মামলা জটিলতার কারণে ২ বছর ধরে বন্ধ শরীয়তপুর সদর উপজেলার ১০৩ নং আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ। জায়গার মালিকানা দাবি করে আদালতে মামলা করেন ম্যানজিং কমিটির সদস্য মজিবর মুন্সী। ফলে বন্ধ রয়েছে নতুন ভবন নির্মাণ। এদিকে সাময়িকভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য একটি টিনশেড নির্মাণ করা হয়েছিল বন্যায় সেই টিনশেড ভেঙে গেছে তাই নির্মাণাধীন ভবনে চলছে পাঠদান
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো.সাদেক মিয়া বার্ধক্য জনিত অসুস্থতায় সোমবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে----- রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর এবং স্ত্রী ও ছেলে- মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ ১৫ মার্চ মঙ্গলবার দুপুরে মরহুমের আলহাজ্ব নুরুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিনে'র নেতৃত্বে সরাইল থানা অফিসার ইনচার্জ মো.আসলাম
পোশাক শ্রমিকদের জন্য টিসিবির কম দামের পণ্য পেতে ৪০টি ট্রাক চেয়ে অনুরোধ করেছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ঢাকায় করপোরেশনের প্রধান কার্যালয়ে টিসিবি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান। আজ রাজধানীরএকটি হোটেলে এক সংবাদ সম্মেলনে ফারুক হাসান এ কথা জানান।তবে এ বিষয়ে বিস্তারিত কিছু তিনি জানাননি।ফারুক হাসান বলেন, বিজিএমইএ দেশের দুটি প্রধান রপ্তানি গন্তব্য ইউরোপ ও
ইউক্রেনে রাশিয়ার হামলায় কিয়েভের বাইরে ফক্স নিউজের দুই সাংবাদিক নিহত হয়েছেন।ইউক্রেনের রাজধানীর বাইরে হোরেঙ্কায় ক্যামেরাম্যান পিয়েরে জাকরজেউস্কি এবং প্রযোজক ওলেক্সান্দ্রা কুরশিনোভার গাড়িতে গোলা আঘাত হানলে তারা নিহত হন।ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার জন্য রুশ সেনাদের দায়ী করেছে। ফক্স নিউজের উপস্থাপক বিল হেমার মঙ্গলবার সকালে জাকরজেউসকির মৃত্যুর বিষয়টি ঘোষণা দেন। তিনি বলেন, প্রয়াত সাংবাদিক নিউজ চ্যানেলটির একজন 'কিংবদন্তি'। তাকে হারানোর ক্ষতি বিশাল।
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৫ হাজার ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৬ লাখ ৮৫ হাজার ৪৭০ জন। এর আগে গতকাল (মঙ্গলবার) ৩ হাজার ৯০৬ জনের মৃত্যু এবং ১১ লাখ ৪৩ হাজার ১৪৮ জন আক্রান্ত হয়েছিল। বুধবার (১৬ মার্চ) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট
রাশিয়ার হামলার মুখে পড়া ইউক্রেনের জন্য সমর্থন প্রকাশ করতে ইউরোপের তিন দেশের প্রধানমন্ত্রী ইউক্রেনে পৌঁছেছেন। তারা ট্রেনে করে পোল্যান্ড থেকে রেলপথে দীর্ঘ ও ঝুকিপূর্ণ যাত্রা শেষে কিয়েভে যান। মঙ্গলবার সন্ধ্যায় কিয়েভে কারফিউ চলাকালে পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীরা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন।পরে চেক প্রধানমন্ত্রী ইউক্রেনীয়দের উদ্দেশে বলেন, তারা 'একা নন'।রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই তিন প্রধানমন্ত্রীই প্রথম
সমস্ত প্রশংসা সেই মহান প্রতিপালকের যিনি মানুষকে গোনাহ থেকে মুক্তি লাভের জন্য কিছু সময়কে নির্ধারিত করেছেন; যেন তারা সে সময়ে মহান প্রতিপালক’কে প্রাণভরে ডাকতে পারে ও তাদের পাপ মাফ করাতে পারে, আর প্রতিপালকের প্রিয় পাত্র হতে পারে। এই নির্দিষ্ট সময়গুলোর মধ্যে মহিমান্বিত, তাৎপর্যমন্ডিত, ফজিলতপূর্ণ ও বরকতময় রাত শবে বরাত। শবে বরাত শাবান মাসের পঞ্চদশ রজনীতে পালিত হয়। রাসুল (সা:)-এ মহিমান্বিত রাতকে
ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে ইহুদিবাদী ইসরায়েলের প্রশিক্ষণকেন্দ্রে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় তিন গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো সাতজন। শনিবার দিবাগত রাতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এ হামলা চালায়। ইরানের শীর্ষ পর্যায়ের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দি ক্র্যাডেল জানিয়েছে, শনিবার রাত ১টা ২০ মিনিটের সময় আইআরজিসি এরবিলে মোসাদের কেন্দ্রে ১২টি ফতেহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১০ মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। এই নাগরিকদের মধ্যে দেশটির সরকারি প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তাও রয়েছেন। ১৫ মার্চ (মঙ্গলবার) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞার জবাব হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, বাইডেনের নিরাপত্তা বিষয়ক
দেশে রডের দামে অতীতের সব রেকর্ড ভেঙেছে আগেই। অস্বাভাবিক হারে বাড়তে থাকা দাম গত এক সপ্তাহে বেড়েছে আরও। এতে দেশের বাজারে প্রথমবারের মতো এক টন রডের দাম ছাড়িয়েছে ৯০ হাজার টাকা। রডের এমন দাম বাড়ায় বিস্ময় প্রকাশ করছেন খোদ উৎপাদক ও ব্যবসায়ীরা। রডের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ার কারণে নির্মাণকাজেও পড়েছে নেতিবাচক প্রভাব। অনেকে কাজ বন্ধ করে দিয়েছেন। ফলে কমেছে রডের বিক্রি।
বিশ্ববাজারে দাম কমার প্রেক্ষিতে বাংলাদেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়েছে। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৮ হাজার ১৪৯ টাকা হয়েছে। আগামীকাল বুধবার থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
রাজবাড়ীর গোয়ালন্দে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জন্য মানবিক খাদ্য সহায়তার অংশ হিসেবে মঙ্গলবার (১৫ মার্চ) গোয়ালন্দ পৌরসভা অঞ্চলের জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। গোয়ালন্দ পৌরসভা কার্যালয়ে পৌরসভা অঞ্চলের ১২১ জন জেলের মাঝে ৮৭ জনকে দুই মাসের জন্য
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডরে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে যথাক্রমে ক,খ ও গ ক্যাটাগরিতে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন
দীর্ঘ দুই বছর পর সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুরোদমে ক্লাস শুরু হলো আজ। করোনার প্রভাব কাটিয়ে প্রাক-প্রাথমিকে ফিরেছে শিক্ষার্থীরা। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসব বিরাজ করছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল থেকেই স্কুল-কলেজে শিক্ষার্থীরা আসতে শুরু করে। অনেকদিন পর বন্ধুদের দেখতে পেরে সবার মুখে খুশির ঝিলিক দেখা গেছে। একই সঙ্গে খুশি অভিভাবকরা। কেননা দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় হাঁপিয়ে উঠেছেন সবাই।বেশিরভাগ স্কুলের ফটকেই রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার
ভূঞাপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) বেলা সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উদযাপন উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইসরাত জাহানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম বাবু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হুমায়ুন কবির, প্রেসক্লাব সভাপতি
দীর্ঘদিন সংস্কার না করায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের অধিকাংশ স্থান খানাখন্দে ভরে গেছে। যার ফলে সড়কটি দিয়ে চলাচলকারী লাখ লাখ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। দ্রত সময়ের মধ্যে সংস্কার করে চলাচলের দাবি স্থানীয়দের। আর সড়ক জনপদ বিভাগের পক্ষ থেকে দ্রত সংস্কার করে চলাচল উপযোগী করা হচ্ছে দাবি করে আগামি মাসের মধ্যে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক টেন্ডার প্রক্রিয়ার শেষ করে কার্যাদেশ দেওয়ার। মেহেরপুর-কুস্টিয়া সড়কের বেশির ভাগ স্থানে
৯৬ দিন পর করোনায় মৃত্যুশূন্য দিন দেখলো বাংলাদেশ। এর আগে সর্বশেষ গত বছরের ৯ ডিসেম্বর দেশে করোনায় দিন দেখে বাংলাদেশ। করোনায় দেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১২ জনের। এদিকে ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২১৭ জন। শনাক্তের হার ১ দশমিক শূন্য ৫৪ শতাংশ। মঙ্গলবার (১৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিস্তারিত আসছে...
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজ ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (১৫ মার্চ) প্রধানমন্ত্রী বিমানবন্দরের সম্প্রসারণ কাজের অগ্রগতি (প্রথম পর্যায়, প্রথম সংশোধিত) উপস্থাপনা প্রত্যক্ষ করে এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, কাজের মোট অগ্রগতি ৩২ শতাংশ এবং ২০২৩ সালের নভেম্বরের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতের কথা মাথায়
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বর্তমান সরকার চেষ্টা করছে দেশের প্রতিটি গ্রামকে শহরের আদলে গড়ে তোলার। গ্রামের নিরাপত্তা নিশ্চিত হলে তবেই সরকারের এ প্রচেষ্টা নিশ্চিত হবে। তবে এ ক্ষেত্রে বিট পুলিশিংয়ের কোনো বিকল্প নেই।আজ মঙ্গলবার (১৫ মার্চ) রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নির্মিত গ্রাফিক নভেল ‘দুর্জয়ের ডায়েরি’ এবং অ্যানিমেটেড ফিল্ম সিরিজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইজিপি
যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই তারা দেশকে দুর্ভিক্ষের মধ্যে ফেলে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (১৫ মার্চ) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী তাঁতিদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।ফখরুল বলেন, ১৯৭৪ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দেশে দুর্ভিক্ষ হয়। লাখ লাখ মানুষ না খেয়ে মরেছে। ক্ষমতাসীনরা দেশের মানুষকে বোকা বানাচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল
সাহসী হোন ও রক্তদান করুন, প্রত্যেক রক্তদাতাই বীর' এ স্লোগানকে সামনে রেখে মানবসেবায় এগিয়ে চলছে 'আল কারীমু মানব কল্যাণ ফাউন্ডেশন' নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। প্রত্যন্ত গ্রামের অঞ্চলের অসহায় গরীব-দুখীদের পাশে দাঁড়ানো ও মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্ত প্রদান করাই সংগঠনটির মূল নেশা। সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক) প্লাটফর্মকে কাজে লাগিয়ে সংগঠনটির একদল তরুণ-তরুণী ও যুবক মানব কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০২০ সালে সংগঠনটির
আসন্ন কালবৈশাখী মৌসুমে উপকূলীয় জেলা ভোলার বিপদজনক রুটে সি-সার্ভেবিহীন বা বে ক্রুসিং সনদ ছাড়া সাত মাসের জন্য লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মঙ্গলবার (১৫ মার্চ) থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে।ভোলা বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাত মাসের জন্য ভোলার ইলিশা-মজু চৌধুরীরহাট, মির্জাকালু-আলেকজেন্ডার, তজুমদ্দিন-মনপুরা, চরফ্যাশন-মনপুরা, চরফ্যাশন-ঢালচরসহ ভোলার ইলিশ থেকে
নওগাঁর মান্দা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ীসহ দু'জন নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের সাবাই হাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন, উপজেলার শিমুলিয়া পূর্ব পাড়া গ্রামের নেকু সরদারের ছেলে আব্দুস সাত্তার (৬০) ও একই গ্ৰামের লসের আলীর ছেলে খোরশেদ সরদার (৪৫)। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আব্দুস সাত্তার
চাল, আটা, ভোজ্যতেল, পেঁয়াজ ও ডালসহ নিত্যপণ্য মজুত করে কৃত্তিম সংকট তৈরি করে দামবৃদ্ধিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।মঙ্গলবার (১৫ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ভোক্তা অধিকার কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ ছাড়া সয়াবিন তেল ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা