রাজধানীর অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ থেকে শুরু হতে যাচ্ছে।রোববার (১ জানুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন। এবার মেলার প্রবেশদ্বারে মেট্রোরেলের আদলে দুটি গেট তৈরি করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর মেলায় স্টলের সংখ্যাও বেড়েছে। দেশি-বিদেশি মিলে মেলায় ৩৫১টি স্টল রয়েছে। মেলায় ১০টি বিদেশি রাষ্ট্রের ১৭টি প্রতিষ্ঠান অংশ নেবে। তথ্যমতে,
দেখতে দেখতে পেরিয়ে গেল আরও একটি বছর। ঘড়ির কাঁটা ১২ টা অতিক্রম করার পরপরই বিদায় জানাতে হয়েছে ২০২২ কে। বরণ করে নেওয়া হয়েছে নতুন বছরকে, স্বাগত ২০২৩। সারা বিশ্বের মত বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করা হয়েছে নতুন বছরকে। গত হওয়া বছরের দুঃখ-বেদনা, হাসি-কান্নাকে ভুলে নতুন কিছু, নতুন আলোর প্রত্যাশায় বরণ করা হয় নতুন বছরকে। কালের গর্ভে হারানো ২০২২ আমাদের
শুরু হতে যাচ্ছে ইংরেজি সাল। নতুন বছরের শুরুতে নিজেদের ঈমান ও ইসলামের নিরাপত্তার পাশাপাশি জীবনের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করা জরুরি। পাশাপাশি জিন ও শয়তানের আক্রমণ থেকে মুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে বেশি বেশি কান্নাকাটি করা উচিত। দোয়াটি হলো- اللَّهُمَّ أَدْخِلْهُ عَلَيْنَا بِالأَمْنِ ، وَالإِيمَانِ ، وَالسَّلامَةِ ، وَالإِسْلامِ ، وَرِضْوَانٍ مِنَ الرَّحْمَنِ ، وَجَوَار مِنَ الشَّيْطَانِ উচ্চারণ: আল্লাহুম্মা আদখিলহু
ইংরেজি নতুন বছরকে বরণ করতে থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, থার্টি ফার্স্ট উপলক্ষে ডিজে পার্টিসহ কোনো অনুষ্ঠান করা যাবে না।শনিবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে ‘কমিশনার’স মিট দ্য প্রেসে’ ডিএমপি কমিশনার এসব কথা বলেন। খন্দকার গোলাম
নাটোরের লালপুরে গোপালপুর রেলগেটে ট্রেনে কাটা পড়ে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে।শনিবার (৩১ ডিসেম্বর) পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
বিরোধী দলের আন্দোলন সরকার ঠান্ডা মাথায় পর্যবেক্ষণ করছে। বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হটানোর জন্য অতিবাম, অতিডান মিলেমিশে একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের
‘অতীতের কোনো সরকার শিক্ষার জন্য তেমন কিছুই করেনি’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (৩১ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা হচ্ছে জাতিকে দারিদ্র্যমুক্ত করার সবচেয়ে বড় হাতিয়ার। আওয়ামী লীগ সরকার বাংলা গড়ার জন্য শিক্ষাকেই বেশি গুরুত্ব দিচ্ছে।তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও শিক্ষার্থীদের নতুন বই ছাপানোকে গুরুত্ব দিয়েছে
টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে প্রেমের সম্পর্কের জের ধরে দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ছুরিঘাতে এক রোহিঙ্গা নিহত হয়েছে।সে লেদা- ২৪ ক্যাম্পের সি ব্লকের ১০৪ নং রুমের মো. হাকিম আলীর পুত্র মোঃ জুবায়ের (৩০)।৩১ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৮ টায় হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প ২৪ এর সি ব্লকে এ ঘটনা ঘটে। সুত্রে জানা যায়, গত শুক্রবার (৩০ ডিসেম্বর) সি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শেখ হাসিনার উপহার মাদারীপুর জেলা যুবলীগের আয়োজনে অসহায় শীতার্ত ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল ২শত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। শনিবার সকালে মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে মাদারীপুর যুবলীগের সাধারন সম্পাদক রুবেল খান উপস্থিত থেকে সবার হাতে এ শীতবস্ত্র তুলে দেন। এ সময় যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল খান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা
চীনের করোনা পরিস্থিতি নিয়ে সঠিক তথ্য দিতে দেশটির কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।সংস্থাটির প্রধান টেড্রস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, বর্তমান করোনার আসল পরিস্থিতি বুঝতে অবিলম্বে চীন থেকে তথ্য পাওয়া জরুরি। ওমিক্রনের উপপ্রজাতি বিএফ.৭ সংক্রমণে রোগের মধ্যে কী বৈচিত্র এসেছে, উপসর্গ কেমন, কত জনকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে, এ ধরনের তথ্য বিস্তারিতভাবে জানা দরকার। এদিকে গত কয়েক সপ্তাহে করোনা সংক্রান্ত
তুরস্কে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে ৩ শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। আহত পাঁচ জনের মধ্যে একজন আশঙ্কাজনক।শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আয়দিনের নাজিলি জেলার এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যগুলোর তথ্যমতে, কাবাবের ওই রেস্তোরাঁর কয়েকজন কর্মী সন্ধ্যায় গ্যাসের টিউব থেকে এক ধরনের গন্ধ পাচ্ছিলেন। কিন্তু বিষয়টি বুঝে উঠার আগেই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে গ্যাসের টিউবে লিকেজের জেরেই এ দুর্ঘটনা ঘটেছে বলে
মেহেরপুরের গাংনীতে বাসের চাকায় পিষ্ট হয়ে মারিয়া খাতুন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল পাঁচটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া পশ্চিমপাড়া নামক স্থানে রাস্তা পার হতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত মারিয়া খাতুন বাঁশবাড়িয়া পশ্চিমপাড়ার কৃষক ইকবাল হোসেনের মেয়ে। স্থানীয়রা জানান,মারিয়া খাতুন পাড়ায় খেলতে যায়। খেলা শেষে বাড়িতে আসার জন্য রাস্তা পার হওয়ার সময় মেহেরপুর থেকে ছেড়ে আসা
দেশের চলচ্চিত্র অঙ্গনে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন থামছেই না। মাত্র কিছুদিন আগেই বিনোদন জগৎ উত্তপ্ত ছিল শাকিব-বুবলীর বিয়ে, সন্তান এবং বিচ্ছেদের সংবাদে। এই সংবাদের রেশ কাটতে না কাটতেই এবার রাজের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন ঢালিউড তারকা পরীমনি। শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন ইঙ্গিত দেন তিনি। পরীমনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ
রাজধানীর অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হতে যাচ্ছে। এতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার (১ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন। এবার মেলার প্রবেশদ্বারে মেট্রোরেলের আদলে দুটি গেট তৈরি করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর মেলায় স্টলের সংখ্যাও বেড়েছে। দেশি-বিদেশি মিলে মেলায় ৩৫১টি স্টল রয়েছে। মেলায় ১০টি বিদেশি রাষ্ট্রের ১৭টি প্রতিষ্ঠান অংশ
ছোট্ট একটি হাদিসে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের দায়িত্ব তুলে ধরেছেন। তাদের একজনের প্রতি অন্য জনের রয়েছে পাঁচটি অধিকার। সেই অধিকারগুলো কী? এর শিক্ষাই বা কী? মানুষ সমাজবদ্ধ জীব। সমাজ জীবনে চলতে গেলে প্রতিনিয়তই পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়ে থাকে। মানুষের চারপাশে থাকা সমাজের এক জনের সঙ্গে অপর জনের রয়েছে ৫ টি হক বা অধিকার। পরস্পরের সঙ্গে
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন বছরে চার শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হবে। প্রাথমিকে প্রথম ও দ্বিতীয় এবং মাধ্যমিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালু হবে নতুন শিক্ষাক্রম।শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সমাবেশে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ২০২৩ সালে ষষ্ঠ, সপ্তম, ২০২৪ সালে অষ্টম, নবম ও ২০২৫ সালে দশম। এভাবে নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হবে। চার
টেকনো ফাস্ট লিমিটেড এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম এর সভাপতিত্বে মিরপুরের স্থানীয় এক কনভেনশন সেন্টারে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর এটাচমেন্ট প্রোগ্রামের সনদ বিতরন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আজ প্রায় চার শতাধিক শিক্ষার্থী ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট সম্পন্ন করে সনদ গ্রহন করেছেন। অনুষ্ঠানের শুরুতে ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম সাহেবের পিতা আলহাজ আবদুল মোতালেব সাহেব কে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেয়া
মেহেরপুরের মুজিবনগর উপজেলার গােপালনগর গ্রাম থেকে জামায়াতের ৮জন নারী কর্মীকে আটক করেছে পুলিশ। সরকার বিরোধী গোপন বৈঠক চলাকালীন সময়ে জিহাদি বইসহ তাদেরকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। আটককৃতরা হলেন- মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের মোশাররফ হোসেন মাস্টারের স্ত্রী রােকেয়া খাতুন(৪২), শিবপুর গাজী পাড়ার হুমায়ুন কবিরের স্ত্রী শম্পা খাতুন(২৮), মোনাখালী গ্রামের উত্তর পাড়ার ইজদানের স্ত্রী ফাতেমা খাতুন(৪০), মোনাখালী বাজার পাড়ার নয়ন মিয়ার
উৎসব মুখর পরিবেশে শুক্রবার ৩০ ডিসেম্বর, ২০২২ সকালে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্টিত।সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনকারি ১২৬টি সরকারি প্রাথমিক স্কুল ও ৫১ টি কিন্ডার গার্ডেন স্কুলের ১১শত৬৬ জন পরীক্ষার্থী অংশ নেয়।সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
কুমিল্লা দেবীদ্বারে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী। শুক্রবার সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত দেবীদ্বার মফিজ উদ্দিন আহম্মেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রে ৯ শত ১৪ জন পরিক্ষার্থীর মধ্যে ৮ শত ৭৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। অনুপস্থিত ছিলো ৩৯জন। পরিক্ষা চলাকালীন সময়ে অন্যান্যর মধ্যে কেন্দ্র
দীর্ঘ একবছর বন্ধ থাকার পর দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ। তিনি বলেন, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে ৫টি ভারতীয় ট্রাকে ১২৭ মেট্রিক টন কয়লা আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। হিলি বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স টপ লাইন এন্টার প্রাইজের প্রতিনিধি আব্দুস সোবহান বলেন,
বিএনপি আগামী ১১ জানুয়ারি সারাদেশে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল শুরু করার আগে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন। এরপর বিকেল সাড়ে ৩টায় গণমিছিল মগবাজারের দিকে অগ্রসর হয়। ড. মোশাররফ বলেন, গণবিরোধী এ সরকারের পতনের লক্ষ্যে দেশের মানুষ রাস্তায় নেমেছে। তাদের আর থামিয়ে রাখা যাবে না।
ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলের মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ব্রাজিলের বিদায়ী প্রেসিডেন্ট জইর বোলসোনারো। ব্রাজিলের জেতা ৫ শিরোপার তিনটিই এসেছে পেলের সময়ে। ব্রাজিল ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। পেলে ছিলেন দলের অন্যতম প্রাণভোমরা। তিনি ব্রাজিলকে নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায়। এমন একজন খেলোয়াড়কে হারিয়ে শোকে মুহ্যমান ব্রাজিলবাসী। পেলের মৃত্যুতে তাই তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার
মিয়ানমারের সামরিক শাসিত একটি আদালত দেশটির ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে তাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) সামরিক শাসিত মিয়ানমারের একটি আদালত সু চির বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন। শুক্রবার মামলার সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টার ইজারা এবং এর ব্যবহার সংক্রান্ত