বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬১২ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

মোটরসাইকেলে বিধিনিষেধে ‘ষড়যন্ত্র’ দেখছেন চালক-যাত্রীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ জুলাই ২০২২, ১৬:৪৩

শেয়ার করুনঃ
মোটরসাইকেলে বিধিনিষেধে ‘ষড়যন্ত্র’ দেখছেন চালক-যাত্রীরা

এবার ঈদুল ফিতরের যাত্রায় স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন গ্রামে ফেরা যাত্রীদের একাংশ। ঈদে সড়ক-মহাসড়কে যেমন যানজট তুলনামূলক কম ছিল তেমনি মোটরসাইকেলের ব্যবহার অনেককেই সহজে গন্তব্যে পৌঁছে দিয়েছিল। দুয়ারে কড়া নাড়ছে আরেকটি ঈদ। তবে এ ঈদে আর মোটরসাইকেল নিয়ে গ্রামে যাওয়ার সুযোগ থাকছে না। ঈদুল আজহার আগের ও পরের তিনদিন মিলিয়ে মোট সাতদিন মহাসড়কে যৌক্তিক কারণ ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না। পাশাপাশি এক জেলায় রেজিস্ট্রেশন করা মোটরসাইকেল অন্য জেলাতেও চালানো যাবে না।

ফলে গত ঈদের মতো এবারও যারা মোটরসাইকেলে বাড়ি ফেরার পরিকল্পনা করছিলেন তারা পরিকল্পনা বদলাতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে ট্রেনের টিকিট পেতেও ভোগান্তি চরমে পৌঁছেছে। ফলে একমাত্র উপায় থাকছে বাস। এ কারণে সম্প্রতি মোটরসাইকেল চলাচলে দেওয়া এ বিধিনিষেধের পেছনে পরিবহন (বাস) মালিকদের ইন্ধনের অভিযোগ তুলেছেন মোটরসাইকেলের চালক ও যাত্রীরা। যদিও পরিবহন মালিকদের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ নাকচ করে দেওয়া হয়েছে।

আরও

ভারতে পাচারের আগে পাঁচবিবিতে ২১৫ কেজি পাথর উদ্ধার

ভারতে পাচারের আগে পাঁচবিবিতে ২১৫ কেজি পাথর উদ্ধার

সম্প্রতি সচিবালয়ে সড়ক পরিবহন বিভাগে অনুষ্ঠিত এক সভা শেষে সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানান, ঈদুল আজহায় ভাড়ায়চালিত মোটরসাইকেল (রাইড শেয়ারিং) মহাসড়কে চলতে পারবে না। রাইড শেয়ারিং শুধু রাজধানী ঢাকাসহ অনুমোদিত এলাকায় চলতে পারবে। আর ঈদুল আজহার আগের তিনদিন, ঈদের দিন ও ঈদের পরের তিনদিন সারাদেশের মহাসড়কে যৌক্তিক কারণ ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না। পাশাপাশি এক জেলায় রেজিস্ট্রেশন করা মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না। তবে যৌক্তিক ও অনিবার্য প্রয়োজনে পুলিশের অনুমতি নিয়ে মোটরসাইকেল চালানো যাবে।

এ নিয়ে বাইকার ও যাত্রীরা বলছেন, গতবারের ঈদযাত্রায় বিপুলসংখ্যক মানুষ মোটরবাইকে করে গ্রামে গেছেন এবং ঈদ শেষে ফের কর্মস্থলে ফিরেছেন। এক্ষেত্রে তারা দ্রুত এবং অপেক্ষাকৃত কম খরচে যাতায়াত করতে পেরেছেন। দুই চাকার এই বাহন নিয়ে সহজেই যানজট এড়ানো গেছে। কোনো সিন্ডিকেটের হাতে জিম্মি হয়েও থাকতে হয়নি। কিন্তু এর বিপরীতে গত ঈদে যাত্রী সংকটে ভুগেছে বাসগুলো। বছরের পর বছর ঈদে বাড়তি ভাড়ার নৈরাজ্য চালিয়ে আসা বাসমালিকরা বেশ বেকায়দায় পড়েন গত ঈদে। যাত্রী না পাওয়ার কারণে শিডিউলও বাতিল করতে বাধ্য হয় অনেক পরিবহন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

মোটরসাইকেলের চালক ও যাত্রীদের অভিযোগ, বাসমালিকদের স্বার্থসিদ্ধির জন্য অর্থাৎ মোটরসাইকেলে যারা যাওয়ার পরিকল্পনা করছেন তারাও যেন বাধ্য হয়ে বাসেই যান, সেজন্য এমন বিধিনিষেধ দেওয়া হয়েছে। এই বিধিনিষেধ দিতে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে দুর্ঘটনার অজুহাতকে।এ বিষয়ে আলাপ হয় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর সঙ্গে। পরিবহন সংক্রান্ত সভাগুলোতে অংশ নিয়ে থাকেন তিনি।

মোজাম্মেল হক বলেন, সরকারের ঘোষণাটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। কারণ মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেনি, রাইড শেয়ারিং নিষিদ্ধ করেছে। এমনিতেই মহাসড়কে রাইড শেয়ারিংয়ের অনুমোদন নেই। ব্যক্তিগত মোটরসাইকেল নিষেধ করেনি। ঈদযাত্রা নিয়ে যে তিন চারটা মিটিং হয়েছে, প্রত্যেকটা মিটিংয়ে আমি ছিলাম।

সভায় মোটরসাইকেলে রাইড শেয়ারিং নিষিদ্ধ পরিবহন মালিকদেরও দাবি ছিল জানিয়ে তিনি বলেন, পরিবহন মালিক, সড়ক ও জনপথ এবং বিআরটিএ’র পক্ষ থেকে দাবি ছিল বাইকে রাইড শেয়ারিং নিষিদ্ধ করা। আলোচনাও হয়েছে রাইড শেয়ারিং নিয়ে, ব্যক্তিগত পরিবহন নিষিদ্ধ করা হয়নি। এটা স্পষ্ট, এই জায়গায় একটা ভুল ম্যাসেজ যাচ্ছে। পরিবার নিয়ে গ্রামে যাবেন সেটা নিষেধ করেনি, যাত্রী নিয়ে যাবেন সেটা নিষেধ করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

মোজাম্মেল হকের মতে, ঈদযাত্রায় মোটরসাইকেল নিষিদ্ধ করলে তা হবে মাথা ব্যথায়, মাথা কাটার মতো ব্যাপার। কারণ ঈদযাত্রায় মানুষ পরিবহন মালিকদের হাতে জিম্মি থাকে এবং পদে পদে ভোগান্তি পোহায়। স্বস্তিতে প্রিয়জনের কাছে যেতে তারা মোটরসাইকেলকে বেছে নেয়।

মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চালক ও যাত্রীরা।বেসরকারি চাকরিজীবী তামজিদ হাসান প্রতি বছর ঈদে নিজের মোটরসাইকেল চালিয়ে কুড়িগ্রামের বাড়িতে যান। এবারও সেই পরিকল্পনা ছিল তার। তবে এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় যেতে পারবে না, এমন বিধিনিষেধে বিপাকে পড়েছেন তিনি।

তামজিদ হাসান বলেন, মোটরসাইকেলে যেতে ৭-৮ ঘণ্টা সময় লাগে। ধীরে ধীরে চালিয়ে ভোগান্তি ছাড়াই নিরাপদে বাড়ি যাওয়া যায়। অন্যদিকে বাসে যেতে সময় বেশি লাগে। খরচ আর ভোগান্তি তো আছেই। কুড়িগ্রামের নন এসি বাসের ৮০০ টাকার টিকিট ঈদের সময় ১২০০ টাকা থেকে ১৫০০ টাকা হয়ে যায়। তারপরও টিকিট পাওয়া যায় না। নির্ধারিত সময়েও বাস ছাড়ে না।তিনি আরও বলেন, গণপরিবহনের প্রতি মানুষের অনীহা বাড়ায় মানুষ মোটরসাইকেলে চেপে বাড়ি যাচ্ছে। কার স্বার্থে এমন সিদ্ধান্ত তা মাথায় ঢুকছে না। সরকারের এমন সিদ্ধান্ত যুগোপযোগী নয়।

ব্যবসায়িক স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে এমন অভিযোগ করে অ্যাপ-বেইজড ড্রাইভারস ইউনিয়ন অব বাংলাদেশের (ডিআরডিইউ) সাধারণ সম্পাদক বেলাল আহমেদ বলেন, সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এখানে ব্যবসায়িক স্বার্থ থাকতে পারে। কয়েকটা দিন যাক, আমরা ঈদের আগে কোনো কর্মসূচি হাতে নিচ্ছি না। যত যন্ত্রণা আমাদের ওপর দিয়েই যাক। ঈদ আরও আসবে। ঈদের পরে বিষয়টি নিয়ে কথা বলবো এবং কর্মসূচি হাতে নেবো।

তিনি বলেন, যার মোটরসাইকেল আছে সে সেটা নিয়ে যাবে না বাড়িতে? বিষয়টা কেবল রাইড শেয়ারিং কেন ভাবা হচ্ছে? আর সড়ক দুর্ঘটনার অজুহাত তুলে যে বিধিনিষেধ, দুর্ঘটনার জন্য এককভাবে মোটরসাইকেল দায়ী নয়। আমরা মহাসড়ক ও সেতুতে মোটরসাইকেলের জন্য আলাদা লেইন দাবি করছি।

তবে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধের বিষয়টিকে পুরোপুরি প্রশাসনের সিদ্ধান্ত বলছেন পরিবহন মালিকরা।জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ  বলেন, ঈদযাত্রায় বাইকের উপর নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। এর সঙ্গে পরিবহন মালিকদের কোনো সম্পৃক্ততা নেই।

সর্বশেষ সংবাদ

২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ লেনদেন নগদবিহীন করার লক্ষ্য

২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ লেনদেন নগদবিহীন করার লক্ষ্য

আমার সমর্থনে পরাজয় এড়িয়েছে নেতানিয়াহু: ট্রাম্প

আমার সমর্থনে পরাজয় এড়িয়েছে নেতানিয়াহু: ট্রাম্প

বিরামপুর-নবাবগঞ্জ সড়কের পাশে লাল শাপলার অপরূপ সৌন্দর্য

বিরামপুর-নবাবগঞ্জ সড়কের পাশে লাল শাপলার অপরূপ সৌন্দর্য

হিলি সীমান্তে ভারতীয় শাড়ি, কম্বল ও প্রসাধনী জব্দ বিজিবি'র

হিলি সীমান্তে ভারতীয় শাড়ি, কম্বল ও প্রসাধনী জব্দ বিজিবি'র

নভেম্বরেই স্থানীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি

নভেম্বরেই স্থানীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি

জনপ্রিয় সংবাদ

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

এ সম্পর্কিত আরও পড়ুন

২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ লেনদেন নগদবিহীন করার লক্ষ্য

২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ লেনদেন নগদবিহীন করার লক্ষ্য

দেশে নগদবিহীন অর্থনীতি গড়ে তোলা এবং ডিজিটাল লেনদেন সহজ করার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘এক দেশ, এক কিউআর’ নীতির আওতায় বাংলা কিউআর বাস্তবায়নবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের নির্দেশনায় এবং আইএফআইসি ব্যাংকের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। আইএফআইসি ব্যাংকের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের

বিরামপুর-নবাবগঞ্জ সড়কের পাশে লাল শাপলার অপরূপ সৌন্দর্য

বিরামপুর-নবাবগঞ্জ সড়কের পাশে লাল শাপলার অপরূপ সৌন্দর্য

সবুজ পাতার ফাঁকে লাল শাপলার সমাহার। দেখে মনে হয়, জলাশয়ের বুকে বিছিয়ে রাখা হয়েছে লাল চাদর। দিনাজপুরের বিরামপুর-নবাবগঞ্জ সড়কের ছোট মহেশপুর গ্রামের পাশে নয়নজলিতে ফুটে থাকা সারি সারি লাল শাপলা প্রতিদিন মুগ্ধ করছে পথচারীদের। ব্যস্ত সড়কে চলাচলের সময় প্রকৃতির এমন মনোরম দৃশ্য দেখতে থমকে দাঁড়াচ্ছেন অনেকে। স্থানীয় কয়েকজন তরুণের উদ্যোগে জলাশয়টি এখন পরিণত হয়েছে দৃষ্টিনন্দন এক স্থানে। স্থানীয় সূত্রে জানা গেছে,

হিলি সীমান্তে ভারতীয় শাড়ি, কম্বল ও প্রসাধনী জব্দ বিজিবি'র

হিলি সীমান্তে ভারতীয় শাড়ি, কম্বল ও প্রসাধনী জব্দ বিজিবি'র

দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ শাড়ি, কম্বল ও প্রসাধনী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের সিজার মূল্য ৫৯ হাজার ৯০০ টাকা। বুধবার (২৮ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারী। বিজিবি জানায়, জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবির অধীন হিলিসিপি বিওপির সদস্যরা সীমান্তের

দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নতুন কমিটি গঠন

দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নতুন কমিটি গঠন

কুমিল্লার দেবীদ্বারে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, নির্যাতন ও হয়রানি প্রতিরোধ এবং সাংবাদিকদের অধিকার রক্ষার লক্ষ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে দেবীদ্বার উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এক মতবিনিময় সভায় ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এতে দৈনিক আজকালের খবর-এর প্রতিনিধি এআর আহমেদ হোসাইনকে সভাপতি এবং দৈনিক

মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে বৈরাগীগঞ্জ এলাকার শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে