
প্রকাশ: ১৩ আগস্ট ২০২২, ১৮:৭

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় একটি রিকশার গ্যারেজ সংলগ্ন ভাঙারির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন শেষ ব্যক্তি শাহিনের (২৫) মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে এ ঘটনায় দগ্ধ মোট আটজনের সবারই জীবন প্রদীপ নিভে গেল।শনিবার (১২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
শুক্রবার (১১ আগস্ট) দিনগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৫০ শতাংশ পোড়া নিয়ে চিকিৎসাধীন শাহিনের মৃত্যু হয়। মৃত শাহিনের ভাই আরিফুল ইসলাম জানান, তাদের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায়। বর্তমানে তুরাগ কামারপাড়া এলাকায় থাকছেন।

চিকিৎসকের বরাত দিয়ে শাহিনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া। তিনি জানান, তুরাগ কামারপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় আটজন দগ্ধ হয়েছিল। এই শাহিনকে নিয়ে আটজনেরই মৃত্যু হলো।
কোনো ট্যাগ পাওয়া যায়নি