কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মায়ের সাথে অভিমান করে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্র ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। রোববার দিবাগত রাতে উপজেলায় পাইকেরছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা গ্রামে এঘটনা ঘটে। আত্মহত্যা করা স্কুল ছাত্রের নাম নূর ইসলাম। সে পাইকেরছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা গ্রামের মহির উদ্দিনের ছেলে ও ছিট পাইকেরছড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানায়, গত রোববার (৩ জুন) নূর ইসলামকে পড়ালেখার জন্য শাসন করেন
পদ্মা সেতুকে কেন্দ্র করে দক্ষিণের জনপদের পরিবহন সেক্টরে পরিবর্তনের হাওয়া বইছে। নতুন নতুন আধুনিক বাস যুক্ত হচ্ছে বরিশাল-ঢাকা রুটে। এতে প্রায় কোনঠাসা হয়ে পড়ছে এক সময়ে দাপুটে রুট বরিশাল-মাওয়ায় চলাচলকৃত মাইক্রোবাসগুলো। তবে ঘুরে দাড়ানোর চেষ্টা শুরু করেছে মাইক্রোবাস মালিকরা। নতুন করে এবার তারা বরিশাল ঢাকা সরাসরি নিয়মিত সার্ভিসে যুক্ত হচ্ছে অর্ধশত শীতাতপনিয়ন্ত্রিত মাইক্রোবাস। তবে মাইক্রোবাস সার্ভিস চালু হলে সড়কে দুর্ঘটনা
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ২৮৫ জন। সোমবার (৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিস্তারিত আসছে...
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রীবোঝাই একটি বগি রেখেই ছেড়ে গেছে ট্রেন।পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস নামে ট্রেনটি সোমবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে স্টেশন ছাড়ে।জানা গেছে, ট্রেনটির ‘ট’ নম্বর বগিতে আগে থেকেই ত্রুটি থাকায় সেটি মূল ট্রেনের শেষে রাখা হয়। ফলে অনেক যাত্রী বগি বাতিলের তথ্য না জেনেই সেখানে উঠে পড়ে। ওই বগির জন্য ১০৫ জন টিকিট কেটেছিলেন। কর্তৃপক্ষ বলছে,
আসন্ন ঈদে উত্তরবঙ্গের মানুষের ঘরে ফেরা নির্বিঘ্ন করতে সিরাজগঞ্জে নবনির্মিত নলকা সেতুর ঢাকাগামী লেনটিও খুলে দেওয়া হয়েছে। নেলটি খুলে দেওয়ার কারণে উত্তরের ২২ জেলার মানুষের কর্মস্থলে ফিরতে যানজটের ভোগান্তি কমার সঙ্গে সঙ্গে সহজ হবে ঈদযাত্রাও। সোমবার (৪ জুলাই) সকালে জনসাধারণ ও যানবাহন চলাচলের জন্য ওই সেতুর ঢাকামুখী লেনটি খুলে দেওয়া হয়।এসময় সাসেক-২ এর প্রজেক্ট ম্যানেজার মো. এখলাস উদ্দিন ও হাটিকুমরুল হাইওয়ে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৮৯ দশমিক ৬১ শতাংশই ভর্তিচ্ছু ফেল করেছে।সোমবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে ‘ক’ ইউনিটের ফলাফল ঘোষণা করেন। এবার ‘ক’ ইউনিটে আবেদন করেছিলেন ১ লাখ ১৫ হাজার ৬৮৯ জন। আর তাদের মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ
পদ্মা সেতু হয়ে সড়কপথে আজ গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। যাত্রাপথে পদ্মা সেতুতে দাঁড়িয়ে একটি সেলফি তুলেছেন সায়মা ওয়াজেদ পুতুল। সজীব ওয়াজেদ জয় ছবিটি তার ফেসবুক পেজে শেয়ার করেছেন। পরে জাজিরা প্রান্তে যাত্রা বিরতি নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে বেলা সাড়ে ১১টার দিকে
রাজধানীর বিভিন্ন হাটে গরুতে ভরে গেলেও ক্রেতাদের আগমন তেমন একটা দেখা যায়নি।সোমবার (৪ জুলাই) রাজধানীর বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা গরু নিয়ে এসেছেন। তবে ক্রেতাদের আগমন না থাকায় অলস সময় কাটাচ্ছেন তারা। বিক্রেতা ও পাইকাররা বলছেন, হাটে অধিকাংশ গরু চলে এসেছে, কয়েক দিনের মধ্যে আরও আসবে। তবে ক্রেতার আগমন খুবই কম। তারমধ্যে আনুষ্ঠানিকভাবে এখনও বিক্রি শুরু
মুসলিম বিশ্বের পবিত্র ইদুল আজহার ঈদ মাত্র আর কয়েকদিন বাঁকি। এদেশে ১০ জুলাই ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে সরাইলের পশুর হাট। সপ্তাহের সোমবার ছাড়াও ঈদের আগে শুক্রবার বসবে হাট। বেচা-কেনা শুরু হয়েছে এক সপ্তাহ আগে থেকেই। বিক্রেতারা বলছেন, গতবছরের তুলনায় ভালো দামে গরু-মহিষ বিক্রি করছেন তারা। বাজারে রয়েছে বিভিন্ন ধরনের গরু- মহিষের চাহিদা আছে ছাগল। এদিকে সরাইল উপজেলায় পানি বৃদ্ধির প্রভাবে বৃহৎ
এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আলেম ও ‘রাজবন্দীদের’ মুক্তির দাবিতে দুই দিনের আল্টিমেটাম দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আমাদের একটা মাত্র দাবি, দুই দিনের মধ্যে সব আলেম ও খালেদা জিয়াসহ রাজনৈতিক কর্মীদের জামিনে মুক্তি দিতে হবে। অন্যথায় ১০ হাজার লোক নিয়ে হাইকোর্ট ঘেরাও করা হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘চিন্তা করেন, আপনার
ময়মনসিংহ সদর উপজেলায় ট্রাক ও মাহিন্দ্রার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।রোববার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের তৈয়ব আলীর হ্যাচারির সামনে এই ঘটনা ঘটে।নিহতরা হলেন, জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী সরকার বাড়ির গিয়াস উদ্দিনের ছেলে হারুনুর রশীদ (৩৫) ও অপরজনের পরিচয় এখনো জানা যায়নি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ আক্তারুজ্জামান বিষয়টি
ভারতের হিমাচল প্রদেশে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশুসহ কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় সোমবার (০৪ জুলাই) হিমাচল প্রদেশের কুল্লু জেলায় এ দুর্ঘটনা ঘটে। কুল্লু জেলার প্রশাসক আশুতোষ গর্গ জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার দিকে জংলা গ্রামের কাছে বাসটি খাদে পড়ে যায়।কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিস ইন্ডিয়া ২০২২’ প্রতিযোগিতায় শিরোপা জিতেছেন ভারতের কর্ণাটকের সিনি শেট্টি। এবারের আসরে প্রথম রানার-আপ হয়েছেন রাজস্থানের রুবাল শেখাওয়াত এবং দ্বিতীয় রানার-আপ হলেন উত্তর প্রদেশের শিনাতা চৌহান। ভারতের নানা প্রান্ত থেকে বাছাই করা ৩১ জন প্রতিযোগীকে নিয়ে মুম্বইয়ে শুরু হয় ‘মিস ইন্ডিয়া’র মূল আসর। প্রতিযোগিতা চলাকালে তাদের নানান প্রশিক্ষণ দেওয়া হয়। তবে সবাইকে পেছনে ফেলে বিজয়ের হাসি হেসেছেন ২১ বছর বয়সী সিনি। মিস
ঈদুল আজহা উপলক্ষে টানা চতুর্থ দিনের মতো ঢাকার কমলাপুর রেল স্টেশনে সকাল ৮ টা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে গত ৩ দিনের চেয়ে দীর্ঘ লাইনে টিকিটের অপেক্ষায় রয়েছেন যাত্রীরা। সোমবার (৪ জুলাই) কমলাপুর রেল স্টেশনে চতুর্থ দিনের মতো এ অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়। ঈদ যাত্রার ৮ জুলাইয়ের টিকিট বিক্রি হচ্ছে আজ। টিকিট নামের এই সোনার হরিণ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা ইকোনমিক জোনে সোনারগাঁ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নামে একটি কার্টন তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (০৪ জুলাই) সকাল ৭টা ৪০মিনিটে আগুনের সূত্রপাত হয়।আগুন নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁ ফায়ার সার্ভিস, মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস, গজারিয়া ফায়ার সার্ভিস ও ডেমরা ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকাল সাড়ে ৭টার কিছু পরে সোনারগাঁ প্রিন্টিং
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৫৬৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৩৪ হাজার ২৪৮ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ১৭৯ জন। এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৬১ হাজার ৪৩৬ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিংমলে বন্দুক হামলায় তিনজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (৩ জুলাই) কোপেনহেগেনের ভিসিনিটি অব ফিল্ড’স শপিং সেন্টারে এ হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করে দেশটির পুলিশ। ডেনমার্কের পুলিশ জানিয়েছে, শপিংমলে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনায় ২২ বছর বয়সী এক ডেনিশ নাগরিককে আটক করা হয়েছে।কোপেনহেগেনের পুলিশ প্রধান সোয়েরেন
সন্তানদের নিয়ে পদ্মা সেতু দিয়ে গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে রয়েছেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।সোমবার (৪ জুলাই) সকাল ৮টায় গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। এরপর ৮টা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় পদ্মা সেতুর টোল দিয়ে ওঠেন সেতুতে। ব্রিজের মাঝামাঝি গিয়ে সন্তানদের নিয়ে কিছু সময় পার করেন শেখ হাসিনা। সকাল
ঈদুল আজহার নির্ধারিত দিন ১০ জিলহজ। মুসলিম উম্মাহ এ দিনেই পবিত্র ঈদুল আজহা উদযাপন করে থাকেন। ঈদের নামাজ পড়েন এবং পশু কোরবানি করেন। কিন্তু কোরবানি কি শুধু ১০ জিলহজ সম্পন্ন করতে হবে? নাকি কোরবানির জন্য আরও সময় পাওয়া যাবে? এ ব্যাপারে ইসলামের নির্দেশনা কী? না, কোরবানি শুধু একদিনই নয় বরং ১০ জিলহজ ঈদুল আজহার দিনসহ আরো দুইদিন কোরবানি করা যাবে। জিলহজ
নিকোলাস পুরান আউট হওয়ার পর ক্যারিবীয়দের ভালোভাবেই খেলায় ধরে রাখে রবমান পাওয়েল। বাংলাদেশি বোলারদের ওপর তিনি রীতিমতো ঝড় তোলেন। অর্ধশত হাঁকিয়েও ছুটতে থাকেন সামনের দিকে। সবমিলিয়ে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশকে ১৯৪ রানের টার্গেট দিয়েছে নিকোলাস পুরানের দল। এই যাত্রায় ২৮ বলে ৬১ রানে ইনিংস খেলে অপরাজিত ছিলেন পাওয়েল। এর আগে ৫৭ রান করেছেন ওপেনার ব্রান্ডন কিং, অধিনায়ক নিকোলাস পুরান খেলেছেন ৩৪
ডমিনিকার উইন্ডসর পার্কে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে বাংলাদেশ দল। ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ করে উড়ন্ত সূচনা। দলে ফেরা তাসকিন আহমেদের প্রথম ওভারে ১৪ রান তুলে নেয় ক্যারিবীয়রা। কাইল মায়ার্স হাঁকান একটি চার আর ছক্কা। দ্বিতীয় ওভারেও চড়াও হয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। শেখ মেহেদি হাসানের প্রথম বলেই মারেন চার। তবে এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ান মেহেদি। পরের তিন বলে এক
অতুলচন্দ্র নাগ, ডোমকল: বাড়ির অমতে বিয়ে করে বিপাকে নবদম্পতি। থানা থেকে বিয়ের বৈধ শংসাপত্র মিলেছে। তবে কপালে জুটল ছাগল চুরির অপবাদে গণধোলাই। উন্মত্ত জনতা তাঁদের মারধরের পাশাপাশি বাইক ভাঙচুর করে। শনিবার রাতের এই ঘটনায় মুর্শিদাবাদের জলঙ্গির ফরিদপুর সবজিহাটের তুমুল হইচই। মাত্র দিনছয়েক আগে বছর বাইশের সুবীর মণ্ডলের সঙ্গে পূজার বিয়ে হয়। সাগরপাড়া থানার নতুন বামনাবাদের বাসিন্দা সুবীর। যুবকের পরিবারের লোকজন বিয়ে
বিক্রম দোরাইস্বামীর কার্যকাল শেষ। বাংলাদেশে (Bangladesh) নিযুক্ত হচ্ছেন নতুন ভারতীয় হাইকমিশনার (Indian High Commissioner)। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাসের উপপ্রধান সুধাকর দালেলাকে বাংলাদেশের ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ করা হল। আগে ঢাকার ভারতীয় দূতাবাসে কাজ করার অভিজ্ঞতা তাঁর রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্য-সহ একাধিক আন্তর্জাতিক ক্ষেত্রে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন দালেলা। সবদিক খতিয়ে দেখে এবার তাঁকে বাংলাদেশের ভারতীয় হাইকমিশনার হিসেবে নিযুক্ত করা হলয।
বছর চারেক প্রেমের পর একে-অপরের গলায় মালা দেওয়ার মধ্য দিয়ে ‘মিস্টার অ্যান্ড মিসেস কাপুর’ হলেন রণবীর-আলিয়া। আলিয়া ও রণবীরের পরিবারের সদস্যদের উপস্থিতিতে মুম্বাইয়ের কাপুরদের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তে হয় বিয়ের অনুষ্ঠান। রণবীরের এই বিয়ে মেনে নিতে পারছিলেন না প্রার্থনা ফারদীন দীঘি। বিষয়টি নিয়ে সংবাদও হয়েছিল। জানিয়েছিলেন, কষ্টে নাকি সারা রাত ঘুমুতে পারেননি তিনি। আরো অনেক কথাই বলেছিলেন। এবার নিজেকে বিবাহিত দাবি করলেন ঢাকাই