শনিবার, ৪ এপ্রিল, ২০২৬২১ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

কী বার্তা দিচ্ছে ঢাকার ভূমিকম্প

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ মে ২০২৩, ১:৩১

শেয়ার করুনঃ
কী বার্তা দিচ্ছে ঢাকার ভূমিকম্প

পৃথিবীর কয়েকটি ঘনবসতিপূর্ণ রাজধানীর মধ্যে ঢাকা অন্যতম। ঢাকা শহর জনসংখ্যার চাপে পিষ্ট। প্রতিনিয়ত বাড়ছে এই শহরের জনসংখ্যা। সব ধরনের সেবা রাজধানীকেন্দ্রিক হওয়ায় সবাই জড়ো হয় এখানে। কর্মব্যস্ত রাজধানী কিছুটা হলেও স্থবির থাকে শুক্রবার। কারণ, শুক্র ও শনিবার বাংলাদেশে সরকারি ছুটি থাকে। কিন্তু শুক্রবার সরকারি ছুটির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও ছুটি থাকে। একসপ্তাহের কর্মব্যস্ততা শেষে মানুষ একদিন শান্তিতে ঘুমানোর চেষ্টা করে। কিন্তু সকালে রাজধানীর বাসিন্দাদের ঘুম ভাঙিয়েছে ভূমিকম্পের কাঁপুনি।

আজ ভোর ৫টা ৫৭ মিনিটে ঢাকাসহ আশপাশের এলাকায় একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ঢাকার দোহার থেকে ১৪ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

আরও

হরমুজ প্রণালি পারের অনুমতি পেল বাংলাদেশি ছয় জাহাজ

হরমুজ প্রণালি পারের অনুমতি পেল বাংলাদেশি ছয় জাহাজ

ভূতত্ববিদদের অনেকে বলছেন বাংলাদেশের সিলেট থেকে চট্টগ্রাম অঞ্চলে কয়েকটি প্লেট থাকার কারণে এসব এলাকা ভূমিকম্পের বড় ধরনের ঝুঁকিতে রয়েছে।

ঢাকায় গত কয়েক বছরের মধ্যে যেসব ভূমিকম্প অনুভূত হয়েছে, সেগুলোর অধিকাংশের উৎপত্তিস্থলই ছিল বাংলাদেশের পূর্বাঞ্চলে সিলেট বা চট্টগ্রাম অঞ্চলে। অনেকগুলো ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের মিজোরাম বা ত্রিপুরা রাজ্যে।

আরও

গণভোটের রায় অবমূল্যায়নের অভিযোগে সংসদে বিরোধী দলের ওয়াকআউট

গণভোটের রায় অবমূল্যায়নের অভিযোগে সংসদে বিরোধী দলের ওয়াকআউট
ভূমিকম্প
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

তবে শুক্রবারের ভূমিকম্পের মতো ঢাকার আশপাশে উৎপত্তিস্থল রয়েছে, এমন ভূমিকম্পও মাঝেমধ্যেই হতে দেখা গেছে।

এ বিষয়ে ভূতত্ববিদ হুমায়ুন আখতারও বলেন, ২০০৮ থেকে ২০১২-১৩ পর্যন্ত ঢাকার কাছাকাছি নারায়ণগঞ্জ, কুমিল্লা অঞ্চলে গ্রীষ্মের সময় অনেকগুলো ছোট ছোট ভূমিকম্প হতে দেখেছি আমরা।

এর আগে দেশের ভূমিকম্প বিশেষজ্ঞরা বলেছিলেন, রাজধানীর ১০০ থেকে ২০০ কিলোমিটার দূরে সাত থেকে আট মাত্রার ভূমিকম্প হলে শহরের দুর্বল ভবনগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কারণ, ঢাকার আবাসিক এলাকার মাটি নরম ও দুর্বল। এ ধরনের মাটিতে ইমারত নির্মাণ বিধিমালা না মেনে বহুতল ভবন হলে তা মাঝারি মাত্রার কম্পনেই ভেঙে পড়ার আশঙ্কা থাকে।

ভূতত্ববিদরা সতর্কবার্তা দিয়ে বলেছেন, ঢাকা শহর ও এর আশপাশের এলাকা বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। তবে বাংলাদেশে আট মাত্রা বা তার চেয়ে বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। এ মাত্রায় ভূমিকম্প হলে ঢাকা শহরের অন্তত ছয় হাজার ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। প্রাণহানি হবে অন্তত তিন লাখ মানুষের।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এ অঞ্চলের ভূমিকম্পের ইতিহাস:

সৃষ্টির পর ভৌগলিক নানান পরিবর্তনে পৃথিবী। কোটি কোটি বছর ধরে ভূপৃষ্ঠের পরিবর্তনে বিলীন হয়েছে দৈত্য-দানব আকৃতির প্রাণীও।

বিজ্ঞানের ব্যাখ্যায়, পৃথিবী সৃষ্টি হয়েছে সাড়ে ৪০০ কোটি বছর আগে। আর এই গোটা পৃথিবীর ভূপৃষ্ঠ কয়েকটি স্তরে বিভক্ত। আবার প্রতিটি স্তর একাধিক টেকটনিক প্লেটে গঠিত। এসব বিশাল আকারের প্লেটগুলো নানান সময়ে পরিবর্তিত হয়ে তৈরি হয়েছে আলাদা আলাদা ভূমি। আর ঠিক এমনই ইউরেশিয়ান, ভারত ও বার্মা প্লেটের সংযোগ স্থলে তৈরি বাংলাদেশ। আর এসব প্লেটের ধাক্কায় অতীতে এ দেশে অনেকবার ভূমিকম্প হয়েছে।

ভূ-পর্যালোচকরা বলছেন, ১৮শ’ থেকে ২ হাজার বছর আগে কুমিল্লায় আসে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি গোষ্ঠী। কুমিল্লার লালমাই পাহাড়ে আশ্রয় নিয়ে বৌদ্ধবিহার স্থাপন করলে ৮০০ থেকে হাজার বছর পর ভূমিকম্পে ভূপৃষ্ঠের পরিবর্তন হলে তাদের একটি অংশ পুনরায় ফিরে যায়।

১৫৪৮ সালে ভূমিকম্প সিলেট ও চট্টগ্রাম ভীষণভাবে প্রকম্পিত হয়। ভূপৃষ্ঠে ফাটলসহ কাদাপানি উদ্গীরণ হয়। আর ১৬৪২ সালেও তীব্র ভূমিকম্পে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় সিলেট। ১৭৬২ সালে টেকনাফ মিয়ানমার চ্যুতিতে ৮ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে সেন্টমার্টিন আইল্যান্ড ৬ মিটার উপরে উঠে যায়। এ ছাড়া মিয়ানমারের চিদুয়া আইল্যান্ড ৬ মিটার উপরে উঠে আসে এবং সীতাকুণ্ড পাহারে কাদাবালু উদ্গীরণ হয়।

১৭৭৫, ১৮১২, ১৮৬৫ সালে সিলেটে ভূমিকম্প অনুভূত হলেও ১৮৬৯ সালের ভূমিকম্পে বহু দালানকোঠা ও নদীর পার দেবে যায়। বলা হয়, এই ভূমিকম্পের ফাটলে পরে মারা পড়েছিল মরমী কবি ও বাউল শিল্পী হাসন রাজার হাতি। আর ১৮৯৭ সালে ৫ মিনিট ১৫ সেকেন্ডের ভূমিকম্পে বাড়িঘর ভেঙে ৫৪৫ জন মারা যান। এতে ক্ষতিগ্রস্ত হয় ময়মনসিংহ রাজশাহীসহ ঢাকা জেলা। এ ছাড়া ১৯১৮ সালে শ্রীমঙ্গলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পেও ঘরবাড়ি ও মালামালের ব্যাপক ক্ষতি হয়।

বাংলাদেশে ১৯০০ সালের পরবর্তী সময়ে প্রায় ১০০টির বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তার মধ্যে প্রায় ৬৫টির বেশি ভূমিকম্প ১৯৬০ সালের পরবর্তী সময়ে রেকর্ড করা হয়। পরিসংখ্যান বলছে, বিগত ৫০ বছরে বাংলাদেশে ভূমিকম্পের ফ্রিকোয়েন্সি লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে।

জনপ্রিয় সংবাদ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

সর্বশেষ সংবাদ

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

কুয়াকাটায় জেলের জালে বিপুল কোরাল মাছ, ১ লাখ ৭১ হাজারে বিক্রি

কুয়াকাটায় জেলের জালে বিপুল কোরাল মাছ, ১ লাখ ৭১ হাজারে বিক্রি

ক্যামেলিয়া হাসপাতাল বন্ধে চিকিৎসা বঞ্চিত ১৫টি চা বাগানের লক্ষাধিক শ্রমিক

ক্যামেলিয়া হাসপাতাল বন্ধে চিকিৎসা বঞ্চিত ১৫টি চা বাগানের লক্ষাধিক শ্রমিক

বরিশালে দীর্ঘদিনের ময়লার ভাগাড় সরানোর উদ্যোগ

বরিশালে দীর্ঘদিনের ময়লার ভাগাড় সরানোর উদ্যোগ

নোয়াখালীতে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ হারাল তরুণ

নোয়াখালীতে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ হারাল তরুণ

এ সম্পর্কিত আরও পড়ুন

কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন ডিজেল বিদ্যুৎ সরবরাহে সরকারের উদ্যোগ

কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন ডিজেল বিদ্যুৎ সরবরাহে সরকারের উদ্যোগ

কৃষি উৎপাদন সচল রাখতে দেশের কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর ফরিদপুর রেস্ট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কৃষকের পাট, ধান ও ভুট্টা চাষাবাদ যেন ব্যাহত না হয় সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। চাষিরা

সন্ধ্যার পর মার্কেট বন্ধে সরকারের নতুন নির্দেশনা

সন্ধ্যার পর মার্কেট বন্ধে সরকারের নতুন নির্দেশনা

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে দেশের সরকারি ও বেসরকারি অফিস, ব্যাংক এবং ব্যবসা প্রতিষ্ঠানের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সময়সূচি কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি জানান, জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনা এবং বিদ্যুৎ সাশ্রয়ের

হামের সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

হামের সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (২ এপ্রিল) অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জরুরি পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং জাতীয় টিকাদান কার্যক্রম জোরদার করতেই

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি বহনকারী ছয়টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। তবে এর মধ্যে পাঁচটি জাহাজের জ্বালানি চালান ইতোমধ্যে বৈশ্বিক সরবরাহকারীরা বাতিল করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, তেহরানে পাঠানো জাহাজের তালিকাটি পুরোনো পরিকল্পনা ও নথির ভিত্তিতে তৈরি করা হয়েছিল। এতে কাতারএনার্জি এবং ওমানভিত্তিক ওকিউ ট্রেডিংয়ের ‘ফোর্স মেজর’ ঘোষণা বিবেচনায় নেওয়া হয়নি। ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর

সরকারি দপ্তরে সকাল ৯টা–৯টা ৪০ মিনিট বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশ

সরকারি দপ্তরে সকাল ৯টা–৯টা ৪০ মিনিট বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শৃঙ্খলা নিশ্চিত, সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে নতুন কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসা. তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে