
প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ২১:৪৩

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা বাজার থেকে ৪৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১২০ পিস যৌন উত্তেজক ট্যাবলেটসহ শাহিনুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃত শাহিনুর উপজেলার পারবাট্টা এলাকার মৃত নায়েব আলীর ছেলে।
র্যাব-৫জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর হাসান মাহমুদ জানান,শাহিনুর দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল এবং যৌন উত্তেজক ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে ফার্মেসীর ব্যবসার আড়ালে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় উঠতি বয়সী যুবক এবং মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।

এরই ধারাবহিকতায় মঙ্গলবার সকালে পাঁচবিবি শহরের ‘সিনহা মেডিসিন কর্নার’ নামক দোকানে অভিযান চালিয়ে এসব ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। পরে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি