দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লীর ১ হাজার ১২৭ অসহায় নারীর মাঝে পরিবার প্রতি ৬২ কেজি করে খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।বুধবার (২৫ মে) সকাল ১১ টায় যৌনপল্লীর অদূরে কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ হতে এ সহায়তা প্রদান করা হয়। রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা শাখার সার্বিক ব্যাবস্হাপনায় আয়োজিত এ সহায়তা কার্যক্রমে অর্থ প্রদান করে চায়না রেডক্রস সোসাইটি।খাদ্য সহায়তার মধ্যে
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রেড জোনে প্রবেশে করেছেন ইমরান খান সমর্থকরা। বুধবার থেকে ইসলামবাদের ডি-চকে ইমরান খানের পৌঁছানোর অপেক্ষায় ছিলেন তারা। বৃহস্পতিবার সকালে ইমরান খান সেখানে পৌঁছে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য সরকারকে ছয়দিনের সময় বেঁধে দেন। এরপর তার সমর্থকরা রেড জোনে প্রবেশ করেন। এই রেড জোন রক্ষায় সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছিল পাকিস্তান সরকার। ইসলামাবাদ পুলিশের মুখপাত্র একটি বিবৃতিতে জানিয়েছেন, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা
ছিন্নমূল ও ভবঘুরেদের জন্য নির্মিত আশ্রয়কেন্দ্র র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দখল করে রেখেছে বলে উল্লেখ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।বুধবার (২৫ মে) দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার জনপথ মোড়ে একটি গণশৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নগরে ছিন্নমূল মানুষদের সুবিধা নিয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ছিন্নমূল
আফগানিস্তানে কয়েক দফা বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৬ মে) এই বিস্ফোরণের ঘটনা ঘটে।গত আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে বোমা হামলার ঘটনা কমে গেছে। তবে গত রমজান মাসে দেশটিতে কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। একজন স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মাজার-ই-শরীফ শহরে কয়েকটি মিনিবাসে বিস্ফোরণে ১০ জন নিহত হন।এএফপিকে বালখ প্রাদেশিক পুলিশের
সারা বিশ্বে দ্রব্যমুল্য ঊর্ধ্বমুখী থাকলেও সরকার তা নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি দেশে খাদ্যপণ্য ব্যাপকহারে উৎপাদনের জন্য নানান পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। বুধবার (২৫ মে) রাজধানীর মিরপুর ক্যান্টমেন্টে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনাল (বিইউপি)’র উদ্যোগে আয়োজিত অ্যানভায়রনমেন্টাল ফেস্ট ২০২২’র ‘লিভ্যাবিলিটি অ্যান্ড দ্য রোল অব লোকাল গভর্নমেন্ট. বাংলাদেশ পারসপেকটিভ’ শীর্ষক এক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল হক খানের বদলি জনিত আদেশ প্রত্যাহারের দাবিতে আবারো মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৫ মে) বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী 'গোয়ালন্দের সর্বস্থরের জনগণ'র ব্যানারে উপজেলা পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কয়েকশ নারী -পুরুষ এতে অংশ গ্রহন করেন। এর আগে গত সোমবার একই স্হানে এ ধরনের আরেকটি মানববন্ধন কর্মসূচি
সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া আঞ্চলিক সড়কের সলঙ্গা থানার রামারচর এলাকায় ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষে ৫ জন কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।বৃহস্পতিবার (২৬ মে) সকালে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৬ মে) রাত ২টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাটোর জেলার বাগাতিপাড়া থানার বাসাবাড়িয়া গ্রামের
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮৮ হাজার ৪৩১ জন। এ সময়ে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে এক হাজার ৬৩০ জনের। সুস্থ হয়েছেন ৭ লাখ ১২ হাজারের বেশি মানুষ।বৃহস্পতিবার (২৬ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ৯৭ লাখ ১ হাজারের বেশি।
হাত তোলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা অনেকের দোয়া কবুল করেন। দোয়া করার সময় প্রবল আগ্রহ ও বিশ্বাস নিয়ে দোয়া করতে হয়। আল্লাহর কাছে দোয়া কবুল হবে মর্মেও প্রবল বিশ্বাস থাকতে হয়। দ্বিধা নিয়ে দোয়া করা উচিত নয়, নবিজী আস্থাহীনভাবে দোয়া করতে নিষেধ করেছেন। সেটি কী? ১. হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- إِذَا دَعَا أَحَدُكُمْ
চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলার বারইয়ারহাটে ডাকাত আখ্যা দিয়ে র্যাব সদস্যদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে তিন র্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনকে ফেনীর ভাষা শহিদ সালাম স্টেডিয়াম থেকে ঢাকায় নেওয়া হচ্ছে। উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকায় বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন শামীম কাউসার, মোখলেসুর রহমান ও মো. পারভেজ। র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার রাত সাড়ে
একটি প্লাস্টিকের বালতির দাম কত হতে পারে? ১০০, ১৫০ খুব ভাল মানের হলে নিদেনপক্ষে ৪০০ টাকা। কিন্তু কস্মিনকালেও কেউ শুনেছেন একটি সাধারণ মানের প্লাস্টিকের বালতির দাম ২৬ হাজার টাকা! তা-ও আবার ২৮ শতাংশ ছাড়ের পর। এক নামী অনলাইন বিক্রেতা সংস্থায় একটি প্লাস্টিকের বালতি বিকোচ্ছে ২৫ হাজার ৯৯৯ টাকায়। ছাড় বাদ দিয়ে বালতির দাম রাখা হয়েছে ৩৫ হাজার ৯০০ টাকা!বিষয়টি প্রকাশ্যে
উরফি জাভেদ কি স্বভাবে কৃপণ, না কি হিসেবি? ভবিষ্যতের কথা মাথায় রেখে খুব গুছিয়ে কাজ করেন? উরফিভক্তরা তো বটেই উরফির সমালোচকরাও এখন জানতে চাইছেন। অভিনেত্রীর প্রতি মাসে উপার্জনের একটি হিসেব প্রকাশ্যে এসেছে। যা দেখে প্রশ্ন উঠেছে এত অর্থ নিয়ে অভিনেত্রী করেন কী! রাখেন কোথায়? সবটাই কি জমার খাতায় । না কি খরচ না করাই স্বভাব অভিনেত্রীর। আসলে তিনি কৃপণ! কেন এই
দেশজুড়ে বেড়েছে দ্রব্যমূল্যের দাম। তার সঙ্গে মিল রেখে খাবারের দাম বাড়িয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশপাশের খাবারের দোকানগুলো। কিন্তু বাড়েনি খাবারের মান। তাই বাড়তি দাম দিয়ে খাবার খেলেও মানসম্মত খাবার পাচ্ছেন না শিক্ষার্থীরা। এদিকে হলের ডাইনিংয়ে খাবারের মান আরো খারাপ। তাই বাধ্য হয়ে শিক্ষার্থীদের চড়া দামে বাইরের দোকানে খাবার খেতে হচ্ছে। তাদের দাবি, হল প্রশাসন দায়িত্ব নিয়ে ডাইনিং চালালে শিক্ষার্থীদের বাইরে খেতে হবে
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নিয়ে ভালো-মন্দ বলার সময় এখনো আসেনি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান, সব রাজনৈতিক দলকে তাদের কারিগরি টিমসহ আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন। বুধবার (২৫ মে) দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তিন ঘণ্টা বৈঠক শেষে তারা গণমাধ্যমকে ইভিএমের বিষয়ে সন্তোষ প্রকাশ করে জানান, এ মেশিনে ভোট কারচুপির কোনো সুযোগ
মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) স্বাধীনতা শিক্ষক পরিষদের কমিটি গঠন করা হয়েছে। ২৫ মে (বুধবার) স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সভা শেষে আগামী এক বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম প্রকাশ করা হয়েছে। নব কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স (ফিমস) বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক
দিনাজপুরের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন কার্যালয়ের উপ-মহাপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানকে ঘুষের ৮০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করা হয়েছে। বুধবার (২৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে শহরের বালুয়াডাঙ্গায় একটি অফিসে ফাঁদ পেতে তাকে আটক করা হয়। তিনি লাইসেন্স নবায়ন না করা ও মামলার ভয় দেখিয়ে চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকার ‘ঈশান অ্যাগ্রো অ্যান্ড
পটুয়াখালীর মহিপুরে মসজিদ সংস্কারের জন্য ঢেউ টিন বিতরণ করেছেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ। বুধবার দুপুরে মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের দক্ষিন চাপলি গ্রামের নুর জামে মসজিদ কমিটির সভাপতি মো.মাসুদ মুন্সির হাতে এ ঢেউ টিন তুলে দেন তিনি। টিনের অভাবে গ্রামবাসিরা দীর্ঘদিন ধরে মসজিদটি সংস্কার করতে পারছিল না। মুছুল্লিদের দাবীর প্রেক্ষিতে তিনি এ ঢেউ টিন বিতরণ করেন। এ সময়
দিনাজপুরের ঘোড়াঘাটে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে শ্রমিক সেজে কাজ করতে এসে মোহাম্মদ নুর মিয়া (৩৫) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। গতরাতে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে আটক করা হয়। আটক নুর মিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের মকবুল আহম্মেদের ছেলে। সে টেকনাফ ১০নং রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে বসবাস করে। আটক নুর মিয়া বর্তমানে পুলিশ হেফাজতে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
পটুয়াখালীর মহিপুরে কিশোর গ্যাং-এর হামলায় সংবাদকর্মীসহ ২ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহতের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো: সুমন খান, রনি, ওসমান ও শাহীন। বুধবার ভোর রাতে কলাপাড়ার চাকামইয়া ব্রিজ এবং ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় কলাপাড়া ও মহিপুর থানা পুলিশের যৌথ অভিযানে এদের গ্রেফতার করতে সক্ষম হয়। মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের সাংবাদিকদের বলেন,
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইনের স্থলাভিষিক্ত হলেন। বুধবার (২৫ মে) বিকেলে আনুষ্ঠানিকভাবে নতুন মহাপরিচালককে দায়িত্ব হস্তান্তর করেন মো. সাজ্জাদ হোসাইন। মহাপরিচালক হিসেবে নির্ধারিত সময়কাল দায়িত্ব পালন শেষে তিনি সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করলেন। বেলা পৌনে ২টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে এ উপলক্ষ্যে ‘বিদায় সংবর্ধনা
বিশিষ্ট সাংবাদিক ও ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ লন্ডন থেকে শনিবার (২৮ মে) ঢাকায় পৌঁছাবে। বুধবার (২৫ মে) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তার মরদেহ দেশে আনা হচ্ছে। এর আগে স্থানীয় সময় গত শুক্রবার (২০ মে) ব্রিকলেন মসজিদে জুমার নামাজের পর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ
পটুয়াখালীর কলাপাড়ায় মধুখালী শাখা নদীতে নির্মানাধীন গার্ডার ব্রিজের মূল কাজ শেষ হলেও এখন সংযোগ সড়কের কাজ বন্ধ রয়েছে। এটির কাজ ২০২১ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিলো। এর ফলে আশপাশের দশ গ্রামের মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধুখালী শাখা নদীতে অবস্থিত ব্রিজটি ভেঙ্গে দীর্ঘ দিন পড়ে ছিলো। প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয় ৪৫ মিটার দীর্ঘ এই ব্রিজটি
টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী উদযাপন করেছে উপজেলার কাজী নজরুল ইসলাম শিল্পকলা একাডেমি। এ উপলক্ষে বুধবার (২৫ মে) সকালে ভূঞাপুর রিসোর্স সেন্টারে আলোচনা সভা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। কাজী নজরুল ইসলাম শিল্পকলা একাডেমি’র সভাপতি লিমা রহমানের সভাপতিত্বে অতিথি ছিলেন- পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, অধ্যাপক শংকর দাশ, মির্জা মহীউদ্দিন আহম্মেদ, একাডেমি উপদেষ্টা হাফিজুর রহমান
প্রকাশ্য দিবালোকে হাসপাতাল চত্বরে প্রচুর লোকের ভিড়। তারই মধ্যে কয়েকজনের নজর গেল হাসপাতালের সাইকেল স্ট্যান্ডের পাশে নার্স কোয়ার্টারের যাতায়াতের রাস্তার দিকে। প্রত্যক্ষদর্শীরা দেখলেন এক বীভৎস দৃশ্য! সদ্যোজাতর দেহের কোমর থেকে নিচের অংশ নেই! কাঁধের কাছ থেকে বিছিন্ন ডান হাত। শরীরের অন্যান্য অংশও খুবলে নেওয়া হয়েছে। আর বাকি অর্ধেক দেহ ছেঁকে ধরেছে অসংখ্য মাছি। আশপাশে ঘোরাঘুরি করছে কুকুর! কাটোয়া (Katwa) মহকুমা হাসপাতাল