ঝিনাইদহের গ্রামে গ্রামে সম্পতি নিয়ে বিরোধ ছড়িয়ে পড়েছে। জমি নিয়ে বিরোধে চলতি বছরে খুন হয়েছেন ৫ জন। আহত হয়েছেন কয়েক’শ মানুষ। প্রায় প্রতিদিন কোন না কোন গ্রামে জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটছে। এ নিয়ে সামাজিক অস্থিরতা প্রকট ভাবে দেখা দিয়েছে। অবস্থা এমন এক পর্যায়ে পৌচেছে যে, জমি নিয়ে ভাইয়ের হাতে ভাই, ভাতিজার হাতে চাচা, সন্তানের হাতে পিতা ও শরীকের লোকজন
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তিন দিন ব্যাপি নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষন আইন বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। এই প্রশিক্ষন কর্মশালা ৫ জুন থেকে ৭জুন পর্যন্ত চলবে। মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। রোববার (৫ জুন ২০২২ইং )সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে তিন দিন ব্যাপি এ কর্মশালায় উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: আবু সাঈদ। মাটিরাঙ্গা উপজেলা পরিচালন ও উন্নয়ন
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। শনিবার (০৪ জুন) রাত ৮টার সময় ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের আয়োজনে ওয়ালিয়া গ্রামে এই প্রতিবাদ সমাবেশে ও ওয়ালিয়া বাজারে মিছিল করেছে নেতাকর্মীরা। প্রতিবাদ সভায় ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির নেতারা অভিযোগ করে বলেন, ‘ফজলুর রহমান পটলের জিবদ্দশায় যারা আলাদা মঞ্চ করে পটল ভাইকে ওয়ালিয়াতে ঢুকতে দিবে বলে
জয়পুরহাটের পাঁচবিবিতে নিখোঁজের এক দিন পর পুকুরে মিললো হাসানুল ইসলাম হাসু(২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার বাগজানা ইউনিয়নের ভীমপুর গ্রামে। নিহত যুবক ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও একটি মুরগীর খামারে শ্রমিকের কাজ করতেন। রোববার সকালে পুকুরে লাশ ভাসতে দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল তদন্তের করার
টাঙ্গাইলের ভূঞাপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে । রবিবার (০৫ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনুর, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবির, উপজেলা সমাজসেবা অফিসার
সাভারের বলিয়পুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সকালে সড়ক দুর্ঘটনায় তিন বৈজ্ঞানিক কর্মকর্তা নিহতসহ আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।রোববার (০৫ জুন) দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত রোগী ও নিহতের পরিবারের সাথে দেখা করেন তিনি। এসময় তাকে দেখে কান্নায় ভেঙে পরেন নিহতদের পারিবারের স্বজন ও আহত পরিবারের স্বজনরা। তিনি নিহতের পরিবারের কাছে সমবেদনা প্রকাশ করেন। এছাড়া
দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে ৪২টি ওয়াগনে ২ হাজার ৪৫৭ মেট্রিকটন গম হিলি রেলস্টেশনে এসেছে। আর তা থেকে সরকার রাজস্ব (ভাড়া বাবদ) পেয়েছেন ৯ লাখ ৪৮ হাজার ২৪০ টাকা।রোববার (৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী। তিনি জানান, আজ (রোববার) সকাল সাড়ে ১০ টায় ভারত থেকে দিনাজপুরের বিরল হয়ে ৪২টি গমের ওয়াগন হিলি রেলস্টেশনে এসে পৌঁছায়।
আবাসিকে গ্যাসের এক চুলার বর্তমান দাম ৯৫০ টাকা থেকে বাড়িয়ে ৯৯০ টাকা, দুই চুলা ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮০ টাকা করা হয়েছে। রোববার (৫ জুন) এক ভার্চুয়াল সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু ফারুক। অন্যদের মধ্য অংশ নেন কমিশনের সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী, বজলুর রহমান ও কামরুজ্জামান। আবু ফারুক বলেন, আবাসিকে
বৃক্ষ প্রাণে প্রকৃতি-প্রতিবেশ,আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’’ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৫ জুন) সকাল ১০টার দিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায়, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিভিন্ন ফলজ গাছ রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো: নজরুল ইসলাম মন্ডল, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার,
সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য শেরে বাংলা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড সম্মাননা পেলেন খাগড়াছড়ি জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিগার সুলতানা। তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য। সমাজসেবী নিগার সুলতানা খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের বাসিন্দা ও বিশিষ্ট ঠিকাদার মো. আবুল কাশেমের সহধর্মিনী। তিনি দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি জেলার অসহায় নারীদের জন্য কাজ করে যাচ্ছেন। শনিবার (৪ জুন ২০২২ইং) দুপুরের
রবিবার (০৫ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ০৪ জুন ২০২২ তারিখ আনুমানিক ১১০০-১৮৩০ ঘটিকা পর্যন্ত বিসিজি স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেঃ শামস্ সাদেকিন নির্নয় এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার পাগলা বাজার সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান
রাজবাড়ীর সদর থানার গোয়ালন্দ মোড়ে ১ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই জন কে গ্রেফতার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।আটককৃত মাদক ব্যবসায়ী ৬শত পিচ ইয়াবাসহ আসামী ফরিদপুর জেলার ভাঙ্গা থানার হামিরদী গ্রামের জসিম এর স্ত্রী মোছাঃ সুমি আক্তার কাজল (২৭) ও ৪শত পিচ ইয়াবাসহ মাদারীপুর জেলার রাজৈর থানার বদরপাশা গ্রামের আলতাফ সিপাহীর ছেলে মোঃ ইমরান সিপাহী(৩০)। এ তথ্য নিশ্চিত করেন, জেলা
সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনাটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।তথ্যমন্ত্রী বলেন, ‘এত বড় একটি ঘটনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে। এটি (কনটেইনার ডিপোতে বিস্ফোরণ) দুর্ঘটনা নাকি নাশকতা, সেটিও খতিয়ে দেখা হবে।’ রোববার (৫ জুন) বেলা সাড়ে ১১টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) নব-নির্বাচিত কমিটির সঙ্গে
আসন্ন বাজেটে স্বাস্থখাতে বরাদ্দ বাড়বে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।মন্ত্রী বলেন, ‘বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। যতটুকু জেনেছি, গত বছরের তুলনায় এ বছর স্বাস্থ্যখাতে বেশি বরাদ্দ হবে। আমরা চেষ্টা করেছি, স্বাস্থ্য মন্ত্রণালয় যাতে আরও বেশি বরাদ্দ পায়।’ রোববার (৫ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।‘নিউরোলজিক্যাল বাংলাদেশ সোসাইটি
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনারের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে আরও ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। এ ঘটনায় আহত হয়েছেন ৪৫০ জন।রোববার (৫ জুন) দুপুর দেড়টায় এসব তথ্য পাওয়া গেছে।এর আগে, রোববার (৫ জুন) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ ( চমেক) হাসপাতাল এবং একটি বেসরকারি হাসপাতালেও মারা গেছেন কয়েকজন। এদিকে চট্টগ্রাম মেডিকেলে দগ্ধ হয়ে ভর্তি
সপ্তাহখানেক আগেই জন্ম নিয়েছে প্রথম সন্তান। কয়েকদিনের মধ্যে ছুটি নিয়ে কন্যা সন্তানকে দেখতে যাওয়ার কথা ছিল চট্টগ্রাম ফায়ার সার্ভিসে ফায়ার ম্যান মনিরুজ্জামান মনিরের।কিন্তু সে আশা আর পূরণ হলো না। শনিবার (৪ জুন) রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আগুন নেভাতে গিয়ে প্রাণ হারাণ মনির। এ ঘটনায় রোববার দুপুর পর্যন্ত তিনিসহ ৩৭ জন মারা গেছেন। মনিরুজ্জামান মনির
বরগুনা থেকে তালতলী যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে পণ্যবাহী একটি ট্রলার বুড়ীশ্বর নদীতে ডুবে গেছে। শনিবার (৪ জুন) দিনগত রাত সাড়ে ১১টার দিকে উরবুনিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। শনিবার রাত ৮টার দিকে বরগুনা থেকে ট্রলার মালিক রিপন মহাজনদের ঘর থেকে মালামাল নিয়ে একজন ব্যবসায়ী ও পাঁচজন শ্রমিকসহ সাপ্তাহিক বাজারের উদ্দেশে রওয়ানা দেন। বুড়ীশ্বর নদীর উরবুনিয়া নামক স্থানে হঠাৎ ঝড় শুরু
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুনের পর ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ফায়ার সার্ভিসের পাঁচজন কর্মী রয়েছেন। সংশ্লিষ্ট সূত্র এ খবর নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে এখন পর্যন্ত যাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তারা হলেন কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার সাতবাড়িয়া এলাকার শামসুল হকের ছেলে মনিরুজ্জামান (৩২), বাঁশাখালীর চনুয়া ইউনিয়নের মধুখালী গ্রামের ফরিদুল আলমের ছেলে মমিনুল
সাভারের বলিয়াপুর এলাকায় দুই বাস ও একটি ট্রাক সংঘর্ষে তিন বৈজ্ঞানিক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।রোববার (৫ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের বলিয়াপুর এলাকার ইউটার্নে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- আরিফুজ্জামান, পূজা সরকার ও কাউসার রাব্বি। তারা আশুলিয়ার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানান, সকালে
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন পোশাক শ্রমিকরা। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে অফিসগামীদের যাত্রীদের।ঘটনাস্থলের পাশেই পুলিশের জলকামান নিয়ে প্রস্তুত থাকতে দেখা গেছে। তবে কি কারণে তারা সড়ক অবরোধ করেছেন প্রাথমিকভাবে তা জানা যায়নি। এদিকে বেতন ভাতা বাড়ানোর দাবিতে শনিবার (৪ জুন) বিকেল তিনটার পর থেকে সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। শনিবার (৪ জুন) বিকেল সড়ক অবরোধে অংশ নিয়েছিলেন মৌসুমী
সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ২২ জনের মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১ জন পার্ক ভিউ হাসপাতাল, অন্য ১ জনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান জানান, এখনও উদ্ধার অভিযান চলছে। রোববার (৫ জুন) সকালেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কিছুক্ষণ পর পর
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর এ ডিপোর মালিকপক্ষকে খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার মো. মাইন উদ্দিন। তিনি বলেন, ‘দুঃখজনক বিষয় হলো, এ কনটেইনার ডিপোর মালিককে আমরা পাচ্ছি না। তাদের পক্ষের কাউকেই আমরা দেখিনি। আগুন লাগা কনটেইনার ডিপোর কাউকে যদি আমরা পেতাম, তাহলে জানতে পারতাম এখানে কোন ধরনের কেমিক্যাল আছে বা
চলতি বছর অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না।রোববার (৫ জুন) সচিবালয়ে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিস্তারিত আসছে...
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনারের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (৫ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তাছাড়া তিনি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানের জন্য নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে