ঈদের ছুটি কেন্দ্র করে রাঙামাটির হোটেল, মোটেল ও গেস্ট হাউসগুলোতে পর্যটকদের আগাম বুকিং শুরু হয়েছে। করোনার বিধিনিষেধ না থাকায় অধিকাংশ বুকিং শেষ হওয়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরা। আর আগতদের সব নিরাপত্তা দিতে প্রস্তুত ট্যুরিস্ট পুলিশ। ছুটি কাটাতে হ্রদ-পাহাড়ের লীলাভূমি পার্বত্য জেলা রাঙামাটি পর্যটকদের পছন্দের তালিকার শীর্ষে। সাজেক ভ্যালি, ঝুলন্ত সেতু, কাপ্তাই লেক, পলওয়ে পার্ক, সুবলং ঝর্ণাসহ সকল মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্রগুলো স্বাগত জানায়
ভারতে বেড়েছে করোনা সংক্রমণ। এরমধ্যেই দেখা দিয়েছে নাইরোবি ফ্লাই আতঙ্ক। ব্যাপকভাবে বাড়ছে নাইরোবি ফ্লাইয়ে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আক্রান্ত হয়েছেন ১৬ জন। গত সাত দিনে যে সংখ্যাটা শতাধিক ছড়িয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি সিকিম-পার্শ্ববর্তী দেশ ভুটানেও তীব্র আতঙ্ক ছড়িয়েছে নাইরোবি ফ্লাই। সিকিমের একটি ইঞ্জিনিয়ারিং কলেজেই আক্রান্ত প্রায় শতাধিক পড়ুয়া। কী এই নাইরোবি ফ্লাই? বিশেষজ্ঞরা বলছেন, নাইরোবি ফ্লাই বা মাছির উৎপত্তি
ইনস্টাগ্রামে নুসরত একটি ভিডিও শেয়ার করেছেন। যা দেখে নেটিজেনরা একেবারে হতবাক। অনুরাগীরা বলছেন, এ কী করলেন যশ-নুসরত। কেউ কেউ বলছেন, একটুও ঘেন্না করল না! ব্যাপারটা একটু খুলে বলা যাক। ইন্দোনেশিয়ায় ঘুরতে গিয়ে সেদেশের বিখ্যাত ‘লুওয়াক কফি’ খেয়েছিলেন নুসরত ও যশ। যা কিনা তৈরি হয় আজব নিয়মে। এমনকী, শুধু কফিই খাননি এই জুটি কফিটা বানিয়েছেন নিজহাতে! তা কীভাবে তৈরি হয় এই আজব কফি? এই
পোকামাকড়ে অনেকেরই ভয়। কেউ আরশোলা দেখে চিৎকার করে পাড়া মাথায় করেন, তো কেউ আবার টিকটিকি দেখে পালাবার পথ খুঁজে পান না। আর মাকড়সা হলে তো কথাই নেই। তাই বলে মাকড়সা দেখে পুলিশ ডাকার নজির বোধহয় এই প্রথম। কোথায় ঘটেছে এমন ঘটনা?আসুন, শুনে নেওয়া যাক। বাড়িতে চোর-ডাকাত পড়লে পুলিশ ডাকে লোকে। তাই বলে মাকড়সা তাড়াতে পুলিশ ডাকা! ব্যাপারটা অবাক করার মতো হলেও
ফসলী জমি রক্ষার এক দফা দাবিতে হাতে বিষের বোতল এবং মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেছে চুয়াডাঙ্গার কৃষ্ণপুর গ্রামের কৃষকরা। কৃষি জমিতে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পের বিরুদ্ধেই এই বিক্ষোভ করেন তারা। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর দেড়টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়। সেখানে কৃষকরা
চট্টগ্রামে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার অজ্ঞাত পরিচয় মরদেহগুলোর মধ্যে আটজনের পরিচয় শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক। এই আটজন হলেন আকতার হোসেন আবুল হাশেম, বাবুল মিয়া, মনির হোসেন, মো. সাকিব, মো. রাসেল, মো. শাহাজান ও আবদুস সুবহান প্রকাশ আবদুর রহমান। সুমন বণিক বলেন, বুধবার রাতে আমরা ডিএনএ পরীক্ষার ফল হাতে
কোরবানি ঈদকে সামনে রেখে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। বাস টার্মিনালগুলোতে নেমেছে মানুষের ঢল। বিশেষ করে ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় রাজধানীর গাবতলী বাসটার্মিনালে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরের পর গাবতলী বাসটার্মিনাল ঘুরে দেখে গেছে, নাড়ির টানে বাড়ি যেতে অনেকেই আধাবেলা অফিস করে গাবতলীতে আসছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী আরও বাড়বে বল মনে করছেন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির লজ্জা থাকলে লোডশেডিং নিয়ে কথা বলত না। বিএনপি নেতারা যখন বিদ্যুৎ নিয়ে কথা বলেন, তখন তাদের শাসনামলের ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের সেই দুঃসময়ের কথা মনে পড়ে। বিএনপি নেতাদের যদি লজ্জা শরম থাকত তাহলে তারা এ বিষয়ে কথা বলতেন না। তারাতো জনগণকে বিদ্যুতের পরিবর্তে খাম্বা উপহার দিয়েছিল। বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে নাকি বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা হয়েছে, তাহলে লোডশেডিং কেন? বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রশ্ন তুলেন। রিজভী বলেন, উন্নয়নের নামে এই সরকার লাফালাফি করলেনও এখন কোথায় তাদের বিদ্যুৎ? কোথায় দশ টাকার চাল? কোথায় ঘরে ঘরে চাকরি? আজকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি বেকার তথা কর্মহীন লোকের
আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে (২০২১-২০২২) খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায়, বরিশালের হিজলা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৭জুলাই বৃহস্পতিবার বিকেল ৪ টায়, উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
পারিবারিক কলহের জেরে নাটোরের লালপুর উপজেলার বড় ময়না গ্রামে পিতা আব্দুল আজিজ খলিফা (আজদার) হাতে আব্দুল হাকিম (৪০) নামের এক ছেলে খুন হয়েছে। বৃহস্পতিবার (০৭ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ময়না গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম বড় ময়না গ্রামের আব্দুল আজিজ খলিফার বড় ছেলে। স্থানীয় সূত্রে জানাগেছে, পরিবারের নানা বিষয় নিয়ে স্ত্রী ও ছেলেদের সাথে দ্বন্দের কারণে
ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হয়। দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩৫ রানে হারে সফরকারী বাংলাদেশ। সিরিজের সমীকরণ এখন ১-০। এ অবস্থায় তৃতীয় টি-টোয়েন্টি তথা শেষ ম্যাচ জিতে সিরিজ বাঁচাতে মরিয়া টাইগাররা। সিরিজ সমতায় শেষ করার লক্ষ্য নিয়ে আজ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে অফিসের সময়সূচিতে আসতে পারে পরিবর্তন। অফিসের সময় সংশোধন করে সকাল নয়টা থেকে বিকেল তিনটা করা হতে পারে বলে আভাস মিলেছে। বৃহস্পতিবার (৭ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী এ পরিকল্পনার কথা নিশ্চিত করেন। তিনি বলেন, করোনা মহামারির সময় জীবন অন্যভাবে চলছিল। তাই অফিসের সময় সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত করা
মাত্র তিন বছরেরও কম সময় আগে জাতীয় নির্বাচনে কনজারভেটিভ পার্টির জন্য বড় বিজয় ছিনিয়ে আনেন বরিস জনসন। ২০১৯ সালে তার নেতৃত্বে ওই জয়কে ১৯৮৭ সালের পর সবচেয়ে বড় জয় মনে করা হয়। যার ফলে প্রধানমন্ত্রীর আসনে বসার সুযোগ পান বরিস। কিন্তু এরপর একের পর এক বিতর্ক আর কেলেঙ্কারির কারণে বর্তমানে তার জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে। পার্লামেন্টে নিজ দলের বেশিরভাগ সংসদ সদস্যেরই
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন তার নিজের রাজনৈতিক দলে বিদ্রোহের সম্মুখীন হয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি পদত্যাগ করার আগে তার সরকারের আরও অনেক শীর্ষ পর্যায়ের মন্ত্রী পদত্যাগ করেছেন। এ বিষয়ে বরিস বলেছেন যে তিনি নতুন মন্ত্রিসভা নিয়োগ করেছেন। নতুন উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের দরজায় দাড়িয়ে বরিস জনসন বলেন, ‘নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া এখনই
চলতি বছরের জুন থেকে দেশে করোনাভাইরাস সংক্রমণ ক্রমেই বাড়তে থাকে। করোনায় আক্রান্তের সে সংখ্যা শতক পেরিয়ে হাজার ছাড়িয়েছে। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু নিম্নমুখী থাকলেও দিন দিন তা আবার বাড়ছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ২৪
দেশের চলমান লোডশেডিং মোকাবিলায় প্রত্যেককেই বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভা কক্ষে (দ্বিতীয় তলা) সারাদেশে বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি পর্যালোচনা বিষয়ে অনুষ্ঠিত সভা শেষে তিনি এ কথা জানান। তৌফিক-ই-এলাহী বলেন, আজকের সভায় যেটা সিদ্ধান্ত হল, প্রত্যেককে বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে। পারিবারিক ও
মাদারীপুরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত জেলেদের মাঝে গবাদীপশু ও উপকরণ রিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প গোপালগঞ্জ-এর আওতায় উপকরণ বিতরণ করা হয়। এতে সদর উপজেলার তিনটি ইউনিয়নের ১৫ জন জেলেকে দুটি করে ছাগল, একটি খোয়ার, গো-খাদ্য ও ওষুধ দেয়া হয়। বিনামূল্যে এসব উপকরণ পেয়ে খুশিতে আত্মহারা অসহায় জেলেরা। এ সময় উপস্থিত ছিলেন দেশীয়
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের মাসিক বেতন ভাতার সরকারি অংশ (এমপিও) প্রদানের জন্য কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তকরণ নোটিশ সূত্রে জানাগেছে, ভূরুঙ্গামারীর দু'টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও দু'টি মাধ্যমিক বিদ্যালয় এমপিও ভুক্ত হয়েছে। এছাড়া একটি কলেজের
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর মসজিদের টাকার হিসাব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রশিদ নামে এক ব্যক্তি নিহতের খবর পাওয়া গেছে।৬ জুলাই বুধবার রাতে উপজেলার চুন্টা ইউপির রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ উপজেলার চুন্টা ইউপির রসুলপুর গ্রামের লতি মিয়ার ছেলে ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার মেয়ের জামাই। সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. আসলাম হোসেন বলেন,
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ জুলাই) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৭ জুলাই ২০২২ আনুমানিক ০১০০ ঘটিকায় বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাগড়াছড়ি জেলার ১নং খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদে অসহায় দুস্থ বিধবা হতদরিদ্র ১হাজার ১শ,৪৭ জনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর চাল বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (৭জুন ২০২২ইং)সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ১নং খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের সামনে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ভিজিএফ এর চাল বিতরন উদ্বোধন করেন খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা। এসময়
বরিশালের বাকেরগঞ্জে নদী থেকে মিলতি রানী হাওলাদার (৬০) নামে এক নারীর মরদেহউদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন। জানা গেছে,বাকেরগঞ্জের কবাই এলাকার বাসিন্দা দিতেন্দ্রনাথ হাওলাদারের স্ত্রী মিলতি রানী হাওলাদার দীর্ঘদিন ধরে মৃর্গী রোগে ভুগছিলেন। প্রতিদিন সকালে পূজা শেষে তিনি নদীতে গোসল করতে যেতেন। আজ সকালে গোসল করতে গেলে হঠাৎ তার মৃর্গী রোগ দেখা
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বনায়ন প্রজেক্ট এর আওতায় বৃক্ষরোপন সপ্তাহ অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ জুলাই ২০২২ ইং) সকালের দিকে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স প্রধান অতিথি হিসাবে একটি চারা রোপন করে বৃক্ষরোপনের কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপ-অধিনায়ক মেজর খসরু রায়হান, জি, আর্টিলারী ও ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট,