পাকিস্তানের শিক্ষাবিদ, গবেষক ও আন্তর্জাতিক বিশ্লেষক ড. মালিকা-ই-আবিদা খাত্তাক দেশটির সংবাদমাধ্যম ডেইলি টাইমসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছে। তিনি এক নিবন্ধে পদ্মা সেতু নির্মাণে শেখ হাসিনার সাহসী সিদ্ধান্তের কথা তুলে ধরেন। ‘বাংলাদেশের পদ্মা সেতুর গল্প: সেতুর চেয়েও বেশি কিছু?’ শীর্ষক ওই নিবন্ধে তিনি তুলেছেন নানা চ্যালেঞ্জ থেকে শুরু করে পদ্মা সেতু নির্মাণের আদ্যোপান্ত। ওই নিবন্ধে তিনি বলেছেন, পদ্মা সেতুর মতো অবকাঠামো
বরগুনার আমতলীতে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী। পথেই তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালান ৫০ বছর বয়সী এক ব্যক্তি। তবে ধর্ষণচেষ্টাকারীর হাতে কামড় দিয়ে নিজেকে রক্ষা করে মেয়েটি। ভুক্তভোগী ছাত্রী ও তার স্বজনরা জানান, ২৮ মে রাত ৯টার দিকে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানি বাজারখালী স্লুইসগেট এলাকার একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়ে ওই ছাত্রী। ছুটির পর বাড়ি ফেরার তাকে
ভারতীয় এক তরুণী এবার নিজেকেই বিয়ে করা সিদ্ধান্ত নিয়েছেন। গুজরাটের ওই তরুণীর নাম ক্ষমা বিন্দু। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলছে, বরবিহীন এই বিয়েতে পূর্ণ সমর্থন রয়েছে তার বাবা-মায়েরও। সংবাদমাধ্যমকে তরুণী বলেন, আমরা নিজেকে নিজে ভালোবাসতে পারি অথচ বিয়ে করতে পারবো না? আমি নিজেই নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি এবং সেই বিষয়টি সবাইকে জানাতে আমার কোনো লজ্জা নেই। বিয়ের দিন ক্ষমা নিজেই
ডলারের বিপরীতে টাকার মান আবারও কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার ডলারের বিপরীতে টাকার মান আরও ৯০ পয়সা কমানো হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ ব্যাংক টাকার মান কমানোর এ সিদ্ধান্ত নিয়েছে। টাকার মান কমানোয় বর্তমানে প্রতি ডলারের বিনিময়মূল্য ৮৯ টাকা ৯০ পয়সা হয়েছে। এর আগে গেল ২৯ মে টাকার মান এক লাফে ১ টাকা ১০ পয়সা কমিয়ে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম ৮৯ টাকা নির্ধারণ
২০২২ সালের ১ মে থেকে ৩১ মে পর্যন্ত ৪ হাজার ৬৩১ টি সড়কপথ দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ হাজার ৫৯৪ জন এবং নিহত হয়েছেন ১ হাজার ২৯ জন। নিহতদের মধ্যে ১৮ থেকে ৪০ বছর বয়সের ৭৭২ এবং ৪৪৪ জনই শিক্ষার্থী। ২৪১ জন নারী, শিশু ৯৭ এবং ৮১ জন ষাটোর্ধ্ব। শিক্ষার্থী এবং তরুণদের অধিকাংশের মৃত্যু হয়েছে দ্রুত গতিতে মোটর সাইকেল চালানোর কারণে
যশোরের কেশবপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আওতায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ে কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরিাধ, ইফটিজিং প্রতিরোধ ও কৈশরকালীন স্বাস্থ্য সচেতনামূলক প্রশিক্ষণ বুধবার ১ জুন বিকালে উপজেলার মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার হংসপতি বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন
ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন প্রশাসন) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে ১ জুন রাত সাড়ে ৭টার দিকে জেলা শহরের ধুপাঘাটা নতুন ব্রিজ এলাকায় ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও আওয়ামী লীগ প্রার্থীর সর্মথকদের মধ্যে ধাওয়াপালটা-ধাওয়া এবং সংঘর্ষের
যশোরের কেশবপুরে স্বামীর নামে ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবীতে স্ত্রী সংবাদ সম্মেলন করেছে। বৃৃহস্পতিবার বিকালে কেশবপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠকালে হাড়িয়াঘোপ গ্রামের গৃহবধূ রেক্সোনা বেগম বলেন, তাঁর স্বামী রফিকুল ইসলাম মোল্যা একজন আম ব্যাবসায়ী। গত ২৫ মে সকালে আমার স্বামীকে আম বিক্রির কথা বলে সাতাশকাটি গ্রামের অলোক কুন্ডুর স্ত্রী শ্রাবণী কুন্ডু মোবাইল করে ডেকে নিয়ে যায়। এসময়
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে সপ্তম ও নবম শ্রেনীতে পড়ুয়া ১৪ বছরের দুই কিশোরী নিখোঁজ হয়েছে। তারা সম্পর্কে খালা ভাগ্নি। স্কুলে যাওয়ার নাম করে তারা ২৩ দিন ধরে নিখোঁজ থাকায় পরিবারের সদস্যরা পড়েছে বিপাকে। হরিনাকুন্ডু থানায় এ বিষয়ে জিডি করা হলেও পুলিশ তাদের সন্ধান করতে পারেনি। জিডি সুত্রে জানা গেছে হরিনাকুন্ডু উপজেলার দরিবিন্নী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী ও বাসুদেবপুর গ্রামের শাহিন লস্কারের মেয়ে
মাদারীপুর সদর উপজেলার আব্দুর রাজ্জাক হাওলাদার একাডেমীর প্রধান শিক্ষক মোঃ মাজহারুল ইসলামকে (৫৩) কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার চৌরাস্তার আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, প্রধান শিক্ষক মোঃ মাজহারুল ইসলাম প্রতিদিনের মত বৃহস্পতিবার সকালে হাঁটতে বের হয় । পরে তিনি চৌরাস্তার আনসার ক্যাম্প এলাকায় আসলে পিছন থেকে দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে দ্রুতগতিতে এসে দেশীয় অস্ত্র দিয়ে
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করার লক্ষে সারাদেশের ন্যায়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২ জুন) সকাল ৯ টা থেকে শুরু হয় নির্বাচনের ভোট গ্রহণ।ভোট গ্রহণ চলে দুপুর ১ টা পর্যন্ত।এতে পাটাবুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী আবু তালহা ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। আবু তালহা বিজয়ী হওয়ায় ক্ষুদে শিক্ষার্থীরা আনন্দন
জয়পুরহাটের পাঁচবিবিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বৈধ কাগজ বিহীন ক্লিনিকে জরিমানা ও সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে পাঁচবিবি পৌর এলাকার বেশ কয়টি ক্লিনিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মারুফ আফজাল রাজন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদী, উপজেলা স্বাস্থ্য কমপেক্সের মেডিকেল অফিসার ও ডিজির কন্ট্রোল ডাঃ হুসনেয়ারা পারভীন, পরিসংখ্যাবিদ হরিষ চন্দ্র ও স্বাস্থ্য
সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু’র ওপর সন্ত্রাসী হামলা ও অপহরণ চেস্টার ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে হামলা ও অপহরণের চেস্টায় জড়িত আসামীরা। তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চতুর্থ দিনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি। এসময় একাত্ত্বতা প্রকাশ করে মানববন্ধনে মুক্তমনা লেখক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী,
নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক অনুমোদিত হিউম্যান হেলথ হেল্প প্রকল্পের টেলিমেডিসিন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২ জুন বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মসূচির বাস্তবায়নকরী সংস্থা লাষ্টার এনজিওর নির্বাহী পরিচালক মো. হাসানুজ্জামান এর সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, মেডিকেল অফিসার নিয়াজ মোস্তাক
নওগাঁর ধামইরহাটে স্কুল শিক্ষার্থীকে প্রসাব খাওয়ানোর দায়ে সেই বিতর্কিত নারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও অভিভাবকগণ কিছুটা স্বস্তি প্রকাশ করলেও তাকে স্থায়ী ভাবে চাকুরিচ্যুতির দাবী জানান সুধীমহল। ধামইরহাট উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ৩১ মে স্কুল চলকালীন সময়ে উপজেলার চকচান্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির জনৈক শিক্ষার্থীকে ছাদে
গাজীপুরের কালিয়াকৈর একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন । চন্দ্রায় নূর গ্রুপের রাইয়ান নিট কম্পোজিট লিমিটেড নামের একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। বৃহস্পতিবার (২ জুন) দুপুর ২টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, চন্দ্রা এলাকায় নূর গ্রুপের একটি কারখানার আগুন লেগেছে। খবর পেয়ে কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু
খাদ্য ঘাটতি মেটাতে দিনাজপুরের হিলিতে ব্রি-ধান ৯২ জাতের ধানসহ অন্যান্য হাইব্রিড জাতের ধান চাষে কৃষকদের উদ্ধু করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে লোহাচড়া গ্রামে ২০২১-২২ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত বোরো ধান প্রদর্শনীর এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। চলতি বোরো মৌসুমে ব্রি-ধান ৯২ জাতের ধান চাষাবাদ করে কৃষকরা ভালো ফলন পাওয়ায় অন্য কৃষকদের এই
রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২২ এবং ৫০ তম শীত ও গ্রীষ্মকালীন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা ক্রেষ্ট বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার ও সম্মাননা তুলে দেয়া হয়। গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক
বরিশালের বাকেরগঞ্জের তুলাতলী নদীতে বালুবাহী বাল্কহেড ডুবে সুকানি মিলন মোল্লা (২৩) নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২ জুন) ভোরে বাল্কহেডটি ডুবে গেছে বলে ঘটনাস্থলে থাকা বাকেরগঞ্জ থানার এসআই মো. মনির জানিয়েছেন। মিলন বাকেরগঞ্জ উপজেলার গাড়ুরিয়া ইউনিয়নের হিরাধর গ্রামের কালাম মোল্লার ছেলে। এসআই মনির জানান, নদীতে জোয়ার থাকায় রাতে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ইমামকাঠি গ্রামের ঘোষ বাড়ির তীর সংলগ্ন অংশে নোঙর করে বালুবাহী বাল্কহেড আবু সালেহ-২।
ভালোবাসা বোঝেনা জাত ও বয়স। মানে না সম্পর্ক।দীর্ঘদিন ভালো বাসার পরে পছন্দের ছেলের সাথে বিয়ে হবে না এমন কষ্ট সহ্য করতে না পেরেই গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে শামিমা আক্তার (১৪) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (২ জুন) সকালে উপজেলার ছাতনী রাউতারা গ্রামে এই ঘটনা ঘটে।মৃত শামিমা আক্তার ওই গ্রামের এনতাজ আলীর মেয়ে। বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর স্বাস্থ্য কমপে¬ক্সের মেডিকেল অফিসার
ঝিনাইদহের কালীগঞ্জ সরকারী মাহতাব উদ্দীন কলেজের গোডাউন থেকে কারিগরি শিক্ষা বোর্ডের ৭ বস্তা মুল খাতা ও লুজ সীট চুরির ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত শুরু করেছে সিআইডি। বৃহস্পতিবার সিআইডির পরিদর্শক আতিয়ার রহমান সরেজমিন কলেজ পরিদর্শন করে ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত কারীগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের সংখ্যা নেন। এ সময় নমুনা হিসেবে কিছু আলামত জব্দ করেন। সিআইডির তদন্ত দল কলেজ পরিদর্শনকালে খাতা
বরিশালের উজিরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জ্বের ধরে সৃষ্ট বাক-বিতান্ডা(ঝগড়া)’রমাঝেই অসুস্থ হয়ে পড়া দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (০১ জুন) রাতে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের চিকিৎসক রাকিব হাসান তাদের মৃত বলে ঘোষনা করেন। এরা হলেন উজিরপুর উপজেলার শোলক এলাকার মৃত কামিনী দত্তের ছেলে চিত্ত দত্ত (৬২)ও মৃত করিম সরদারের ছেলে আব্দুল হক সরদার (৬০)। স্থানীয় সূত্রে জানাগেছে, মৃত আব্দুল হক সরদার কিছুদিন পুর্বে মৃত
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে গম আমদানি। ওপারে পাইব লাইনে এখনও সংখ্যক গম বোঝাই ট্রাক আটকাপড়ে আছে বলে জানিয়েছে দেশটির সিআ্যন্ডএফ এজেন্টরা। গতকাল বুধবার বিকেলে হিলি স্থলবন্দর দিয়ে ১১ টি গম বোঝাই ট্রাকে ৪ হাজার ২৯ মে:টন গম আমদানি হয়েছে বলে জানিয়েছেন বন্দরের সিআ্যন্ডএফ এজেন্টের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট। বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট বলেন,মূল্য নিয়ন্ত্রণে
দীর্ঘ নয় মাস আগে একটি মারামারি মামলায় গ্রেফতার হয় পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুইজোর গ্রামের ইসলাম মন্ডল (৪০)। আজ বুধবার তার জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। সেই জামিন শুনানির জন্য রাজবাড়ী আদালতে আসছিলেন ইসলাম মন্ডলের মা মছিরন নেছাসহ তার মেয়ে ও নাতনিরা। সকালে গ্রামের বাড়ী থেকে নাসির মিয়ার ব্যাটারিচালিত ইজিবাইকে আদালতের উদ্দেশ্যে রওনা দেন তারা। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর