
প্রকাশ: ৫ জুলাই ২০২২, ১৮:২৯

রাজবাড়ীর গোয়ালন্দ থেকে ২৩৫ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।সোমবার (৪ জুলাই) বিকালে উপজেলার জমিদার ব্রিজ সংলগ্ন ভিকটর ফিড এর সামনে ঢাকা-খুলনা মহাসড়ক থেকে কুমারখালি টু ঢাকাগামী লালন পরিবহন থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, রাজবাড়ী সদর থানার রায়নগর গ্রামের ছবদুল বিশ্বাস এর ছেলে মোঃ আতিয়ার রহমান(৪২) ও উড়াকান্দা এলাকার গুদের শেখ এর মেয়ে মোছাঃ ফাল্গুনী বেগম (৩৫)।আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি