
প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ২২:৭

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধের কাছ থেকে জগৎপুরা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বেকু চালককে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গত সোমবার রাতে জগৎপুরা এলাকার কাশেমের বালুঘাটে অভিযান পরিচালনা করে উপজেলার সার পলশিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. সুজন নামে এক বেকু চালককে ১ লক্ষ টাকা জরিমানা করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম মুঠোফোনে জানান, যমুনা নদীর তীর রক্ষা বাঁধের কাছ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে জরিমানা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি