শরীয়তপুর সদর বেশি দামে তেল বিক্রি ও মূল্য তালিকা না টাঙানোর অভিযোগে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে শরীয়তপুর সদর উপজেলার প্রধান বাজার পালং বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই এই অভিযান পরিচালনা করেন। গোডাউনে স্তুপ করে রাখা পূর্বে কেনা কম মূল্যের সয়াবিন তেল। আনুমানিক ১০০০ লিটার তেল ।আর ডিসপ্লেতে শোভা পাচ্ছে বর্ধিত মূল্যের বোতলজাত তেল। খোলা
মেহেরপুরের গাংনীতে মাটি মেশানো ট্রাক্টরের চাপায় কদর আলী (৪০) নামের এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টার সময় পৌর এলাকার থানাপাড়ার আস্থা ইটভাটায় এ দূর্ঘটনা ঘটে। নিহত কদর আলী থানা পাড়ার মৃত লাল্ডু মিয়ার ছেলে। ইটভাটা শ্রমিকরা জানান,কদর আলী ইটতৈরি করার জন্য বালি সংগ্রহ করছিলো। এসময় মাটি মেশানো ট্রাক্টর পিছন থেকে ধাক্কা দিলে চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনা স্থলেই
পশুর নদীর নাব্যতা রক্ষার জন্য অপরিকল্পিত জনস্বার্থ বিরোধী ড্রেজিং প্রকল্প গ্রহণ করা হয়েছে। একই সাথে এই ড্রেজিং প্রকল্পের ফলে পরিবেশ-প্রকৃতি ধ্বংসের প্রক্রিয়া চলছে। অবিলম্বে পশুর নদীর অপরিকল্পিত ড্রেজিং বন্ধ করে পরিবেশ বান্ধব, জনবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণের দাবী জানাই। ৮ মার্চ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর আয়োজনে মোংলা বন্দর কর্তৃক পশুর নদী ড্রেজিংয়ের বালুর কবল থেকে বাণীশান্তা ইউনিয়নের তিনফসলি তিনশো
কালিগঞ্জে ইঞ্জিন ভ্যানের চাকায় পিষ্ট হয়ে তিন বছর বয়সের মুসকান নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৮ মার্চ) সকাল ৯ টায় দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া সরদার বাড়ি জামে মসজিদের সামনে। নিহত মুসকান বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের ইমরান হোসেন ও মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনিফা খাতুনের মেয়ে। স্থায়ীরা জানান সকালে মুসকান সাথে নিয়ে মা মুনিয়া খাতুন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সম্পর্কে মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদে ইউনিয়নবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। প্রায় ঘন্টাব্যাপী এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার জয়মনিরহাট বাসস্ট্যান্ডে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ বক্তারা জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সম্পর্কে অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। প্রতিবাদ সমাবেশ
জয়পুরহাটের পাঁচবিবিতে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় মিশকাত হাসান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পাঁচবিবি-কামদিয়া সড়কের হরেন্দা নামকস্থনে এই দুর্ঘটনা ঘটে। মিশকাত উপজেলার হরেন্দা গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। কিমপুর কৈজুরী সরকারি প্রাথমিক বিদ্যলয়ের ২০২২ ইং শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের এর শিক্ষার্থী । পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, মিশকাত বাড়ির পাশে রাস্তার ধারে খেলা করছিল। এসময় রাস্তা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিলো "টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই অগ্রগণ্য"।মঙ্গলবার (৮ মার্চ) সকালে দিবসটি উপলক্ষ্যে ছাত্র-উপদেষ্টা অফিসের উদ্যোগে প্রশাসন ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ডায়না চত্বর প্রদক্ষিণ শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এসে সমবেত হয়।এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর
"টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য" এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কুমিল্লার দেবীদ্বারে আন্তর্জাতিক নারী দিবস২০২২ উদযাপিত হয়েছে।মঙ্গলবার ৮ মার্চ সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন-নবী তালুকদার'র সভাপতিত্বে এবং আবেদা মান্নান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ মোরশেদ আলম
দুয়ারে কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। পরম করুণাময়ের সন্তুষ্টিলাভের আশায় বিশ্ব মুসলিম সম্প্রদায় মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ঈদুল ফিতর উদযাপনের আনন্দে মেতে উঠবে। মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব ঘিরে প্রতি বছরই নাড়ির টানে বাড়ি ফিরে মানুষ। নাগরিক ও কর্মজীবনের ব্যস্ততা মাড়িয়ে ওই সময় সবাই চায় যতটা সম্ভব পরিবার-পরিজনকে সময় দিতে। ফলে ঈদ এলেই কর্মজীবী মানুষের আলোচনায় আসে ছুটির প্রসঙ্গ।মঙ্গলবার
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে চায় সরকার। এজন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার ২০৪১ সালের মধ্যে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ৫০ ভাগে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। মঙ্গলবার (৮ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।শিক্ষামন্ত্রী বলেন, কন্যা শিশুর শিক্ষা, বাল্যবিয়ে নির্মূলসহ নারীর প্রতি যে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৯৬ জনে দাঁড়িয়েছে। একই সময় নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৪৪৬ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক
আগামী শুক্রবার থেকে ভোজ্যতেল কেনাবেচায় পাকা রশিদ ছাড়া কোনো ব্যবসা করা যাবে না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান। মঙ্গলবার (৮ মার্চ) খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এক সভায় তিনি এ কথা জানান।তিনি বলেন, রমজান পর্যন্ত চাহিদা মেটাতে দেশে পর্যাপ্ত তেল মজুত আছে। সংকটের ধোঁয়াশা সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। ডিজি এএইচএম
বান্দরবানের সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভাঙ্গামুড়ার সোনাইঝিরি এলাকায় ২০০ ফুট ওপরের পাহাড়ি রাস্তা থেকে একটি পণ্যবাহী পিকআপ সাঙ্গু নদীতে পড়ে যাওয়ায় চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে ওই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি জামছড়ি ইউনিয়নের লাপ্পাই মুখ পাড়ার চিমংপ্রু মারমার ছেলে চালকের নাম সিংনু মং মারমা (২৮)। জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে ওই পণ্যবাহী পিকআপটি সিমের বীজ নিয়ে ভাঙ্গামুড়া এলাকায়
নিত্যপণ্যের দাম বাড়ার কারণে দেশে নিরব দুর্ভিক্ষ চলছে বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (৮ মার্চ)দুপুরে, জাতীয় প্রেসক্লাবের সামনে যুবদলের বিক্ষোভ সমাবেশে তিনি জানান, বাজার অব্যবস্থাপনার দায়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বর্তমান সরকারকেও পদত্যাগ করা উচিত। তিনি বলেন, সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এদের দিন শেষ হয়েছে। মানুষকে বাঁচাতে হলে প্রয়োজনে গণআন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করা হবে।সরকারকে উদ্দেশ
‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য' প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে অলোচনা সভায় অন্যান্যের মধ্যে কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য মাসুদা ডেইজী, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন
‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই অগ্রগণ্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম,
সামাজিক অবস্থান, চাকরি ও উত্তরাধিকারের ক্ষেত্রে সব ধর্মের ছেলে-মেয়ে, পুরুষ ও নারীর ক্ষেত্রে বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন মন্ত্রণালয়ের সচিব, নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।আন্তর্জাতিক নারী দিবসকে সম্মান জানিয়ে মঙ্গলবার (৮ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. রইস উদ্দিনের একক বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এমন রুল জারি
নওগাঁর ধামইরহাটে বিশ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের বিঞ্চুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। উপজেলার খেলনা ইউনিয়নের লোদিপুর গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। পুলিশ মূর্তি পাচারে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে। প্রাচীন মূর্তিটি আদালতের সিন্ধান্তের পর পরবর্তীতে হস্তান্তর করা হবে। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক কাজী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার নেতৃত্বে পুলিশের উপপরিদর্শক
টাঙ্গাইলের ভূঞাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) সকালে উপজেলার প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজন একটি র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার সামনে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান এর সভাপতিত্বে
ইউক্রেনে রুশ হামলার শিকার আটকেপড়া জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র উদ্ধার হওয়া ২৮ নাবিক রোমানিয়া থেকে রাতে দেশের উদ্দেশে রওনা হবেন।মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) উপ-মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান। তিনি বলেন, উদ্ধার হওয়া নাবিকরা বুধবার (৯ মার্চ) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। তবে হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ সুবিধাজনক
দেশে ভোজ্যতেলের (সয়াবিন তেল) দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেলের পাশাপাশি নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানি পিছিয়ে আগামী রোববার (১৩ মার্চ) দিন ধার্য করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৮ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করে আদেশ দেন।আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনির হোসেন ও সৈয়দ মহিদুল কবীর।গণমাধ্যমকে শুনানির জন্য
রহমত, বরকত ও নাজাতের বারতা নিয়ে আসছে পবিত্র রমজান।যা মুসলমানদের নিকট এই মাসটি অত্যন্ত মর্যাদাপূর্ণ।মহান রবের নৈকট্য হাসিলের উদ্দেশে বিশ্বের মুমিনগণ ৩০ দিন রোজা পালন করেন। ২০২২ সালের রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এবার পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ আগামী ৩ এপ্রিল। সে হিসেবে মঙ্গলবার (৮ মার্চ) সেহরি ও ইফতারের সময়সূচি গণমাধ্যমে প্রকাশ করেছে ইসলামিক
টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য এ শ্লোগানকে সামনে রেখে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজন বঙ্গবন্ধু ডিজিটাল কর্নারে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির। এসময় বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা আ,লীগের সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা,ওসি তদন্ত সোহেল
টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য'-এই শ্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৮ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্টিত হয়েছে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান