৯৬ দিন পর করোনায় মৃত্যুশূন্য দিন দেখলো বাংলাদেশ। এর আগে সর্বশেষ গত বছরের ৯ ডিসেম্বর দেশে করোনায় দিন দেখে বাংলাদেশ। করোনায় দেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১২ জনের। এদিকে ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২১৭ জন। শনাক্তের হার ১ দশমিক শূন্য ৫৪ শতাংশ। মঙ্গলবার (১৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিস্তারিত আসছে...
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজ ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (১৫ মার্চ) প্রধানমন্ত্রী বিমানবন্দরের সম্প্রসারণ কাজের অগ্রগতি (প্রথম পর্যায়, প্রথম সংশোধিত) উপস্থাপনা প্রত্যক্ষ করে এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, কাজের মোট অগ্রগতি ৩২ শতাংশ এবং ২০২৩ সালের নভেম্বরের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতের কথা মাথায়
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বর্তমান সরকার চেষ্টা করছে দেশের প্রতিটি গ্রামকে শহরের আদলে গড়ে তোলার। গ্রামের নিরাপত্তা নিশ্চিত হলে তবেই সরকারের এ প্রচেষ্টা নিশ্চিত হবে। তবে এ ক্ষেত্রে বিট পুলিশিংয়ের কোনো বিকল্প নেই।আজ মঙ্গলবার (১৫ মার্চ) রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নির্মিত গ্রাফিক নভেল ‘দুর্জয়ের ডায়েরি’ এবং অ্যানিমেটেড ফিল্ম সিরিজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইজিপি
যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই তারা দেশকে দুর্ভিক্ষের মধ্যে ফেলে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (১৫ মার্চ) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী তাঁতিদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।ফখরুল বলেন, ১৯৭৪ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দেশে দুর্ভিক্ষ হয়। লাখ লাখ মানুষ না খেয়ে মরেছে। ক্ষমতাসীনরা দেশের মানুষকে বোকা বানাচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল
সাহসী হোন ও রক্তদান করুন, প্রত্যেক রক্তদাতাই বীর' এ স্লোগানকে সামনে রেখে মানবসেবায় এগিয়ে চলছে 'আল কারীমু মানব কল্যাণ ফাউন্ডেশন' নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। প্রত্যন্ত গ্রামের অঞ্চলের অসহায় গরীব-দুখীদের পাশে দাঁড়ানো ও মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্ত প্রদান করাই সংগঠনটির মূল নেশা। সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক) প্লাটফর্মকে কাজে লাগিয়ে সংগঠনটির একদল তরুণ-তরুণী ও যুবক মানব কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০২০ সালে সংগঠনটির
আসন্ন কালবৈশাখী মৌসুমে উপকূলীয় জেলা ভোলার বিপদজনক রুটে সি-সার্ভেবিহীন বা বে ক্রুসিং সনদ ছাড়া সাত মাসের জন্য লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মঙ্গলবার (১৫ মার্চ) থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে।ভোলা বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাত মাসের জন্য ভোলার ইলিশা-মজু চৌধুরীরহাট, মির্জাকালু-আলেকজেন্ডার, তজুমদ্দিন-মনপুরা, চরফ্যাশন-মনপুরা, চরফ্যাশন-ঢালচরসহ ভোলার ইলিশ থেকে
নওগাঁর মান্দা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ীসহ দু'জন নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের সাবাই হাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন, উপজেলার শিমুলিয়া পূর্ব পাড়া গ্রামের নেকু সরদারের ছেলে আব্দুস সাত্তার (৬০) ও একই গ্ৰামের লসের আলীর ছেলে খোরশেদ সরদার (৪৫)। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আব্দুস সাত্তার
চাল, আটা, ভোজ্যতেল, পেঁয়াজ ও ডালসহ নিত্যপণ্য মজুত করে কৃত্তিম সংকট তৈরি করে দামবৃদ্ধিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।মঙ্গলবার (১৫ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ভোক্তা অধিকার কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ ছাড়া সয়াবিন তেল ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা
সাভারের আশুলিয়ায় ২৫ বছর বয়সী এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে আসাদুজ্জামান রকি নামের (২৫) এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১২টার দিকে ঢাকার আদালতে তাকে পাঠানো হয়। এর আগে, সেমবার (১৪ মার্চ) রাতে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার সরকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। গ্রেফতার যুবক আসাদুজ্জামান রকি দিনাজপুর জেলার হাকিমপুর থানার নওপাড়া গ্রামের আব্দুল হান্নান হকের ছেলে।পুলিশ জানায়,
নওগাঁর মান্দা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্রাম্যমাণ কাপড় ব্যাবসায়ীসহ দুই জন নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার রাজশাহী- নওগাঁ মহাসড়কের সাবাই হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার শিমুলিয়া পূর্ব পাড়া গ্রামের নেকু সরদারের ছেলে আব্দুস সাত্তার (৬০) ও একই গ্রামের লসের আলীর ছেলে খোরশেদ সরদার (৪৫)। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।মঙ্গলবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে পুরস্কারের জন্য মনোনীতদের নাম প্রকাশ করা হয়।পুরস্কারের জন্য মনোনীতরা হলেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা বীরবিক্রম, আবদুল জলিল, সিরাজ উদ্দীন আহমেদ, মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস, মরহুম সিরাজুল
টেকনাফে ১ কেজি ৭৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার মুল্য পাঁচ কোটি আটত্রিশ লাখ টাকা।টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, ১৫ মার্চ মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদে জানতে পারে জীমংখালী বিওপি'র বিআরএম -১৬ হতে আনুমানিক এক কিলোমিটার দক্ষিণে ৬ নং পোস্টের নিকটবর্তী নুর কবিরের মাছের ঘের এলাকায় মাদকের একটি বড়
পুরান ঢাকার হোসেনি দালানে আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বোমা হামলার মামলায় আরমানের ১০ বছর ও কবিরের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৬ জনকে খালাস দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৫ মার্চ) রায় ঘোষণা করেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান।গত ১ মার্চ মামলার রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করা হয়। প্রসঙ্গত, ২০১৫ সালের ২৩ অক্টোবর রাতে
হিজাব বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয় বলে রায় দিয়েছেন কর্ণাটকের হাইকোর্ট। ক্লাসে হিজাব পরার নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের জন্য এটি একটি বিশাল ধাক্কা। নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে আদালতে পাঁচটি পিটিশন দায়ের হয়েছিল। রায় ঘোষণাকে সামনে রেখে রাজ্য সরকার রাজধানী ব্যাঙ্গালুরুর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এক সপ্তাহের জন্য বড় ধরনের জমায়েত নিষিদ্ধ করে। উদুপিতে আজ স্কুল-কলেজ বন্ধ।এর আগে, গত মাসে কর্ণাটক হাইকোর্ট অস্থায়ীভাবে হিজাব এবং
ইউক্রেনের একটি টেলিভিশন টাওয়ারে রাশিয়ান বাহিনীর হামলায় ৯ জন নিহত এবং আরও ৯ জন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।সোমবার (১৪ মার্চ) রাশিয়ান বাহিনী পশ্চিম ইউক্রেনের রিভনে শহরের বাইরে আন্তোপিল গ্রামে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। আঞ্চলিক প্রশাসনের প্রধান ভিটালি কোভাল টেলিগ্রামে বলেন, ৯ জন নিহত এবং ৯ জন আহত। আন্তোপিল গ্রামে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারের কাজ চলছে।কোভাল
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে রুশ সেনারা এই মুহূর্তে বিভ্রান্ত। তারা ইউক্রেনের কাছ থেকে এমন প্রতিরোধ প্রত্যাশা করেনি। তারা যুদ্ধক্ষেত্র থেকে পালাচ্ছে এবং যুদ্ধাস্ত্র বর্জন করছে বলেও দাবি করেন তিনি। ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে এসব কথা বলেন জেলেনস্কি। খবর বিবিসির। ভিডিওবার্তায় তিনি বলেন, আমরা রাশিয়ার সেনাবাহিনীর অস্ত্র বিজয়ের স্মারক হিসেবে গ্রহণ করছি এবং ইউক্রেনকে রক্ষা করার জন্য সেগুলো ব্যবহার
টেকনাফ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তুলাতলী এলাকার দীর্ঘদিন সংস্কারবিহীন পড়ে থাকা বেহাল রাস্তা পরির্দশন করেছেন টেকনাফ সদর ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ। জনবহুল তুলাতুলি গ্রামের একমাত্র রাস্তাটির বিষয়ে দৈনিক সাগরদেশ পত্রিকাসহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর চেয়ারম্যানের নজরে আসলে তিনি সোমবার(১৪ মার্চ) বিকালে সদর ইউনিয়নের তুলাতলী গ্রামের জনদূর্ভোগের রাস্তার বেহাল চিত্র পরিদর্শনে যান। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় মেম্বার
'জয় বাংলা' বাঙালির মুক্তির শ্লোগান হলেও, ৭৫ পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর হত্যাকারীরা তা মুছে ফেলতে চেয়েছিল। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসীরা এই শ্লোগান ধরে রাখতে পেরেছে বলেই আজ এটি স্বীকৃতি পেয়েছে। সোমবার (১৪ মার্চ) বনানীর শেরাটন হোটেলে আয়োজিত ‘জয় বাংলা’ উৎসব অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।এ সময়
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৩ হাজার ৯০৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১১ লাখ ৪৩ হাজার ১৪৮ জন। এর আগে গতকাল (সোমবার) ৩ হাজার ৫০৯ জনের মৃত্যু এবং ১৩ লাখ ২৬ হাজার ৬০৬ জন আক্রান্ত হয়েছিল। মঙ্গলবার (১৫ মার্চ) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট
ইউক্রেনে রকেট হামলায় নিহত বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান আরিফের মরদেহ পারিবারিক গোরস্তানে দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল দশটায় হাজার হাজার মানুষের অংশগ্রহণে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পড়িয়েছেন হাদিসুরের চাচা মাওলানা মনিরুল ইসলাম। নামাজ শেষে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের বাড়িতে দাদা মোতাহার হোসেন হাওলাদার ও দাদী রোকেয়া বেগমের কবরের পাশে
জীবন যার আছে, তার মৃত্যু সুনিশ্চিত। মৃত্যুর পর ৩ জিনিস মানুষকে অনুসরণ করে। এ তিন জিনিসের মধ্যে দুইটি ফিরে আসে তথা দুনিয়াতেই থেকে যায়। আর একটি জিনিস মৃতব্যক্তির সঙ্গী হয়। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকে বিষয়টি সুষ্পষ্ট করেছেন। মৃতব্যক্তিকে অনুসরণকারী জিনিস তিনটি কী? মৃত ব্যক্তিকে অনুসরণ করা জিনিস ৩টি। এর মধ্যে প্রথম হলো- মৃতব্যক্তির আপনজন তথা আত্মীয়-স্বজন; দ্বিতীয় হলো-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোনো কিছু পাওয়ার আশায় নয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ শেষ করে যাওয়াই জীবনের লক্ষ্য। আর সে লক্ষেই দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি। সোমবার (১৪ মার্চ) দুপুরে গণভবনে এমআইটি প্রেস কর্তৃক প্রকাশিত ইনোভেশনস (টেকনোলোজি, গভার্ননেন্স, গ্লোবালাইজেশন) জার্নালের ভলিউম ১২, ইস্যু ১-২ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন এমআইটি প্রেসের দুই সম্পাদক ফিলিপ আওয়ার্সওয়াল্ড ও ইকবাল
টেকনাফের হ্নীলা এলাকা হতে অভিযান চালিয়ে মোহাম্মদ আবছার (২৮) নামের একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।সোমবার (১৪ মার্চ) আনুমানিক ভোর সোয়া ৪টারদিকে দক্ষিণ লেদা এলাকায় এ অভিযান চালানো হয়। জানা যায়, র্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদা গ্রামের টেকনাফ-কক্সবাজার মহাসড়কের পার্শ্বে পাকা রাস্তার উপর একজন সন্ত্রাসী অপরাধমূলক কর্মকাণ্ড করার
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের রাস্তায় ব্যাটারি চালিত অটোরিকশা উলটে চালক মিনহাজ উদ্দিন কাপ্তান (৩২) এর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে জিলুয়া গ্রামের নিকটে সোমবার ভোর সাড়ে ৪টায়। মৃত্য মিনহাজ বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের বাঘ মহল্লার মৃত মোবারক আলীর পুত্র। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, অটোরিক্সা চালক মিনহাজ বানিয়াচুং উপজেলার আড়িয়ামুগুর গ্রামের জলাশয় থেকে প্রতিদিন ভোরে মাছ সংগ্রহ করে সে