বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬১৪ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

নিজেদের লড়াইয়ে জিতলে ২২ গজেও জিতবে বাংলাদেশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ০:১৭

শেয়ার করুনঃ
নিজেদের লড়াইয়ে জিতলে ২২ গজেও জিতবে বাংলাদেশ

এশিয়া কাপের শেষ চার আসরে তিনবারই ফাইনাল খেলা দলটিকে নিয়ে যে হইচই হওয়ার কথা ছিল তা কী হচ্ছে? আইসিসির প্র্যাকটিস গ্রাউন্ডে নিয়মিত অনুশীলন করছে দলটি। মাঠের সবুজ গালিচাতে প্রতিপক্ষের সঙ্গেও দেখা হয়ে যাচ্ছে। কিন্তু সমীহ আদায় করতে পারছে কী? সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় উত্তরটা, না। 

কিন্তু ইতিহাস বিবেচনায় সমীহ না করা ছাড়া উপায় নেই। ২০১২, ২০১৬ এবং ২০১৮, এশিয়া কাপের তিন আসরেই ফাইনাল খেলেছিল বাংলাদেশ। শিরোপা জেতেনি একবারও। সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, সাব্বির, মোস্তাফিজ, মিরাজরাই বাংলাদেশকে সবশেষ এশিয়া কাপের ফাইনালে তুলেছিল। কিন্তু এবার মাঠে নামার আগে দলে তো অস্থির পরিবেশ। 

আরও

প্রোটিয়া স্বপ্ন ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ শিরোপা, কোন দেশে কতটি ম্যাচ

প্রোটিয়া স্বপ্ন ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ শিরোপা, কোন দেশে কতটি ম্যাচ

শেষ ১০ ম্যাচে জয় কেবল ২টি। দুবাই যাওয়ার এক সপ্তাহ আগে পরিবর্তন হয়েছে দলের কোচ। দলে এমন খেলোয়াড় নেওয়া হয়েছে যার ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সও সন্তোষজনক নয়। সঙ্গে নতুন করে বাছাই করা হয়েছে অধিনায়ক। সব মিলিয়ে পুরো দলে নতুন শুরুর আহ্বান। কিন্তু এবারই শেষ শুরু নাকি তা বলতে পারে না কেউ। 

টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের পায়ের নিচের জমিন এখনও শক্ত হয়নি। তবে কালেভাদ্রে এ ফরম্যাটে বাংলাদেশ অভাবনীয় পারফরম্যান্স করেছে যা মুগ্ধতা ছড়িয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবার এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। এর আগে কেবল একবারই টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ হয়েছিল। ঘরের মাঠে সেবারও বাংলাদেশ চমকে দিয়ে পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারিয়ে খেলেছিল ফাইনাল। কিন্তু ফাইনালে ভারত বাধা অতিক্রম করতে পারেনি।

আরও

চমক নিয়ে এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা

চমক নিয়ে এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা

দলগত সামর্থ ও শক্তিমত্তায় বাংলাদেশ পিছিয়ে নেই। ৯৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা সাকিব যেদিন জ্বলে উঠে জিতে যায় বাংলাদেশ। মুশফিক, মাহমুদউল্লাহরা পরীক্ষিত ও অভিজ্ঞ ক্রিকেটার। তাদের ব্যাটে বাংলাদেশ জিতেছে অসংখ্য ম্যাচ। মোস্তাফিজের দুর্বোধ্য কাটার, স্লোয়ার যে কোনো ব্যাটসম্যানের খেলা কঠিন। সঙ্গে তাসকিন আহমেদের গতি বোলিংয়ে দিয়েছে নতুন প্রাণ। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বাংলাদেশের সবচেয়ে বড় দূর্বলতা ওপেনিং। তামিম এই ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর বাংলাদেশ এখনও উদ্বোধনী জুটি পায়নি। লিটন সেই পতাকা উড়ালেও এবার ইনজুরির কারণে তার খেলা হচ্ছে না। ফলে উদ্বোধনী জুটি নিয়ে বেশ দুশ্চিন্তায় বাংলাদেশ শিবির। স্কোয়াডে শেষ মুহূর্তে যোগ করা হয়েছে নাঈম শেখকে। শোনা যাচ্ছে তাকে এনামুল হক বিজয়ের সঙ্গে ওপেনিংয়ে নামানো হবে।

দুবাই ও শারজাহতে খেলা অনুষ্ঠিত হবে। উইকেট গুলোতে স্পিন ধরবে বলার অপেক্ষা রাখে না। বাঁহাতি সাকিবের সঙ্গে রয়েছেন নাসুম আহমেদ। অফ স্পিনার মেহেদীর সঙ্গে রয়েছে মাহেদীও। তবে এবারের স্কোয়াডে ভরসার নাম পেস অলরাউন্ডার সাইফ উদ্দিন। ইনজুরি কাটিয়ে দলে ফেরা এ ক্রিকেটারকে ঘিরে অধিনায়ক সাকিবের অনেক বড় প্রত্যাশা। ভালো করতে মুখিয়ে আছেন সাইফ উদ্দিনও।

শেষ কয়েক ম্যাচে বাংলাদেশের ফিল্ডিং বেশ ভুগিয়েছে। গ্রাউন্ড ফিল্ডিংয়ের পাশাপাশি ক্যাচ মিস হয়েছে একাধিক। দেশ ছাড়ার আগে অধিনায়ক সাকিব ফিল্ডিংয়ে মনোযোগী হওয়ার বার্তা দিয়েছেন। নতুন টি-টোয়েন্টি পরামর্শক শ্রীধরণ শ্রীরামও ফিল্ডিংয়ে উন্নতি চেয়েছেন। মাঠে আফিফ, মিরাজ, মাহমুদউল্লাহ, মুশফিকদের কঠিন পরীক্ষা দিতে হবে বলার অপেক্ষা রাখে না। 

ক্রিকেটে জয়ের জন্য নির্দিষ্ট মুহূর্ত, নির্দিষ্ট দিন নিজেদের করে নেওয়া জরুরী। যারা মাঠে ভুল কম করবে তারাই জিতবে। ভুল শুধরাতে পারলে এবারের এশিয়া কাপেও বাংলাদেশের পক্ষে ভালো কিছু করা সম্ভব। সাকিবদের আসল লড়াইটা নিজেদের সঙ্গে। এই লড়াইয়ে জিততে পারলে বাংলাদেশ জিতে যাবে ২২ গজেও।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির অভিযোগে তিন উপসচিব ওএসডি

জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির অভিযোগে তিন উপসচিব ওএসডি

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত

জনপ্রিয় সংবাদ

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

আইনের শাসনে দক্ষিণ এশিয়ায় অগ্রগতিতে শীর্ষে বাংলাদেশ

আইনের শাসনে দক্ষিণ এশিয়ায় অগ্রগতিতে শীর্ষে বাংলাদেশ

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি