর জীবন কাটাচ্ছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা

হুমকির অভিযোগে মানবেতর জীবন কাটাচ্ছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা

কুমিল্লার দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতা, বিচারহীনতা এবং হুমকির অভিযোগ তুলে সরকারের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় তারা এসব অভিযোগ তুলে ধরেন। সভায় শহীদ আব্দুর রাজ্জাক রুবেলের স্ত্রী হ্যাপি আক্তার বলেন, যারা

কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে 'হলুদ সোনালি বাটা'

কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে 'হলুদ সোনালি বাটা'

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি সামুদ্রিক মাছ ‘হলুদ সোনালি বাটা’ (ইয়েলো গোটফিশ)। উজ্জ্বল হলুদ-সোনালি রঙ ও আকর্ষণীয় গঠনের কারণে মাছটি দেখতে বুধবার সকালে আলিপুর মৎস্য বন্দরে উৎসুক মানুষের ভিড় জমে। স্থানীয়ভাবে মাছটি সোনালি বাটা বা তোতা বাটা নামেও পরিচিত। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে এফবি জারিফ-৪ নামের একটি মাছ ধরার ট্রলারের জেলেরা গভীর সমুদ্রে

টেকনাফে পৃথক অভিযানে ৪৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১, সিএনজি জব্দ

টেকনাফে পৃথক অভিযানে ৪৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১, সিএনজি জব্দ

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৮ হাজার পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সিএনজি চালক আইয়াস উদ্দিন (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি সূত্র জানায়, বুধবার সকাল ১১টা ২৫ মিনিটে মৌলভীবাজার ও হ্নীলা থেকে কক্সবাজারগামী

নানা আয়োজনে সারাদেশে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

নানা আয়োজনে সারাদেশে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষের অংশগ্রহণে আলোচনা সভা, স্মরণসভা, দোয়া মাহফিল, শোভাযাত্রা, মানববন্ধন, আলোকচিত্র প্রদর্শনী ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ,

র‍্যাবের অভিযানে মৃত্যুমুখ থেকে ফিরলেন তিন অপহৃত রোহিঙ্গা যুবক

র‍্যাবের অভিযানে মৃত্যুমুখ থেকে ফিরলেন তিন অপহৃত রোহিঙ্গা যুবক

কক্সবাজারের উখিয়া থেকে স্বজনদের বাড়িতে বেড়াতে গিয়ে টেকনাফের গহীন পাহাড়ে অপহরণকারীদের হাতে বন্দি হওয়া তিন রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। টানা চার দিন শালবাগান পাহাড়ের দুর্গম এলাকায় হাত-পা বেঁধে অমানবিক নির্যাতনের পর র‍্যাবের দুঃসাহসিক অভিযানে তারা মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। এ ঘটনায় অপহরণ চক্রের অন্যতম মূলহোতা হাফেজ আহম্মেদকে (৫৩) গ্রেপ্তার করা হয়েছে। অভিযান ও মামলার বিবরণ অনুযায়ী,