
প্রকাশ: ১১ আগস্ট ২০২২, ৪:৪৮

দিনাজপুরে এসেছেন অস্ট্রিয়ান অ্যাড্রিয়ান বারিসো নামের এক যুবক। দিনাজপুরের মেয়ের প্রেমে পড়ে ভালোবাসার টানে নিজ দেশ থেকে পাড়ি দিয়ে এসেছে বাংলাদেশে। গত ৭ আগস্ট বাংলাদেশে আসেন অ্যাড্রিয়ান বারিসো নিরা। পরদিন ৮ আগস্ট ঢাকা থেকে দিনাজপুরে আসেন তিনি। গত মঙ্গলবার (৯ আগস্ট) রাতে শহরের একটি রেস্টুরেন্টে দিনাজপুর শহরের রুম্পা নামের এক মেয়েকে বিয়ে করেন।
জানা গেছে, ২০১৯ সালে অ্যাড্রিয়ানের সঙ্গে আমেরিকায় দেখা হয় বাংলাদেশের মেয়ে রুম্পার। সেখানে তাদের কথা হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের নিয়মিত কথা বার্তা হত। এরপরে দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে। দুই পরিবারের কথার মাধ্যমে তাদের ২০২০ সালে তারা বিয়ে করার জন্য সম্মত হলেও করোনার কারণে বাংলাদেশে আসা হয়নি। ২০২২ সালে বাংলাদেশে এসে দিনাজপুরের মেয়ে রুম্পাকে ভালোবেসে বিয়ে করেন অ্যাড্রিয়ান বারিসো। রুম্পার দিনাজপুরের উপশহর এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে।
রুম্পা বলেন, অ্যাড্রিয়ান অনেক ভালো মানুষ, সে মুসলিম। তার ব্যবহার আমার খুবই ভালো লাগে। অ্যাড্রিয়ান পেশায় একজন প্রকৌশলী। আমাদের জন্য দোয়া করবেন যেন সারাজীবন এভাবে একসঙ্গে থাকতে পারি। অল্প কিছুদিনের মধ্যে অস্ট্রিয়া চলে যাব সেখানে তার সঙ্গে সংসার করবো।

অস্ট্রিয়ান নাগরিক অ্যাড্রিয়ান বারিসো বলেন, বাংলাদেশি মেয়ের সঙ্গে পরিচয় ২০১৯ সালে। দীর্ঘ চার বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নিয়মিত যোগাযোগ হত। এখন বিয়ে করে ভালো লাগছে। স্ত্রীকে আমার দেশে নিয়ে যেতে চাই দ্রুত। এদেশের সবুজ প্রকৃতির ও মানুষ খুব ভালো লাগছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
