বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬২২ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

স্ত্রীকে নিয়ে রসিকতা করায় সপাটে চড়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ০:২৭

শেয়ার করুনঃ
স্ত্রীকে নিয়ে রসিকতা করায় সপাটে চড়

কোভিডবিধি মেনে অনুষ্ঠিত হল ২০২২ সালের অস্কার। তবে এবারের প্রথম আটটি পুরস্কার দেওয়া হয়েছে অনলাইনে। সেই কারণেই এবারের অনুষ্ঠানটি অন্যবারের থেকে অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। গত কয়েক বছর কোভিড পরিস্থিতিতে বন্ধ থাকার পর অবশেষে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয় ৯৪তম আকাদেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এবারে মনোনয়ন পেলেও বাঙালি পরিচালক সুস্মিত ঘোষ এবং রিণ্টু থমাসের তথ্যচিত্র 'রাইটিং উইথ ফায়ার' পুরস্কার পাননি। আসুন দেখেনি গুরুত্বপূর্ণ বিভাগগুলিতে কে কে জিতে নিলেন অ্যাওয়ার্ড। সেরা অভিনেতা হিসাবে অস্কার জিতে নিলেন উইল স্মিথ। কিং রিচার্ড ছবিতে তাঁর অভিনয়ের জন্য সেরার শিরোপা পেয়েছেন তিনি। 

সেরা ছবির পুরস্কার জিতেছে 'কোডা' । এই ছবির পরিচালক সিয়ান হেডর। বাকিগুলি যথাক্রমে-

আরও

শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী নির্বাচিত

শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী নির্বাচিত

সেরা সহ অভিনেতা- ট্রয় কোটসুর (কোডা)

সেরা অভিনেত্রী- জেসিকা চেস্টিন (দ্য আই অফ টেমি ফে)

সেরা সহ অভিনেত্রী- আরিনা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)

সেরা পরিচালক- জেনে ক্যাম্পপিয়ন (দ্য পাওয়ার অফ ডগ)

আরও

ইউটিউব লাইভ কনসার্টে অংশ নিয়ে ইরানি গায়িকার দোররা শাস্তি

ইউটিউব লাইভ কনসার্টে অংশ নিয়ে ইরানি গায়িকার দোররা শাস্তি

সেরা বিদেশি ছবি- ড্রাইভ মাই কার (জাপান)

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এছাড়া রীতিমত নজর কেড়েছে 'ডুন' ছবিটিও। ভিজ্যুয়াল এফেক্ট, সিনেমাটোগ্রাফি, প্রোডাকশন, সাউন্ড এবং পরিচালনা মিলিয়ে মোট সাতটি বিভাগে অস্কার জিতে নিয়েছে এই ছবি। 'দ্য লং গুডবাই' নামক শর্ট ফিল্মের জন্য অস্কার জিতেছেন অভিনেতা রিজ আহমেদ। একই সঙ্গে অস্কার মঞ্চে এদিন বিশেষ সম্মান জানানো হয়েছে ফোর্ড কপোলোর ছবি 'গড ফাদার'-কেও। এবছরই পঞ্চাশ বছর পূরণ করেছে এই ছবি। 

এবারের অস্কারে সেরা তথ্যচিত্রের শিরোপা কেড়ে নিল মার্কিন তথ্যচিত্র 'সামার অফ সোল'। এই তথ্যচিত্রের পরিচালক আহমির থমসন। সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবি 'দ্য লং গুডবাই'। সেরা গানের শিরোপা পেয়েছে বিলি এলিশ 'নো টাইম টু ডাই' গানের জন্য।

অন্যদিকে এদিন অষ্কারের মঞ্চে ঘটে গিয়েছে এক অভিনব ঘটনা, সঞ্চালককে আচমকাই চড় মারেন উইল স্মিথ। 

এদিন সেরা অভিনেতা হিসেবে  প্রথম অস্কার পান ৫৩ বছর বয়সী হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথ। অস্কার হাতে নিয়ে স্টেজে দাঁড়িয়েই কেঁদে ফেলেন তিনি। এরপরই অস্কারের মঞ্চে এক অদ্ভুত ঘটনা ঘটিয়ে ফেলেন উইল। সঞ্চালনার অংশ হিসেবেই একাধিক মজার কথা বলছিলেন ক্রিস রক। কথা প্রসঙ্গে ওঠে অভিনেত্রী জাডা পিঙ্কেট স্মিথের কথা। উইল স্মিথের স্ত্রী জাডাকে নিয়ে মজা করে ক্রিস বলেন, তাঁকে নাকি জিআই জেন ২-এর মতো দেখতে। এরপরই ভয়ানক চটে যান উইল স্মিথ। হনহন করে স্টেজে উঠে পড়েন তিনি। কিছু বুঝে ওঠার আগে সকলের সামনে মঞ্চেই ক্রিস রককে সজোরে চড় মারেন তিনি। 

বিশেষজ্ঞদের মতে, অস্কারের মঞ্চে ঘটা এই ঘটনা ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এদিন শুধুমাত্র চড় মেরেই শান্ত থাকেননি উইল। মঞ্চ থেকে নেমেও ক্ষোভ উগরে দেন সঞ্চালকের প্রতি। তিনি ক্রিসকে বলেন, আমার স্ত্রীয়ের নাম তোমার মুখে আনবে না। এমনকী তাঁর স্ত্রীকে নিয়ে রসিকতার অংশটুকুর অডিও মার্কিন টিভির সম্প্রচার থেকে মুছে দেওয়ার জন্যও প্রযোজকদের কাছে আবেদন জানান স্মিথ। পুরো ঘটনায় স্বভাবতই স্তম্ভিত হয়ে যান দর্শকরা।

রসিকতা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র শান্তির সম্ভাবনায় কমছে বৈশ্বিক অপরিশোধিত তেলের দাম

ইরান-যুক্তরাষ্ট্র শান্তির সম্ভাবনায় কমছে বৈশ্বিক অপরিশোধিত তেলের দাম

আধুনিক শিক্ষা গড়তে মাউশির নতুন পরিকল্পনায় বড় পরিবর্তনের ইঙ্গিত

আধুনিক শিক্ষা গড়তে মাউশির নতুন পরিকল্পনায় বড় পরিবর্তনের ইঙ্গিত

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত চারশো ষোল আহত ছয়শো ঊনত্রিশ

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত চারশো ষোল আহত ছয়শো ঊনত্রিশ

গণভবন এখন জুলাই স্মৃতি জাদুঘর, ইতিহাসের নতুন ঠিকানা

গণভবন এখন জুলাই স্মৃতি জাদুঘর, ইতিহাসের নতুন ঠিকানা

হরমুজে নতুন নৌপথ চালুতে ওমানের সঙ্গে সমঝোতার দ্বারপ্রান্তে ইরান

হরমুজে নতুন নৌপথ চালুতে ওমানের সঙ্গে সমঝোতার দ্বারপ্রান্তে ইরান

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে মুখ খুললেন সালমান খান

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে মুখ খুললেন সালমান খান

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা সালমান খান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ বার্তায় তিনি প্রশ্নপত্র ফাঁসকে ‘অত্যন্ত গুরুতর বিষয়’ হিসেবে উল্লেখ করেন এবং আন্দোলনকে রাজনৈতিক রূপ না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করে আহতদের প্রতি সমবেদনা জানান। সালমান খান লেখেন, আন্দোলনটি শুরু হয়েছিল অত্যন্ত শান্তিপূর্ণভাবে। তবে শেষ পর্যন্ত তা

আর্জেন্টিনা জিতলেও এখনই বিয়ে নয় বললেন পরীমনি

আর্জেন্টিনা জিতলেও এখনই বিয়ে নয় বললেন পরীমনি

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—চিত্রনায়িকা পরীমনির এমন একটি ফেসবুক পোস্ট কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মজার ছলে দেওয়া ওই ঘোষণার পর ভক্তদের শুভকামনার পাশাপাশি অসংখ্য বিয়ের প্রস্তাবও পেয়েছেন তিনি। তবে বিশ্বকাপ ফাইনালের আগে বিষয়টি নিয়ে কিছুটা বিপাকে পড়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরীমনি বলেন, আগে কখনো বিয়ের ঘোষণা দিয়ে বিয়ে করেননি। বরং

ব্রাজিলের বিদায় ঘিরে মেহজাবীনের ট্রল, সামাজিকমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

ব্রাজিলের বিদায় ঘিরে মেহজাবীনের ট্রল, সামাজিকমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর চিরপ্রতিদ্বন্দ্বী দলের এই বিদায়ে সরাসরি গ্যালারিতে বসেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত মেহজাবীন যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থেকে ব্রাজিল-নরওয়ের ম্যাচ উপভোগ করেন। ম্যাচ চলাকালে এবং শেষ হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক ছবি

শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী নির্বাচিত

শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী নির্বাচিত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নিশ্চিত হলো। গত শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল

তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওতে ‘মহাজাদু’, বিস্মিত হাবিব ওয়াহিদ

তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওতে ‘মহাজাদু’, বিস্মিত হাবিব ওয়াহিদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত বাংলাদেশের প্রধানমন্ত্রী Tarique Rahman-এর সফরসংবলিত একটি ভিডিওতে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী Habib Wahid-এর বহুল পরিচিত গান ‘মহাজাদু’। বিষয়টি আগে থেকে না জানলেও ভিডিওটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন এই শিল্পী। মঙ্গলবার (২৩ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী Anwar Ibrahim-এর সরকারি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়। ভিডিওটির পটভূমি সংগীত হিসেবে ব্যবহার