হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে ৩.৪৮০ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক সকাল সাড়ে নয়টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরের বে নম্বর-১২ এর পার্শ্বে রক্ষিত ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি স্কচটেপ মোড়ানো দণ্ড আকারের বস্তু পাওয়া যায়। কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে দণ্ড আকারের বস্তু খুলে ৩০টি স্বর্ণবার পাওয়া যায়।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য আজ বৃহস্পতিবার (৬ সেপ্টম্বর) রাত ১২ টার পর থেকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ থাকবে।এ সময় ইলিশ ধরা, বিক্রি, মজুদ, বাজারজাত ও পরিবহন নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে সেজন্য নদীতে অভিযান পরিচালিত হবে।এদিকে ইলিশ ধরা বন্ধ
মেঘের রাজ্য খ্যাত রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে রিসোর্ট-কটেজ খালি না পেয়ে গাড়িতে এবং কটেজের বারান্দায় রাত কাটিয়েছেন পর্যটকরা। রিসোর্ট ও কটেজগুলোর ধারণক্ষমতার বেশি পর্যটক সাজেকে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। বুধবার (৫ অক্টোবর) বাঘাইছড়ি উপজেলার নন্দারাম নামক স্থানে পাহাড় ধসে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। আকষ্মিক সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েন সাজেকে বেড়াতে আসা পর্যটকরা। দুপুর আড়াইটার
কুমিল্লা এবং দেশের বিভিন্ন এলাকা থেকে জঙ্গি সম্পৃক্ততার কারণে ঘর ছেড়ে যাওয়া চারজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।বুধবার (৫ অক্টোবর) রাতে ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, গত ২৩ আগস্ট কোচিংয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে
কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। অনুমদিত কর্ণফুলী এক্সপ্রেস নামে একটি জাহাজ ৭৫০ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের দিকে রওনা দেওয়ার কথা রয়েছে।বৃহস্পতিবার (৬ অক্টোবর) কক্সবাজার শহরের ৬নং ঘাট থেকে সরাসরি সেন্টমার্টিনে যাবে জাহাজটি। তবে টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধই থাকবে। মালিকরা জানান, চট্টগ্রাম থেকে আরও একটি জাহাজ চলাচলের কথা রয়েছে।জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর অ্যাসোসিয়েশনের (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমদ
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে উপজেলার ৪৯টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।দুর্গাপূজার শেষ দিনে বুধবার (৫ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে পুলিশ ও আনসার সদস্য এবং উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলার কালিকচ্ছ আকাশি বিলসহ অন্যান্য এলাকায় ৪৯টি মণ্ডপের প্রতীমা বিসর্জন দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা প্রশাসন ও
শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে মা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন।বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে শেরপুর জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মেরাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে একজন মাওলানার কাছে গিয়ে কালেমা পড়ে এবং কোর্টে এফিডেভিটের মাধ্যমে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণ করা ব্যক্তিরা হলেন- নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দা মহল্লার মৃত
সাম্প্রতিক যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন করবেন তিনি।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরের ফলাফল নিয়ে বৃহস্পতিবার বিকেল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী। এর আগে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে অনেকে।বুধবার (৫ অক্টোবর) রাত ৯টায় জলপাইগুড়ির মাল ননীতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উদ্ধারকাজ করছে দমকল বাহিনী ও পুলিশ।দুর্ঘটনার সংবাদ পেয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইটারে এক পোস্টে বলেন, জলপাইগুড়িতে দুর্গোৎসবের সময় ঘটে যাওয়া দুর্ঘটনার খবরে আমি দুঃখিত। এ
সুরা ত্বালাকে মহান আল্লাহ ঘোষণা করেন, ‘আর যে আল্লাহর উপর ভরসা করে, তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান।’ যুগে যুগে যারাই আল্লাহর উপর ভরসা করেছেন, তারাই পেয়েছেন প্রকৃত সুখ ও প্রশান্তি। নবি-রাসুলদের বিভিন্ন ঘটনা থেকেও তার প্রমাণ মেলে। দুনিয়াতেও দুই শ্রেণির মানুষ সুখী হয়ে থাকে। এক. আল্লাহর সকল সিদ্ধান্তে (তাকদিরে) সন্তুষ্ট ব্যক্তি দুই. সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসাকারী ব্যক্তি। এ থেকেও বুঝা
টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ থাকলেও কক্সবাজার থেকে সরাসরি জাহাজ চলাচল শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (৬ অক্টোবর)। কর্ণফুলী এক্সপ্রেস নামে একটি জাহাজ ৭৫০ জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিন রওনা দেওয়ার কথা রয়েছে। এছাড়াও চট্টগ্রাম থেকে আরও একটি জাহাজ চলাচলের কথা রয়েছে বলে জানান জাহাজ মালিকরা।বুধবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর অ্যাসোসিয়েশনের (স্কোয়াব) সভাপতি
রাজধানীর বিভিন্ন সড়কে প্রকাশ্যেই ইচ্ছাকৃতভাবে পথচারীদের সঙ্গে ‘ঝামেলা’ বাধিয়ে মারধরের পর সবকিছু কেড়ে নেয় একটি প্রতারক চক্র। তারা রাতে পথচারী কিংবা গাড়িচালকদের সঙ্গে পরিকল্পিতভাবে হট্টগোল করেন। এরপর কৌশলে তাদের টাকা-পয়সা, মোবাইল, ল্যাপটপ ছিনিয়ে পালিয়ে যান। উত্তরায় ছিনতাইয়ের সময় মো. আল রাজু (২৫) ও মো. সুমন খান (২৯) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. আল রাজু ঢাকা জেলার তুরাগ থানার ভাবনারটেক
বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। একের পর এক সিনেমায় বাজিমাত করে চলেছেন তিনি। বর্তমানে ‘নাকফুল’ সিনেমার ডাবিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। রোববার (২ অক্টোবর) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে আলোক হাসান পরিচালিত ‘নাকফুল’ সিনেমার ডাবিংয়ের সময় তোলা তিনটি ছবি পোস্ট করেছেন নায়িকা। ক্যাপশনে লিখেছেন, ‘ডাবিং, নাকফুল।’ সঙ্গে যুক্ত করেছেন ভিক্টরি সাইনের ইমোজি। এর আগে, যুক্তরাষ্ট্রে যাওয়াসহ নানা কারণে কয়েক দিন ধরেই
প্রেম ভালোবাসার অবিচ্ছেদ্য অঙ্গ যৌন সঙ্গম বা সেক্স। প্রেম সম্পর্কে ভালো হলেই যে সেক্সের ক্ষেত্রেও একে অপরের ভালো সঙ্গী হবেন তার কোনও মানে নেই। যৌনতার ক্ষেত্রে প্রত্যেক রাশির এনার্জি ম্যাচ করার বিষয় চলে আসে। সেখানে তারতম্য হলে সমস্যা। অনেক ক্ষেত্রে এমন হয়, যে কোনও এক ব্যক্তির সঙ্গে দীর্ঘ দিনের পরিচয় থাকা সত্ত্বেও যৌনতার ক্ষেত্রে তার সঙ্গে কোনও টান অনুভব করেন না। এটা
নিজস্ব জায়গা থাকা সত্ত্বেও মাদ্রাসা স্থানান্তর করা হয়েছে পাঁচবার। মাদ্রাসার সুপার নিজের ইচ্ছেমতো যখন যেখানে সুবিধা, সেখানেই তুলেছেন মাদ্রাসার ঘর। শিক্ষক-শিক্ষার্থী আসেন মাঝেমধ্যে। কিন্তু বেতন ঠিকমতোই নিচ্ছেন শিক্ষক ও কর্মচারীরা। যদিও মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছে। এমনই একটি এমপিওভূক্ত মাদ্রাসার সন্ধান মিলেছে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের গোপদিঘী ইউনিয়নে শ্যামপুর গ্রামে। মাদ্রাসাটির নাম শ্যামপুর দারুল উলুম দাখিল মাদ্রাসা। এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিকের ডান পায়ের নীচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে মাইন বিস্ফোরণের এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আব্দুল কাদের। আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হয়েছে। কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক তারেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনা বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) গোডাউন থেকে ৫৩৫টি নতুন পানির ফ্লু মিটার গায়েব হয়ে গেছে। এ ঘটনা চুরি আখ্যা দিয়ে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানের আট কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া তিন কর্মকর্তাকে শোকজ করেছে সিসিক। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। স্থানীয়রা জানান, সিলেট সিটি করপোরেশনের কুশিঘাট এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে প্রায় ২৮ লাখ টাকা মূল্যের
প্রেমের জন্য নির্দিষ্ট কোনো বয়স বেঁধে দেওয়া নেই। প্রেমের আকর্ষণ বাধ দিয়েও রাখা যায় না। তাই যেকোনো বয়সেই আসতে পারে প্রেম। তবে সাধারণত তরুণ বয়সটাতেই প্রেমে পড়তে দেখা যায় বেশি। এসময় ভালোলাগা থেকে ভালোবাসা, তারপর পরিণয় এবং বাকি জীবন একসঙ্গে কাটানো। প্রেমের ক্ষেত্রে দুজনের বয়সও কাছাকাছিই হয়ে থাকে। দুজনের মধ্যে চিন্তা-ভাবনার মিল থাকায় প্রেম আগায় দ্রুত গতিতেই। কিন্তু অনেক সময় দেখবেন
একদিন পরই নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু এখনো দলের সঙ্গে যুক্ত হননি অধিনায়ক সাকিব আল হাসান। টুর্নামেন্ট শুরুর আগে অফিসিয়াল ফটোসেশনে তাই দাঁড়াতে হয়েছে সহ-অধিনায়ক নুরুল হাসান সোহানকে। এশিয়া কাপের পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলার জন্য ছুটি নিয়েছিলেন সাকিব। সিপিএলের কারণে তাকে পাওয়া যায়নি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও। ২৮ সেপ্টেম্বর সিপিএলে শেষ ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যান
দেশে বিদ্যুৎখাতের কারিগরি ব্যবস্থাপনায় চুরির কারণে গ্রিড বিপর্যয় হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার জাতীয় গ্রিডে বিপর্যয়ে দুপুর থেকে প্রায় ৬ ঘণ্টা রাজধানীসহ দেশের প্রায় অর্ধেক এলাকা বিদ্যুৎহীন থাকার ব্যাপারে বুধবার দুপুরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। তিনি বলেন, 'আমরা মনে করি যে, এটা সরকারের সামগ্রিক ব্যর্থতা। বিদ্যুৎখাতে কারিগরি পর্যায়ে টোটালি চুরি হয়েছে বলে এই বিপর্যয়
বৃহস্পতিবার ছুটি পেলেই মিলছে টানা পাঁচ দিনের ছুটি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী, সাপ্তাহিক ছুটি ও ঈদে মিলাদুন্নবি মিলিয়ে এই লম্বা ছুটি। এর মধ্যেই শহর ছেড়ে ঘরমুখো মানুষ। রাজধানীতে নেই সেই চিরাচেনা যানজট। বুধবার (৫ অক্টোবর) শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব শেষ হচ্ছে এদিন। দিনটিতে সরকারি ছুটি থাকায় ব্যাংক, পুঁজিবাজারসহ সরকারি-বেসরকারি সব
নোয়াখালীর কবিরহাটে চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৫)। এ ঘটনায় অভিযুক্ত টিপু নামে এক যুবককে খুঁজছে পুলিশ। বুধবার (৫ অক্টোবর) বিকেলে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে কবিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ সময় খবর পেয়ে গভীর রাতে তাকে উদ্ধার করে
রাজধানীসহ সারাদেশে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বুধবার শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের আসুরিক প্রবৃত্তি কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেয়াই মূলত বিজয়া দশমীর মূল তাৎপর্য। এ প্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য। চন্ডীপাঠ, বোধন ও অধিবাসের মধ্যদিয়ে ষষ্ঠী তিথিতে
পরকীয়া করলে বিবাহিত জীবন হবে সুখের! হ্যাঁ, ঠিকই পড়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় বেরিয়েছে এমনই তথ্য। প্রায় হাজার দম্পতির মধ্যে সমীক্ষা চালিয়ে অবাক করা তথ্য সামনে এনেছেন গবেষকরা। কী তথ্য এসেছে গবেষণায়? সমীক্ষা থেকে জানা গিয়েছে, যে সকল দম্পতিরা পরকীয়ায় লিপ্ত, তাঁদের মধ্যে প্রেম অনেকটাই বেশি। অনেকে তো মনে করেন, স্ত্রী বা স্বামীর প্রতি আরও বেশি প্রেম বাড়ে, যদি অন্য কোনও