সরকারি অনুমতি পাওয়ায় পরও সপ্তাহের শেষ ২ দিন দিনাজপুরের হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি। জানা গেছে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) এর মেয়াদ গত ২৯ মার্চ মঙ্গলবার ছিলো শেষ দিন। এ কারণে আমদানি কারকরা আগের ( আইপির) সব পেঁয়াজ বন্দরে প্রবেশ করায়। ফলে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে এক দিনে ভারত থেকে রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি করা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়ন চেয়ারম্যান ফজলুল হকের বিরুদ্ধে অন্যের জমি দখল ও জোর পূর্বক বাঁশ কাটাসহ মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার রাতে ওই চেয়ারম্যানসহ ২০ জনকে আসামী করে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন নুরজাহান বেগম নামে এক নারী। এর আগে ওই দিন সকালে নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি এলাকায় মারধর করে জমি দখলের চেষ্টা ও বাঁশ কেটে নেয়ার ঘটনা
পটুয়াখালীর কলাপাড়ায় তিন বর্গা চাষির দুই হাজার তরমুজ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে ধানখালী ইউনিয়নের পাচজুনিয়া গ্রামে এমন ঘটনা ঘটে। এতে ওই তিন কৃষকের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকরা হলো দুদা হাওলাদার, রুবেল ও ইদ্রিস। দুর্বৃত্তদের এহেন কান্ডে দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষকরা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৫ বছর ধরে
কুষ্টিয়া শহরের লাহিনী বটতলা এলাকায় অবস্থিত লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামকে পেটানোর অভিযোগ উঠেছে পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুর রহমান আশা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এদিকে লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষককে মারধরের প্রতিবাদে এবং দোষী কাউন্সিলরসহ তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল
বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মান প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ফেব্রুয়ারি পর্যন্ত সেতুর পূর্ব পাশে প্রকল্পের কাজ ৩৮.৭৩ ভাগ এবং পশ্চিম পাশে ২৩.১৫ ভাগ কাজ শেষ হয়েছে। সেতুর ৫০টি পিয়ারের মধ্যে পূর্ব পাশে ২৩টি ও পশ্চিম পাশে ৭টি পিয়ারের কাজ চলছে। আর ৩৭টি স্প্যানের মধ্যে ৩৬টি নির্মান করা হবে ভিয়েতনাম ও মায়ানমারে। বাকি ১টি নির্মান করা হবে দেশে। নির্ধারিত
"ইলিশ আমাদের জাতীয় মাছ" "জাটকা ধরলে সর্বনাশ" এ প্রতিপাদ্য কে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জাটকা সংরক্ষণ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১১টায় দৌলতদিয়া ১নং ফেরিঘাটে জেলা মৎস্য টাস্কফোর্স কমিটির আয়োজনে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২২ এর আলোচনাসভা ও র্যালি আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খাঁন। জাতীয় কর্মসূচি উপলক্ষে আলোচনা শেষে পদ্মায় বর্ণাঢ্য নৌ-র্যালি
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ উপজেলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চোরাই মোটর সাইকেলসহ কদমতলা এলাকার মৃত শাহাদাত শেখ এর ছেলে রাকিব শেখ(২০) কে গ্রেফতার করে। অপর অভিযানে সাজাপ্রাপ্ত আসামী নালু মন্ডল গ্রামের সেকেন মুসল্লির ছেলে সবজাল মুসল্লি(৩১), পরোয়ানা ভুক্ত আসামী বাহির চর দৌলতদিয়া শাহাদাৎ মেম্বার পাড়া গ্রামের মো. হাসান শেখ এর ছেলে মোঃ ইমন শেখ(২১), দৌলতদিয়া ইদ্রিস পাড়া গ্রামের বাদল
নেটমাধ্যমে ডুবে থাকার অতিরিক্ত প্রবণতা জীবন সম্পর্কে নেতিবাচক চিন্তার সমস্যা বাড়িয়ে দিতে পারে বহু গুণ? বয়ঃসন্ধির সময়ে এমনিতেই কিশোর-কিশোরীরা নানা মানসিক টানাপড়েনের মধ্যে দিয়ে যায়। এ সময়ে জীবন সম্পর্কে নেতিবাচক চিন্তা আসাও অস্বাভাবিক নয়। কোনও কিছুই ভাল না লাগা, অল্পেই মন খারাপ কিংবা হঠাৎ রেগে যাওয়ার মতো প্রবণতা দেখা যায় এ সময়ে। কিন্তু জানেন কি, অতিরিক্ত নেটমাধ্যমে ডুবে থাকার প্রবণতা এ ধরনের
সিলেট জেলা প্রবাসী ঐক্য পরিষদের আংশিক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জামিউল আলম সোহেল। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজির উদ্দিন। গতকাল সন্ধ্যায় আল জুবাইলে একটি হোটেলে সুনাম সমিতির পক্ষ থেকে সিলেট জেলা প্রবাসী ঐক্য পরিষদের নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান , সুনাম সমিতির চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শামসুল
ওয়ানডে গতিতে ব্যাট করতে থাকা প্রোটিয়া অধিনায়ক ওপেনার ডিল এলগারকে ফিরিয়ে ব্রেকথ্রু আনলেন খালেদ আহমেদ। ৩৪তম ওভারে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৬৭ রানে বিদায় নেন এলগার। পরের ওভারেই থিতু হয়ে থাকা আরেক ওপেনার সারেল এরউইকে ফেরালেন মেহেদি হাসান মিরাজ। ১০২ বলে ৪১ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ
গায়ক আকবরের শারীরিক অবস্থা ভালো নেই। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। আকবরের মেয়ে অথৈ গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'গতকাল (৩০ মার্চ) সকাল ৮টায় আব্বুকে ওটিতে নেওয়া হয়। বেশ লম্বা সময় ধরে অস্ত্রোপচার চলে। আলহামদুলিল্লাহ, সফলভাবে আব্বুর অপারেশন সম্পন্ন হয়েছে। বর্তমানে আব্বু আইসিইউতে আছে। সবাই আব্বুর জন্য দোয়া করবেন।' এর আগে হঠাৎ করেই কিডনির অসুখে আক্রান্ত হন আকবর। দেখা দেয় ডায়াবেটিসও। ছন্দপতন
চার সন্তানের বাবা তিনি। এর পরেও মাঝে মাঝেই চাউর হয় মিথ্যে খবর— সইফ পঞ্চম সন্তানের বাবা হতে চলেছেন, কিংবা করিনা আবার মা হচ্ছেন! হইচইও হয় খানিক। মুম্বই সংবাদমাধ্যমকে এই প্রসঙ্গে বলতে গিয়ে করিনা বললেন, “সইফ প্রত্যেক দশকেই সন্তানের বাবা হয়েছেন। কুড়ি, তিরিশ, চল্লিশ, পঞ্চাশ। এই প্রত্যেক বয়সেই ওর সন্তান আছে। কিন্তু ষাট বছরে আমার মনে হয় না ও আবার সন্তানের বাবা হতে
নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে শুক্রবার। আর ২০২২ সালের ১ এপ্রিল থেকেই নতুন আয়কর নীতি চালু হবে। তাতে চাকরিজীবীদের চাপ অনেকটাই বাড়ছে। সঞ্চয়ের পাশাপাশি এতদিন কর বাঁচানোর বড় রাস্তা ছিল প্রভিডেন্ট ফান্ডে (পিএফ) জমানো টাকা। কিন্তু নতুন নীতিতে পিএফ-এ জমানো টাকার সুদ চলে আসবে আয়করের আওতায়। শুক্রবার থেকে শুরু হওয়া ২০২২-২৩ অর্থবর্ষে সেই করের টাকা গুনতে হবে চাকরিজীবীদের। সম্প্রতি পিএফ-এর উপরে সুদের
পুলিশ আধিকারিককে হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার এক বিজেপি নেতা। বাঁকুড়ার ছাতনা থানার আইসি আশিস জৈনকে উলঙ্গ করিয়ে জেলের ভাত খাওয়ানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি-র বাঁকুড়া জেলার প্রাক্তন সহ-সভাপতি জীবন চক্রবর্তীর বিরুদ্ধে। এই ঘটনার পরে বিজেপি-র বাঁকুড়া জেলার নেতাদের অবশ্য দাবি, জীবন দলের কোনও পদে নেই। ছাতনা থানার পুলিশ সরকারি কাজে বাধা দেওয়া, বেআইনি জমায়েতের অভিযোগে জীবন-সহ তিন জনকে
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব অভিনেত্রী শবনম ফারিয়া। নিজের মত প্রকাশ বা নিজের যে কোনো মুহূর্তের ছবিই শেয়ার করে থাকেন তিনি। বৃহস্পতিবার (৩১ মার্চ) তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো: ‘একটা মানুষের উপস্থিতি যেমন আরেকটা মানুষের জীবনে ভয়ংকর অশান্তি সৃষ্টি করতে পারে, ঠিক তেমনি শুধুমাত্র একটা মানুষের উপস্থিতি জীবনের সব চাওয়া/পাওয়া পরিবর্তন করে
দেশের চার মোবাইল অপারেটরের কাছে ১০ হাজার ৫৪৫ কোটি ৭০ হাজার টাকার পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক তথা ফাইভ-জি’র তরঙ্গ বিক্রি করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি। বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিলাম শুরুর পর আধা ঘণ্টার মধ্যেই ২ দশমিক ৩ গিগাহার্টজ এবং ২ দশমিক ৬ গিগাহার্টজ ব্যান্ডের ১৯০ মেগাহার্টজ তরঙ্গ বিক্রি হয়ে যায়। গ্রাহক সংখ্যার দিক দিয়ে দেশের শীর্ষ দুই মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নতুন খতিব হিসেবে গোপালগঞ্জের গহরডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি রুহুল আমীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) মুফতি রুহুল আমীন বলেন, আমি এখনও নিয়োগপত্রের চিঠি পাইনি। তবে, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ফোন করে আমাকে খতিব হিসেবে নিয়োগের বিষয়টি জানিয়েছেন। দেশের প্রখ্যাত আলেম প্রয়াত মাওলানা শামসুল হক ফরিদপুরীর সন্তান মুফতি রুহুল আমীন ‘আল হাইআ’তুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ’র
সরকারে অব্যবস্থাপনা ও সীমাহীন দূর্নীতির কারনে নিত্যপণ্যের বেড়েছে দাবী করে এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতীকী অনশন পালন করেছে বিএনপি। বৃহস্পতিবার সকাল ১০ থেকে বিকেল ৩ টা পর্যন্ত থানা বিএনপির কার্যালয়ের সামনে এ প্রতীকী অনশন কর্মসূচী পালন করা হয়। পৌর ও থানা বিএনপির আয়োজনে প্রতীকী কর্মসূচীতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক আবুল হাসনাত মন্ডল। এসময় বক্তব্য রাখেন থানা বিএনপির
কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহাম্মদপুর সেরাজুল হক কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী বাকপ্রতিবন্ধী সানজিদাকে ওসি আরিফুর রহমানের শিক্ষাসামগ্রী বিতরণ। বৃহস্পতিবার দুপুরে মানবিক ও শিক্ষানুরাগী অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমানের সহযোগিতায় বাকপ্রতিবন্ধী, এইচএসসি প্রথমবর্ষের ছাত্রী সানজিদা আক্তার'র হাতে এইচএসসি প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের যাবতীয় বই খাতা ও স্কুল ব্যাগ তুলে দেন দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান। ওসি আরিফুর রহমান জানান, উপজেলার
মাদারীপুরের কালকিনিতে নারী চোরচক্রের মূল হোতা মোসাঃ লাইলি বেগম-(৫০)কে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় আটককৃত লাইলিকে আসামী করে থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার। আজ বৃহস্পতিবার সকালে লাইলি বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে আটক করা হয়। আটককৃত লাইলি বেগম নওগাঁ জেলার নজিপুর গ্রামের মিন্টু পারমানিকের স্ত্রী। এদিকে একটি চোরচক্র দীর্ঘদিন যাবত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার টিকা
টাঙ্গাইলের ভূঞাপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৭১ এর সম্মুখযুদ্ধে অংশগ্রহণকারী ৫০ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্তর সংবর্ধনা ও সম্মাননা পদক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের উদ্যোগে ভূঞাপুর পৌরসভা কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ ভূঞাপুর শাখার সভাপতি সাবেক যুগ্ম সচিব শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি
খাবারের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহাগ বেপারীর ও সাধারণ সম্পাদক রাসেল জমাদ্দারের বিরুদ্ধে। বুধবার বিকাল সাড়ে ৪ টায় এই ঘটনা ঘটে বলে ওই কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ অরেছুল আজম অভিযোগ করেন। তিনি বলেন, বুধবার বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের
বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জ উপজেলা কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা ও ক্ষেত্রসহকারী আশিকুররহমানসহ কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। উপ-পরিচালক বলেন, সারাদেশে আরও বেশি জলাশয়কে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষের আওতায় আনতে হবে। বাজারে বিক্রি করা মাছের খাবার জনস্বাস্থ্যের ওপর কোন ক্ষতিকর প্রভাব ফেলছে কিনা তা নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চাষীদের প্রশিক্ষণ এবং পরিবারের সদস্যদের অংশগ্রহণে চাষের
বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত গাঁজা, ইয়াবা, হেরোইন, মদ ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্যর প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাব