তিনটি চেক জালিয়াতির মামলায় দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী ববিতা বড়ুয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ। গতকাল সোমবার (৭ মার্চ) নগরের লাভলেইনের আবেদীন কলোনির বাসা তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ববিতা বড়ুয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্টের কোষাধ্যক্ষ পদে রয়েছেন।পুলিশ জানায়, চেক জালিয়াতির অভিযোগে ২০২১ সালে তার বিরুদ্ধে তিনটি মামলায়
ইরান ও সিরিয়াকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশ হয়ে উঠেছে রাশিয়া।নিষেধাজ্ঞা ওয়াচলিস্ট ওয়েবসাইট কাস্টেলামের বরাত দিয়ে মঙ্গলবার (৮ মার্চ) বিবিসি এ তথ্য জানায়। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২২ ফেব্রুয়ারির আগে রাশিয়ার বিরুদ্ধে ২ হাজার ৭৫৪টি নিষেধাজ্ঞা ছিল। ইউক্রেনে হামলা শুরুর পর নতুন করে আরও ২ হাজার ৭৭৮টি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে দেশটির ওপর মোট নিষেধাজ্ঞার সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাজার রোডে মার্সেল শোরুমের আয়োজনে মাসব্যাপী কিস্তি মেলার উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০টায় এই কিস্তি মেলার উদ্বোধন করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, রাজবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, পৌরসভার মহিলা কাউন্সিলর সাহেদা আক্তার, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য জামাল উদ্দিনসহ মার্সেল শোরুম ঐশী এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর ইমরান হোসেন প্রিন্স, রাহেল মাহমুদ প্রমুখ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কনস্ক্রিপ্ট (বাধ্যতামূলক নিয়োগপ্রাপ্ত) এবং রিজার্ভ (সংরক্ষিত) সৈন্যরা ইউক্রেনে রুশ সামরিক অভিযানে অংশ নিচ্ছে না এবং অংশ নেবেও না।৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া ভিডিও বার্তায় রুশ প্রেসিডেন্ট এ কথা বলেন। ভিডিওটি ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পুতিন বলেন, আমি জোর দিয়ে বলতে চাই, কনস্ক্রিপ্ট সেনারা সংঘাতে অংশ নিচ্ছে না এবং অংশ নেবেও না এবং রিজার্ভ
ফরিদপুরে আলোচিত ২০০০ কোটি টাকা পাচার মামলায় সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার মোহতেসাম হোসেন বাবর গ্রেপ্তার হয়েছেন।খন্দকার মোহতেসাম হোসেন বাবর ফরিদপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। তিনি জানান, সোমবার (০৭ মার্চ) রাত দেড়টার দিকে বসুন্ধরা এলাকা থেকে
রাশিয়ার জ্বালানি তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে জার্মানিতে নিজেদের মূল গ্যাস পাইপলাইন বন্ধ করে দেয়া হতে পারে বলে হুঁশিয়ার করেছে মস্কো। সোমবার রুশ উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক বলেছেন, রাশিয়ার তেল প্রত্যাখ্যান বৈশ্বিক বাজারের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। ‘রাশিয়ান তেলের প্রত্যাখ্যান বিশ্ব বাজারের জন্য বিপর্যয়কর পরিণতি ঘটাবে। সরবরাহ ব্যাহত হলে ইউরোপীয় বাজারে দ্রুত রাশিয়ার তেলের বিকল্প খুঁজে পাওয়া অসম্ভব। যার ফলে দাম
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, নারীর ক্ষমতায়নে গত ৫০ বছরের অর্জন বাংলাদেশকে বিশ্বে রোল মডেল পরিচিতি এনে দিয়েছে। সরকারের বলিষ্ঠ পদক্ষেপের পাশাপাশি নারীদের সচেতনতা এ অর্জনকে ত্বরান্বিত করেছে।মঙ্গলবার (৮ মার্চ) ‘আন্তর্জাতিক নারী দিবস’উপলক্ষে দেওয়া বাণীতে এসব কথা বলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে
ইউক্রেন সরকারের কর্মকাণ্ড পরিচালনা, বেতন-ভাতা ও পেনশন প্রদানে সহায়তা করতে দেশটির জন্য ৭০ কোটি ডলারের জরুরি তহবিল বরাদ্দ দিয়েছে বিশ্ব ব্যাংক। ইউক্রেনে রাশিয়ার হামলার পর যে পরিস্থিতি তৈরি হয়ে তা কাটিয়ে উঠতেই এই জরুরি সহায়তা দেওয়া হচ্ছে। বিশ্ব ব্যাংক জানিয়েছে, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, সুইডেন, জাপান, ডেনমার্ক, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং আইসল্যান্ড এই প্রকল্পের অর্থ যোগান দিচ্ছে।সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই ইউক্রেন ও
নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় যেমন আমরা স্বাধীনতা অর্জন করেছি, তেমনিভাবে ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলব বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ (৮ মার্চ) ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা জানান। এবারের প্রতিপাদ্য ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ সরকার
খারকিভের কাছে লড়াইয়ের সময় রাশিয়ান সেনাবাহিনীর একজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা সার্ভিস।বিবিসি নিরপেক্ষভাবে এ দাবি যাচাই করতে পারেনি। রাশিয়ান কর্মকর্তারা এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ভিতালি গেরাসিমভ ছিলেন একজন মেজর জেনারেল। তিনি চিফ অব স্টাফ এবং ৪১তম সম্মিলিত সশস্ত্র বাহিনীর প্রথম ডেপুটি কমান্ডার। বেশ কয়েকজন জ্যেষ্ঠ রুশ সেনা কর্মকর্তা
আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি নানান আনুষ্ঠানিকতায় উদযাপিত হচ্ছে। নারীর অধিকার রক্ষায় বিশ্বব্যাপী সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর এই দিনে দিবসটি উদযাপন করা হয়। জাতিসংঘ ২০২২ সালের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ।’ এই মূল প্রতিপাদ্যের আলোকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘টেকসই আগামীর
ইচ্ছা-অনিচ্ছায় মানুষ এমন কিছু কাজ করে ফেলে যা সরাসরি আল্লাহর নির্দেশের সীমালঙ্ঘনের শামিল। এসব সীমালঙ্ঘনের অপরাধ থেকে মুক্ত থাকতে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের শিক্ষার জন্য প্রতিদিন নামাজের শেষ বৈঠকে দোয়ায়ে মাছুরা হিসেবে একটি দোয়ার আমল করতেন। কী সেই দোয়া? নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছে প্রকাশ্য-অপ্রকাশ্য জানা-অজানা কিংবা শীমালঙ্ঘনের গুনাহ থেকে ক্ষমা পেতে নামাজের শেষ বৈঠকে আল্লাহর কাছে
দেশের বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে রডের দাম। সেই ধারাবাহিকতায় ইতিহাসে প্রথমবারের মতো প্রতি টন রডের দাম ৮৮ হাজার টাকা পর্যন্ত উঠেছে। এর আগে এতো দাম দেখা যায়নি রডের।গত বছরের (২০২১ সাল) নভেম্বরে দেশের বাজারে রডের টন সর্বোচ্চ ৮১ হাজার টাকায় উঠেছিল, যা তখন ইতিহাসের রেকর্ড দাম ছিল। তার আগে ওয়ান/ইলেভেনের (২০০৭-০৮) সরকারের সময় প্রতি টন রডের দাম সর্বোচ্চ ৮০ হাজার
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছের উত্তরপশ্চিমের শহর গোস্তোমেল শহরের মেয়রকে গুলি চালিয়ে হত্যা করেছে রুশ সৈন্যরা। সোমবার নগর কর্তৃপক্ষ বলেছে, রুশ সৈন্যরা কৌশলগত গুরুত্বপূর্ণ বিমানবন্দরের শহর গোস্তোমেলের মেয়র ইউরি ইলিচ প্রিলিপকোকে হত্যা করেছে। গোস্তোমেল শহর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছে, গোস্তোমেল প্রধান ইউরি ইলিচ প্রিলিপকো ক্ষুধার্তদের রুটি এবং অসুস্থদের মাঝে ওষুধ বিতরণ করার সময় মারা গেছেন। কখন তাকে হত্যা করা
জায়েদ খান ও নিপুণের মধ্যে চলমান আইনি জটিলতা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক।সোমবার (৭ মার্চ) সন্ধ্যায় এফডিসিতে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘আদালতে ফয়সালা হওয়ার আগ পর্যন্ত নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে জয়ী সাইমন সাদিকই আপাতত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব
আফগানিস্তান সিরিজটা মোটেই উপভোগ করেননি সাকিব আল হাসান। ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলার পর রোববার দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়েন সাকিব আল হাসান। কদিন পরেই রয়েছে দক্ষিণ আফ্রিকা সফর। চলতি মার্চে ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচের দলে রাখা হয়েছে সাকিবকে। তবে দেশ ছাড়ার আগে সাকিব বলেন, আফগানিস্তান সিরিজ মোটেই উপভোগ করেননি তিনি। মানসিকভাবে বিপর্যস্ত সাকিবের মন
প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশে ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। টিকা কার্যক্রম অব্যাহত থাকায় এখন সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়। তবে স্বাস্থ্যবিধির বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে। তবে শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল করলেও স্বাস্থ্যবিধি মেনে কাউন্টারে অর্ধেক ও বাকি অর্ধেক টিকিট অনলাইন বা অ্যাপে বিক্রি করার কথা বলে
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের নেওয়া শপথ বাতিল ও অযোগ্য বলে ঘোষণা দিয়েছেন ইলিয়াস কাঞ্চন। রায়ের পর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন জায়েদ খান এবং নিপুণ। তবে আজ সোমবার (৭ মার্চ) শিল্পী সমিতির বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্জন এক সংবাদ সম্মেলন ডাকেন। সেখানে জায়েদ খানের দেখা কোর্টের রায়ের কপিটি সঠিক ছিল না বলে জানান। এর কারণে জায়েদ খানকে
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার এলাকায় কার্ভাড ভ্যান'র ধাক্কায় এক এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার বিকেল ৫টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার চাপানগর বালুর মাঠ সংলগ্নে ব্রাক্ষণবাড়িয়াগামী প্রাণ কোম্পানীর একটি কাভার্টভ্যান (নং- ঢাকা মেট্রো- উ-১২-০২০০), কোম্পানীগঞ্জগামী বাইসাইকেল আরোহী এক এনজিও কর্মীকে পেছন থেকে চাপা দিলে কাভার্টভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত বাইসাইকেল আরোহী এনজিও কর্মী আজহারুল ইসলাম (২৩)
স্বাধীনতার ৪ যুগ পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি টেকনাফ উপজেলার সাগর উপকুলীয় জনবহুল গ্রাম তুলাতলীর একটি রাস্তার। বর্ষা মৌসুমে ওই রাস্তায় পানি জমে কোমর ও হাঁটু পর্যন্ত, হয়ে যায় বড় বড় গর্ত। ওইভাবে চলতে হয় হাজারো মানুষের। এতে বছরের পর বছর চরম দুর্ভোগ পোহাচ্ছেন ওই এলাকার শতশত বাসিন্দা। সড়কটি টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের তুলাতলী গ্রামে। যাহা কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়ক পর্যন্ত প্রায়
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে কেন্দ্রীয় সম্প্রচারিত অনুষ্টান ডিজিটাল সেন্টারে মাধ্যমে বড় পর্দায় সম্প্রচার, পুরস্কার বিতরণসহ জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।দিবসের প্রথমে মাননীয় জাতীয় সংসদ সদস্য -৩১২, সরাইল উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ,সরাইল থানা পুলিশ, সরাইল উপজেলা আওয়ামীলীগ ,পৃথক পৃথক ভাবে ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাদারীপুরের কালকিনিতে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ। দিবসের প্রথম প্রহরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮:৩০টায় উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি, সকাল ৯ টায় উপজেলা চত্তরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পমাল্য অর্পণ, কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা
গাজীপুরের কালিয়াকৈর কর্মরত সাংবাদিকদের সাথে পৌরসভার মেয়র মজিবুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সভাকক্ষে মতবিনিময় সভায় মেয়র বলেন, সাংবাদিকদের সহযোগিতা ছাড়া আধুনিক মডেল পৌরসভা গঠন করা যাবে না। সব সময় আপনারা আমাকে সহযোগিতা করে আসছেন আগামী দিনগুলো পাশে থাকলে কালিয়াকৈর পৌরসভাকে পরিস্কার পরিচ্ছন্ন একটা আধুনিক মডেল পৌরসভা গঠন করতে পারবো । এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাহানাজ বেগম,
ঝিনাইদহে সরকারি কেসি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী আনিকা আশরাফ প্রমি অপহরণ মামলার প্রধান আসামী ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতা আবুজার গিফারী গাফফারকে গ্রেফতার করেছে র্যাব। সেই সঙ্গে উদ্ধার হয়েছে ভিকটিম। সোমবার ভোরে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিত্বে র্যাব-৪ ও র্যাব-৬ যৌথভাবে মানিকগঞ্জ সদর উপজেলা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে এসিড সাদৃশ্য বস্তু