বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬১৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

জামিন পেলেও দেখা হলোনা প্রিয়জনদের মুখ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ জুন ২০২২, ০:১

শেয়ার করুনঃ
জামিন পেলেও দেখা হলোনা প্রিয়জনদের মুখ

দীর্ঘ নয় মাস আগে একটি মারামারি মামলায় গ্রেফতার হয় পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুইজোর গ্রামের ইসলাম মন্ডল (৪০)। আজ বুধবার তার জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। সেই জামিন শুনানির জন্য রাজবাড়ী আদালতে আসছিলেন ইসলাম মন্ডলের মা মছিরন নেছাসহ তার মেয়ে ও নাতনিরা। সকালে গ্রামের বাড়ী থেকে নাসির মিয়ার ব্যাটারিচালিত ইজিবাইকে আদালতের উদ্দেশ্যে রওনা দেন তারা। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর চাঁদপুর আসার পর রাজবাড়ী থেকে আসা ঢাকা মেট্রো-গ-২৯-৮১৩৯ নামের একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে তিনজন এবং কালুখালী উপজেলা স্বস্থ্য কমপ্লেক্স আরও তিনজন মারা যায়। অটোরিকশায় থাকা আহতদের মধ্যে দুর্ঘটনায় মর্জিনা বেগম ও আহম্মদ শেখ গুরুতর আহত হয়। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে বিকালে মর্জিনা বেগমকে আরো উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা রেফার করা হয়েছে।

নিহতরা হলেন, পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ বনগ্রামের বছির উদ্দিনের ছেলে (ইজিবাইক চালক) নাসির উদ্দিন মিয়া(৩৫), একই গ্রামের গ্রামের মোতালেব শেখের স্ত্রী মছিরন নেছা (৬০)। কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের নগর বাথান গ্রামের মুকুলের দুই ছেলে নয়ন(৯) ও ইউসুফ(৮)। একই উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাস্তখোলা গ্রামের হেলাল বিশ্বাসের স্ত্রী মরিয়ম বেগম (৪০) ও তার মেয়ে শিলা(২০)।

আরও

ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীর ঢল, বৃষ্টিতে দুর্ভোগ

ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীর ঢল, বৃষ্টিতে দুর্ভোগ

নিহত মছিরন নেছার বড় ভাই মো. আক্কাস আলী জানান, তার ভাগনে ইসলাম একটি মারামারি মামলায় ৯ মাস  রাজবাড়ী জেলা কারাগারে আটক আছেন। বুধবার সকালে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন থেকে একটি অটোরিকশা ভাড়া করে তার বোন মছিরনসহ পরিবারের সদস্যরা ইসলামকে জামিন শুনানির জন্য রাজবাড়ী জেলা কারাগারে যাচ্ছিলেন। কিন্তু কালুখালী চাঁদপুর বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের চাপায় মছিরনসহ তাদের পরিবারের পাঁচ জন প্রাণ হারান। শুধু বেঁচে যান মছিরনের মেয়ে মর্জিনা ইসলামের ভাই আহম্মদ। তবে মর্জিনার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

জামিন
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তিনি আরো বলেন, আজ দুপুরে রাজবাড়ী বিজ্ঞ আদালত ইসলাম মন্ডলকে জামিন দিয়েছেন। কিন্তু জামিন নিয়ে নিজ হাতে মাটি দিতে হবে একে এক ছয় পাঁচজনকে।

আরও

খাল উদ্ধার ও পুনঃখননে জেগে উঠছে সরাইল, জলাবদ্ধতা নিরসনে আশাবাদ

খাল উদ্ধার ও পুনঃখননে জেগে উঠছে সরাইল, জলাবদ্ধতা নিরসনে আশাবাদ

নিহত শিলার ভাই মো. আশরাফুল ইসলাম বলেন, নিহত মছিরন বেগম তার ছেলে ইসলাম শেখের জামিন ধরাতে ইজিবাইক যোগে রাজবাড়ী আদালতে রওনা হন। এ সময় মছিরণ বেগম তার দুই মেয়ে মরিয়ম বেগর (আমার চাচি), মর্জিনা বেগম ও তার ছেলে আহম্মেদ শেখ। মছিরণ বেগমের নাতনি (আমার চাচাত বোন) শিলা, নয়ন ও ইউসুফকে সাথে নিয়ে যান। রাজবাড়ীতে যাবার সময় এ দুর্ঘটনা ঘটে।

ব্যক্তিগত প্রাইভেটকার চালক রবিউল ও যাত্রী

সঞ্জু সরকার বলেন, তারা ব্যক্তিগত গাড়িতে কুষ্টিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। কালুখালীর ওই এলাকায় তারা ইজিবাইকের পেছনে ছিলেন। বিপরীত দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক আসে। ইজিবাইক ট্রাক দিকে সাইড দেয়। কিন্তু ট্রাকটি ইজিবাইককে সাজোরে ধাক্কা ইজিবাইক একদম দুমড়ে মুচড়ে যায়। এ সময় তাদের গাড়ির চালক ডান দিকে বের হওয়ার চেষ্টা করে। ট্রাকটি ডান দিকে চলে আসায় তাদের ব্যক্তিগত গাড়ির সামনের অংশ ট্রাকের নিচে ঢুকে যায়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

প্রানে বেঁচে যাওয়া ইজিবাইকে থাকা আরেক যাত্রী শাহিন আহমেদ জানায়, সে সহ সকল যাত্রী রাজবাড়ী কোর্টে যাচ্ছিল। ঘাতক ট্রাকের বেপরোয়া গতি দেখে সে দূর্ঘটনার পূর্ব মূহুর্তে লাফ দিয়ে নিজেকে রক্ষা করে। তিনি আরো বলেন, আমি হয়ত লাফ না দিলে আজ বাড়িতে লাশ হয়ে ফিরতাম।

প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল থেকে রাজবাড়ীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে

রাজবাড়ীর দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক অটোরিকশাটিকে সজোড়ে ধাক্কা দিলে তা দুমড়ে মুচড়ে যায়। তার পেছনেও থাকা সাদা প্রাইভেটকারটি আর বেড়োতে পারেনি। তবে ট্রাকের গতি কম থাকলে আজ এতো বড় দূর্ঘটনা ঘটতোনা। একই পরিবারের স্বজনসহ ৫জন নিহত হওয়াতে ওই এলাকার শোকের ছাড়া নেমে এসেছে।।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রহমান বলেন, আজ বুধবার সকাল  ৯ টার দিকে কালুখালী ফায়ার সার্ভিসের সামনে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষের খবর শোনা মাত্রই আমরা ঘটনাস্থলে গিয়ে ৩ জনের মরদেহ উদ্ধার করি। এবং গুরুতর আহত অবস্থায় ৪ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জন মারা যায়। নাম প্রকাশ না করার শর্তে ফায়ার সার্ভিসের এক সদস্য বলেন, দুর্ঘটনার কারণ মূলতো ট্রাকের বেপোরোয়া গতি। দ্রুতগতির কারণেই এত বড় দুর্ঘটনা ঘটেছে।

কেন এই সড়ক দূর্ঘনাটি ঘটেছে এমন প্রশ্নে তিনি বলেন, সাধারণ সড়কে যানবাহন গুলো ধীরে চলাচল করলে দূর্ঘটনা কম ঘটে।এছাড়া অনেক চালকের অদক্ষতার জন্য বড় ধরনের দূর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, দুর্ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারপরের পর হাসপাতালে নেওয়ার পথে আরোও তিনজন মারা গেছে। আহত ব্যাক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করেছে পাংশা হাইওয়ে থানা পুলিশ।

উল্লোখ্য, আজ বুধবার (১ জুন) সকাল ৯টার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঁদপুর এলাকার ট্রাক, অটোরিকশা ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে  অটোচালকসহ একই পরিবারের ৬ জন নিহত হয়।

সর্বশেষ সংবাদ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

হিলিতে টুংটাং শব্দে নির্ঘুম কামাড় পল্লী

হিলিতে টুংটাং শব্দে নির্ঘুম কামাড় পল্লী

জনপ্রিয় সংবাদ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে গোয়ালন্দে প্রশাসনের সমন্বয় সভা

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে গোয়ালন্দে প্রশাসনের সমন্বয় সভা

বরিশালে বিশেষ অভিযানে ৩৯ জন গ্রেফতার, ইয়াবা-গাঁজা উদ্ধার

বরিশালে বিশেষ অভিযানে ৩৯ জন গ্রেফতার, ইয়াবা-গাঁজা উদ্ধার

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের পুনর্বাসন ও সহায়তার লক্ষ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৬ মে) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানবিক সহায়তা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

ঝালকাঠির রাজাপুরে কালবৈশাখী ঝড়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার ৫৫ নম্বর আদাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনসেড ভবনের ওপর একটি চাম্বল গাছ ভেঙে পড়ে দুটি শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত হয়। এতে ভবনের চালা দুমড়ে-মুচড়ে যায় এবং শ্রেণিকক্ষ দুটি পাঠদানের অনুপযোগী হয়ে পড়ে। ঘটনার সময় ঈদুল আজহার ছুটি চলমান থাকায় বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী উপস্থিত ছিল না, ফলে

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ বিশেষ পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও নিষিদ্ধ ট্যাপেন্ডাটল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সোমবার (২৫ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, হাকিমপুর থানার সার্কেল এএসপি’র নির্দেশনা এবং ওসি মো. জাকির হোসেনের পরামর্শে পুলিশের দুটি পৃথক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ২০ পিস ইয়াবা ও

আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের অর্ধশতাধিক পরিবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন। এই ঘোষণাকে ঘিরে পুরো গ্রামে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন দারুস সুন্নাহ জামে মসজিদের সভাপতি মো. রিপন হাওলাদার। তিনি জানান, বুধবার সকাল সাড়ে ৭টায় স্থানীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতে

হিলিতে টুংটাং শব্দে নির্ঘুম কামাড় পল্লী

হিলিতে টুংটাং শব্দে নির্ঘুম কামাড় পল্লী

আর মাত্র দুই দিন পর পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এই ঈদকে কেন্দ্র করে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি বাজার ও আশপাশের গ্রামগুলোতে কামারপল্লীর কর্মকারদের ব্যস্ততা এখন চরমে। দিন-রাত টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠেছে কামারশালাগুলো। কোরবানির পশু জবাইয়ের জন্য প্রয়োজনীয় দা, বঁটি, ছুরি, চাকু ও চাপাতি তৈরি ও শাণ দেওয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। সোমবার (২৫ মে) সরেজমিনে বাংলাহিলি