লক্ষ্মীপুরের রামগঞ্জে ছেলে তার বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যা করে মরদেহ আগুনে পুড়িয়েছে। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।এর আগে, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা গ্রামের ওহাদ আলী ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। ঘাতক ছেলের নাম মিলন (২৬), আর তার মায়ের নাম আমেনা বেগম (৬০)।
রাশিয়ার সামরিক বাহিনীর বোমা হামলায় ইউক্রেনে অন্তত ৭ জনের প্রাণহানি ঘটেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় রুশ সেনাবাহিনীর বোমা হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, বন্দরনগরী ওডেসার বাইরের পোডিলস্ক শহরে সেনাবাহিনীর একটি ইউনিটে রাশিয়ার বোমা হামলায় ৭ জন নিহত ও আরও সাতজন আহত হয়েছেন। এছাড়া বোমা হামলার পর থেকে পোডিলস্কে নিখোঁজ
মাদারীপুরের কালকিনিতে ঘরে ঢুকে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুবর্ৃত্তরা। কালকিনি উপজেলার পূর্ব এনায়েনতনগর ইউনিয়নের মহরুদ্দির চর এলাকায় এ ঘটনা ঘটে। পরিকল্পিতভাবে এই হত্যাকান্ড ঘটনা হয়েছে উল্লেখ করে দোষীদের বিচার দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী। ধারালো অস্ত্র দিয়ে জহিরুলকে কুপিয়ে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। স্বজনরা জানায়, মাদারীপুরের কালকিনির মহরুদ্দির চর এলাকার কাতার প্রবাসী বারেক সরদারের ছেলে জহিরুল
ব্রেইন স্ট্রোক করে গুরুতর অসুস্থ্য হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থেকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী ইরাদত আলী (৬৩)কে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে ভারতের দিল্লীতে নেওয়া হয়েছে। তার সুস্থতা কামনায় ও জানের সাদগায় গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন এর উদ্যোগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) গোয়ালন্দ আল-জামিয়া নিজামিয়া আরাবিয়া
গোপালগঞ্জের বেদগ্রামের জাকিয়া মল্লিক হত্যা মামলায় তার স্বামী মোর্শেদায়ান নিশানসহ চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. জাকির হোসেন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন- জাকিয়ার স্বামী মোর্শেদায়ান নিশানের ভাই এহসান সুশান, বোনজামাই মোহাম্মদ হাসান শেখ ও ম্যানেজার আনিসুর রহমান।রায় ঘোষণার সময় মোর্শেদায়ান নিশান পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের দিকে ধাবিত হবে। এ জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু সোনার মানুষ চেয়েছিলেন। সেই সোনার মানুষ তৈরি হচ্ছে।’ বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মের প্রতি এভাবেই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে মুজিববর্ষে প্রকাশিত বইগুলোর মোড়ক উন্মোচন, ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তি প্রদান এবং ‘বঙ্গবন্ধু শেখ
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর রেলগেট নামক স্থানে একটি ওরসের বাস উল্টে চালক নিহত হয়েছে। এ ঘটনায় বাসে থাকা আরও ১৫জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। আহতরা কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। যারা আহত হয়েছে তাদের সবার বাড়ী পাবনা সদর উপজেলার বিভিন্ন স্থানে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরের দিকে রাজবাড়ীর কালুখালি উপজেলার চাঁদপুর রেলগেট নামক স্থানে এ
পতনোন্মুখ আওয়ামী লীগ বিভিন্ন জনপদে মরণ কামড় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (২৩ ফেব্রুয়ারি) খুলনার পাইকগাছা ও কপিলমুনিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাদের ওপর হামলার প্রতিবাদে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, খুলনার পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ফারুক হোসেন, যুবনেতা আবু বক্কর, ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন, দেবেন ঘোষ,
ইউক্রেনে কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর রয়টার্সের।প্রেসিডেন্ট জেলেনস্কি আরও বলেছেন ইউক্রেন আক্রমণের মধ্য দিয়ে রাশিয়া আগামী দিনগুলোয় ইউরোপে একটি বড় যুদ্ধের সূচনা করতে পারে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ‘বিশেষ সামরিক অভিযান’ বলে অনুমোদন দেওয়ার পরে। আজ বৃহস্পতিবার দক্ষিণ উপকূলে রাশিয়ার সৈন্য অবস্থান নিয়েছে।এর আগে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা গেরাসচেঙ্কো জানিয়েছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ১৭ বোতল ফেন্সিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বধন মৃধার পাড়া গ্রামের মো. সাহেদ ওরফে সাহেবের স্ত্রী সেলিনা খাতুন (৩০) ও ৫ নং ওয়ার্ডের উত্তর দৌলতদিয়া গ্রামের আমির হোসেন শেখের মেয়ে লিমা ওরফে জোসনা (২৭)। রাজবাড়ী জেলা
টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদায় কক্সবাজার-টেকনাফের প্রধান সড়কে বেপরোয়া গতির মিনিবাসের ধাক্কায় টমটম গাড়ীর চারস্কুল ছাত্রসহ পাঁচ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে লেদা আইওএম হাসপাতালে ভর্তি করেছে। এর মধ্যে হ্নীলা আল ফালাহ একাডেমীর স্ট্যান্ডার্ড- ৪ এর ছাত্র নুরুল আমিনের অবস্থা আশংকাজনক। তাকে কক্সাবাজার রেফার করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টারদিকে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার বিজিবি ক্যাম্পের উত্তর
ভয়াবহ বিস্ফোরণের মাধ্যমে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সেনা অভিযান’ পরিচালনার ঘোষণা দেওয়ার পর থেকে ইউক্রেনের বিভিন্ন স্থানে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। বিবিসির সংবাদদাতা পল অ্যাডামস ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থান করছেন এবং তিনি জানিয়েছেন, কিছুক্ষণ আগে সেখানে তিনি পাঁচ
“শেখের মায়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমারে একটা পাঁকা ঘর দিছে। আগে মানুষের বাড়িতে ভাড়া দিতাম। ছেলে থাকতো নরসিংদী বাসা ভাড়া বাড়িতে। আমরা কালিকচ্ছ ভাড়া দিতাম ১৮০০ আমার ছেলে ৩০০০ টাকা। এখন আমরা সবাই মিলে এক সাথে থাকি। আমরা ঘর পাইয়া ভালো আছি। দেখেন ঘরের সামনে মুদি দোকান দিছি প্রতিদিন মালামাল বিচ্ছা সংসার ও আমার এ বয়সে চিকিৎসা ও চলে। পরিবারকে নিয়ে
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী ইরাদত আলী'র(৬৩) শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। তিনি মুখে খেতে পারছেন, কথা বলতে পারছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য জানিয়েছেন, কাজী ইরাদত আলীর ছোট ভাই কাজী টিটো। কাজী ইরাদত আলীর সাথে থাকা ভাগিনা ডাঃ আশিকের সাথে কথা বলে কাজী টিটো আরো জানিয়েছেন, দিল্লির ম্যাক্স
ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।পুতিন বলেন, রাশিয়া এবং ইউক্রেনীয় বাহিনীর মধ্যে সংঘাত অনিবার্য। পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের যেসব সেনা সদস্য রয়েছেন তারা অস্ত্র ফেলে দিয়ে ঘরে ফিরে যান। তিনি বলেন, ইউক্রেন থেকে আসা হুমকির প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইউক্রেন দখল করার কোনো
শরীয়তপুরের জাজিরায় সড়ক দুর্ঘটনায় রাসিফ(৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা দশটার দিকে জাজিরার কাজিরহাট নিউ মার্কেট সংলগ্ন আঞ্চলিক সড়কে এই সড়ক দূর্ঘটনা ঘটে। জানা যায়, রাসিফ(৬) জাজিরা সদর ইউনিয়নের ভানু মুন্সীর কান্দি গ্রামের রাসেল তালুকদারের ছেল। তার নানা বাড়ি কাজিরহাট, সেখানে বেড়াতে গিয়ে নানার সাথে বাজারে গিয়ে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি অটোরিক্সা শিশুটিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৭ লাখ ৭৪ হাজার ৩০৫ জন। এর আগে গতকাল (বুধবার) ৮ হাজার ৫৫৭ জনের মৃত্যু এবং ১৬ লাখ ১৭ হাজার ৪৪৮ জন আক্রান্ত হয়েছিল। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ কোটি
মানুষের জীবনের তিনটি স্তর জন্ম, মৃত্যু এবং পুনরুত্থান। প্রত্যেক ব্যক্তিকেই অনিবার্যভাবে এ তিনটি পর্যায় অতিক্রম করতে হবে। কারণ মানুষের মূল এবং সবার আদি পিতা হজরত আদম আলাইহিস সালামও সৃষ্টি হয়েছিলেন। তিনি মৃত্যুবরণ করেছেন এবং একদিন পুনরুত্থানও করবেন। এ বিষয়গুলো সম্পর্কে কোরআনুল কারিমের আল্লাহ তাআলা সুস্পষ্ট দিকনির্দেশনা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন- مِنۡهَا خَلَقۡنٰکُمۡ وَ فِیۡهَا نُعِیۡدُکُمۡ وَ مِنۡهَا نُخۡرِجُکُمۡ تَارَۃً اُخۡرٰی ‘মাটি
সাভারের আশুলিয়ায় একটি জুতা প্রস্তুতকারক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা এখন পর্যন্ত দুই নারী ও এক পুরষসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কারখানার ভেতরে আরও মরদেহ আছে কিনা তা ক্ষতিয়ে দেখছে ফায়ার সার্ভিস ও পুলিশ। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি বঙ্গবন্ধু রোড এলাকার ইউনি ওয়ার্ল্ড-২ জুতার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ায় সার্ভিসের ৭টি ইউনিট রাত ৭টার
টেকনাফে বিএনপি'র অভ্যন্তরিন কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে। নিজেদের আসল বিএনপি দাবী করে দু'গ্রুপের নেতাকর্মীরা একে অপরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে নানা অভিযোগ তুলেছেন। এরই প্রেক্ষিতে ২৩ ফেব্রুয়ারি (বুধবার) বিকাল ৩ টায় টেকনাফ পৌরসভার আলো কমিউনিটি সেন্টারে টেকনাফ উপজেলা বিএনপি ও পৌর শাখার উদ্যোগে কক্সবাজার জেলা বিএনপির কোষাধ্যক্ষ আবদুল্লাহ'র পক্ষে সংবাদ সম্মেলন করা হয়। এতে বলা হয়, গত ২১ ফেব্রুয়ারী টেকনাফ উপজেলা বিএনপির
গুড়া মসলায় ক্ষতিকর রঙ ব্যবহার করায় গোসাইরহাট বাজারের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শরীয়তপুর জেলা কার্যালয়ের মিনিটরিং অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় গোসাইরহাট বাজারের মেসার্স রওশন আরা রাইস মিলকে আজ এই জরিমানা করা হয়েছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করায় একই বাজারের মেসার্স ভাণ্ডারী বেকারিকে উক্ত আইনের ৪৩ ধারায়
কুমিল্লার দেবীদ্বারে এক পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা মামলা তুলে না নেয়ায় এক ইউপি মেম্বারকে কুপিয়ে জখম করাসহ, বাড়ি-ঘর ভাংচুর লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ৮টায় উপজেলার বরকামতা ইউনিয়নের ব্রাক্ষণখাড়া গ্রামে। বরকামতা ইউনিয়ন আ’লীগের ৭নং ওয়ার্ড আ’লীগ সাধারন সম্পাদক ও সাবেক ইউপি মেম্বার নির্বাচন পূর্বে দায়ের করা সন্ত্রাসী মামলা তুলে না নেয়ায় ওই হামলা চালিয়েছে বলে মামলা সূত্রে জানা
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বুধবার ২৩ ফেব্রুয়ারী সন্ধ্যায় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল 'বাংলা টিভি'র মোংলা অফিসে বর্ণাঢ্য আয়োজনের মধ্যেদিয়ে পত্রিকাটির ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়। দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার স্থানীয় প্রতিনিধি মো. রুবেল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা টিভি ও দৈনিক আমাদের সময় পত্রিকার স্থানীয় প্রতিনিধি আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম,গাজী টিভি ও দৈনিক
ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান পরিচালনা করবে কি না, তা নিয়ে সারা বিশ্বের মানুষ উৎকণ্ঠায়। এর মধ্যে এক নতুন জরিপে উঠে এসেছে, রাশিয়ার অর্ধেক মানুষ ইউক্রেনের সামরিক শক্তি প্রয়োগের পক্ষে। তাঁরা মনে করেন, ন্যাটো থেকে ইউক্রেনকে দূরে রাখতেই এ অভিযান দরকার। প্রায় যুদ্ধাবস্থায় এ নতুন জরিপ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। জরিপটি দুটি দেশেই পরিচালিত হয়েছে। প্রতি দুজন রুশ নাগরিকের একজন, অর্থাৎ ৫০