“৮০০ কোটির পৃথিবী:সকলের সুযোগ,পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি”প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে হিলিতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালী আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার নুর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন। অন্যান্যদের মধ্য বক্তব্য
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই মাদক সেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার সন্ধ্যায় ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় গ্রাম থেকে বর্ডার গার্ড বাংলাদেশ লালমনিরহাট ব্যাটালিয়নের আওতাধীন শিংঝাড় বিওপির একটি টহল দল তিনটি ইয়াবাসহ দুই মাদক সেবী তারিফুল ইসলাম ও মাইদুল ইসলামকে গ্রেপ্তার করে। তারিফুল ইসলাম উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। মাইদুল ইসলাম জয়মনিরহাট ইউনিয়নের ছোট
দিনাজপুরের হাকিমপুরে প্রধানমন্ত্রীর উপহারের ৪০ টি পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৩য় পর্যায়ের ২য় ধাপে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাকিমপুর উপজেলা অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারের পর ৪০ টি পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তর
কুয়াকাটা সমুদ্র সৈকতে দেখা মিলেছে একটি বিষধর ইয়োলো বিল্ড সী ¯েœক সাপের বাচ্চা। বিরল প্রজাতির সাপের এই বাচ্চাটি সৈকতে জীবিত আসলেও প্রচন্ড রৌদ্রের তাপে মারা যায়। বৃহস্পতিবার বেলা এগারোটায় সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এটি দেখতে পায় স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটির সস্যরা এটিকে উদ্ধার করে নিয়ে যায়। ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু জানান, ধারনা করা হচ্ছে গভীর সমুদ্র থেকে
মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে ২য় ধাপে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ১৫ টি এলাকায় আরও ১০৪ ভূমিহীন ও গৃহহীন পরিবার উপহার হিসাবে পেলেন নান্দনিক ঘর। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে অত্র উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনার মধ্য দিয়ে এসব ঘর হস্তান্তর করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্য জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাসুম ভূঁইয়া,জেলা পরিষদের
মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘর উপহার পেলেন বরিশালের হিজলা উপজেলার ভূমিহীন-গৃহহীন ৯০টি পরিবার। মাননীয় প্রধানমন্ত্রী ২১ জুলাই বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও বার্তার মাধ্যমে সারাদেশে আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ২৬,২২৯ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে বিনামূল্যে ঘর প্রদানের উদ্বোধন শেষে, হিজলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে আলোচনাসভার শেষে বড়জালিয়া ইউনিয়নে
আষাঢ় শেষে শ্রাবণ মাসের এক সপ্তাহ অতিবাহিত হলেও বৃষ্টি দেখা না দেওয়ায় জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার কৃষকেরা চলতি রোপা আমন ধান রোপণ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। আষাঢ় শ্রাবণের ভরা মৌসুমে মাঠে থৈ থৈ পানি থাকলেও এবার তীব্র তাপদাহে মাঠে পানি না থাকায় জমি শুকে ফেটে চৌচির হয়েছে।অপরদিকে জমিতে হালচাষ ও চারা রোপন করতে না পারাই বীজতলাতেই মরে যাচ্ছে আমনের চারা। এভাবে আর কিছু
কুমিল্লার দেবীদ্বারে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় দেবীদ্বার উপজেলার ইষ্টগ্রাম এলাকায় এবং বেলা আড়াইটায় একই সড়কের ইউছুফপুর বাসষ্ট্যাশনে ওই পৃথক সড়ক দুর্ঘটনাটি ঘটে। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, সকাল ৯টায় দেবীদ্বার উপজেলার ইষ্টগ্রাম এলাকায় সিলেটগামী একটি পিকআপ ভ্যান (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১৫-৫২৭৭) সিলেটমূখী একটি সিএনজি চালিত অটোরিক্সাকে ধাক্কা দিলে
কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে অভিযান চালিয়ে ৪২ জেলেকে আটক করেছে নিজামপুর কোস্টগার্ড ও কুয়াকাটা নৌ-পুলিশ। সমুদ্রে ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় বুধবার দিনভর অভিযান চালিয়ে রাবনাবাদ মোহনা, চরবিজয়সহ সৈকতের কয়েকটি পয়েন্ট থেকে এদের আটক করা হয়। এসময় জব্দ করা হয়েছে ৮টি ট্রলার ও ১৫ লাখ মিটার জাল। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল এসব
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বাসের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। মহাসড়কের নতুন শিকারপুর এলাকায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রুহুল আমিন, আবদুর রহমান, মো. হাসান, নুরুল আমিন ও শহিদুল ইসলাম। তাদের সকলের বাড়ি গাজীপুরের কোনাবাড়ি এলাকায়। উজিরপুর থানার পরিদর্শক মোমিন উদ্দিন বলেন, উভয় গাড়ির আহত ১২ যাত্রীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা
প্রতি দিন সকালে ঘুম থেকে উঠে প্রার্থনা করেন কলিমউল্লাহ খান। প্রার্থনা সেরে প্রায় দেড় কিমি দূরে পাড়ি দেন অশীতিপর বৃদ্ধ। সেখানেই রয়েছে তাঁর ‘প্রাণভোমরা’। একটি ১২০ বছরের আম গাছ। শত বসন্ত পার করা এই আম গাছটিকে প্রাণ দিয়ে আগলে রেখেছেন কলিমউল্লাহ। শুধু তাই নয়, এই গাছে বছরের পর বছর ধরে প্রায় ৩০০টি আলাদা আলাদা প্রজাতির আম উৎপাদন করেছেন তিনি। প্রিয় আম গাছের
প্রেম যে কোনও বাধাই মানে না, এবার তা প্রমাণ করলেন তমলুকের বধূ। স্বামী-সন্তান ছেড়ে, মেয়ের বিয়ের গয়না নিয়ে প্রেমিকের হাত ধরে পালালেন তিনি। স্ত্রীকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ স্বামী। তমলুক থানার সনাতনচক এলাকার বাসিন্দা ওই বধূ। কিছুদিন আগে তমলুক-শ্রীরামপুর রোডে একটি হোটেল খোলেন তাঁর স্বামী। দম্পতি মিলেই সেটি চালাতেন। তবে অন্য কাজে মাঝে মধ্যেই বাইয়ে যেতে হত মহিলার স্বামীকে। সেই সময়
মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় আরও ২৬ হাজার ২২৯ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গৃহহীন ও ভূমিহীন মানুষের কাছে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেন তিনি। প্রকল্পের আওতায় পাঁচটি জেলার পাঁচটি স্থানে ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। স্থানগুলো
বাংলাদেশের জলসীমানায় প্রবেশ করে অবৈধভাবে মাছ শিকারের দায়ে ভারতীয় ১৬ জেলেসহ ১টি মাছধরা ট্রলার আটক করেছে নৌ-বাহিনী। মঙ্গলবার রাত বারোটায় পটুয়াখালীর পায়রা বন্দরের ফেয়ার বয়া হতে ৩৫ নটিক্যাল মাইল দক্ষিন অংশের গভীর সমুদ্র থেকে এদের আটক করা হয়। পরে বুধবার সন্ধ্যায় ট্রলারসহ পায়রা বন্দর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃত জেলেদের বাড়ি ভারতের দক্ষিন চব্বিশ পরগনা ও পশ্চিম বঙ্গ প্রদেশে। মংলা
মাগুরার শ্রীপুরে উপজেলার সারঙ্গদিয়া গ্রামে অতিরিক্ত পুলিশ সুপার লাবনী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২১ জুলাই) রাত ১টার দিকে ওই গ্রামে নানার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লাবনী আক্তার খুলনায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান,
ঢাকার ধামরাইয়ে এক প্রেমিকে বিয়ে করবে বলে মার্কেটে যাওয়ার কথা বলে তার নিকট থেকে ২০ হাজার টাকা ও সোনার আংটি নিয়ে অপর প্রেমিকের সঙ্গে উধাও হয়ে গেছে এক নবম শ্রেণির স্কুলছাত্রী। এ খবরে টাকা দেয়া প্রেমিক পাগলপ্রায়। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ধামরাইয়ের লাডুয়াকুন্ড গ্রামের মোকলেছুর রহমানের পালিত মেয়ে জয়পুরা সেন্ট্রাল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী পিয়াসী
বৃষ্টিভেজা পিচ্ছিল সড়ক ধরে নিয়ন্ত্রণহীন গতিতে টোল প্লাজার দিকে ছুটে আসছে একটি অ্যাম্বুলেন্স। তারপর টোল বুথের কাছে আছড়ে পড়ল সেটি। অ্যাম্বুলেন্সের রোগী, রোগীর সঙ্গে থাকা দুই ব্যক্তি (অ্যাটেনডেন্ট) এবং টোল বুথের একজন কর্মী এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন। গাড়িচালক অবশ্য নিহত হননি। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের উদুপি জেলায় ঘটে এ দুর্ঘটনা।
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার (২১ জুলাই) দেশটির পার্লামেন্ট ভবনে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়া। এর আগে বুধবার পার্লামেন্টে ভোটের পর রনিল বিক্রমাসিংহে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি ১৩৪ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী দুল্লাস আলাহাপেরুমা পেয়েছেন ৮২ ভোট এবং অনুরা কুমার পেয়েছেন ৩ ভোট। পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচনে ২২৩ জন সংসদ সদস্য ভোট
জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় ফেসবুক স্ট্যাটাস ও লাইভে এসে হানিফ পালোয়ান (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। হানিফ সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। বুধবার (২০ জুলাই) রাতে সরিষাবাড়ী পৌরসভার উপজেলা চত্বর কলোনিতে এ ঘটনা ঘটে। হানিফ উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামের সাহের পালোয়ানের ছেলে। স্থানীয় ও পরিবার সূত্র জানায়, হানিফ বাইক নিয়ে বিভিন্ন সময় স্টান্ট করতো।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে সহপাঠীকে প্রেমের প্রস্তাব দিয়ে সাড়া না পেয়ে নিজের গলায় ছুরি চালিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক কিশোর। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে ছয়ানী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২০ জুলাই) দুপুরে ওই ইউনিয়নে ফারুক ভেন্ডারের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি আহাদ হোসেন (১৬) উপজেলার ছয়ানী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তালিবপুর গ্রামের বুড়ির
ভারতের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা আজ বেলা ১১টায় শুরু হচ্ছে। যা নিছক আনুষ্ঠানিকতা হিসেবে দেখা হচ্ছে। দ্রৌপদী মুর্মুর বিজয় উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দল বিজেপি। তিনি বিরোধী দলের যশবন্ত সিনহা থেকে অনেকটাই ছাড়িয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১১টা থেকে পার্লামেন্ট ভবনে ভোট গণনা শুরু হবে এবং বিকেল ৪টার দিকে ফলাফল পাওয়া যাবে বলে ধারণা
আশ্রায়ন-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় আরও ২৬ হাজার ২২৯ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর উপহার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২১ জুলাই) ভার্চুয়ালি এই গৃহহীন ও ভূমিহীন মানুষের কাছে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করবেন তিনি। প্রকল্পের আওতায় পাঁচটি জেলার পাঁচটি স্থানে ভূমিহীন ও গৃহহীনদের কাছে ঘর হস্তান্তর করা হবে আজ। স্থানগুলো হচ্ছে- লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলাধীন চরকলাকোপা আশ্রয়ন প্রকল্প, বাগেরহাট জেলার
বাংলাদেশ বিমানের ক্যাডেট পাইলট নিয়োগে দুর্নীতির অভিযোগে সংস্থাটির সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালকসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক জানায়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্নীতি বন্ধে বদ্ধপরিকর তারা। এদিকে চার্জশিটের ভিত্তিতে প্রতিবেদন প্রচার করায় এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা এবং সেই মামলায় অভিযোগপত্র দেয়ার বিষয়টি নজরে আনা হয় দুদকের। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন দুদক সচিব মাহবুব হোসেন। দুর্নীতি আর
রাজনৈতিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক মন্দার মধ্যে নিজ দেশে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয় বলে জানিয়ে দিল শ্রীলঙ্কা। সংযুক্ত আরব আমিরাত বা অন্য কোনো দেশে আয়োজনের ব্যাপারেও এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) একটি সূত্র বুধবার (২০ জুলাই) জানায়, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, তাদের দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে বিশেষ করে যখন বৈদেশিক মুদ্রার বিষয়ে উদ্বিগ্ন, তখন দেশে