বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবের পক্ষে-বিপক্ষে পাল্টা-পাল্টি সড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ওয়ার্ডের বাসিন্দারা। সহকর্মীকে মারধরের প্রতিবাদে নগরীর বিএম কলেজ সড়কে ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। অপরদিকে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন প্রতিমন্ত্রী সমর্থক ১০ কাউন্সিলরের সমর্থক ও ওয়ার্ডবাসীরা। এতে নগরীর বিএম কলেজ সড়ক
বরিশাল সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবের বিচার দাবী করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সিটি কর্পােরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। আজ বিকেল সাড়ে তিনটার দিকে কাউন্সিলর কার্যালয়ের সামনে সড়ক অবরোধ বিক্ষোভ করেন তারা। বিক্ষোভরত শ্রমিকরা জানান, গত শুক্রবার সিটি কর্পােরেশনের অফিস সহকারী মজিবরকে মারধর করেন ২০নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব। এ ঘটনায় ভুক্তভোগী বিচার চেয়ে কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের
আগামী মাসে (মে) শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের এই দুটি ম্যাচের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিরিজ খেলতে আগানী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৩ মে ঢাকার শের-ই-বাংলা জাতীয়
টাঙ্গাইলের ভূঞাপুর পৌর এলাকায় ৩ হাজার ১’শ দুঃস্থ পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।রবিবার (২৪ এপ্রিল) সকালে পৌরসভা কার্যালয়ে ভূঞাপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ চাল বিতরণের উদ্বোধন করেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল দেয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান, ২নং ওয়ার্ড কাউন্সিলর
ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি হবে না বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।রোববার (২৪ এপ্রিল) সচিবালয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে নির্মাণাধীন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ৪২ কোটি ৫০ কোটি টাকার প্রথম দফার চেক হস্তান্তর অনুষ্ঠানে সংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব এ কথা জানান। ঢাকা-গাজীপুর ও ঢাকা-ময়মনসিংহ সড়কে ইতোমধ্যে যানজট শুরু হয়েছে। ঈদের আগে তো আরও বেশি সমস্যা হতে
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি গণপরিবহনের সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে দেশের সব জাতীয় মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ, রিকশা, ইজিবাইক, অটোরিকশা চলাচল বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রোববার (২৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, করোনা সংকটে বিগত দুই বছরে দেশের পরিবহনের বহরে ১০ লাখ মোটরসাইকেল
আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনের আগে যদি জাতীয় সরকার হয় আর সেটার প্রধান যদি শেখ হাসিনা থাকেন তাহলে গতবার ভোট নিশিরাতে হয়েছে এবার হবে হয় ভোর বেলায় অথবা সন্ধ্যায়। সুতরাং এগুলো যারা বলছেন তারা প্রকারান্তরে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করছেন। গোয়েন্দা সংস্থার এজেন্ডা বাস্তবায়ন করছেন। রোববার (২৪ এপ্রিল)
হিন্দু ধর্ম ত্যাগ করে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের দুধসরা গ্রামের একই পরিবারের ৪ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বুধবার (২০শে এপ্রিল) ঝিনাইদহ জজ কোর্টে উপস্থিত হয়ে এভিডেভিটের মাধ্যমে তাদের নামও পরিবর্তন করা হয়। তারা হলেন- সুফল বিশ্বাস ওরফে আব্দুর রহমান, সুফলের স্ত্রী সাথী বিশ্বাস ওরফে মোছাঃ খাদিজা বেগম। ধর্ম পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে আব্দুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন ওয়াজ
টাঙ্গাইল জেলার সদর থানার করোটিয়া এলাকায় ভার্চুয়াল মুদ্রা দিয়ে চলমান আইপিএল জুয়া খেলা চালিয়ে আসছিল একটি চক্র। চক্রটি যোগাযোগ মাধ্যম ফেইসবুক এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিভিন্ন ম্যাসেঞ্জার গ্রুপে যুক্ত হয়। পরে বেকার যুবকদের টার্গেট করে চলমান আইপএল খেলাকে কেন্দ্র করে অনলাইনে জুয়ার আসর চালিয়ে আসার অভিযোগে ২৪ এপ্রিল রবিবার রাতে মোঃ শাহাজ মিয়া (২৫), নামে এক যুবককে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল
পার্শ্ববর্তী দেশ ভারতে আবারও করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে, এ অবস্থায় বাংলাদেশেও সংক্রমণ বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। রোববার (২৪ এপ্রিল) দুপুরে মহাখালী জাতীয় নিপসম অডিটোরিয়ামে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমাদের করোনা নিয়ন্ত্রণে আছে। মৃত্যুও শূন্যের কোটায়। এটি আমাদের ধরে রাখতে হবে। তাই সবাইকেই সচেতন থাকতে হবে।তিনি বলেন,
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের সময় অস্ত্রধারী অন্তত ৪-৫ জনকে শনাক্ত করেছে পুলিশ। এরমধ্যে নিহত নাহিদকে রামদা দিয়ে কোপানো একজনের বিষয়েও নিশ্চিত হয়েছেন তারা। সংশ্লিষ্টরা জানান, শনাক্ত কয়েকজন ঢাকা কলেজের শিক্ষার্থী, তারা কলেজের হলেই থাকেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় নিশ্চিত হওয়া গেছে শনাক্ত কয়েকজনের সর্বশেষ অবস্থানও ঢাকা কলেজের মধ্যেই। তারা পুলিশি নজরদারিতেই রয়েছেন, যে কোন সময় তাদের গ্রেফতার
দেশের বিভিন্ন স্থানে নবনির্মিত ৪০টি ফায়ার স্টেশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (২৪ এপ্রিল) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এসব ফায়ার স্টেশনের উদ্বোধন করেন। এর ফলে নতুন করে দেশের পাঁচটি বিভাগের, ২৫টি জেলার, ৩৯টি উপজেলার ৪০টি ফায়ার স্টেশনের কার্যক্রম নতুন করে চালু হলো।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০০৯ সালে দেশে ফায়ার স্টেশন ছিল মাত্র ২০৪টি। বর্তমানে দেশে চালু ফায়ার স্টেশনের সংখ্যা ৪৫৬টি।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি প্রায়ই বিদেশিদের উদ্ধৃত করে নানা বক্তব্য দেয়। এর বেশিরভাগই মিথ্যা ও বানোয়াট। জার্মান রাষ্ট্রদূতের ক্ষোভ প্রকাশ করার মধ্য দিয়ে এটিই প্রমাণিত হয়। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের আর বি কনভেনশন সেন্টারে ইফতারের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম নগরে বসবাসকারী
ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি প্রথম দিন অর্থাৎ ২৩ এপ্রিল যে পরিমাণ ভিড় ছিল রোববার (২৪ এপ্রিল) কমলাপুর রেলওয়ে স্টেশনে, তার চেয়ে দ্বিগুণ ভিড় রয়েছে। ঈদযাত্রার ২৮ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল আটটা থেকে। কমলাপুরে একযোগে ১৮টি কাউন্টার থেকে টিকিট বিক্রি চলছে। এর মধ্যে দুটি নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা কাউন্টার রয়েছে। রোববার (২৪ এপ্রিল) কমলাপুর রেলস্টেশন
ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব উত্থাপনের পর থেকে তিনি বলে আসছিলেন তাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করছে। তবে যুক্তরাষ্ট্রের সেই সাংকেতিক চিঠিটিকে ভুয়া জানিয়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, চিঠিটি যদি সত্যি হয়, তাহলে তিনি এসে ইমরান খানের দলের সঙ্গে যোগ দেবেন। শাহবাজের এমন বক্তব্যের পর শুক্রবার (২৩ এপ্রিল) নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন, আল্লাহর ওয়াস্তে
রানা প্লাজা ট্র্যাজেডির ৯ বছর পেরিয়ে যাচ্ছে আজ। এতোগুলো বছর পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের আক্ষেপ কমেনি। সহকর্মী ও প্রিয়জনদের হারানোর কষ্ট প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায় তাদের। ২০১৩ সালের ২৪ এপ্রিল ৯ তলার একটি ভবনের পুরোটাই ধসে পড়েছিল। এ ঘটনায় ইট-কংক্রিটের নিচে চাপা পড়ে মারা যান ১ হাজার ১৭৫ জন শ্রমিক। এ ছাড়া বিশ্বের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত রানা প্লাজা
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৫৩৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৪৮ হাজার ১৯৩ জন।রোববার (২৪ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৯০ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন। মৃত্যু হয়েছে ৬২ লাখ ৪১ হাজার ৮৬৫
টেকনাফে উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে দেশীয় অস্ত্রসহ দুইজন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।সুত্র জানায়, ২৪ এপ্রিল রবিবার ভোর রাত দুইটার দিকে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ/১ ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কথিত ‘‘ইসলাম গ্রুপ’’ এর সদস্য রোহিঙ্গা সন্ত্রাসী ঘর-৩০৮, এফসিএন-২৯৬৪৯০ এর মৃত আব্দুর শুক্কুরের পুত্র জাহিদ হোসেন(৩২) ও ব্লক-সি/১, ঘর-৬২০, এফসিএন-২৪৯০৪৩ এর
সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৩ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের আলু বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার জাফলং লাখের পাড় এলাকার সোহেল মিয়া (১৫) ও হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রুকন মিয়ার ছেলে রুহেল মিয়া (১৫)। তারা দুজন ভাঙাড়িশ্রমিক। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জৈন্তাপুর সদর থেকে ভাঙাড়ি জিনিসপত্র নিয়ে একটি
ইউক্রেনের প্রধান বন্দর নগরী ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন।শনিবার (২৪ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলায় দুটি ভবন ধ্বংস হয়েছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে এত বড় হামলা চালানো হয়েছিল। হামলায় নিন্দা করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী।এদিকে রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র থাকায় ওডেসায় হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক
নিউমার্কেট এলাকার দোকানকর্মী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের সধ্যে কুরিয়ারকর্মী নাহিদ মিয়ার নিস্তেজ দেহ পড়তে দেখা গেছে একের পর এক ধারালো অস্ত্রের কোপ; যে নৃশংসতার ভিডিওচিত্র ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে।প্রশ্ন ওঠে কালো হেলমেট ও ধূসর টি-শার্ট পরা ধারালো অস্ত্রধারী কে ছিল? অবশেষে মিলল সেই উত্তর। অস্ত্রধারী ঢাকা কলেজের ছাত্র জাকির হোসেন। সে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় বলে জানা গেছে। ঢাকা
ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়ছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের সড়ক পথে চলাচলের এই পথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাল খুলে দেয়া হবে নলকা সেতুর এক লেন। এছাড়াও মহাসড়কজুড়ে সৃষ্ট অসংখ্য খানাখন্দ সংস্কার করা হচ্ছে। রোববার (২৪ এপ্রিল) ভোর থেকে মহাসড়কজুড়ে এ চিত্র দেখা যায়। হাটিকুমরুল হাইওয়ে থানা ও সড়ক বিভাগ সূত্রে
কেয়ামতের সময় বা জ্ঞান মহান আল্লাহ তাআলা জানেন। তিনি ছাড়া আর কি কেউ আছেন; যিনি কেয়ামতের জ্ঞান রাখেন? আর এমন কেউ কি আছেন যে আল্লাহ থেকে ক্ষমতাবান? আবার কোরআনসহ আসমানি কিতাবসমূহ কত রমজান নাজিল হয়েছিল? আল্লাহ তাআলা তাঁর ক্ষমতার কত সুন্দর উপমাই না হাফেজে কোরআনদের কণ্ঠে ফুটে ওঠবে। ২২ তারাবির প্রথম রাকাতে মহান আল্লাহর চমৎকার ঘোষণা এভাবে পড়া হবে- اِلَیۡهِ یُرَدُّ
সড়কের উপরে ভ্যান দাঁড় করিয়ে রাখার কারনে এক ভ্যান চালককে লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে। শনিবার দুপুরে সিলেট নগরের নগরের চৌহাট্টা এলাকায় এমন ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং নগরে সমালোচনার সৃষ্টি হয়েছে। সিসিক সুত্রে জানা যায়, গত বছর নগরের চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক সম্প্রসারন ও আধুনিকায়ন