
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ২৩:১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কালজানী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া যুবক নাজমুলের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।
শুক্রবার দিবাগত মধ্যরাতে শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের শুক্কুর আলীর ছেলে নাজমুল বিজিবি'র (বর্ডার গার্ড বাংলাদেশ) টহল দলকে দেখে ভয়ে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হয়েছিল।
স্থানীয়রা জানায়, রবিবার দুপুর দেড়টার দিকে শিলখুড়ি ইউনিয়নের বউ বাজার নামক এলাকায় কালজানী নদীর শালঝোড় ঘাটের উত্তরে নাজমুল লাশ ভেসে থাকতে দেখে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা লাশটি বাড়িতে নিয়ে আসে।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, কালজানী নদী থেকে নাজমুলের লাশ উদ্ধার করা হয়েছে। নাজমুলের লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি