লালমনিরহাটের আদিতমারীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন আব্দুর রশিদ (৬০) নামে এক বৃদ্ধ। গত কাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে বাড়ির পাশে গাছের সঙ্গে রশিতে ঝুলে থাকা মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। মৃত আব্দুর রশিদ উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি বালিকা উচ্চ বিদ্যালয় এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, এক সময় রিক্সা চালিয়ে সংসার চালালেও বৃদ্ধ বয়সে বেকার হয়ে পড়েন আব্দুর রশিদ।স্ত্রীর
বরিশাল-ঢাকা মহাসড়কে এক দুর্ঘটনায় ১৬ জন হতাহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে নগরীর কাশীপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী ইসলাম পরিবহন (এবিএম ব্লু স্কাই) ও বরিশাল থেকে স্বরুপকাঠিগামী এসআর ক্লাসিক পরিবহনে মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ সময় নিহত হয়েছেন একজন। বাকি ১৫ জনকে আহত অবস্থায় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে
হার্টে তিন-তিনটি ছিদ্র নিয়ে চিকিৎসা অভাবে দিন-দিন মৃত্যুর কোলে ঢলে পড়ছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার তৃতীয় শ্রেণীর ছাত্রী সাদিয়া পারভিন।বাবা পেশায় হোটেল শ্রমিক আর মা ছেঁড়া বস্তা সেলাই করে। এভাবেই চলে তাদের কষ্টের সংসার। চিকিৎসকরা বলেছেন,আগামী দুই সপ্তাহের মধ্যে সাদিয়ার হার্টে অপারেশন করতে হবে। এই জন্য প্রয়োজন চার লক্ষ টাকা। দিনমুজুর বাবা’র পক্ষে এতো টাকা জোগাড় করা সম্ভব না হওয়ায় মেয়ের চিকিৎসায়
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিপুল পরিমান ভারতীয় শাড়ী আটক করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। গত বৃহস্পতিবার উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের খয়বর মোড় এলাকা থেকে এসব শাড়ী আটক করা হয়। অপরদিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। বিজিবি জানায়, লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধীনস্থ বাগভান্ডার বিজিবি ক্যাম্পের একটি টহল দল ভূরুঙ্গামারী ইউনিয়নের খয়বর মোড় এলাকা থেকে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩১ লাখ ৪৪ হাজার
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশনে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ২৪০ যাত্রীর কাছ থেকে লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন। দিনব্যাপী এই অভিযানে ২৪০ যাত্রীর কাছ থেকে জরিমানাসহ টিকিটের টাকা আদায় করা হয়। এতে জরিমানা ও টিকিট মূল্যসহ ১ লাখ
এবার আর্জেন্টিনার মুদ্রায় দেখা যেতে পারে লিওনেল মেসির প্রতিকৃতি। এলএম টেনের অর্জনকে সম্মান জানিয়ে এমন প্রস্তাব দিয়েছে দেশটির অর্থমন্ত্রণালয়। প্রস্তাবিত নোটের সামনের অংশে মেসির প্রতিকৃতির পাশাপাশি অপর পৃষ্ঠে থাকতে পারে আলবিসেলেস্তাদের বিশ্ব জয়ের উদযাপন। সেই সাথে দেয়া হয়েছে রূপকথার কারিগর লিওনেল স্কালোনির নাম রাখার প্রস্তাবও। খেলোয়াড়ি জীবনে কোনো কিছুরই কমতি ছিল না লিওনেল মেসির। সাতবারের ব্যাল ডি’অর চ্যাম্পিয়নের ঝুলিতে অজস্র ক্লাব
কাতারে বিশ্বকাপেই (FIFA World Cup 2022) 'পোয়েটিক জাস্টিস' হয়েছে। ফুটবল বিধাতা সেটাই করেছেন। লিওনেল মেসির (Lionel Messi) মাথায় রাজমুকুট পরিয়ে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন করেছেন তিনি। গত রবিবার লুসেল স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালের ফয়সলা হয়েছিল পেনাল্টি শ্যুটআউটে। সেখানে আর্জেন্টিনা ৪-২ গোলে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে শেষ হাসি হাসে (Argentina vs France)। মেসিদের জয়ের বাঁধনভাঙা উচ্ছ্বাসে মেতেছিলেন দুই মডেল মিলুবার্বি এবং
‘দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে’- মহারাষ্ট্রের এক ঘটনা যেন মনে করিয়ে দিয়েছে এই প্রচলিত গানটির কথাই। তবে এখানে ‘দাদার’ বদলে বউ এনে দেওয়ার আবদার করা হয়েছে স্বয়ং জেলাশাসকের কাছে। আর এমন অদ্ভুত আবদার করেছেন একদল অবিবাহিত যুবক। কিন্তু হঠাৎ এমন আবদারের কারণ কী? আসুন শুনে নিই। বিগত কয়েক বছরে ব্যাপক হারে কমেছে মেয়েদের সংখ্যা। যার ফলে, মহারাষ্ট্রে
আশাশুনিতে উপকুলীয় এলাকায় পৌষের শীতেই মানুষের জীবন যাত্রা কাহিল হয়ে পড়েছে। পৌষের শীতে কাবু দেশ।উপকুলীয় উপজেলা হিসেবে আশাশুনিতে শীতের তীব্রতাও বেড়েছে বেশ ভালোভাবেই। কার্ত্তিক অগ্রহায়নের শুরুতে তেমন শীত অনুভূত না হলেও গত কয়েক দিনের মৃদু শীত বাড়ছে।ফলে সমস্যায় পড়েছেন ছিন্নমূল লোকজন। তীব্র শীতে ভাঙ্গন এলাকা, ফুটপাত ও বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে।শীতের কারণে আশাশুনির বিভিন্ন হাট বাজারে
কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে শিরোপা জিতে আর্জেন্টিনা। আর এই শিরোপা জয়ে নিজের ক্যারিয়ারের পূর্ণতা পান লিওনেল মেসি। আর এই অর্জনের জন্য সুপার ব্যালন ডি’অর জিততে পারেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। খেলোয়াড়ি জীবনে প্রাপ্তির কোন কমতি ছিলো না মেসির। পেয়েছেন সাত সাতটি ব্যাল ডি’অর। এছাড়াও রয়েছে কোপা ও ফিনালিসিমা জয়ের কীর্তি। শুধু বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে দেখা বাকি ছিলো
বিএনপি নির্দলীয় সরকারের অধীনে এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে অনড়। এ ক্ষেত্রে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নতুন করে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আর কোনো সুযোগ নেই। বিএনপিকে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু বিএনপি আমাদের সে অনুরোধ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন অফিসারদের সঙ্গে
‘এসো মিলি প্রাণের মেলায়’ এই স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার সকাল থেকে নেত্রকোনায় শুরু হচ্ছে দুদিন ব্যাপী পূর্তি উৎসব। নেত্রকোনার ঐহিত্যবাহী শিশু কিশোর সংগঠন মধুমাছি কচি-কাঁচার মেলা’র গৌরবের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে মোক্তারপাড়াস্থ মধুমাছি কচি-কাচাঁ বিদ্যানিকেতন প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উৎসব প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রেস
বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন সফল ও সার্থক করার লক্ষ্যে বরিশাল জেলা আওয়ামীলীগের একাংশ নগরীতে র্যালি করেছে। পানি সম্পদ মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি’র সমর্থনে বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর জিলা স্কুল মোড প্রাঙ্গন থেকে মহানগর যুব লীগের যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান খান মামুনের নেতৃত্বে এ র্যালি বের করা হয়। এসময় উপস্থিত
নড়িয়া উন্নয়ন সমিতি নুসা'র কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করলেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদের সরকারের সাবেক সচিব ড. নমিতা হালদার। বৃহস্পতিবার ২২ ডিসেম্বর সকালে তিনি এই পরিদর্শন করেন। এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর সাধারণ পর্ষদের সম্মানিত সদস্য আকতারী মমতাজ, মাহমুদা বেগম ও উম্মুল হাসনা এবং পিকেএসএফ এর কর্মকর্তা মোঃ মেছবাহুর রহমান, উপ-মহা ব্যবস্থাপক (কার্যক্রম), আবুল কালাম আজাদ, সহকারী
বরিশালে বড়দিন উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরীর পলিটেকনিক রোডের জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহজাহান হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম-বিপিএম। সভায় পুলিশ সুপার বলেন, বরিশাল জেলার একশত গির্জার মধ্যে একটিতে
স্বাধীনতার ৫১ বছর পর মহান মুক্তিযুদ্ধে শহীদ ২ মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যের নামে দেবীদ্বার থানা ক্যাম্পাসে দু’টি স্থাপনা উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই স্থাপনা দুটি উদ্বোধন করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান (বিপিএম-বার)। মুক্তিযুদ্ধ চলাকালে জনতা কর্তৃক দেবীদ্বার থানার অস্ত্রাগার লুন্ঠনের সুযোগ দেয়ায় পাকসেনাদের মানষিক ও শারিরীক নির্যাতনে মৃত্যুবরন করেন দেবীদ্বার থানার তৎকালিন অফিসার ইনচার্জ
জয়পুরহাটের পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মুক্ত সকালের প্রতিনিধি আমিনুল ইসলাম দুলালের মাতা ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি,,,,,,,,রাজিউন)। বৃহস্পতিবার বেলা ১১ টায় পৌর শহরের তিনমাথায় মরহুমার নিজ বাড়িতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ যোহর দড়গাপাড়া গ্রামের বাড়িতে ২য় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসমপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন হাকিমপুর
পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা অধিদপ্তর, মহিলা পরিষদ ও ব্র্যাকের যৌথ আয়োজনের সমন্বয় সভার সভাপতিত্ব করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান। বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, শিক্ষক জাহাঙ্গীর হোসেন, অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, মহিলা পরিষদের সভানেত্রী
ইউক্রেন কখনও একা হবে হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার যুক্তরাষ্ট্র সফরে যান এবং সেখানে এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন এই মন্তব্য করেন।চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলা শুরুর পর জেলেনস্কির এটিই প্রথম কোনও বিদেশ সফর। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ
ইসরায়েলে ১৯৯৬ থেকে ১৯৯৯ এবং ২০০৯ থেকে ২০২১ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন নেতানিয়াহু। তিনি তৃতীবারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন। ইসরায়েলের ৭৪ বছরের ইতিহাসে সবচেয়ে কট্টর দক্ষিণপন্থি সরকার গঠিত হতে চলেছে। এই জোট সরকারের নেতৃত্ব দেবেন নেতানিয়াহু। তার দলই পার্লামেন্টে সবচেয়ে বড় দল। কিন্তু সরকার গঠনের জন্য নেতানিয়াহুকে হাত মেলাতে হয়েছে অতি-দক্ষিণপন্থি রিলিজিয়াস জিওনিজম পার্টির প্রধান ইতামার বেন গভিরের সঙ্গে। গভিরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বিএনপির সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন । বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দপ্তরে পদত্যাগপত্র জমা দেন তিনি।এ সময় তার সঙ্গে ছিলেন সদ্য পদত্যাগ করা সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন ও জিএম সিরাজ। এর মধ্য দিয়ে বিএনপির সব সংসদ সদস্যের পদত্যাগ নিশ্চিত হলো। এর আগে, গত ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ থেকে পদত্যাগের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা স্বাধীন দেশে দক্ষ, শক্তিশালী ও আধুনিক নৌবাহিনী গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু করেন। তার পরামর্শে নারায়ণগঞ্জ ড্রাইডক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ১৯৭২ সালে প্রথম যুদ্ধ জাহাজ নির্মাণ করে। যুগোস্লাভিয়া ও ভারত থেকে পাঁচটি আধুনিক রণতরী সংগ্রহ করেন তিনি। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে বাংলাদেশ নৌ বাহিনীর ‘মিডশিপম্যান ২০২০ আলফা’ ও ‘ডাইরেক্ট এন্ট্রি ২০২২ ব্রাভো’ ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ
সরাইল উপজেলার জনপ্রিয় নেতা এড. আশরাফ উদ্দিন মনতু। তিনি একাধারে একজন আইনজীবী ,ও রাজনীতিবিদ।মনতু সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামী লীগ কমিটির সাধারণ সম্পাদ প্রার্থী ছিলেন। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপির সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূইঁয়া এমপি পদত্যাগ করলে আসনটি শূন্য পদ হয়ে যায়। এবার ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী হতে চান
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২১ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে ঢাকা-উত্তরবঙ্গ রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনার সাথিয়া উপজেলার আহাম্মপুর গ্রামের লিয়াকতের ছেলে সজীব (৩৩) ও একই উপজেলার কাশিনাথপুর গ্রামের চঞ্চল সিকদারের ছেলে সাগর (৩৫)। স্থানীয়রা জানান,