নাটোরের বড়াইগ্রামে পানিতে গোসল করতে গিয়ে এক যুবকে মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা বিল এলাকায় এ ঘটনা ঘটে। যুবকের নাম কানু আলী (২৫)। তিনি গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িষা ইন্দিরাপাড়া গ্রামের জাঁন মোহাম্মদের ছেলে। স্থানীয় যুবক উজ্জল হোসেন বলেন, গোসল করার জন্য জোনাইল-ধারাবারিষা রাস্তার চামটা বিলের ব্রীজের উপর থেকে কানু আলী পানিতে লাফ দেয়। এ সময় সে পানির নিচে তলিয়ে যায়।
জাতিয় শোক দিবস উপলক্ষে বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত হলো দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশাল নগরীর জাগুয়াস্থ কালিজিরার অত্যধুনিক ও দৃস্টিনন্দন মেডিকেল কলেজ হাসপাতালে হাজারো রোগী ফ্রি চিকিৎসা সেবা গ্রহন করেছেন। বরিশালের সিনিয়র ও সুনামধন্য চিকিৎসকরা এ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছেন। এছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্পে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষায় ছিলো
মোংলা বন্দরের জাতীয় শোক দিবসের মাসব্যপী কর্মসূচি পালনের অংশ হিসাবে শুক্রবার (২৬ আগষ্ট) নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গোপালঞ্জ জেলার টুংগীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি সৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। শুক্রবার বিকালে বন্দর কর্তৃপক্ষের সচীব মাকরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিঙ্গপ্তির মাধ্যমে সংবাদকর্মীদের এ তথ্য জানানো হয়। এসময় তার সাথে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা,
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসীতে "সঞ্জয় স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট" এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ আগষ্ট) বিকেলে সোনালী অতীত লিজেন্ডস এর উদ্যোগে এবং কর্মকার ট্রেডার্সের সৌজন্যে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদার। এসময় উপস্থিত ছিলেন- ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান
জামাত শিবির ও বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে পর্যটন নগরী কুয়াকাটা পৌর ছাত্রলীগের উদ্যোগে বিক্ষিাভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি কুয়াকাটা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌর আওয়ামী লীগের কার্য্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর
মেহেরপুরের গাংনীতে মাদ্রাসা শিক্ষককে কুটুক্তি ও এক ছাত্রকে নির্যাতনের ঘটনায় মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বালিয়াঘাট গ্রামে বিএএনভি হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহবোডিং ও এতিমখানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বালিয়াঘাট গ্রামের ইমারুল ইসলাম ও তার ভাই ইসরাফিল মাদ্রাসায় এসে এক শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ ও এক ছাত্রকে চড় থাপ্পড় মারে। এ ঘটনায় তাদের কয়েকবার মিটিং এ ডাকা হয়েছে
দৈনিক যায়যায়দিন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান মোঃ আরিফুর রহমানের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ বাহাউদ্দীন খানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ আছর নগরীর আলেকান্দা কাজীপাড়া জামে মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আরিফুর রহমানের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ বাহাউদ্দীন খান বাধ্যর্কজনিত কারনে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২২ আগষ্ট সোমবার রাত ৯ টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে টাঙ্গাইলের ভূঞাপুরে গত ২৫ আগষ্ট বিএনপি'র মিছিলে কটুক্তিমূলক স্লোগান ও বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ আগষ্ট) বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রথমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমবেত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে।
বরগুনার পাথরঘাটায় দুই শিক্ষকের বিরুদ্ধে ১১ বছরের এক ছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করা অভিযোগ উঠেছে। আহত ওই ছাত্রকে উদ্ধার করে চিকিৎসা করিয়ে বাড়ি নিয়ে গেছেন স্বজনরা। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মাছের খাল কোরবানিয়া হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। পরে বিকেলে মাদ্রাসার পরিচালনা কমিটির জরুরি বৈঠকে শিক্ষক দুজনকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ দুলাল হোসেন। অভিযুক্ত
নাটোরের বড়াইগ্রামে স্বামী-স্ত্রীর বিষপানে আত্মহত্যা চেষ্টার ঘটনায় স্ত্রীর মৃত্যু ও স্বামীকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার বনপাড়া পৌর এলাকার হালদার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত স্ত্রীর নাম বিথীর বেগম (২৬) ও হাসাপাতালে ভর্তি ফারুক হোসেন (৩৪) । তারা উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা। বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন বলেন, ফারুক হোসেন তার দ্বিতীয়
ঝিনাইদহের শৈলকুপার একটি নতুন এমপিওভুক্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে কোন শিক্ষক নেই। আর শিক্ষক হিসেবে যারা আছেন তাদের নিয়োগপত্র বা একাডেমিক সনদ নেই, নেই নিবন্ধন। ফলে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছে বিদ্যালয়ের নাইটগার্ড, আয়া ও দপ্তরি। এতে শিক্ষার্থীদের শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সাথে দিনের পর দিন কমছে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি। অভিযোগ উঠেছে, নিয়োগ বাণিজ্য করার জন্য প্রতিষ্ঠাকালিন শিক্ষকদের তাড়িয়ে দিয়ে বিদ্যালয়ের সভাপতি
পিরোজপুরের কাউখালী সদরের মানিক মিয়া কিন্টারগার্ডেনের সম্মুখে উপজেলা দক্ষিণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালামের বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে । জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঘরের জানালার গ্রিল ভেঙে ঘরের ভিতরে ঢুকে চোর চক্র আলমারি ভেঙ্গে নগদ তিন লক্ষ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। ঘরের মালিক আব্দুস সালাম জানান, এ সময় তারা ঘরে ছিলেন না। এই সুযোগে চোর চুরি
আশাশুনি উপজেলার বিভিন্ন সড়কের উপর মৃত গাছ পথচারী ও যানবাহন চালকদেরকে মৃত্যুর কবলে রেখে বছরের পর বছর খাড়িয়ে থাকলেও প্রতিকারের জন্য কারো মাথা ব্যথা না থাকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে অনেক স্থানে গাছ পড়ে ক্ষয়ক্ষতি ও অল্পের জন্য প্রাণ রক্ষার ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক না নড়ায় মানুষ কর্তাব্যক্তিদের প্রতি বিতশ্রদ্ধ হয়ে পড়তে বাধ্য হচ্ছে। উপজেলার কুল্যার মোড় থেকে দরগাহপুর
ব্যবসায়ীদের আমরা কোনোভাবেই নীতিমালার মধ্যে আনতে পারিনি বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।শুক্রবার (২৬ আগস্ট) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। শিল্পমন্ত্রী নূরুল মজিদ বলেন, দেশে সারের কমতি নেই। আমাদের নিজস্ব উৎপাদন রয়েছে। বিশ্বে যতই খারাপ অবস্থা হোক, বাংলাদেশে অভাব হবে না।আমাদের ব্যসায়ীরা বেশি সুযোগ নিচ্ছেন বলে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (২৬ আগস্ট) টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম ও নোবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ । শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতির পিতার সমাধিস্থলের পাশে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত সবাই। এরপর
মেহেরপুরের গাংনীতে বিএনপি'র দলীয় কার্যালয়ে ভাংচুরের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু এবং সাধারন সম্পাদক আসিফ ইকবাল অনিক সহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গাংনী পৌর যুবদলের আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর সাহিদুল ইসলাম বাদী হয়ে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে নির্দেশ দেয়া হয়েছে বলে
একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে দেশি কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৩০ টাকা। প্রকার ভেদে ৮০ টাকার মরিচ এই বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। এদিকে দেশে উৎপাদন বাড়ায় ভারত থেকে কাঁচা মরিচের আমদানি বন্ধ রেখেছে বন্দরের আমদানিকারকরা। শুক্রবার (২৬ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিন সকালে হিলি বাজার ঘুরে জানা যায়, গত কয়েক দিন ধরে আবহাওয়া শুষ্ক থাকায় দেশের বিভিন্ন
নবীদের ন্যায় মুমিনগণও যুগে যুগে বিশ্বের বিভিন্ন প্রান্তে অসংখ্য মসজিদ নির্মাণ করেছেন। আল্লাহ বলেন, ‘আল্লাহর মসজিদ সমূহ কেবল তারাই আবাদ করে, যারা আল্লাহ ও বিচার দিবসের উপর বিশ্বাস স্থাপন করে। যারা ছালাত কায়েম করে ও যাকাত প্রদান করে এবং আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না। নিশ্চয়ই তারা সুপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে’ (তওবা ৯/১৮)। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা কালিকচ্ছ ইউনিয়নের মধ্যপাড়ায় আশরাফ
রাজবাড়ী জেলার গোয়লন্দ পৌরসভার জামতলায় অভিযান চালিয়ে ৪ গ্রাম হেরোইনসহ ১ মাদককারবারীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।থানা পুলিশ সূত্রে জানায়, বৃহস্পতিবার (২৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে গোয়ালন্দ পৌরসভার জামতলা কুদরত কসাইয়ের মাংসের দোকানের সামনে থেকে উজানচর ইউনিয়নের হাজী গফুর মন্ডল পাড়া এলাকার গোলাপ শেখ এর ছেলে মিজান শেখ (২৮) কে ৪ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়। অপরদিকে
ভারত আমদানি বৃদ্ধি পাওয়ায় ও ডলারের দাম কমতে শুরু করায় দিনাজপুরের হিলি বন্দরে পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২ টাকা কেজি দরে। পেঁয়াজের দাম হঠাৎ করে কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের। শুক্রবার (২৬ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিন সকালে হিলি বন্দর বাজার ঘুরে জানা যায়, গত দুই দিনের ব্যবধানে ৬ থেকে ৮ টাকা কমেছে কেজিপ্রতি পেঁয়াজের দাম। প্রকার ভেদে ৩০
সৌদি আরবে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে পড়ে কুমিল্লার মনোহরগঞ্জের তিন যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে সৌদি আরবের আল কাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ফারুক (২৫) ও মো. পারভেজ (২০) এবং একই এলাকার আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম (২১)। শুক্রবার (২৬ আগস্ট) সকালে ঝলম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান বলেছেন, ‘আমি খুব বিপজ্জনক’। একইসঙ্গে যারা বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের দেশের সম্পর্কে চিন্তা করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।বৃহস্পতিবার (২৫ আগস্ট) পাকিস্তানের একটি আদালতের বাইরে এই মন্তব্য করেন তিনি। শুক্রবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, একজন
কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার রেলওয়ে পাওয়ার হাউস হরিজন কলোনিতে এ ঘটনা ঘটে। ভৈরব থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজিব আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতরা হলেন- রেলওয়ে পাওয়ার হাউস হরিজন কলোনি এলাকার দেব কুমার, মিলন লাল ও মোবারক। আহত তিনজন হলেন, আবদুল্লাহ, সকাল ও সানি। আহতরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার মৃত্যুর খবরটি ঠিক নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরটি গুজব বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম। বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম জানান, ডা. সেব্রিনা ফ্লোরা গুরুতর অসুস্থ। তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন।