শনিবার, ৭ মার্চ, ২০২৬২২ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

৭৪ বছরের রেকর্ড ভাঙল ইংল্যান্ড

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ জুলাই ২০২২, ২:৩

শেয়ার করুনঃ
৭৪ বছরের রেকর্ড ভাঙল ইংল্যান্ড

অনবদ্য শতক হাঁকালেন জনি বেয়রেস্টো এবং জো রুট। ভারতের বিপক্ষে এজবাস্টনে এই দুজনের ব্যাটে ভর করেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে অষ্টম সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়ল ইংল্যান্ড। 

১৯৪৮ সালে হেডিংলিতে ৪০৪ রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। যা ছিল ইংল্যান্ডের মাটিতে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ৭৪ বছর পর মঙ্গলবার (৫ জুলাই) ইংল্যান্ডের মাটিতে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড লেখা হলো নতুন করে।

আরও

প্রোটিয়া স্বপ্ন ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ শিরোপা, কোন দেশে কতটি ম্যাচ

প্রোটিয়া স্বপ্ন ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ শিরোপা, কোন দেশে কতটি ম্যাচ

এর আগে ২০১৯ সালে হেডিংলিতে ৩৫৮ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটে ৩৬২ তুলে জিতেছিল ইংল্যান্ড। যা এতদিন ছিল তাদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করার ম্যাচ।

পাঁচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে ভারত-ইংল্যান্ড মুখোমুখি হয় বার্মিংহামে। এর আগে প্রথম টেস্ট হয়েছিল ড্র, দ্বিতীয় ম্যাচে ১৫১ রানে জয় পায় ভারত। তৃতীয় ম্যাচে ৭৬ রানের জয়ে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। চতুর্থ ম্যাচে ১৫৭ রানের জয় পায় ভারত। ফলে ২-২ ব্যবধানেই শেষ হয় পাঁচ ম্যাচের এই সিরিজ।

আরও

বরিশালে হবে বিপিএল! বিসিবি সভাপতির ইঙ্গিত

বরিশালে হবে বিপিএল! বিসিবি সভাপতির ইঙ্গিত

ইংল্যান্ড
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এদিন টেস্টের শেষ দিনে বোলিংয়ে অসাধারণ কিছু করে দেখাতে পারল না ভারত। আগের দিনের গড়া মঞ্চে সেঞ্চুরির উৎসবে মাতলেন জো রুট। জনি বেয়ারস্টো গড়লেন ম্যাচে জোড়া সেঞ্চুরির কীর্তি। তাদের রেকর্ড জুটিতে অসাধারণ রান তাড়ায় অনায়াস জয়ে সিরিজ শেষ করল ইংল্যান্ড।

মঙ্গলবার এজবাস্টন টেস্টে ৭ উইকেট হাতে নিয়ে শেষ দিনে ইংল্যান্ডের দরকার ছিল ১১৯ রান। ৩৭৮ রানের লক্ষ্য স্বাগতিকরা ছুঁয়ে ফেলে প্রথম সেশনেই।

এটিই টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ রান তাড়া করে জয়। ২০১৯ সালে হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের সর্বোচ্চ ৩৫৯ রানের লক্ষ্য তাড়ায় ১ উইকেটে জিতেছিল বেন স্টোকসের অসাধারণ এক সেঞ্চুরিতে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

অথচ ম্যাচের প্রথম তিন দিন ইংল্যান্ডের জয়ের কথা কজনই-বা ভেবেছিল! প্রথম ইনিংসে ভারতের চারশ ছাড়ানো রানের জবাবে এক পর্যায়ে যারা ৮৩ রানে হারিয়েছিল ৫ উইকেট, প্রথম ইনিংসে পিছিয়ে ছিল ১৩২ রানে, সেই দলই রান তাড়ায় আরেকটি চমক জাগানিয়া পারফরম্যান্সে তুলে নিল দুর্দান্ত এক জয়।

জয়ের মূল কারিগর অবশ্যই বেয়ারস্টো। প্রথম ইনিংসে তার সেঞ্চুরিই বিপর্যয় থেকে টেনে তুলেছিল দলকে। আরেকটি সেঞ্চুরি করলেন তিনি রান তাড়ায় নেমে। এ নিয়ে সর্বশেষ ৫ ইনিংসে তার সেঞ্চুরি হলো ৪টি!

১৪৫ বলে ১৫ চার ও একটি ছক্কায় ১১৪ রানে অপরাজিত থাকেন বেয়ারস্টো। আর সিরিজে চতুর্থ সেঞ্চুরিতে রুট ১৭৩ বলে ১৯ চার ও একটি ছক্কায় করেন অপরাজিত ১৪২ রান।

অন্যদিকে দুজনের অবিচ্ছিন্ন জুটির রান হলো ৩১৬ বলে ২৬৯। টেস্টের চতুর্থ ইনিংসে চতুর্থ উইকেটে সর্বোচ্চ জুটি এটিই। ১৯৭৮ সালে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৫৯ রানের লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়ার গ্রায়েম উড ও ক্রেইগ সার্জেন্টের ২৫১ রানের জুটি ছিল আগের রেকর্ড।

নতুন টেস্ট অধিনায়ক স্টোকস ও নতুন কোচ ব্রান্ডন ম্যাককালামের হাত ধরে বদলে যাওয়া ইংল্যান্ড আগের সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন টেস্ট জিতেছিল আড়াইশর বেশি রান তাড়া করে। এবার তারা ছাড়িয়ে গেল নিজেদেরকেই।

জোড়া শতকে (১০৬ ও ১১৪*) এই ম্যাচের সেরা হয়েছেন জনিই। তবে সিরিজের সেরা হয়েছেন তারই সঙ্গী জো রুট। চার শতকে ৭৩৭ রান করার পাশাপাশি ২টি উইকেটও নেন রুট। 

সর্বশেষ সংবাদ

ইরানি হামলায় ধ্বংস যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ থাড রাডার, জর্ডানের আকাশ ফ্রী!

ইরানি হামলায় ধ্বংস যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ থাড রাডার, জর্ডানের আকাশ ফ্রী!

রাতভর ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে আতঙ্ক, আশ্রয়কেন্দ্রে লাখো মানুষ

রাতভর ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে আতঙ্ক, আশ্রয়কেন্দ্রে লাখো মানুষ

সৌদির তেল খনি লক্ষ্য করে প্রথম ইরানি ড্রোন

সৌদির তেল খনি লক্ষ্য করে প্রথম ইরানি ড্রোন

আত্মসমর্পণ না করা পর্যন্ত ইরানে হামলা চলবে: ট্রাম্প

আত্মসমর্পণ না করা পর্যন্ত ইরানে হামলা চলবে: ট্রাম্প

ত্রুটিপূর্ণ বিমানেই তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইট বিতর্ক

ত্রুটিপূর্ণ বিমানেই তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইট বিতর্ক

জনপ্রিয় সংবাদ

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন

বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন

চাঁদাবাজি-মাদকে জিরো টলারেন্সের নির্দেশ আইজিপির

চাঁদাবাজি-মাদকে জিরো টলারেন্সের নির্দেশ আইজিপির

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত