ঝিনাইদহের কোটচাঁদপুরে বদলি হতে নিজের স্বামীকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। এ নিয়ে ওই এলাকায় চলছে সমালোচনা। অভিযুক্ত ওই শিক্ষিকা উপজেলার এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্বে রয়েছেন। জানা গেছে, কোটচাঁদপুরের এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা আফরোজ ডলি গত ১৫ সেপ্টেম্বর বদলির জন্য অনলাইনে আবেদন করেন। বদলি জনিত নীতিমালায় আছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকা থেকে ৬ গ্রাম হেরোইন ও মাদক সেবনের সরঞ্জামসহ ৪ মাদকসেবনকারীকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। আটককৃত মাদক কারবারীরা হলো, রাজবাড়ী সদর উপজেলার বানিবহ উপজেলার বানিবহ এলাকার মো. জলিল খাঁ এর ছেলে মোঃ ইউসুফ ওরফে সাপুড়ে ইউসুফ (৪০), গোয়ালন্দ উপজেলার কাজী পাড়া এলাকার মৃত হাসেম শেখ এর ছেলে মো. মিরাজ শেখ (২৬), দৌলতদিয়া
সরাইল উপজেলার কালিকচ্ছ পুর্ব শত্রুতার ঘটনাকে কেন্দ্র করেএকই গ্রামের দুই গোষ্ঠী মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। এ সময় দুইটি ঘর ভাঙচুর করা হয়। মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি রাতে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী গ্রামের বিলের পার এই ঘটনা ঘটে।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সরাইল থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী বিলের পার গ্রামের আছমত আলী(৪০)
ঝালকাঠির কাঁঠালিয়ায় বরিশাল-পাথরঘাটা আঞ্চলিক মহা সড়ক অবরোধ করে বটতলা বাজারে কলেজ ছাত্র হৃদয় হত্যার বিচার দাবিতে স্বজন, এলাকাবাসী, সহপাঠি ও মানবধিকার কর্মীরা মানববন্ধন করেন। বুধবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১০টায় কাঁঠালিয়া উপজেলার বটতলা বাজার সংলগ্ন আঞ্চলিক মহা সড়ক অবরোধ করে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন, হৃদয়ের পিতা আব্দুল কুদ্দুস, মা ফজিলাতুন্নেছা, চাচা মোঃ এনায়েত হোসেন, বটতলা বাজার কমিটির সভাপতি মোঃ
মাদারীপুরে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলার সার্কিট হাউসের হলরুমে বুধবার দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য এমজি কিবরিয়া চৌধুরী, মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুজ্জামান ফকির। কর্মশালায় মাদারীপুর জেলা
নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের এক ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আত্রাই উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাজেদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারিকুর রহমান সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন আত্রাই উপজেলার মডেল কেয়ারটেকার আবুল হোসেন, সাধারণ কেয়ারটেকার মাওলানা আব্দুল
সরু সড়কের দুপাশে সারি সারি তালগাছ। গ্রামীন এলাকায় বিস্তীর্ণ মাঠের মধ্যে পরিবেশ রক্ষা ও ভাঙন রোধে সড়কের দুইপাশে তালগাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বেশ কয়েকবছর আগে। এখন তালগাছ গুলো বেড়েছে বেশ, সড়কে চলাচলকারী পথচারী সহ আশপাশের অঞ্চলের মানুষের মুগ্ধতার কারণ হয়ে দাঁড়িয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা থেকে তেঁতুলবাড়ীয়া সড়কে হঠাৎ করে গেলেই মুগ্ধ হতে হবে যে কাউকে। অনেকেই আবার দূর-দূরান্ত থেকে
কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে এক প্রস্তুতি সভা ২২ ফেব্রুয়ারী সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের
বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ। ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় বঙ্গবন্ধু মুড়ালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভার শেষে বায়ান্নর ভাষা আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করা ভাষা সৈনিক নায়েব আব্দুল কুদ্দুসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এ অনুষ্ঠানে
চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ওই এলাকায় ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন, মাছ ব্যবসায়ী নেছার আহমদ হওলাদার (২৫), মাহাবুব প্রধানীয়া (৫০) ও হাবিবুর রহমান (২৫)। চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল জানান, বুধবার ভোরে ঘোষেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন যাত্রীর মরদেহ
নবীজি (সা.) ছিলেন সর্বোৎকৃষ্ট চরিত্রের অধিকারী। যার সার্টিফিকেট মহান আল্লাহ নিজে দিয়েছেন।পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর নিশ্চয়ই তুমি মহান চরিত্রের ওপর অধিষ্ঠিত। ’ (সুরা : কলম, আয়াত : ৪) সাহাবায়ে কেরামও নবীজির উত্তম আখলাকের সাক্ষী দিয়েছেন। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, বারাআ বলেন, আল্লাহর রাসুল (সা.)-এর চেহারা ছিল মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর এবং তিনি ছিলেন সর্বোত্তম আখলাকের অধিকারী। তিনি বেশি লম্বাও ছিলেন
১৪৪৪ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে শবেবরাতের তারিখ ঘোষণা করেছে ইসলামিক ফাউন্ডেশন।মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর জাতীয় চাঁদ দেখা কমিটি বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে সভা করে এ ঘোষণা দেন। সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) মহা. বশিরুল আলম।বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী ৭ মার্চ দিবাগত রাতে পবিত্র শবেবরাত। শবেবরাতের
সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে। দেবীদ্বার মৈত্রী ইন্টারন্যাশল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও কোরআন ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় স্কুলের মিলনায়তনে ওই অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারির গুরুত্ব তুলে ধরে অতিথিরা আলোচনা করেন। স্কুলের অধ্যক্ষ বিমল চন্দ্র দাস'র সভাপতিত্বে এবং পরিচালকমন্ডলীর সদস্য নাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধ
সিরাজগঞ্জের রায়গঞ্জে যথাযথ মর্যাদায় ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (২১ ই ফেব্রুয়ারি) সকালে রায়গঞ্জ উপজেলার ঘুরকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে র্যালী শেষে সকল ভাষা শহীদের সৃত্মিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এর পক্ষে থেকে, মহান ভাষা দিবসে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন-এলাকার বিশিষ্ট
১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের বীর শহীদের আত্মার মাগফিরাত কামনার্থে গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল এর উদ্যােগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আছর নামাজের পর গোয়ালন্দ বাজার বড় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় পৌরসভার কাউন্সিলর, বাজারের বিভিন্ন ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে পরিচালনা করেন হাফেজ মো. আবু
সঙ্গীর ভালোবাসা পেতে চাইলে অনেকটা পথ হাঁটতে হয়। এক্ষেত্রে কিছু ভুল থেকে মানুষকে অবশ্যই দূরে থাকতে হবে। বরং আপনি গার্লফ্রেন্ডের প্রশংসা করুন। বলুন তুমি বুদ্ধিমান, তোমায় পেয়ে আমি ভাগ্যবান। দেখবেন, ভালোবাসা জমে হবে ক্ষীর। আমাদের জীবনে ভালোবাসার এক বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিটি মানুষই তাই চান ভালোবাসার গোত্রে বাঁধা পড়ে যেতে। তবে চাইলেই যে প্রেম আমাদের আকড়ে ধরবে, এমন তো নয়। সেই
কুমিল্লার দেবীদ্বারে শহীদ মিনারের বেদীতে জুতা পায়ে পুষ্পস্তবক অর্পন করেছে এক স্কুলের প্রধান শিক্ষক । এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে উপজেলার মহেশপুর উচ্চ বিদ্যালয়ে। স্থানীয়রা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মঙ্গলবার সকালে দেবীদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের মহেশপুর উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এ সময় স্কুলে নির্মিত শহীদ
বিএসএফের গুলিতে কোচবিহারে এক যুবকের মৃত্যুর ঘটনা নিয়ে এর আগে কেন্দ্রকে নিশানা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে ময়দানে নেমেছিল তৃণমূল। ঘেরাও করার চেষ্টা করা হয়েছিল অমিতের ডেপুটি তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের বাড়ি। সেই আবহে এ বার বিএসএফের এক আধিকারিকের বিরুদ্ধে বাহিনীর লেডি কনস্টেবলকে ধর্ষণের অভিযোগ তুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বিষয়টি নিয়ে টুইটও করেছেন তিনি।
অমর একুশে ফেব্রুয়ারির ‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে সাভারের আশুলিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প করে জনসাধারনের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে হ্যাপি জেনারেল হাসপাতাল। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আশুলিয়ার বগাবাড়ি বাজার এলাকায় হ্যাপি জেনারেল হাসপাতালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ ক্যাম্পিং ও ওষুধ বিতরণ। এই সময় চিকিৎসা সেবা প্রদান করেন, হাসপাতালের চেয়ারম্যান ও গাইনী বিশেষজ্ঞ ডাক্তার রাশিদা
যারা ভালবাসায় মগ্ন, তাদের আর কোনও দিকে খেয়াল থাকে না। তারা দু’জন দু’জনকে নিয়েই মত্ত থাকে। একথা নতুন নয়। আবার দিনটা যদি হয় ভ্যালেন্টাইনস ডে, তাহলে যে ভালবাসায় বান ডাকবে তা তো প্রত্যাশিতই। কিন্তু তা বলে একেবারে ভরা ট্রেনেই মেতে উঠবেন বন্য যৌনতা? অস্ট্রেলিয়ার (Australia) একটি ট্রেনে ঘটল এমনই কাণ্ড। ভরা কামরায় সেই দৃশ্যের সাক্ষী থাকলেন যাত্রীরা! বলাই বাহুল্য এমন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, বলাকা ভবনের সামনে থেকে সকাল সাড়ে ৭টায় প্রভাতফেরী শুরু করে সকাল ৮টায় সলিমুল্লাহ মুসলিম হলের সামনে
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মনোনীত তিন ব্যক্তিসহ এক প্রতিষ্ঠানকে মাতৃভাষা পদক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে এই পদক তুলে দেওয়া হয়। এবার এ পদক গ্রহণ পেয়েছেন ট্যুরিস্ট পুলিশের প্রধান (অতিরিক্ত আইজিপি) হাবিবুর রহমান, পদার্থবিদ্যার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক (কলেজের) ও গবেষক রনজিত সিংহ, ভারতের মাহেন্দ্র কুমার, পদকের জন্য মনোনীত প্রতিষ্ঠান
নরসিংদী রায়পুরার পলাশতলীতে কে এস এ পাবলিক স্কুলের অস্থায়ী শহীদ মিনারে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে দাবি বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকদের। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। প্রধান শিক্ষক আকলিমা বেগম জানান, বিদ্যালয়ে শহীদ মিনার নেই। তাই সোমবার বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী মিলে কলাগাছ, বাঁশ ও কাগজ দিয়ে একটি শহীদ মিনার নির্মাণ করা
বাংলা ভাষার জন্য পাকিস্তানিরা একের পর এক অত্যাচার করেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালিকে ধ্বংস করার জন্য ভাষার ওপর আঘাত হানা হয়েছিল। এই দিনে বাঙালি রক্ত দিয়ে রক্তের অক্ষরের অধিকার আদায় করেছিল। আজ মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে মাতৃভাষা পদক দেওয়া