
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ২১:৯

জিয়াউর রহমান মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের চাকুরে ছিলেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।মুজিবনগর দিবস উপলক্ষে রোববার (১৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা বিভাগের এক প্রকাশনার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, মুজিবনগর সরকারের যারা শপথ নেবেন তারা এক জায়গা থেকে আর দেশি-বিদেশি সাংবাদিকরা কলকাতা প্রেসক্লাব থেকে মধ্যরাতে যাত্রা শুরু করেছিলেন। তাদের কাউকে বলা হয়নি কোথায় যাবে। বলা হয়েছিল কয়েক ঘণ্টার যাত্রা হবে, এরপর একটি জায়গায় যাবো। তখন মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকানন, যেটিকে পরে মুজিবনগর নাম দেওয়া হয়েছিল- সেখানে শপথগ্রহণ অনুষ্ঠানটি হয়।

‘সে সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে ছিলেন বিধায় তিনি শপথ নিতে পারেননি। তার নেতৃত্বেই সরকার গঠন হয়েছিল। সেই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। যেটিকে আমরা মুজিবনগর সরকার বলি, এটিই বাংলাদেশের প্রথম সরকার।
কোনো ট্যাগ পাওয়া যায়নি