সোমবার, ৪ মে, ২০২৬২১ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

নবিজীর (সা.) যেসব শারীরিক পরিশ্রম ও ব্যায়াম সুন্নাত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২২, ১৬:৩৩

শেয়ার করুনঃ
নবিজীর (সা.) যেসব শারীরিক পরিশ্রম ও ব্যায়াম সুন্নাত

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাজ করতে পছন্দ করতেন। নিজের কাজ নিজেই করতেন। পরিশ্রম করতেন, ব্যবসা করতেন। বাস্তব জীবনে নবিজীর সব কাজই ছিল সুস্বাস্থ্য, সুস্থতা ও আত্মনির্ভরশীল হওয়ার অনন্য নিদর্শন। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রেসালাতের দায়িত্ব পালনের পাশাপাশি ইসলামের শুরুতেই নিজের কাজ নিজে করতেন। পরিশ্রম করতেন, সুস্থতা কিংবা অসুস্থতায় পদক্ষেপ গ্রহণ করতেন। তিনি কোনো কাজকেই ছোট করে দেখেননি। এ সম্পর্কে একাধিক হাদিসে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বাস্তবজীবনের অনেক ঘটনা সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। অনুসরণযোগ্য নবিজীর সেই কাজসমূহ কী?

সব সময় ধৈর্য, সহনশীল, পরিশ্রম, কষ্ট ও বীরত্বপূর্ণ জীবনযাপন করা নবিজীর ‍সুন্নাত। সব ধরনের বিপদ সহ্য করার এবং কঠিন থেকে কঠিনতর অবস্থার মোকাবিলা করার অভ্যাসও নবিজীর সুন্নাত। তিনি দৃঢ়তার সঙ্গে সাদাসিধাভাবে বীরত্বের জীবন যাপনের চেষ্টা করতেন। আবার আরাম প্রিয়, পরিশ্রমবিমুখ, কোমলতা প্রিয়, অলস, সুখপ্রত্যাশী, আনমনা ও দুনিয়া পূজারি হতে নিরুৎসাহিত করেছেন। হাদিসের একাধিক বর্ণনায় তা প্রমাণিত-

আরও

বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা

বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা

১. আরাম প্রিয় না হওয়া

নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন হজরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামেনের গভর্নর নিযুক্ত করে পাঠান, তখন তাকে উপদেশ দেন যে, হে মুয়াজ! আরাম প্রিয়তা থেকে বিরত থাকবে! কেননা আল্লাহর বান্দাহগণ আরাম প্রিয় হন না।' (মিশকাত)

আরও

কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা

কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

২. সাধারণ জীবনযাপন করা

হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, 'সাদাসিধে জীবন-যাপন করা ঈমানের নির্দেশ।' (আবু দাউদ)

৩. ব্যায়াম/পরিশ্রম করা

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব সময় সদাসিধে ও বীরত্বের জীবনযাপন করতেন এবং সব সময় নিজের বীরত্বপূর্ণ শক্তিকে রক্ষা করা ও বর্ধিত করার চেষ্টা করতেন। তিনি সাঁতার কাটতেও পছন্দ করতেন। কেননা, সাঁতার কাটায় শরীরের উত্তম ব্যয়াম হয়। একবার এক পুকুরে তিনি ও তাঁর কিছু সাহাবি সাঁতার কাটতে ছিলেন, তিনি সাঁতারুদের প্রত্যেকের জুড়ি ঠিক করে দিলেন যে, প্রত্যেককে সাঁতার কেটে তার জুড়ির কাছে পৌঁছবে। সুতরাং তাঁর জুড়ি নির্বাচিত হলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি সাঁতার কেটে জুড়ি আবু বকর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত পৌঁছে তার ঘাড় ধরে ফেললেন।

৪. পরিচর্যা ও যত্নবান হওয়া

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সওয়ারির জন্য বাহন হিসেবে ঘোড়াকে সবচেয়ে বেশি পছন্দ করতেন। নিজেই নিজের ঘোড়ার পরিচর্যা করতেন। নিজের জামার আস্তিন দ্বারা ঘোড়ার মুখ মুছে পরিষ্কার করে দিতেন। ঘোড়ার গ্রীবাদেশের কেশরসমূহকে নিজের পবিত্র আঙুল দ্বারা ঠিক করে দিতেন এবং বলতেন, কেয়ামত পর্যন্ত এর কপালের সাথে সৌভাগ্য  জড়িত।

৫. শিক্ষাকে মূল্যায়ন করা

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

হজরত ওকবা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘তীর চালান শিখো, ঘোড়ায় আরোহন করো, তীর নিক্ষেপকারীগণ আমার কাছে ঘোড়ায় আরোহনকারীদের থেকে অধিক প্রিয় এবং যে ব্যক্তি তীর নিক্ষেপ করা শেখার পর ছেড়ে দিলো, সে আল্লাহর নেয়ামতের অমর্যাদা করলো।’ (আবু দাউদ)

৬. দায়িত্ব পালন করা

হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ’যে ব্যক্তি বিপদের সময় মুজাহিদকে পাহারা দিল তার এ রাত ‘লাইলাতুল কদর’-এর রাত অপেক্ষা অনেক উত্তম।’ (মুসতাদরাকে হাকেম)

৭. দুনিয়ার ভালোবাসা ও মৃত্যুর ভয় ত্যাগ করা

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামক সম্বোধন করে বললেন, ‘আমার উম্মতের ওপর ওই সময় অত্যাসন্ন যখন অন্যান্য জাতির লোকেরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়বে, যেমন খাবারের ওপর লোকেরা ঝাঁপিয়ে পড়ে। তখন কোনো এক সাহাবি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল! তখন কি আমাদের সংখ্যা এতই কম হবে যে, আমাদেরকে ধ্বংস করার জন্য অন্যান্য জাতির লোকেরা একত্রিত হয়ে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে?

আল্লাহর রাসুল বললেন, ‘না’, সে সময় তোমাদের সংখ্যা কম হবে না বরং সে সময় তোমাদের সংখ্যা অনেক বেশি হবে। কিন্তু তোমরা বন্যায় ভাসমান খড়কুটার মতো হালকা হবে। তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রভাব দূরিভূত হয়ে যাবে এবং হীনমন্যতা ও কাপুরুষতা তোমাদের ঘিরে ধরবে। এরপর এক সাহাবি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল! এ হীনমন্যতা কেন আসবে? তিনি বললেন, এ কারণেই যে, ঐ সময় তোমাদের দুনিয়ার প্রতি ভালোবাসা বেড়ে যাবে এবং মৃত্যুকে ভয় করতে থাকবে।’

৮. যে কোনো কাজে নির্ভীক হওয়া

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘উত্তম জীবন ঐ ব্যক্তির; যে নিজের ঘোড়ার লাগাম ধরে আল্লাহর পথে দ্রুতবেগে দৌড়ায়ে চলে, কোথাও বিপদের কথা শুনলে ঘোড়ার পিঠে আরোহন করে দৌঁড়িয়ে যায় এবং হত্যা ও মৃত্যু থেকে এমন নির্ভীক হয়- যেন সে মৃত্যুর খোঁজেই আছে।’

সুতরাং মুমিন মুসলমানের উচিত, হাদিসের ওপর যথাযথ আমল করে ব্যক্তি পরিবার ও সমাজ জীবনে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতের বাস্তবায়ন করা। সব সময় নিজেদের ধৈর্য, সহনশীল, পরিশ্রমী, কষ্ট ও বীরত্বপূর্ণ কাজে নবিজীর ‍সুন্নাতের অনুসরণ ও অনুকরণ করা।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সুন্নাতি জীবন-যাপন করার তাওফিক দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করে সুস্বাস্থ্য ও সুস্থ থাকার তাওফিক দান করুন। আমিন।

সর্বশেষ সংবাদ

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘ভণ্ডামি’ অভিযোগ হাসনাত আবদুল্লাহর

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘ভণ্ডামি’ অভিযোগ হাসনাত আবদুল্লাহর

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বিমানের অস্বাভাবিক তৎপরতা, বাড়ছে যুদ্ধ আশঙ্কা

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বিমানের অস্বাভাবিক তৎপরতা, বাড়ছে যুদ্ধ আশঙ্কা

শাপলা চত্বর হত্যাকাণ্ড তদন্তে নতুন তথ্য প্রকাশ

শাপলা চত্বর হত্যাকাণ্ড তদন্তে নতুন তথ্য প্রকাশ

বরিশালে মেয়েকে পরিকল্পিত হত্যা, বিচার দাবি মায়ের

বরিশালে মেয়েকে পরিকল্পিত হত্যা, বিচার দাবি মায়ের

পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তা অবসর

পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তা অবসর

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

এ সম্পর্কিত আরও পড়ুন

কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা

কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, কোরবানি : সম্পর্কে আল্লাহ তায়ালার নির্দেশ হচ্ছে, ‘নিশ্চয়ই (হে নবী!) আমি আপনাকে (নিয়ামত পূর্ণ) কাওসার দান করেছি, অতএব, আপনি আপনার ‘রব’ এর সন্তুষ্টির জন্যে সালাত কায়েম করুন ও তাঁর নামে কোরবানি করুন’ (সূরা আল কাওসার-১০৮/১-২)। রাসূল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সক্ষমতা থাকা সত্ত্বেও কোরবানি করবে না সে যেন ঈদগাহের নিকটে না আসে’

সৌদি আরবে হজে চার বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে হজে চার বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজ আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য প্রকাশ করা হয়। বুলেটিন অনুযায়ী, মৃত চারজনই পুরুষ এবং তারা সবাই পবিত্র মক্কায় ইন্তেকাল করেছেন। এখন পর্যন্ত মদিনা, জেদ্দা বা মিনায় কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানায়, হজ কার্যক্রম চলাকালীন সময় পরিস্থিতি

ইসলামের দৃষ্টিতে যারা আলোকিত মানুষ

ইসলামের দৃষ্টিতে যারা আলোকিত মানুষ

আলো ও অন্ধকার বিপরীতমুখী দুটো বিষয়। আলোকিত মানুষকে আল্লাহও ভালোবাসেন, মানুষও ভালোবাসে। স্বভাবত মানুষও চায় নিজেকে আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে। কিন্তু আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন দেখলেই আলোকিত মানুষ হওয়া সম্ভব হয় না, বরং এর জন্য সৎ, কর্মঠ, পরিশ্রমী, পরোপকারী, জ্ঞানী, সফল, নিষ্ঠাবান, প্রজ্ঞাবান, বিচক্ষণ, নিঃস্বার্থ, পরোপকারী ও সমাজসেবক হওয়ার মতো আদর্শিক বৈশিষ্ট্যাবলি অর্জন করতে হয়। সঙ্গে সঙ্গে কুরআন-হাদিসের নির্দেশিত

দুনিয়াবি জীবনে নৈতিকতার ইসলামী দিশা

দুনিয়াবি জীবনে নৈতিকতার ইসলামী দিশা

বর্তমান সময়ে দ্রুতগতির জীবনে মানুষ নানা প্রতিযোগিতা ও চাপের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে নৈতিকতা অনেক ক্ষেত্রেই অবহেলিত হচ্ছে। অথচ ইসলাম মানুষকে শুধু ইবাদতের দিকেই নয়, বরং দৈনন্দিন জীবনের প্রতিটি কাজে নৈতিকতার উপর গুরুত্ব দিতে শিক্ষা দেয়। সততা, ন্যায়পরায়ণতা ও দায়িত্ববোধ—এসব গুণ একজন মুসলমানের পরিচয়ের মূল ভিত্তি। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, “নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার, সদাচরণ এবং আত্মীয়স্বজনকে দান করার নির্দেশ দেন।”

হজের গুরুত্ব ও ফজিলত

হজের গুরুত্ব ও ফজিলত

"নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ" প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই হজের গুরুত্ব ও ফজিলত নিয়ে সেই সম্পর্কে  নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, "ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ" হজ্জ ইসলামের পঞ্চম রোকন বা স্তম্ভ। মুমিন বান্দার প্রতি মহান আল্লাহ রাব্বুল আ’লামিনের বিশেষ অনুগ্রহ এই যে, তিনি তাকে এমন কিছু ইবাদত