হেনোলাক্স গ্রুপের মালিক নূরুল আমিন (মাঝে) ও তার স্ত্রী ফাতেমা আমিন (ডানে)। ছবি: সংগৃহীত বহুল আলোচিত জাতীয় প্রেসক্লাব চত্বরে নিজের গায়ে আগুন দিয়ে গাজী আনিসের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আমিন ম্যানুফাকচারিং কোম্পানি এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন ও পরিচালক ফাতেমা আমিনকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (৫ জুলাই) তাদের গেপ্তার করা হয়। এর আগে দুপুরে আনিসের বড় ভাই নজরুল
কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যা ও অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের মানহানির ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ(৫ জুলাই) এক বিবৃতিতে শিক্ষক হত্যা ও মানহানির ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানান সংগঠনটির সভাপতি অধ্যাপক ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও সাধারণ সম্পাদক ড.ফিরোজ আহমেদ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি জাতির মেরুদণ্ড শিক্ষকদের শারীরিক ও মানসিকভাবে
নতুন চকোলেট(Chocolate) চেখে দেখতে কার না ভাল লাগে! তাও আবার যদি হয় প্রোটিনে ভরপুর, তাহলে তো কথাই নেই। কিন্তু যদি জানতে পারেন এই চকোলেট তৈরি করা হয় শুঁয়োপোকা দিয়ে, তখনও কি খেতে ইচ্ছা করবে? পারবেন কি মুখে তুলতে? দক্ষিণ আফ্রিকার এক কেমিক্যাল ইঞ্জিনিয়ার শুঁয়োপোকা থেকে যে চকোলেট তৈরি করেছেন, তা কিন্তু দারুণ সুস্বাদু। নতুন এই চকোলেট বেশ পছন্দ হয়েছে মানুষের।
আমেরিকায় (America) ফের বন্দুকবাজের হানা। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলা চালাল ২২ বছরের এক বন্দুকবাজ। এলোপাথারি গুলিতে নিহত অন্তত ৬। জখম কমপক্ষে ২৪ জন। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তারা। গ্রেপ্তার হয়েছে হামলাকারীও। কিন্তু কী কারণে গুলি চালায় সে, তা এখনও স্পষ্ট নয়। এ প্রসঙ্গে পুলিশের তরফেও কোনও বিবৃতি দেওয়া হয়নি। ৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস (US Independence Day) । স্বাভাবিকভাবে
বাবা-মেয়ের সম্পর্ক মানেই প্রচুর আবদার আর ভালোবাসা। বাবাকে আদর্শ করেই বেড়ে ওঠে অনেক মেয়ে। কিন্তু বাবার সঙ্গে একই পেশায় একসঙ্গে কাজ করা- যেকোনও মেয়ের কাছেই স্বপ্নের মতো। কিন্তু স্বপ্নও তো মাঝে মাঝে সত্যি হয়। তেমনি ঘটনা ঘটল ভারতীয় বায়ুসেনায় (Indian Air Force)। একই যুদ্ধবিমান আকাশে ওড়ালেন বাবা-মেয়ের জুটি। প্রথমবার এমন নজির দেখা গিয়েছে বায়ুসেনায়। ছোটবেলা থেকেই বায়ুসেনায় কর্মরত বাবাকে দেখেই বড়
রাত্রিকালীন সময়ে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে গৌরনদী ও উজিরপুর থানার চৌদ্দ পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (০৫ জুলাই) বিকেল পৌনে ৫ টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আকতারুজ্জামান। তিনি জানান, দায়িত্ব অবহেলার কারনে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় মামলাও দায়ের করা হবে তাদের বিরুদ্ধে। এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন বরিশাল জেলা পুলিশের কর্মকর্তারা।
২২ গজে অনেকবারই নিজের কারিশমা দেখিয়েছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। এবার তাকে দিয়ে অন্যরকম এক কারিশমা দেখাতে চায় দেশটির খাইবার পাখতুনখাওয়া (কেপি) পুলিশ বিভাগ। তারা নিজেদের শুভেচ্ছাদূত হিসেবে এই তারকা ক্রিকেটারকে নিয়োগ দিয়েছে। ফলে এখন থেকে তার নতুন পরিচয় ডিএসপি শাহিন আফ্রিদি। সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে শাহিন শাহ আফ্রিদিকে আনুষ্ঠানিকভাবে খাইবার পাখতুনখাওয়া পুলিশের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পত্র তুলে দেন পুলিশের
অনবদ্য শতক হাঁকালেন জনি বেয়রেস্টো এবং জো রুট। ভারতের বিপক্ষে এজবাস্টনে এই দুজনের ব্যাটে ভর করেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে অষ্টম সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়ল ইংল্যান্ড। ১৯৪৮ সালে হেডিংলিতে ৪০৪ রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। যা ছিল ইংল্যান্ডের মাটিতে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ৭৪ বছর পর মঙ্গলবার (৫ জুলাই) ইংল্যান্ডের মাটিতে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান
দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর অবশেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যা ৬টায় পেঁয়াজ বোঝাই ভারতীয় ট্রাক দেশে প্রবেশ করে। এর আগে সোমবার (৪ জুলাই) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পেঁয়াজ আমদানিতে অনুমতি (আইপি) দেওয়া হয়। বন্দরের পেঁয়াজ আমদানিকারক শহীদুল ইসলাম জানান, দেশের পেঁয়াজ চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার গত ৫ মে ভারত থেকে
এ বছর বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক পাচ্ছেন পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন ও ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। মঙ্গলবার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৭ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে এই পদক দেওয়া হবে সুলতানা লায়লা ও ইতো নাওকিকে। ২০২১ সালে এই পুরস্কারের প্রবর্তন করা হয়। সেবার এই পদক পান ঢাকায় সংযুক্ত
ঈদে ঘরমুখো যাত্রীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে যানজট নিরসনে গাজীপুরের চন্দ্রা এলাকায় অতিরিক্ত ২শ’ পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সাদা পোশাকেও মোতায়েন থাকবে পুলিশ। সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, সালনা হাইওয়ে থানা পুলিশের পাশাপাশি চন্দ্রা মোড়ে ২০০ জন হাইওয়ে পুলিশ মোতায়ন থাকবে। তারা মহাসড়কে
দেশে গণপরিবহন সংকট সমাধান না হওয়া পর্যন্ত ব্যক্তিগত মোটরসাইকেলে ঈদযাত্রা নিষিদ্ধ না করে চার শর্তে চলাচলের সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে, বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি। শর্তে বলা হয়েছে এই বাহনটির গতি নির্ধারণ করে দেওয়া, লাগেজ নিয়ে না যাওয়া, পরিবারের একাধিক সদস্যকে নিয়ে চলতে না দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে চলাচলের সুযোগ দেওয়া। মঙ্গলবার (৫ জুলাই) সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর দুই সিটি করপোরেশনের অনুমোদিত পশুর হাট সংলগ্ন ব্যাংকের শাখা ও উপ-শাখা বিশেষ ব্যবস্থায় রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে এসব শাখায় সান্ধ্য ব্যাংকিং কার্যক্রম পরিচালনা এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে অস্থায়ী বুথ স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে। কোরবানির পশু ব্যবসায়ীদের ব্যাংকিং লেনদেনের সুবিধার্থে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৫ জুলাই)
হঠাৎ পদ্মা ও যমুনা নদীতে পানি বাড়ায় রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরিতে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। সরজমিনে আজ মঙ্গলবার (৫ জুলাই) সকাল ১০ টার দিকে ঘাট ঘুরে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ সুনিপুন অর্গানিক পর্যন্ত ৩ কিলোমিটার এলাকাজুড়ে অপচনশীল পণ্যবাহী ট্রাকের সিরিয়াল রয়েছে। তবে কোরবানীর গরুর ট্রাক, যাত্রীবাহী বাস ও পচনশীল ট্রাক সরাসরি ফেরিতে উঠতে
বাংলাদেশ ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের হিসাব থেকে বাণিজ্যিক ব্যাংকের হিসাবে টাকা জমা দেয়ার সীমা বাড়িয়েছে। এখন গ্রাহকরা মোবাইল থেকে ব্যাংক হিসাবে দৈনিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠাতে পারবেন। আগে এ সীমা ৩০ হাজার টাকা ছিল। মঙ্গলবার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট এ বিষয়ক বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে, এখন মোবাইল থেকে ব্যাংক হিসেবে দৈনিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠাতে পারবেন
রাজবাড়ীর পাংশা উপজেলায় পুলিশের পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে থাকা দুটি দেশীয় ওয়ান শুটারগান, চার রাউন্ড তাজা গুলি, এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। গতকাল সোমবার (৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাংশা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এক হাজার পিস ইয়াবা ও
পদ্মা সেতু চালু হওয়ায় এবারের ঈদযাত্রায় কোন প্রকার ভোগান্তি থাকবে না দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ব্যবহারকারী যাত্রী ও যানবাহন চালকদের। কোন রকম সিরিয়ালে না থেকে সরাসরি এসে ফেরিতে উঠছে যানবাহন। এতেকরে এবারই প্রথম কোন রকম দূর্ভোগ ও অপেক্ষা ছাড়াই ঈদযাত্রা সম্পন্ন করতে পারবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষেরা। আসন্ন ঈদযাত্রা নির্বিগ্ন করতে মঙ্গলবার (৫ জুলাই) বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ঘাট ব্যবস্থাপনা প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি সাশ্রয় করতে একটি নির্দিষ্ট সময়ের জন্য এলাকাভিত্তিক লোডশেডিং চালু করার কথা ভাবছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি মনে করি যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কিছু সময়ের জন্য (প্রতিদিন) বিদ্যুৎ উৎপাদন কমাতে বলব, যাতে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি সংরক্ষণ করা যায়। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশবাসী প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা লোডশেডিং প্রত্যক্ষ করেছে উল্লেখ করে তিনি বলেন, এখন
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ খালেদা খাতুন রেখার সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক
পটুয়াখালীর কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে মারধর করে জোরপূর্বক সাদা স্টাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যদের বিরুদ্ধে। গত ১১ জুন বালিয়াতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বর মহসিন হাওলাদার তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওয়াবদুল ইসলাম বাদল তালুকদার ওই ইউপি মেম্বর ও তার সহযোগী মোঃ ইমরুল হাওলাদারের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনকে
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কালে ২০ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৫ জুন) ভোরে মহেশপুরের মাটিলা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৭ জন নারী ও ৮ জন শিশু রয়েছে। বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক তসলিম মোহাম্মদ তারেক জানান, বিজিবির একটি টহল দল অবৈধ ভাবে বাংলাদেশে
“মানুষ মানুষের জন্য” এই প্রতিপাদ্য নিয়ে সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা সহায়তায় এগিয়ে আসার আহবান জানিয়ে বরিশাল মহানগর বিএনপি নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার সকালে নগরীর বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান সহ পথচারিদের কাছে সাহয্যের হাত বাড়িয়ে তাদের কাছে গিয়ে দাড়িয়েছেন। এসময় সাধারন ব্যবসায়ী ও পথচারিরা স্বতঃফূর্তভাবে যার যা তৌফিক মত সেভাবে বাণ্যার্তদের পাশে থাকার সহনোভূতি দেখিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গেছে। নগরীর ফলপট্টি এলাকা
নওগাঁর ধামইরহাটে উপজেলা আদিবাসী ছাত্র সংগঠনের উদ্যোগে জাকজমকপূর্ণ ভাবে পালিত হল ১৬৭ তম সাঁওতাল হুল দিবস। ৫ জুলাই (মঙ্গলবার) বেলা সাড়ে ১১ টায় একটি বিশাল র্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি সমিরন হেমরমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজহার আলী মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা
বরিশালে ব্যাটারি চালিত মোটরযান রেজিষ্ট্রেশন ও চলাচল সংক্রান্ত নীতিমালা এবং সংগ্রাম পরিষদ ঘোষিত ৬ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বরিশাল ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের শ্রমিকরা সমাবেশ করেন। সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলার সংগঠক আব্দুল মানিক হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ