রাজবাড়ীর গোয়ালন্দে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র্যালি করেছেন গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ.বি.এম বাতেন। উপজেলার সহস্রাধিক কর্মী ও সমর্থক এতে অংশ গ্রহন করেন। বুধবার (৩১ আগস্ট) সকাল থেকে শোক র্যালিতে অংশ নিতে উপজেলার বিভিন্ন, ইউনিয়ন, ওয়ার্ড থেকে কর্মী সমর্থকেরা গোয়ালন্দ মঠ মন্দির চত্বরে এসে জমায়েত হয়। পরে বেলা ১১টার দিকে শোক
শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ইকবাল হোসেন-এর বদলী বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পদ্মা সেতু(এপ্রোচ) সড়ক এবং চাদপুর মহাসড়কের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত সেবা গ্রহীতাগণ এ মানববন্ধন করেন। এ সময় সেবা পাওয়া ব্যক্তিরা বলেন, আমরা একজন সৎ কর্মকর্তাকে পেয়েছি। তাকে আমরা হারাতে চাই না। তিনি আসার পরে আমরা সরাসরি কথা বলতে পেরেছি এবং গত
৩ বোতল পানি দিয়ে ক্যানসার চিকিৎসা, বন্ধ করে দিল স্বাস্থ্য বিভাগ মাত্র তিন বোতল পানি দিয়ে মরণব্যাধি ক্যানসারসহ বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছিলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনার পল্লী চিকিৎসক আলতাবুর রহমান বাদশা। এদিকে প্রায় ১ বছর ধরে জেলা স্বাস্থ্য বিভাগ তদন্ত করে। তদন্ত শেষে পল্লী চিকিৎসক বাদশা ভুল চিকিৎসা দিয়ে আসছেন বলে তার চেম্বার ও গবেষণা কার্যালয় বন্ধ করে দিয়েছে। এছাড়া
শৈশবের দুরন্তপনায় মেতে থাকার পরিবর্তে দিন দিন ঝরা ফুলের মতো নুইয়ে পড়ছে শিশু রুহান। মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে রাফিউল ইসলাম রুহান বেদনার্ত চোখে বাঁচার আকুতি জানাচ্ছে। সন্তানকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে সকলের কাছে সহযোগিতা চেয়েছেন রুহানের বাবা ও মা। আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের তেজনন্দী গ্রামের জয়নুল সরদার ও রোজিনা বিবি দম্পতির দ্বিতীয় সন্তান রাফিউল ইসলাম রুহান (৫)। সহায় সম্বল হারিয়ে বর্তমানে
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার) বলেছেন, এখন থেকে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আর কাউকে হয়রানির শিকার হতে হবেনা, সাত দিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয়া হবে। শুধুমাত্র সরকারী ফি পাঁচশত টাকা ছাড়া এর বাইরে আর কোন টাকা খরচ করতে হবেনা। গরীব মানুষ গুলো যাতে সহজে পুলিশি সেবা পায়, তাঁরা যাতে হয়রানির শিকার না হয়, বিদেশগামীদের যাতে
বিয়ের আগে সবার মনেই নানা সংশয় এবং প্রশ্ন দেখা দিতে পারে। বিশেষ করে বিয়ের পরের জীবন কেমন হতে পারে তা নিয়ে অনেকেই একটু কৌতূহল থাকে। আর এসব প্রশ্নের জবাবও খোঁজা শুরু হয়ে যায় বিয়ের আগে। বিয়ে নিয়ে সবচেয়ে বেশি সংশয় কিন্তু ছেলেদের চেয়ে মেয়েদের মধ্যেই বেশি কাজ করে। এর সবচেয়ে বড় কারণ, বিয়ের পরে বেশির ভাগ ক্ষেত্রে মেয়েদেরকে নতুন বাড়িতে যেতে
বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) নির্বাহী প্রকৌশলীকে লিগ্যাল নোটিশ দিয়েছেন এসএম ইলিয়াস হাওলাদার নামে এক আইনজীবী। মঙ্গলবার (৩০ আগস্ট) ঢাকা থেকে ডাকযোগে তিনি নির্বাহী প্রকৌশলী বরাবর নোটিশটি পাঠান। নোটিশদাতা ইলিয়াস সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি লক্ষ্মীপুর পৌরসভার শাখারী পাড়ার বাসিন্দা। নোটিশে তিনি উল্লেখ করেন, সরকার দৈনিক এক ঘণ্টা করে এলাকা ভিত্তিক লোডশেডিং দেওয়ার নির্দেশনা দিয়েছে। কিন্তু লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন
ভোরে যখন বাসায় যাই, তখন ফের কনডমের হিসাব নেয়। রাতে দশটি কনডমের ব্যবহার হলে স্বামীকে এক হাজার টাকা গুনে দিতে হয়। ‘এক কনডম, এক খদ্দের। আর এক খদ্দের একশ টাকা। এক টাকা কম হলে রক্ষা নেই।’ যৌনকর্মী সীমার জীবন খাতার হিসাব এটি। বয়স ৩৩ -এর ঘরে। তবে নিজ হিসাব মেলাতে পারিনি একটি দিনের জন্যও। রাতের বেলায় প্রায় প্রকাশ্যে যৌন পেশায় লিপ্ত
ছোট লক্ষ্যটাই একটা সময় জয়ের জন্য যথেষ্ট মনে হচ্ছিল বাংলাদেশের জন্য। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটের দৃশ্যপট যে মাত্র কয়েক বলের ব্যবধানেই বদলে যেতে পারে সেটাই মনে করিয়ে দিলেন আফগান বামহাতি ব্যাটার নাজিবুল্লাহ জাদরান। ১২৮ রান টার্গেটে ব্যাটিংয়ে নেমেও শেষ চার ওভারে আফগানদের জয়ের জন্য প্রয়োজন ছিল ওভারপ্রতি ১১ রান করে। শারজাহর ধীরগতির উইকেটে এটা যথেষ্ট কষ্টসাধ্য হলেও আফগান তারকা নাজিবুল্লাহ সেই কঠিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় কৌশলগত কিছু পরিবর্তন এসেছে। এই শিক্ষাবর্ষে ৪টি ইউনিটের মাধ্যমে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা কোন ইউনিটের মাধ্যমে অংশগ্রহণ করবে এবং কীভাবে নিজ নিজ শাখা বা বিভাগ পরিবর্তন করবে তার কৌশল অনুমোদন করা হয়েছে। বুধবার (৩১ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এই কৌশল অনুমোদন দেওয়া হয় বলে ঢাকা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদে বলছেনে, বিশ্বব্যাপী এই প্রতিকূল পরিস্থিতিতে জনগণের দুর্ভোগ কমাতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, ‘জনগণের দুর্ভোগ কমাতে যা যা করা দরকার আমরা তা করব এবং আওয়ামী লীগ সরকার তা করছে।’ প্রধানমন্ত্রী বিরোধী দল জাতীয় পার্টির আইন এমপি মুজিবুল হক চুন্নুর আনা একটি প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে শেখ হাসিনা একথা বলেন। চুন্নু শিরোনামে প্রস্তাবটি তুলে ধরেন, সংসদের
নামাজ, রোজা, হজ, যাকাত সহ ফরজ ইবাদতের পর আল্লাহকে সন্তুষ্ট করার সর্বোত্তম উপায় হলো অধিক হারে জিকির করা। এজন্য হজ সমাপনের পর পরই আল্লাহ তায়ালা তার বান্দাদেরকে জিকিরে মাশগুল হতে বলেছেন। ‘যখন হজের যাবতীয় অনুষ্ঠানক্রিয়াদি সমাপ্ত করে সারবে, তখন স্মরণ করবে আল্লাহকে, যেমন করে তোমরা স্মরণ করতে নিজেদের বাপ-দাদাদেরকে; বরং তার চেয়েও বেশী স্মরণ করবে। (সূরা বাকারা : ২০০)। সর্বোত্তম আমল:
অনেক আশার কথা শোনানো হয়েছিল। কিন্তু সেসবের বাস্তব প্রমাণ মিলল না মাঠে।আফগানিস্তানের বিপক্ষে করা হলো না নূন্যতম লড়াইও। বড় হারে এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৭ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল। বিস্তারিত আসছে
রংপুর নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের মিলনপাড়া এলাকায় একটি ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে ওই এলাকায় বাড়ির পাশে একটি ডোবায় পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়।মৃত জামিল (৬) ও মান্না মিয়া (৭) মিলনাপাড়া এলাকার বাসিন্দা। তারা সম্পর্কে দুই ভাই। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাহাবুব মোরশেদ জানান, আজ মঙ্গলবার বিকেলে দুই ভাই বাড়ির পাশে খেলছিল। এ সময় পাশের একটি ডোবায়
ঢাকা শহরের সবকিছু একটি নির্দিষ্ট সময়ের আওতায় আনতে অলিগলির ওষুধের দোকানগুলো রাত ১২টা এবং হাসপাতালের সঙ্গে থাকা দোকানগুলোকে রাত ২টা পর্যন্ত সময় বেধে দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।এর প্রেক্ষিতে গত ২৫ আগস্ট স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, রাত ২টা পর্যন্ত নয়, ওষুধের দোকান খোলা থাকবে ২৪ ঘণ্টাই। স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্যের পাল্টা জবাবে ডিএসসিসি মেয়র বলেছেন, হাসপাতালে সংযুক্ত ওষুধের
রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় সাদিয়া আফরিন উর্মি (২২) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। এ সময় আহত হয়েছেন সাদিয়ার বড় বোন আইরিন আক্তার রিমির দেবর মো. নাজমুল।মঙ্গলবার বিকেলে ফ্লাইওভারে সায়দাবাদ অংশে একটি বাস তাকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান সাদিয়া। সাদিয়া আফরিন উর্মি তিতুমীর কলেজে অনার্স (মার্কেটিং) তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার নতুন কামালপুর গ্রামের আব্দুর রাশিদের দুই
জ্বালানি তেলের দাম কমার পর এবার গণপরিবহনের ভাড়াও কমানোর ইঙ্গিত পাওয়া গেছে সরকার পক্ষ থেকে।আগামীকাল (বুধবার) এ বিষয়ে মিটিং হওয়ার কথা, সেখান থেকে বাস ভাড়া কমানোর ঘোষণা দেওয়া হবে। মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী এমন ইঙ্গিত দিয়ে বলেন, যেহেতু ডিজেলের দাম লিটারে ৫ টাকা কমানো হয়েছে তাই গণপরিবহনে ভাড়া কমানোর একটি প্রস্তাব এসেছে। বুধবার এ
রাজবাড়ী জেলার গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুর রহমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে গোয়ালন্দ বাজার মা হাসপাতাল এন্ড ডিজিটাল ল্যাব কে প্রয়োজনীয় কাগজপত্র দেখানো ব্যার্থ হওয়ায় হাসপাতাল ও ক্লিনিক আইন ১৯৮২ এর ধারা ১০ এ ৩ হাজার টাকা জরিমানা
পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত। আজ মঙ্গলবার বিকালে সয়না রঘুনাথপুর ইউনিয়নের ধাবঢ়ী স্কুল মাঠে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের মোঃ রুস্তুম হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আবদুস শহীদ, সহ সভাপতি মাহমুদ খান খোকন,
দুই ওপেনার নাঈম শেখ ও আনামুল হক বিজয়কে বিদায় করার পর সাকিব আল হাসানকেও সাজঘরে ফিরিয়েছেন মুজিব উর রহমান। নাভিন উল হকের ওভারে পরপর দুটি চার মারলেও মুজিব উর রহমানের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে সংযোগ ঘটাতে ব্যররত হন সাকিব। ব্যাট-প্যাডের ফাঁক গলে সোজা স্টামে চলে যায় বল। সাকিব বিদায় নিয়েছেন ৯ বলে ১১ রান করে। সাকিবের পর বিদায় নিয়েছেন মুশফিকুর রহিমও। রশিদ
সৌদি প্রবাসী পলাশ হোসেন। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নওদাপাড়া গ্রামের মতিয়ার রহমান মন্ডলের ছেলে। অভাব ঘুচাতে প্রায় ৫ বছর আগে পাড়ি জমান সৌদি আরবে। স্বপ্ন ছিল পরিবারের সবার মুখে হাসি ফুটিয়ে ভালোভাবে জীবনযাপন করতে। কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ করলেন তার স্ত্রী। জানা গেছে, ২০১৫ সালে কোটচাঁদপুর উপজেলার আজমপুর গ্রামের মুকুল মন্ডলের মেয়ে শাকিলা আক্তারের সঙ্গে বিয়ে হয় তার। সৌদিতে কাজ করে
পাওনা টাকা আদায় করতে গিয়ে শাহ আলম (৪০) নামে এক থ্রি হুইলার সিএনজি চালককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে আড়তদ্বার ও তার লোকজনের বিরুদ্ধে। যদিও পুলিশ বলছে ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত ছাড়া মৃত্যুর কারন নিশ্চিত করে কিছুই বলা সম্ভব না। এদিকে ঘটনার পর থেকে আড়তদ্বারের সন্ধান পায়নি পুলিশ। আর তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাওয়ায় কোন বক্তব্যও নেয়া যায়নি। মৃত শাহ
মোংলা পৌর ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ এবং সকল সহযোগী সংগঠনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্টিত হয়েছে। সোমবার (৩০ অগষ্ট) বিকেল ৫ টায় কুমারখালী খানজাহান আলী বাজার চত্বরে অনুষ্টিত হয়। আয়োজিত শোক সভায় ওয়ার্ড আওয়ামী লীগ এর সাবেক সভাপতি,বীর মুক্তিযোদ্ধা ডাঃ লতিবুর
বিয়ে সবার জীবনেই একটি বিশেষ মুহূর্ত। সেই সময়টাকে কম-বেশি সবাই স্মরণীয় করে রাখতে চায়। তাই নিজেদের বিয়ের সময়টাকে স্মরণীয় করে রাখতে ডাক্তার দম্পতি বিয়ে করলেন হেলিকপ্টারে চড়ে। এ দম্পতিকে দেখতে ভিড় জমান শত শত লোক। উৎসুক লোকজনের ভিড় সামলাতে ও নিরাপত্তার দায়িত্বে ছিল পুলিশ। সোমবার দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে কনেকে আনতে হেলিকপ্টারে সিলেটের কুশিয়ারা আন্তর্জাতিক কনভেনশন হলে বরযাত্রী যান