হবিগঞ্জের বাহুবলের ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে চারজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ২০ জন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ এখনও চলছে। তবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে সিলেট থেকে হবিগঞ্জগামী বিরতিহীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের বাহুবল উপজেলার বাগানবাড়ি
নাজমুল হোসেন শান্তকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের অভাব নেই। এর শিকার হয়েছে তার পরিবারও। সব বাধা-বিপত্তি ঠেলে শান্ত কিন্তু নিজের কাজটা ঠিকই করে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার বিপিএলের ফাইনালে দারুণ হাফসেঞ্চুরিতে তিনি ৫০০ রানের মাইলফলক ছাড়িয়ে গেছেন। শান্তর আগে আর কোনো বাংলাদেশি ক্রিকেটার বিপিএলের এক আসরে ৫০০ রান করতে পারেননি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফাইনালে সিলেটের ওপেনার শান্ত খেলেছেন ৪৫ বলে ৬৪ রানের
বিজিবি ময়মনসিংহ সেক্টর আন্ত ঃ ব্যাটালিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৩-এর ফাইনাল খেলায় বৃহস্পতিবার বিকালে নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি ৩০-১৫ গোলে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ, নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি পারলাস্থ ব্যাটালিয়ন প্রশিক্ষণ মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করে। ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারী তিনদিন ব্যাপী এই হ্যান্ডবল প্রতিযোগিতায় নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি, জামালপুর ব্যাটালিয়ন ৩৫
জনগণের ভালোবাসা পেতে হলে তাদের মূল্যায়ন করতে হবে জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জের ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে উপজেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। বারবার সংসদ সদস্য নির্বাচিত করায় এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘ব্যক্তিস্বার্থে নয়, সারা জীবন
২১ ফেব্রুয়ারি, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। আজ বৃহস্পতিবার পুলিশের প্রধান কার্যালয়ে এক ভার্চুয়াল মিটিংয়ে তিনি বলেন, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গোয়েন্দা তথ্য ও নিরাপত্তার ঝুঁকি পর্যালোচনার পর নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করা হবে। পুলিশের সকল মেট্রোপলিটন কমিশনার, সকল রেঞ্জের ডিআইজি, পুলিশের সকল জেলা সুপারিন্টেন্ডেন্ট ও
হজ পালনের জন্য সর্বনিম্ন বয়স নির্ধারণ করেছে সৌদি আরব সরকার। হজ পালন করতে একজন মুসলমানের সর্বনিম্ন বয়স ধরা হয়েছে ১২ বছর। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সৌদি হজ মন্ত্রণালয়ের বরাতে এ খবর প্রকাশ করেছে দুবাইভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম গালফ নিউজ। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালে হজের ভিসা পেতে হলে যাত্রীর বয়স অন্তত ১২ বছর হতে হবে। ১২ বছরের কম বয়সী কোনো যাত্রী কিংবা
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আজ বলেছেন, সরকার আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) এর আওতায় এক কোটির বেশি পরিবারকে বিনামূল্যে চাল প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে। মন্ত্রী টেলিফোনে আজ সন্ধ্যায় বাসসকে বলেন, ‘এই রমজানে এক কোটির বেশি পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ীই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে উল্লেখ করে সাধন বলেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বহিরাগত শক্তির যেকোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম হিসেবে সশস্ত্র বাহিনীকে গড়ে তোলা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, “আমরা কারো সঙ্গে যুদ্ধ চাইনা। আমরা বঙ্গবন্ধুর ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’ পররাষ্ট্র নীতিতে বিশ্বাসী। কিন্তু বহি:শক্তির যে কোন আক্রমণ মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে পর্যাপ্ত সক্ষম করে তুলতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।” প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ
কোয়ালিটি শিক্ষা, কোয়ালিটি মানুষ এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে 'ফেরদৌস আলী খান মডেল স্কুল এন্ড কলেজে' বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কুতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে ফেরদৌস আলী খান মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে স্কুল প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কুতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফেরদৌস আলী খান মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ
ঝালকাঠি শহরের থানার খালসহ সরকারী খাস খাতিয়ানের সকল রেকর্ডিয় খালগুলো রক্ষার দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে সচেতন পৌরবাসীর ব্যানারে মানববন্ধন করা হয়েছে। সম্প্রতী শহরের ভিতর ও পাশ থেকে বয়ে যাওয়া প্রবাহিত সকল খালগুলো মাঝারি ড্রেন নির্মানের কাজ শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ। এই কাজ বন্ধ করে সিদ্ধান্ত পরিবর্তন করে খাল খনন করার দাবীতেই এই
রাজবাড়ীর গোয়ালন্দে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের মেয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা ও বয়:সন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষায় হাইজিন কর্ণার উদ্বোধন ও মেয়ে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার দৌলতদিয়ায় মু্ক্তিযোদ্ধা ফকীর আ. জব্বার স্কুল ও কলেজ মাঠ চত্বরে শিক্ষার্থীদের প্রজনন স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুরক্ষা উপকরণ হিসেবে কিশোরীর মাঝে এই স্যানিটারি ন্যাপকিন বিতরন ও হাইজিন
ঝালকাঠির রাজাপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, রাজাপুর সরকারী কলেজ অধ্যক্ষ মো. গোলাম বারী খান,
নানান আয়োজনে মনোমুগ্ধকর পরিবেশে দিনাজপুরের হিলি সীমান্তের কোলঘেঁষে অবস্থিত উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন নবারুন পাঠাগার ও ক্লাবের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারী) ঘড়ির কাঁটা রাত ১২.০১ মিনিটে পৌঁছার সঙ্গে সঙ্গে নবারুণ পাঠাগার ও ক্লাবের নিজস্ব কার্যালয়ে বিশাল আকারের কেক-কেটা, আলোচনা সভা, ভাষার মাসের বই বিতরণ, অর্ধশত প্রকার ফল খাওয়া, আঁতশবাজি-পটকা ফোটানো ও প্রিয় ক্লাবকে লাল নীল হলুদ আলোয় সাজানোর
যশোরের কেশবপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা -২০২৩ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শেখ রাসেল মিনি স্টিডিয়ামে আনুষ্ঠানিকভাবে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা -২০২৩ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার শোভা রায়, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল
বছর ঘুরে আসতে না আসতে আম গাছে বসন্ত বাতাসে দুলছে সোনালী আমের মুকুল। ঋতুরাজ বসন্তের আগমনে শীত বিদায়ের লগ্নে প্রকৃতি বদলে গেছে। প্রকৃতি সেজেছে নতুন সাজে। সেই সাথে আমের সবুজ পাতার ফাঁকে সোনালী মুকুলের ছড়াছড়ি। দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার চারপাশ জুড়েই মুকুলের মৌ মৌ গন্ধ। বাগান চাষিরা ব্যস্ত হয়ে উঠেছে গাছের পরিচর্যায়। হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও পৌরসভা ঘুরে দেখা যায়,
আশাশুনির মহিষকুড় থেকে মটর সাইকেল চুরিকালে পেশাদার চোর রাশিদুল জনতার হাতে আটক হয়েছে। স্থানীয় জনতা গনধোলাই শেষে থানা পুলিশে সোপর্দ করেছে। থানা ও মটর সাইকেল মালিক সুত্রে জানাগেছে, বুধবার সকাল ৮ টার দিকে উপজেলার মহিষকুড় মৎস্য সেটে শ্রীউলা ইউপি চেয়ারম্যান দীপঙ্কর বাছাড় দিপুর সহোদর তপর বাছাড়ের ১৫০ সিসি পালসার (সাতক্ষীরা-ল-১২-১৮১৪) মটর সাইকেল রাখা ছিল। এ সময় সুযোগ বুঝে শ্যামনগর উপজেলার বংশিপুর গ্রামের
বণার্ঢ্য নানা আয়োজনের মধ্যে দিয়ে নওগাঁয় দৈনিক মানবজমিনের রজতজয়ন্তী পালিত হয়েছে। পত্রিকাটির নওগাঁ জেলা প্রতিনিধি সাদেকুল ইসলামের আয়োজনে সন্ধ্যায় শহরের কেডির মোড় জননী ট্রেনিং সেন্টারে কেক কেটে ও আলোচনা সভার সভার মাধ্যমে রজতজয়ন্তী পালন করা হয়েছে। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান,বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রাশিদুল হক। নওগাঁ টিভি জানালিষ্ট এসোসিয়েশনের সহ সভাপতি মোফাজ্জ্বল হোসেনের সভাপতিত্বে
টাঙ্গাইলের কালিহাতীতে জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে নব যোগদানকৃত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার কালিহাতী উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংবাদকর্মী, শিক্ষক, ছাত্র ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অটো শ্রমিক ও বাস মালিকদের সাথে হাইওয়ে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত।বৃহস্পতিবার সকালে উপজেলার বড়খাতা হাইওয়ে থানা পুলিশের আয়োজনে অটো শ্রমিক ও বাস মালিকদের সাথে মহাসড়কে দুর্ঘটনা রোধ নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করা হয়। জাহিদুর রহমান চৌধুরী সহকারী পুলিশ সুপার রংপুর সার্কেল বগুড়া রিজিওনাল বগুড়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, বগুড়া জেলা রিজিওনাল পুলিশ সুপার হাইওয়ে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই মামলায় ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এস এম আনিছুর রহমান খোকার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। বুধবার তিনি যশোরের স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক মোহাম্মদ সামছুল হক এই আদেশ প্রদান করেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন দুদকের পিপি অ্যাড.
কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর ও বনভোজন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুয়াকাটা সৈকতের লেম্বুর বনে এ বনভোজনের আয়োজন করা হয়। বার্ষিক শিক্ষা সফরে নৃত্যে ও সাংস্কৃতিক উৎসবে মেতে ওঠে শিক্ষার্থীরা। বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমানের তত্বাবধানে তিন শতাধিক শিক্ষার্থীরা বার্ষিক বনভোজনে মিলিত হয়। ছাত্র ছাত্রীদের পাশাপাশি স্কুলের শিক্ষক অভিভাবক এবং স্থানীয় পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক
রাজবাড়ীতে মাধ্যমিক স্কুল পর্যায়ের ২'শ ইংরেজি শিক্ষককে ইংরেজি ভাষা শিক্ষার উপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অঙ্গ প্রতিষ্ঠান জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এ প্রশিক্ষণের আয়োজন করে। গত ৫ ফেব্রুয়ারী শুরু হওয়া এ প্রশিক্ষণ শেষ হয় ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। জেলার ৫ টি উপজেলার প্রতিটি কেন্দ্র ৪০ জন করে শিক্ষক এতে অংশ নেন। নায়েমের অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ এ প্রশিক্ষণ প্রদান করেন। গোয়ালন্দ
অর্থের বিনিময়ে একাধিক কমিটি প্রদান ও সুবিধা না পেয়ে চলমান কমিটি বিপুপ্তি করায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু ও সাধারণ সম্পাদক রিপন হাসানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে সলঙ্গা থানা ছাত্রলীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য ও থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর ইসলাম আপন,
বরিশালের হিজলায় উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল এগারোটায়,উপজেলা পরিষদের মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতা অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন শেষে, উপজেলা